রংপুর বিভাগীয় প্রতিনিধি: গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় জমি নিয়ে বিরোধের জের বাড়ি ঘর, গাছপালা ভাংচুরের ঘটনায় থানায় অভিযোগ দায়ের করেছে। জানা যায়, সুন্দরগঞ্জ উপজেলার দক্ষিণ মরুয়াদহ (ধাপাচিলা) গ্রামের মৃত্যু ইমাম হোসেনের পুত্র মাসুদ রানা গংদের সাথে আপন বড় ভাই নুরুল হক মাস্টারের জমি নিয়ে বিরোধ চলে আসছে। ওই বিরোধের জেরে ২০২৩ সালে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ ঘটনা ঘটে। পরে মোসলেমা বেওয়া বাদী হয়ে নুরুল হক মাস্টার ও তার লোকজনকে অভিযুক্ত করে সুন্দরগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন। যার মামলা নং জিআর ১৫২/২৩। সম্প্রতি সময়ে নুরুল হক মাস্টারসহ সকল বাদিগণ আদালত থেকে জামিন নিয়ে বেপরোয়া হয়ে আবারো বাড়ি ঘর গাছপালা ভাংচুর করে। এঘটনায় মাসুদ রানার স্থী এ এইচ এম হামিদুন্নাহার বাদী হয়ে নুরুল হক মাস্টারসহ ৩ জনকে অভিযুক্ত করে সুন্দরগঞ্জ থানায় আরও একটি মামলা দায়ের করেন। সুন্দরগঞ্জ থানার এসআই মামুন ঘটনাস্থলে উপস্থিত হয়ে ঘটনাটি তদন্ত করেন ও লুট করে নিয়ে যাওয়া হারানো টিন অভিযুক্তদের বাড়ি থেকে উদ্ধার করেন ।







