দিনাজপুর প্রতিনিধি ঃ আনন্দ, উৎসব ও ব্যাপক কর্মসুচীর মধ্য দিয়ে ও দিনাজপুরে
ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশন বাংলাদেশ, (আই.ই.বি)’র ৭৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী
(ইঞ্জিনিয়ার্স ডে) ২০২৪ পালিত হয়েছে। ৭ মে মঙ্গলবার আইইবি দিনাজপুর কেন্দ্রের আয়োজনে
ব্যাপক কর্মসুচী গ্রহন করে। কর্মসুচীতে ছিল জাতীয় পতাকা ও আইইবি’র পতাকা উত্তোলন,
শপথ বাক্য পাঠ, শান্তির প্রতিক পায়রা উড়ানো, বেলুন উড়িয়ে কর্মসুচীর উদ্বোধন, উৎসব র্যালী
শেষে সড়ক ভবন কনফারেন্স রুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় আইইবি দিনাজপুর কেন্দ্রের চেয়ারম্যান ও সড়ক সার্কেলের তত্ত্বাবধায়ক
প্রকৌ: মোঃ মাহবুবুল আলম খান এর সভাপতিত্বে ও আইইবি দিনাজপুর কেন্দ্রের সম্পাদক
জনস্বাস্থ্য প্রকৌশলী অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী প্রকৌ: মোঃ মুরাদ হোসেন এর সঞ্চালেন
বক্তব্য রাখেন সওজ, দিনাজপুরের নির্বাহী প্রকৌশলী প্রকৌঃ মোঃ মনসূরুল আজিজ, গণপূর্ত
বিভাগ দিনাজপুরের নির্বাহী প্রকৌশলী প্রকৌঃ মোঃ আব্দুল্লাহ আল মামুন, নেসকো-১ এর
নির্বাহী প্রকৌশলী প্রকৌঃ মোঃ ফজলুর রহমান, শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী
প্রকৌঃ এস. এম. শাহিনুর ইসলাম, হাউজিং, দিনাজপুরের উপ-বিভাগীয় প্রকৌশলী প্রকৌঃ
মোঃ আসাদুজ্জামান, ইইই, হাবিপ্রবি’র সহকারী অধ্যাপক প্রকৌঃ মোঃ সফিকুল ইসলাম,
হাবিপ্রবি’র সহঃ অধ্যাপক প্রকৌঃ মোঃ মিজানুর রহমান, ইইই, হাবিপ্রবি’র সহঃ অধ্যাপক
প্রকৌঃ মোঃ ফেরদৌস ওয়াহিদ, এ্যাপটাচ পলিটেকনিক ইনস্টিটিউট অধ্যক্ষ প্রকৌঃ জয়ন্ত
কুমার।
জ্বালানি তেলের দাম লিটারে বাড়ল ২০ টাকা, প্রজ্ঞাপন জারি
দেশের বাজারে সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারে ২০ টাকা বাড়িয়েছে বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ। রোববার (২০ সেপ্টেম্বর)...







