ভূঞাপুরে জনবান্ধব সফল উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান পদপার্থী সাদিয়া আফরিন খানম লোপা
(টাঙ্গাইল) প্রতিনিধি:
স্বপ্নের পথে পা বাড়ালেই একের পর এক আসতে থাকে প্রতিবন্ধকতা। এসব প্রতিবন্ধকতা পাড়ি দিয়ে টাঙ্গাইল ভূঞাপুর উপজেলার জনবান্ধব ও নিষ্ঠাবান সফল মহিলা ভাইস চেয়ারম্যান পদপার্থী সাদিয়া আফরিন খানম লোপা।
ভূঞাপুর উপজেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হিসেবে এলাকার গরীব দুঃখী মানুষের পাশে থেকে তিনি সব সময় সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন। ভিভিন্ন দায়িত্ব পালনকালে জনগণের মাঝে সাদিয়া আফরিন খানম লোপা অনেক প্রশংসা পেয়েছেন। বিশেষ করে করোনা কালীন সময়ে সর্বক্ষণিক মানুষের মাঝে থেকে সাহসী ভূমিকা রেখেছেন।
সর্বোপরি গরীব মেহনতী মানুষের প্রকৃত জনদরদী হিসেবে তিনি এলাকায় ব্যাপক পরিচিত ও জনপ্রিয়তা লাভ করেছেন।
সাদিয়া আফরিন খানম লোপা তার বক্তব্য বলেন, ভূঞাপুর উপজেলায় থাকবে না কোন বাল্যবিবাহ, ইভটিজিং, মাদক জুয়া এমনকি জঙ্গীবাদ। তিনি সাংবাদিকদের সাথে আলাপকালে বলেন, আমি সবসময় উপজেলাবাসীর কল্যাণে ও উন্নয়নে কাজ করতে চাই। সবার সহযোগিতা নিয়ে উপজেলাকে একটি মডেল উপজেলা হিসেবে গড়ে তুলতে চাই। সাদিয়া আফরিন খানম লোপা উপজেলার আসন্ন নির্বাচনে মহিলা ভাইস চেয়ারম্যান হিসেবে আলোচনায় শীর্ষে রয়েছেন। বর্তমানে তিনি স্থানীয় এমপির খুবই আস্থাভাজন ব্যক্তি হিসেবে দলের জন্য বেশ ভূমিকা রেখেছেন। এর মধ্যে শুরু হয়েছে তার সমর্থকদের মাঝে প্রচার প্রচারনা, সকলেরর মাঝে চলছে জল্পনা কল্পনা, সকলের দাবি সু’শিক্ষিত ও সমাজ সেবক
সাদিয়া আফরিন খানম লোপা কে উপজেলার মহিলা ভাইস চেয়ারম্যান হিসেবে দেখতে চায়।






