আলিফ হোসেন,তানোরঃ
রাজশাহীর তানোরে আওয়ামী লীগের রাজনীতিতে সাংগঠনিক কর্মকান্ড জোরদার এবং নেতা ও কর্মী-সমর্থকদের ঐক্যবদ্ধ ও সক্রিয় করতে উপজেলা যুবলীগের সভাপতি এবং চেয়ারম্যান লুৎফর হায়দার রশিদ ময়নার কোনো বিকল্প নাই।
জানা গেছে, উপজেলা যুবলীগের
সভাপতি, উপজেলা চেয়ারম্যান, স্থানীয় সাংসদ প্রতিনিধি এবং কলমা ইউপির দুই বারের সাবেক ও দুই বারের উপজেলা চেয়ারম্যান তরুণ-মেধাবী নেতৃত্ব ও তরুণদের আইডল
জননন্দিত রাজনৈতিক নেতা লুৎফর হায়দার রশিদ ময়না গণতন্ত্র ও জনগণের অধিকার প্রতিষ্ঠার প্রতিটি আন্দোলন সংগ্রামে তিনি থেকেছেন সামনের সারিতে দিয়েছেন
সফল নেতৃত্ব, দল ও জনগণের অধিকার রক্ষায় তিনি একজন
নিবেদিতপ্রাণ, সেরা সংগঠক, কর্মী-জনবান্ধব, আদর্শিক, পরীক্ষিত ও লড়াকু সৈনিক হিসেবে ধীরে ধীরে
গণমানুষের আস্থার প্রতিক ও নেতায় পরিণত হয়ে উঠছেন। স্থানীয়
সাংসদ ও গণমানুষের নেতা
আলহাজ্ব ওমর ফারুক চৌধূরীর পরবর্তী নেতৃত্ব হিসেবে তৃণমূলে ময়না আলোচনা ও পচ্ছন্দের শীর্ষে রয়েছেন।
স্থানীয় আওয়ামী লীগের রাজনীতিতে এমপি ফারুক চৌধূরীর কোনো বিকল্প নাই কেউ সেটা কল্পনাও করেন না,
তবে তার অবর্তমান বা পরবর্তী নেতৃত্ব হিসেবে যদি কেউ আওয়ামী লীগকে ঐক্যবদ্ধ করে এগিয়ে নিয়ে যেতে
পারেন সেটা ময়না ব্যতিত আর কারো পক্ষে সম্ভব নয়। তৃণমূল ময়নাকেই এমপি ফারুক চৌধূরীর পরবর্তী
নেতৃত্ব হিসেবে বিবেচনা করছে।
জানা গেছে, রাজশাহী অঞ্চলের সাধারণ মানুষের কাছে এখানো ব্যাপক জনপ্রিয় রয়েছেন এমপি ফারুক চৌধূরী। আর তার দিকনির্দেশনা ও ছায়ায় তার হাতে ধীরে ধীরে গড়ে
উঠা রাজনৈতিক নেতা ময়নাও নেতৃত্বের গুনে সাধারণ মানুষের কাছে সমান জনপ্রিয় হয়ে উঠেছেন। দেশের
প্রচলিত রাজনৈতিক ধারায় থাকলেও লোভ লালসার স্রোতে তিনি কখানো গা ভাসিয়ে দেননি। তিনি তৃণমুল নেতা ও কমী-সমথর্কদের সঙ্গে থেকে এখনও চালিয়ে যাচ্ছেন সংগ্রাম। এই সংগ্রাম রাজনীতিতে গুণগত পরিবর্তন সূচনার
সংগ্রাম। তিনি উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ বা সহযোগী কোনো সংগঠনকেই অর্থ নয় মেধার কাছে
জিম্মি রাখতে চান তিনি বর্তমান গণতান্ত্রিক সরকারের উন্নয়ন ধারাকে এগিয়ে নিতে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনকে ঐক্যবদ্ধ করে নিরলস ভাবে কাজ করে চলেছেন।
ময়না বলেন, আমি রাজশাহীর প্রতিটি গণতান্ত্রিক আন্দোলনসহ দলের প্রতিটি রাজনৈতিক কর্মসূচিতে সামনে থেকেছি এবং এখনো আছি। ছাত্রলীগ, যুবলীগ
হয়ে আজ উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হয়ে দেখতে পাচ্ছি এখনও তৃণমুল নেতাকর্মীদের কথা বলার তেমন কোনো জায়গা নেই। সাধারণ নেতাকর্মীরা বড় নেতাদের কাছে পৌচ্ছাতে পারেন না। সুবিধাভোগীদের ভিড়ে তাদের দাবির কথা, সুখ-দুঃখের কথা বলার সুযোগ পান না।
আমি এসব অবহেলিত নেতাকর্মীদের সঙ্গে থেকেছি এখনও আছি আমি এসব মানুষদের নিয়েই ঐক্যবদ্ধ আওয়ামী লীগকে নিয়ে এগিয়ে যেতে চাই। ময়না দলের একজন আদর্শিক ও পরীক্ষিত নেতা। উপজেলা বা জেলা যেখানেই তিনি যান সেখানেই সাধারণ নেতাকর্মীদের মধ্যে মিশে যান। তিনি তাদেরই প্রতিনিধি হিসাবে শোনেন সুখ-
দুঃখ ও বঞ্চনার কথা। তার মতে তৃণমুল নেতাকর্মীরাই আওয়ামী লীগের প্রাণ। তারা সুবিধা পেতে দৌড়ে যান
না। বাংলাদেশ আওয়ামী লীগের ভরসাও তারাই। কিন্ত্ত তাদের
সংগঠিত করার মত নেতৃত্বের এতোদিন যে অভাব ছিল এখন তিনি সেটা দুর করতে চান।
জানা যায়, মুক্তিযদ্ধের চেতনাপুষ্ট পারিবারিক আবহে বেড়ে উঠেছেন ময়না। স্কুল জীবন থেকেই ছাত্রলীগের
রাজনীতিতে যুক্ত হন। রাজনীতিতে সকল অপশক্তির বিরুদ্ধে
সোচ্চার একটি নাম ময়না তিনি সব সময় সকল অপশক্তির বিরুদ্ধে সক্রিয় থেকেছেন। তিনি দু’বার বিপুল ভোটের
ব্যবধানে কলমা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও দুই বার উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হয়ে দায়িত্ব পালন করছেন। ইতমধ্যে ময়না তার নেতৃত্বের গুণে গণমানুষের নেতা হিসেবে পরিচিতি লাভ করেছেন। আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগসহ সহযোগী সকল সংগঠনের নেতাকর্মীদের
কাছে সমানভাবে জনপ্রিয়। এসব সংগঠনের নেতাকর্মীরা এখনো তকেই তাদের প্রতিনিধি মনে করেন
ও তাদের যে কোন সমস্যায় ছুটে আসেন তাঁর কাছেই। সমস্যার সমাধান পাওয়া না পাওয়া বড় কথা নয়, কিšতু
ময়না মনোযোগ সহকারে তাদের কথা শোনেন। ময়না বলেন, তিনি সব সময় নেতাকর্মীদের পাশে থেকেছেন এখনও
আছেন। তিনি বলেন, আমি ব্যক্তি স্বার্থের উর্দ্ধে থেকে দীর্ঘসময় রাজনীতিতে দলীয় স্বার্থকেই প্রাধান্য
দিয়েছি এখনো দিয়ে যাচ্ছি, তিনি বলেন, তৃণমূল নেতাকর্মীরাই দলের প্রাণ তারা কোনো লোভ-লালসায়
দল,নেতা ও নেতৃত্বের সঙ্গে বেঈমানী করে না। এ প্রসঙ্গে বাধাইড় ইউপি আওয়ামী লীগের সভাপতি ও চেয়ারম্যান আতাউর রহমান বলেন, ময়না ভাই সব সময় দলের
নেতাকর্মীদের পাশে ছিলেন এখনো আছেন। তিনি বলেন, ময়না ভাই একজন আদর্শিক ও পরীক্ষিত নেতা দলের যে কোন প্রয়োজনে তিনি সব সময় নেতাকর্মীদের পাশে ছিলেন
এখানো আছেন। তিনি বলেন, আমাদের প্রাণপ্রিয় নেতা মাননীয় সংসদ সদস্য আলহাজ্ব ওমর ফারুক চৌধূরী
মহোদয়ের পরবর্তী নেতৃত্ব হিসেবে আমরা তৃণমূলের নেতাকর্মীরা ময়না ভাইকেই বিবেচনা করছি এমনকি
পরবর্তী নেতৃত্ব হিসেবে ময়না ভাই পচ্ছন্দের শীর্ষে রয়েছে। #
Post Views: 226
Related