জিন্নাত হোসেন, দিনাজপুর প্রতিনিধি ॥
দিনাজপুর সেন্ট ফিলিপস হাই স্কুল এন্ড কলেজে ২০২৪ সালের এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া ১২৫ জন কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়েছে।
শনিবার (১৮ মে) বিকেল ৪টায় দিনাজপুর সেন্ট ফিলিপস হাই স্কুল এন্ড কলেজ এর ৪র্থ তলা হলরুমে সেন্ট ফিলিপস হাই স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ ব্রাদার কাজল নিলুস কস্তা সিএসসি’র সভাপতিত্বে জিপিএ-৫ পাওয়া কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপাধ্যক্ষ (একাডেমিক) ব্রাদার বিকাশ বার্নাড কস্তা সিএসসি, উপাধ্যক্ষ (প্রশাসনিক) ব্রাদার রিংকু হিউবার্ট কস্তা সিএসসি, পরিচালনা কমিটির সদস্য ফাদার কেরুবিম বাকনা, জুথিকা রাণী রায়, সহকারী প্রধান শিক্ষক সিস্টার সন্ধ্যা পিউরী ফিকেশন, শিক্ষক মোঃ আবেদ আলী, ইরফান আলী, রেজওয়ানা আজাদ, মোস্তাফিজুর রহমান, অভিভাবকের পক্ষে শুভেচ্ছা বক্তব্য রাখেন মোঃ জাহাঙ্গীর হোসেন ও শিক্ষার্থীদের পক্ষে মিফতাহুল জান্নাত। অনুষ্ঠান পরিচালনা করেন সহকারী শিক্ষক সুশীলা টুডু।
জিপিএ-৫ পাওয়া কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা উপলক্ষ্যে মনোজ্ঞ সংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করে মাধ্যমিক শাখার শিক্ষার্থীরা।
উল্লেখ্য, ২০২৪ সালের এসএসসি পরীক্ষায় দিনাজপুর সেন্ট ফিলিপস হাই স্কুল এন্ড কলেজের ৩১০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে ২৯৬ জন উত্তীর্ণ শিক্ষার্থীর মধ্যে ১২৫ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে।






