দিনাজপুর প্রতিনিধি ঃ বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন
দিবস উপলক্ষে আনন্দ শোভাযাত্রা বের করে দিনাজপুর জেলা ছাত্রলীগ। ১৭ মে শুক্রবার দিনাজপুর
জেলা ছাত্রলীগ নেতা রক্তিম চৌধুরীর নেতৃত্বে আনন্দ শোভাযাত্রা শহরের প্রধান প্রধান
সড়ক প্রদক্ষিণ করে। এর আগে দিনাজপুর পৌর ও সদর উপজেলা আওয়ামীলীগ কার্যালয়ে
চত্বরে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
জেলা ছাত্রলীগ নেতা রক্তিম চৌধুরীর সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন দিনাজপুর
সরকারি কলেজ ছাত্রলীগের সভাপতি ওমর ফারুক বাহাদুর, আদর্শ কলেজ ছাত্রলীগের আহবায়ক
মির্জা আল ফায়েদ রাদেন, জেলা ছাত্রলীগ নেতা সাব্বির কাদ্দাদি, ১ নং ওর্য়াড ছাত্রলীগের
আহবায়ক ফারদিব রিয়েল, ২ নং ওয়ার্ড ছাত্রলীগের আহবায়ক সিয়াম, যুগ্ন আহবায়ক
দিপু, ৪ নং ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি আল ঈবনে ফাহিম, ৯ নং ওয়ার্ড ছাত্রলীগের
সাধারণ সম্পাদক মাশুক রহমান প্রান্ত, ১১ নং ওয়ার্ড ছাত্রলীগের সাবেক সভাপতি নাঈম
হোসেন নীল প্রমুখ।
বক্তারা বলেন, সেই দিন শেখ হাসিনাকে দেশে আসতে নানামুখী ষড়যন্ত্র করা হয়েছি।
হত্যার হুমকি পর্যন্ত দেয়া হয়েছি। কিন্তু শেখ হাসিনা ভয় পাননি। সকল বাধা উপেক্ষা করে
শেখ হাসিনা দেশে এসেছিলেন। শেখ হাসিনা দেশেই প্রবেশ করেছে বলেই আজ এত
উন্নয়ন। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা ফিরে এসেছিলেন বলেই বাংলাদেশ, বাঙালি জাতি
ও আজকের প্রজন্ম স্বপ্ন দেখছে, স্বপ্ন দেখা শিখেছে। বাংলাদেশ আজকে বিশ্বে
উন্নয়নের রোল মডেল হয়েছে।
জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান
জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এর মধ্য দিয়ে জাতিসংঘ...







