এল এইচ আকাশ ॥
দিনাজপুর মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের উচ্চমান সহকারী ও দিনাজপুর শিক্ষা বোর্ড কর্মচারী ইউনিয়নের সাবেক সভাপতি আজিজুল হক শাহ ১৫ বছর ৫ মাস ১২ দিন কার্যদিবসে চাকুরী থেকে অবসরে গেছেন। তার এই অবসর জনিত বিদায় কে স্বরণস্মৃতিতে ধরে রাখতে দিনাজপুর শিক্ষাবোর্ড কর্মচারী ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক মোঃ গোলাম রব্বানীর ভিন্ন ধরনের উদ্যোগে ।
দিনাজপুর শিক্ষাবোর্ড কর্মচারী ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক মোঃ গোলাম রব্বনী’র আয়োজনে ১৫ মে ২০২৪ ইং বুধবার শিক্ষাবোর্ডের .৩য় তলায় শিক্ষাবোর্ড চেয়ারম্যান কার্যালয়ে এক বিদায় সংবর্ধনার আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে দিনাজপুর শিক্ষাবোর্ডের চেয়ারম্যান প্রফেসর সঃ মঃ আব্দুস সামাদ আজাদ বলেন, আমরা সকলেই কর্মস্থল থেকে একদিন বিদায় নিব। তাই সকলের জায়গা থেকে সকলকে আন্তরিক হতে হবে। চলার পথে যদি কোন বাক-বিতন্ড থাকে তা ভুলে সবাইকে ক্ষমা করে কাধেঁ কাধঁ মিলিয়ে কাজ করতে হবে।
সভায় বক্তরা বলেন, শিক্ষা বোর্ডের উচ্চমান সহকারী ও দিনাজপুর শিক্ষা বোর্ড কর্মচারী ইউনিয়নের সাবেক সভাপতি আজিজুল হক শাহ একজন প্রতিবাদী মানুষ ছিলেন, শিক্ষাবোর্ডের চাকুরীর সুবাদে আমরা একজন অভিভাবক পেয়েছিলাম যা গত হয়ে গেলে। বোর্ডের কর্মকর্তারা বিপদে পড়লে যে নামটা প্রথমে আসে সে নামটি হল শাহ্ ভাই। আমরা সবাই শাহ ভাইয়ের জন্য দোয়া করব। আল্লাহ তাল্লাহ যেন শাহ ভাই কে ভালো রাখে।
এসময় উপস্থিত ছিলেন সচিব মোঃ আবু সায়েম, সহকারি পরিক্ষা নিয়ন্ত্রক মোঃ রেজাউল করিম চৌধুরী প্রমুখ।
সবার বক্তব্য শেষে বিদায়ী বক্তব্যে আজিজুল হক শাহ বলেন, আমি একটি হাদিস কে স্বরণ করতেছি,-সহি হাদিশ- হযরত মাহাম্মদ (সাঃ) মক্কার মসজিদে বসে থাকা অবস্থায় সাহাবীদের বললেন এখন মসজিদে যে প্রবেশ করবে, সে লোক জান্নাতি, মসজিদে থাকা সবাই বলতে লাগল, ওমর (রাঃ) নয়তো বা আবু বক্কর হবে। কিন্তু দেখা গেলো সে অতি সাধারণ একজন মানুষ মসজিদে প্রবেশ করতেছে। পরের দিন আবার একি কথা বললো হযরত মুহাম্মদ (সাঃ) (এখন মসজিদে যে প্রবেশ করবে সে লোক জান্নাতি) দেখা গেলো আবারো সেই
অতি সাধারণ লোকটি প্রবেশ করতেছে। সাহাবীরা কৌতুহল বসত তার কি আমল রয়েছে জানতে চাইলে, সেই সাধারণ মানুষটি বলে আমি রাতে ঘুমানোর আগে সবাইকে মাফ করে দেই। তাই আমি সবাইকে মাফ করে দিয়েছি। আপনারাও আমাকে মাফ করে দিবেন। আলোচনা সভা শেষে হজ্বে যাওয়া তিন ব্যাক্তি ও বিগত দিনে শিক্ষাবোর্ড থেকে যারা বিদায় নিয়েছে তাদের স্বু-স্বাস্থ্য কামনা করে দোয়া খায়ের করা হয়। দোয়া পরিচালনা করেন গোলাম রব্বানী। দোয়া খায়ের শেষে দিনাজপুর শিক্ষাবোর্ড কর্মচারী ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক মোঃ গোলাম রব্বানীর উদ্যোগে ২০০০০/- (বিশ হাজার ) টাকার প্রাইজবন্ড আজিজুল হক শাহ’র হাতে তুলে দেন প্রধান অতিথি দিনাজপুর শিক্ষাবোর্ডের চেয়ারম্যান প্রফেসর সঃ মঃ আব্দুস সামাদ আজাদ।
দিনাজপুর শিক্ষাবোর্ড কর্মচারী ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক মোঃ গোলাম রব্বানীর মনমুগ্ধ কর সঞ্চালনার মধ্য দিয়ে অনুষ্ঠানটির ইতি ঘটে।
দিনাজপুর শিক্ষাবোর্ড কর্মচারী ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক মোঃ গোলাম রব্বনী’র আয়োজনে ১৫ মে ২০২৪ ইং বুধবার শিক্ষাবোর্ডের ৩য় তলায় শিক্ষাবোর্ড চেয়ারম্যানের কার্যালয়ে আজিজুল হক শাহ অবসরজনিত বিদায় সংবর্ধনার আলোচনা সভায় বক্তব্য রাখছেন প্রধান অতিথি দিনাজপুর শিক্ষাবোর্ডের চেয়ারম্যান প্রফেসর সঃ মঃ আব্দুস সামাদ আজাদ। -আকাশ
দিনাজপুর শিক্ষাবোর্ড কর্মচারী ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক মোঃ গোলাম রব্বনী’র আয়োজনে ১৫ মে ২০২৪ ইং বুধবার শিক্ষাবোর্ডের ৩য় তলায় শিক্ষাবোর্ড চেয়ারম্যানের কার্যালয়ে অবসরজনিত বিদায় সংবর্ধনায় আজিজুল হক শাহ এর হাতে ২০০০০/- (বিশ হাজার ) টাকার প্রাইজবন্ড তুলে দেন প্রধান অতিথি দিনাজপুর শিক্ষাবোর্ডের চেয়ারম্যান প্রফেসর সঃ মঃ আব্দুস সামাদ আজাদ। এসময় উপস্থিত ছিলেন সচিব মোঃ আবু সায়েম, সহকারি পরিক্ষা নিয়ন্ত্রক মোঃ রেজাউল করিম চৌধুরী, দিনাজপুর শিক্ষাবোর্ড কর্মচারী ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক মোঃ গোলাম রব্বনী প্রমুখ। -আকাশ
দিনাজপুর শিক্ষাবোর্ড কর্মচারী ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক মোঃ গোলাম রব্বনী’র আয়োজনে ১৫ মে ২০২৪ ইং বুধবার শিক্ষাবোর্ডের ৩য় তলায় শিক্ষাবোর্ড চেয়ারম্যানের কার্যালয়ে অবসরজনিত বিদায় সংবর্ধনায় আজিজুল হক শাহ এর হাতে ফুলেল তোড়া দিয়ে সংবর্ধনা জানান প্রধান অতিথি দিনাজপুর শিক্ষাবোর্ডের চেয়ারম্যান প্রফেসর সঃ মঃ আব্দুস সামাদ আজাদ। এসময় উপস্থিত ছিলেন সচিব মোঃ আবু সায়েম, সহকারি পরিক্ষা নিয়ন্ত্রক মোঃ রেজাউল করিম চৌধুরী, দিনাজপুর শিক্ষাবোর্ড কর্মচারী ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক মোঃ গোলাম রব্বনী প্রমুখ। -আকাশ







