রংপুর বিভাগীয় প্রতিনিধি: দিনাজপুর শিক্ষা বোর্ডের অধীনে প্রকাশিত এসএসসি পরীক্ষার
ফলাফলে রংপুর বিভাগে ৪টি বিদ্যালয় থেকে কেউ পাস করেনি। ওই ৪টি বিদ্যালয়ে মোট পরীক্ষার্থী
২৭ জন। ১২ মে রবিবার এসএসসি পরীক্ষার ফলাফল ঘোষণা করা হয়। রবিবার দুপুরে দিনাজপুর শিক্ষা
বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর মীর সাজ্জাদ আলীর এ তথ্য নিশ্চিত করেন। শতভাগ ফেল করা
বিদ্যালয়গুলো হচ্ছে গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার ঘোগোয়া বালিকা উচ্চ বিদ্যালয়। এই বিদ্যালয়ে
শিক্ষার্থী ১৪ জন। নীলফামীর ডিমলা উপজেলার শেখ ফজিলাতুন্নেছা মুজিব বালিকা উচ্চ বিদ্যালয়।
এই বিদ্যালয়ে শিক্ষার্থী ২ জন। কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার পূর্ব সুখতি বালিকা উচ্চ
বিদ্যালয়। এই বিদ্যালয়ে শিক্ষার্থী ৫ জন ও দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার চৌমহনী মডেল উচ্চ
বিদ্যালয়। এই বিদ্যালয়ে শিক্ষার্থী সংখ্যা ৬ জন ছিল।
জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান
জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এর মধ্য দিয়ে জাতিসংঘ...







