মিরসরাই প্রতিনিধি
মিরসরাইয়ে উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে প্রার্থীরা ভোটারদের দ্বারে ছুটছেন। এরইমধ্যে আচরণবিধি লঙ্ঘনের দায়ে এক মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থীকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার (৩০ এপ্রিল) মিরসরাই উপজেলা পরিষদ মিলনায়তনে ভ্রাম্যমাণ আদালত পরিচালনার মাধ্যমে জরিমানা করেন সহকারী কমিশনার (ভূমি) প্রশান্ত চক্রবর্তী। মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী বিবি কুলসুমা চম্পা (পদ্মফুল) মাসিক আইন-শৃঙ্খলা সভা চলাকালীন লিফলেট বিতরণ করায় তাকে এই জরিমানা করা হয়।
এ বিষয়ে প্রশান্ত চক্রবর্তী জানান, নির্বাচন আচরণবিধি লঙ্ঘন করে উপজেলা পরিষদ মিলনায়তনে মাসিক আইন-শৃঙ্খলা সভা চলাকালীন পদ্মফুল প্রতীকের মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী তার নির্বাচনী লিফলেট বিতরণ করছিলেন। এমন অভিযোগে প্রার্থী বিবি কুলসুমা চম্পাকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। জরিমানার পাশাপাশি ভবিষ্যতের জন্য সতর্ক করা হয়।
৮ই মে অনুষ্ঠিতব্য মিরসরাই উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে পাঁচ জন, ভাইস চেয়ারম্যান পদে চারজন, মহিলা ভাইস চেয়ারম্যান পদে তিনজন প্রার্থী প্রতিদন্ধিতা করছে। তবে ঘোড়া প্রতীকের প্রার্থী শেখ মোহাম্মদ আতাউর রহমান ও কাপ-পিরিচ প্রতীকের প্রার্থী এনায়েত হোসেন নয়নের নাম সবচেয়ে বেশি আলোচনায় রয়েছে বলে জানা গেছে।
জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান
জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এর মধ্য দিয়ে জাতিসংঘ...







