মিরসরাই প্রতিনিধি
মিরসরাইয়ে ৩০ বোতল বিদেশি মদসহ নুরের নবী (৩৭) নামের এক মাদক পাচারকারীকে গ্রেপ্তার করেছে জোরারগঞ্জ থানা পুলিশ। শুক্রবার (২৬ এপ্রিল) সকালে উপজেলার বারইয়ারহাট পৌরসভার সিএনজি স্ট্যান্ড এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করে। মাদক পাচারকারী নুরের নবী উপজেলার হিঙ্গুলী ইউনিয়নের মৃত সিরাজ মিয়ার সন্তান। এসময় তার কাছ থেকে ৬ বোতল হুইস্কি, ২৪ বোতল ভদকা উদ্ধার করে পুলিশ।
জোরারগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আবদুল্লাহ আল হারুন জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বিদেশী মদ নিয়ে নুরের নবীকে গ্রেফতার করা হয়েছে। উদ্ধারকৃত মাদকের মূল্য প্রায় ৪৮ হাজার টাকা। এ ঘটনায় থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা শেষে আসামীকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
বিশ্ব বাটপারের আইয়ামে নোবেলিয়াতের এক উপদেষ্টা দুই সপ্তাহের জন্য স্বরাষ্ট্রমন্ত্রী হতে চেয়েছেন
বিশ্ব বাটপারের আইয়ামে নোবেলিয়াতের এক উপদেষ্টা দুই সপ্তাহের জন্য স্বরাষ্ট্রমন্ত্রী হতে চেয়েছেন, সব নাকি ঠিক করে দেবেন। তাকে না দিলে,...








