মিরসরাই প্রতিনিধি
মিরসরাইয়ে বনবিভাগের অভিযানে অবৈধ সেগুন কাঠসহ মিনি কাভার্ভ ভ্যান জব্দ করা হয়েছে। শুক্রবার (২৬ এপ্রিল) বেলা ১১ টার দিকে পাচারের সময় গোপন সংবাদের ভিত্তিতে তা জব্দ করা হয়। মিরসরাই রেঞ্জ কর্মকর্তা শাহান শাহ নওশাদের নেতৃত্বে টহল দল ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ঠাকুরদিঘী থেকে কাঠগুলো আটক করেন। এ সময় ৯৫ ঘনফুট জব্দ করা হয়েছে। মিনি কাভার্ড ভ্যান ও জব্দকৃত কাঠসমূহ পরিদর্শন করেন চট্টগ্রাম উত্তর বন বিভাগের সহকারী বন সংরক্ষক হারুন অর রশীদ।
মিরসরাই রেঞ্জ কর্মকর্তা শাহান শাহ নওশাদ বলেন, চট্টগ্রাম বিভাগীয় বন কর্মকর্তা এসএম কায়সারের নির্দেশে বন রক্ষার্থে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে। এই ব্যাপারে বন বিভাগের মামলা প্রক্রিয়াধীন।
বিশ্ব বাটপারের আইয়ামে নোবেলিয়াতের এক উপদেষ্টা দুই সপ্তাহের জন্য স্বরাষ্ট্রমন্ত্রী হতে চেয়েছেন
বিশ্ব বাটপারের আইয়ামে নোবেলিয়াতের এক উপদেষ্টা দুই সপ্তাহের জন্য স্বরাষ্ট্রমন্ত্রী হতে চেয়েছেন, সব নাকি ঠিক করে দেবেন। তাকে না দিলে,...








