Sunday, September 20, 2026
  • সম্পর্কিত
  • যোগাযোগ
  • শর্তাবলী
  • গোপনীয়তা নীতি
  • বিজ্ঞাপন দিন
  • Login
দৈনিক দেশের সংবাদ
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • বাংলাদেশ
  • করোনাভাইরাস
  • রাজনীতি
  • বিশ্ব
  • বাণিজ্য
  • বিভাগ সমূহ
    • ঢাকা বিভাগ
    • চট্টগ্রাম বিভাগ
    • সিলেট বিভাগ
    • খুলনা বিভাগ
    • রাজশাহী বিভাগ
    • বরিশাল বিভাগ
    • রংপুর বিভাগ
    • ময়মনসিংহ বিভাগ
  • চাকরি
  • খেলা ধুলা
  • বিনোদন
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
দৈনিক দেশের সংবাদ
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • বাংলাদেশ
  • করোনাভাইরাস
  • রাজনীতি
  • বিশ্ব
  • বাণিজ্য
  • বিভাগ সমূহ
    • ঢাকা বিভাগ
    • চট্টগ্রাম বিভাগ
    • সিলেট বিভাগ
    • খুলনা বিভাগ
    • রাজশাহী বিভাগ
    • বরিশাল বিভাগ
    • রংপুর বিভাগ
    • ময়মনসিংহ বিভাগ
  • চাকরি
  • খেলা ধুলা
  • বিনোদন
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
দৈনিক দেশের সংবাদ
No Result
View All Result
Home বিশেষ সংবাদ

বিপর্যস্ত গ্যাস খাত : হুমকির মুখে জ্বালানি নিরাপত্তা গোলাম মোহাম্মদ কাদের এমপি

admin by admin
May 25, 2024
in বিশেষ সংবাদ, মতামত, রাজনীতি
Reading Time: 2 mins read
1 0
A A
0
0
SHARES
10
VIEWS
Share on FacebookShare on Twitter
আমাদের দেশে বর্তমানে দৈনিক প্রাকৃতিক গ্যাসের চাহিদা হলো ৩৮৮০ মিলিয়ন কিউবিক ফুট পার ডে। পাঠকদের সুবিধার্থে এর পর থেকে মিলিয়ন ‘কিউবিক ফিট পার ডে’-এর পরিবর্তে ‘ইউনিট’ শব্দটি ব্যবহার করা হচ্ছে। বর্তমানে দৈনিক গ্যাস সরবরাহ করতে পারে ৩০৫৬ ইউনিট, এ হিসাবে দৈনিক ঘাটতি ৮২৪ ইউনিট।
ঘাটতির খাতওয়ারি হিসাব নিম্নরূপ- বিদ্যুৎ -৪৫২.৬৫ ইউনিট, শিল্প-১৯৭.৫২ ইউনিট, গৃহস্থালি-৮২.৩ ইউনিট, সার-৫৭.৬১ ইউনিট, সিএনজি-২৪.৬৯ ইউনিট, বাণিজ্যিক-৮.২৩ ইউনিট। অর্থাৎ প্রতিটি খাতেই প্রয়োজনের তুলনায় ২১.২১ শতাংশ ঘাটতি রয়েছে।
আমদানিকৃত এলএনজি জাহাজ থেকে আমাদের গ্যাস সরবরাহ সিস্টেমে গ্রহণ করার জন্য যে ব্যবস্থা বিদ্যমান তা নিম্নরূপ- দুটি জাহাজ থেকে এলএনজি খালাস করা হয়। সেগুলোর প্রতিটিতে ক্যাপাসিটি ৫০০ ইউনিট। ফলে বেশি এলএনজি আমদানি করতে হলে ওই ধরনের জাহাজের সংখ্যা ও সুবিধা বাড়াতে হবে। তা ছাড়াও জাতীয় গ্রিডের পাইপলাইনের মুখে ১০০০ ইউনিট বেশি প্রবেশের সক্ষমতা তৈরি করা হয়নি। ফলে এখনই অতিরিক্ত এলএনজি আমদানি করে জাতীয় গ্রিডে জোগান দেওয়া সম্ভব নয়। তাছাড়া এ সুবিধা তৈরি করা সময়সাপেক্ষ।
বর্তমান আমদানি খরচ ২০১৮-১৯ থেকে ২০২১-২২ পর্যন্ত চার অর্থবছরের হিসাবে গড়ে প্রতি বছর ২১,৪১৬.৭৫ কোটি টাকা। বর্তমান ঘাটতি ৮২৪ ইউনিট। বাস্তবতা হলো- এ ঘাটতি যদি আমদানির মাধ্যমে পূরণ করতে হয় সে ক্ষেত্রে এলএনজি আমদানিতে বর্তমানে যে খরচ হয় তার প্রায় দ্বিগুণ অর্থ আমদানির জন্য ব্যয় করতে হবে। বর্তমানে আমদানি করা হয় ১০৪১ ইউনিট। বাস্তবতা হলো, বর্তমান সরকার আর্থিকভাবে এ ঘাটতি পূরণ করতে পারছে না। তাছাড়া বর্তমানে যতটুকু এলএনজি আমদানি করা হচ্ছে, তার অতিরিক্ত এলএনজি আমদানি করলেও এ মুহূর্তে তা খালাস ও জাতীয় গ্রিডে সরবরাহ সুবিধাদি সৃষ্টি না করায় কারিগরিভাবে তা সম্ভব নয়।
বর্তমানে জ্বালানি প্রাকৃতিক গ্যাস জাতীয় সঞ্চালন লাইনে সরবরাহ আসে দুটি উৎস থেকে। প্রথমত, দেশীয় গ্যাসক্ষেত্র থেকে উত্তোলন ও সরবরাহ- যার পরিমাণ হলো ২০১৫ ইউনিট। দ্বিতীয়টি হলো আন্তর্জাতিক বাজার থেকে এলএনজি ক্রয়ের মাধ্যমে সরবরাহ। যার পরিমাণ ১০৪১ ইউনিট। অর্থাৎ বর্তমানে দেশীয় উৎপাদিত গ্যাস মোট সরবরাহের ৬৬% বা দুই-তৃতীয়াংশ, আমদানি করা হচ্ছে মোট সরবরাহের এক-তৃতীয়াংশ।
দেশীয় ক্ষেত্র থেকে উত্তোলিত গ্যাস দুই উৎস থেকে পাইপলাইনে যুক্ত হয়। এর মধ্যে রাষ্ট্রায়ত্ত গ্যাস কোম্পানির মাধ্যমে ৭৯১ ইউনিট। বাকিটা আন্তর্জাতিক তেল কোম্পানির মাধ্যমে ১২২৪ ইউনিট।
আন্তর্জাতিক দুটি কোম্পানি যে ১২২৪ ইউনিট গ্যাস সরবরাহ করে এর মধ্যে শেভরন কোম্পানির অধীনস্থ তিনটি গ্যাসক্ষেত্র থেকে ১১৯১ ইউনিট, যার মধ্যে বিবিয়ানা একাই সরবরাহ করে ১০১৬ ইউনিট। অপর কোম্পানি তাল্লুর অধীনস্থ একটি গ্যাসক্ষেত্র থেকে সরবরাহ করা হয় ৩৩ ইউনিট।
দেখা যাচ্ছে, দেশের বর্তমান মোট গ্যাস সরবরাহের প্রায় ৩৩ শতাংশ আসে শেভরন অধীনস্থ বিবিয়ানা গ্যাসফিল্ড থেকে। সমীক্ষা অনুযায়ী এই ক্ষেত্রের যে পরিমাণ উত্তোলনযোগ্য গ্যাস মজুত ছিল তা নভেম্বর ২০২৩ সালে শেষ হয়ে যাওয়ার কথা।
নভেম্বর ২০২৩-মে থেকে এপ্রিল ২০২৪ পর্যন্ত বিবিয়ানা গ্যাসক্ষেত্র থেকে যে সরবরাহ পাওয়া যাচ্ছে (১০১৬ ইউনিট যা মোট সরবরাহের এক-তৃতীয়াংশ) তা সমীক্ষায় প্রমাণিত মজুতের বাইরে বা এক কথায় বোনাস। এই সরবরাহ যে কোনো সময় বন্ধ হয়ে যেতে পারে।
বিবিয়ানা গ্যাসক্ষেত্র বন্ধ হলে আমাদের দেশীয় গ্যাসক্ষেত্র থেকে উত্তোলনকৃত গ্যাস সরবরাহ থাকবে ৯৯৯ ইউনিট। তখন চাহিদার বিপরীতে মোট ঘাটতি দাঁড়াবে প্রায় ৭৫ শতাংশ।
অর্থাৎ বিবিয়ানা গ্যাসফিল্ড থেকে সরবরাহ বন্ধ হলে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস আমদানি করে মোট গ্যাস চাহিদার প্রায় তিন-চতুর্থাংশ পূরণ করতে হবে। সেক্ষেত্রে দেশীয় প্রাকৃতিক গ্যাস উৎপাদন দ্বারা আমাদের বর্তমান চাহিদার মাত্র এক-চতুর্থাংশ বা সিকি ভাগ পূরণ সম্ভব হবে।
আমরা বর্তমানে যে পরিমাণ এলএনজি আমদানি করি ভবিষ্যতে তার প্রায় তিন গুণ এলএনজি আমদানির করতে হবে। সেক্ষেত্রে প্রয়োজন হবে বর্তমান এলএনজি আমদানি ব্যয়ের প্রায় তিন গুণ অর্থ। একই সঙ্গে বাস্তবতা হলো- সে এলএনজি আমদানি করে খালাস ও সরবরাহ লাইনে দেওয়া এ মুহূর্তে সম্ভব হবে না।
বর্তমানে দেশে গ্যাস উত্তোলনের রাষ্ট্রায়ত্ত ও আন্তর্জাতিক যত কোম্পানি কাজ করছে তাদের উত্তোলনযোগ্য গ্যাসের মজুত আনুমানিক ৮.৫ টিসিএফ। আমাদের ক্রমবর্ধমান যে চাহিদা তাতে এই পরিমাণ মজুত আগামী পাঁচ-ছয় বছরের মধ্যে শেষ হয়ে যাবে। যদি এই সময়ের মধ্যে নতুন কোনো গ্যাসক্ষেত্র আবিষ্কার ও উত্তোলন শুরু না হয় সেক্ষেত্রে আমাদের গ্যাসের চাহিদার সম্পূর্ণ অংশ আমদানি করতে হবে। অর্থাৎ জ্বালানি হিসেবে গ্যাসের চাহিদার প্রায় সম্পূর্ণ অংশই আমদানিনির্ভর হতে যাচ্ছে- বর্তমান প্রেক্ষাপটে এমনটাই আশঙ্কা করা যায়। সেক্ষেত্রে নিশ্চিতভাবে বলা যায়, বর্তমান পরিস্থিতিতে জ্বালানি নিরাপত্তা ঝুঁকিতে আছে।
২০১৮-১৯ থেকে ২০২১-২২ অর্থবছর পর্যন্ত গ্যাস ক্রয় বাবদ মোট পরিশোধ করতে হয়েছে ১,১০,৭০৩ কোটি টাকা। উল্লেখ্য, রাষ্ট্রায়ত্ত উত্তোলন কোম্পানিগুলো আমাদের মোট গ্যাসের চাহিদার ২৬ শতাংশ পূরণ করে। কিন্তু মূল্য হিসাবে নেয় গ্যাস ক্রয়ের জন্য মোট যে খরচ, তার মাত্র ৫.২৫ শতাংশ (৫,৮২৮ কোটি টাকা)। অন্যদিকে দেশে উৎপাদিত আন্তর্জাতিক গ্যাস কোম্পানিগুলো সরবরাহ করে মোট চাহিদার ৪০ শতাংশ, কিন্তু তারা মূল্য নেয় মোট ব্যয়ের ১৭.৩৮ শতাংশ (১৯,২০৮ কোটি টাকা)। আমদানিকৃত এলএনজির মাধ্যমে পূরণ হয় মাত্র ৩৪ শতাংশ, কিন্তু তার জন্য ব্যয় হয় সবচেয়ে বেশি, যা মোট ব্যয়ের ৭৭.৩৭ শতাংশ (৮৫ হাজার ৬৬৭ কোটি টাকা)। বিভিন্ন উৎস থেকে গ্যাস ক্রয় বাবদ খরচের ও সরবরাহের পরিমাণকে সরলীকরণ করলে নিচের ফলাফল পাওয়া যায়। রাষ্ট্রায়ত্ত গ্যাস কোম্পানির ১ ইউনিট গ্যাসের মূল্য পরিশোধে যে টাকা খরচ হয়, সমপরিমাণ দেশে উত্তোলিত বিদেশি কোম্পানির গ্যাসের দাম পরিশোধে খরচ হয় ২.১৪ গুণ বেশি অর্থ এবং আমদানিকৃত সমপরিমাণ এলএনজি দাম পরিশোধে খরচ হয় প্রায় ১১.২ গুণ বেশি টাকা।
দেশে উৎপাদিত গ্যাসের মূল্য প্রতি ইউনিট (মিলিয়ন বিটিইউ বা ১০০০ কিউবিক ফিট গ্যাস) ১-৩ ডলার। আমদানিকৃত এলএনজির মূল্য পরিশোধ করতে হয় ১২-৪০ ডলার পর্যন্ত (দীর্ঘমেয়াদি ক্রয়চুক্তির ক্ষেত্রে ১২ ডলার এবং স্পট মার্কেটের মূল্য ৩৫-৪০ ডলার)। অর্থাৎ দেশে উৎপাদিত গ্যাসের খরচের তুলনায় আমদানিকৃত এলএনজির খরচ ৪-১৫ গুণ পর্যন্ত বেশি করতে হয়। আমাদের গ্যাসের চাহিদা আছে। সাধ্য অনুযায়ী গ্যাস সরবরাহের পরও প্রতিটি সেক্টরে বর্তমান চাহিদা অনুযায়ী ঘাটতি আছে যথেষ্ট পরিমাণে। আমরা গ্যাসভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র, অন্যান্য গ্যাসভিত্তিক শিল্প ও বিভিন্নভাবে গ্যাসের চাহিদা বৃদ্ধি করে চলেছি।
এমন প্রেক্ষাপটে স্বাভাবিকভাবেই প্রশ্ন আসে, কেন আমরা আমদানিনির্ভরতা কমানোর জন্য দেশে উৎপাদনে মনোযোগ দিচ্ছি না। দেশের প্রাকৃতিক গ্যাসের লভ্যতা বা উৎপাদনের সম্ভাব্যতা কি নেই?
২০০১ সালে ইউএসজিএস এবং পেট্রোবাংলা পশ্চিম ও দক্ষিণাঞ্চলে অনাবিষ্কৃত প্রাকৃতিক গ্যাসের মজুত সম্পর্কে এক যৌথ জরিপ পরিচালনা করে। তাদের তথ্যমতে, এই এলাকাগুলোতে সম্ভাব্য গ্যাসের মজুত ৩২ টিসিএফ। আবার ২০১৮ সালে একই এলাকায় ডেনমার্কের কোম্পানি জরিপ পরিচালনা করে এবং ৩৪ টিসিএফ প্রাকৃতিক গ্যাস মজুতের আভাস দেয়। অর্থাৎ পশ্চিম ও দক্ষিণাঞ্চলে ৩২-৩৪ টিসিএফ গ্যাসের মজুত আছে।
দেশীয় নতুন গ্যাসক্ষেত্রসমূহে গ্যাস মজুত আছে বলে বিশেষজ্ঞদের জরিপে জানা যায়। কিন্তু আমরা অনুসন্ধান ও উৎপাদনে মনোযোগ দিচ্ছি না। কায়েমি স্বার্থবাদীদের সুবিধা দিতে আমদানিতে অধিক গুরুত্ব দেওয়া হচ্ছে। সে উদ্দেশ্যে দেশীয় গ্যাসক্ষেত্র থেকে উৎপাদনে অনাগ্রহ দেখানো হচ্ছে। এরকম একটি অভিযোগ প্রায়শই বিভিন্ন মহল থেকে শোনা যায়। এ বিষয়ে যে কোনো সত্যতা নেই, সেটা উড়িয়ে দেওয়ার মতো জোরালো যুক্তি খুঁজে পাওয়া কঠিন।
আমাদের দেশীয় কোম্পানিগুলোর গ্যাস অনুসন্ধান ও উৎপাদনের অভিজ্ঞতা এবং সক্ষমতার বিষয়ে কিছু তথ্য নিচে দেওয়া হলো। এখন পর্যন্ত রাষ্ট্রায়ত্ত গ্যাস কোম্পানিগুলো ১৮টি গ্যাস অনুসন্ধান কূপ খনন করেছে। এর জন্য ব্যয় করেছে ৬ হাজার ৮৩২ কোটি টাকা। গ্যাস পেয়েছে ৯টি কূপে। সফলতার হার ৫০ শতাংশ। অন্যদিকে আন্তর্জাতিক গ্যাস কোম্পানি ৫৬ হাজার ৫৪৫ কোটি টাকা ব্যয় করে ৮টি কূপ খনন করেছে। গ্যাস পেয়েছে দুটি কূপে। সফলতার হার ২৫ শতাংশ।
অর্থাৎ রাষ্ট্রায়ত্ত কোম্পানি পরিচালিত গ্যাস অনুসন্ধানের খরচ এক্ষেত্রে নিয়োজিত বিদেশি কোম্পানিগুলোর তুলনায় কম। অনুসন্ধানের ক্ষেত্রে সফলতার হার দেশীয় কোম্পানির বেশি। আগেই বলা হয়েছে, রাষ্ট্রায়ত্ত কোম্পনির উৎপাদিত গ্যাসের মূল্যও সবচেয়ে কম। রাষ্ট্রায়ত্ত গ্যাস কোম্পানিগুলোকে গ্যাস অনুসন্ধানে ও উৎপাদনে আরও বেশি সক্রিয় করা বাঞ্ছনীয় ছিল বলা যায়। এক্ষেত্রেও কায়েমি স্বার্থবাদীদের হস্তক্ষেপের অভিযোগ আছে।
প্রাকৃতিক গ্যাস এখন আমাদের জ্বালানির একটি সিংহভাগ দখল করে আছে। কিন্তু এর লভ্যতা নিশ্চিত করা যাচ্ছে না। সামনের দিনগুলোতে এ অনিশ্চয়তা আরও বৃদ্ধি পাওয়ার ঝুঁকি দেখা যাচ্ছে।
এ পরিপ্রেক্ষিতে নতুন দেশীয় গাসক্ষেত্র থেকে গ্যাস অনুসন্ধান উত্তোলন ও ব্যবহারে পদক্ষেপ নেওয়া জরুরি। সেক্ষেত্রে দেশীয় কোম্পানিগুলোর সক্ষমতা বৃদ্ধি ও সুযোগ সৃষ্টি অত্যাবশ্যক মনে করি। এর মাধ্যমেই শুধু ভবিষ্যৎ জ্বালানি নিরাপত্তা শক্তিশালী করা সম্ভব।
লেখক : বিরোধীদলীয় নেতা, বাংলাদেশ জাতীয় সংসদ শুক্রবার, ২৪ মে, ২০২৪ .। বাংলাদেশ প্রতিদিন
Post Views: 319

Share this:

  • Share on Facebook (Opens in new window) Facebook
  • Share on X (Opens in new window) X
  • Email a link to a friend (Opens in new window) Email
  • Print (Opens in new window) Print

Like this:

Like Loading…

Related

admin

admin

সম্পর্কিত পোস্ট

সাতক্ষীরার সেই এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার

সাতক্ষীরার সেই এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার

by admin
September 20, 2026
0
6

সাতক্ষীরার- ৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের দ্বিতীয় স্ত্রী মোছা. মরিয়ম খাতুন (১৯) এর মরদেহ গলায় ফাঁস লাগা অবস্থায়...

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

by admin
September 20, 2026
0
10

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এর মধ্য দিয়ে জাতিসংঘ...

অপ্রতিমের হত্যার বিচার দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ

অপ্রতিমের হত্যার বিচার দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ

by admin
September 20, 2026
0
15

কুমিল্লা: অপ্রতিম হত্যাকাণ্ডের বিচারের দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করেছেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) শিক্ষার্থীরা। রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে কুমিল্লার...

অপ্রতিমের প্রথম জানাজা সম্পন্ন

অপ্রতিমের প্রথম জানাজা সম্পন্ন

by admin
September 20, 2026
0
16

কুমিল্লা: কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের একমাত্র সন্তান ইশায়াত শাহরিয়ার অপ্রতিমের প্রথম জানাজা অনুষ্ঠিত হয়েছে। রোববার...

বিরোধীদলের লং মার্চ গণতন্ত্রের জন্য হুমকি: পানিসম্পদ মন্ত্রী

বিরোধীদলের লং মার্চ গণতন্ত্রের জন্য হুমকি: পানিসম্পদ মন্ত্রী

by admin
September 19, 2026
0
6

লক্ষ্মীপুর: বিরোধীদলের লং মার্চ গণতন্ত্রের জন্য হুমকি, গণতন্ত্রের জন্য থ্রেড বলে মন্তব্য করেছেন, পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ...

দাবি না মানলে ৮ দফা এক দফায় পরিণত হতে পারে: জামায়াত আমির

দাবি না মানলে ৮ দফা এক দফায় পরিণত হতে পারে: জামায়াত আমির

by admin
September 19, 2026
0
19

মাথা গরম না করে জনতার দাবি মেনে নেয়ার আহ্বান জানিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। শনিবার...

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আমাদের বিভাগ সমূহ

সাম্প্রতিক পোস্ট

  • সাতক্ষীরার সেই এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার September 20, 2026
  • জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান September 20, 2026
  • রিয়াদে হুথিদের ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা September 20, 2026
  • ইয়েমেনে ২৪ ঘণ্টায় সৌদির ২৬ বিমান অভিযান, দাবি হুথিদের September 20, 2026
  • অপ্রতিমের হত্যার বিচার দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ September 20, 2026
  • অপ্রতিম হত্যার রহস্য অনেকটাই উন্মোচিত, দাবি পুলিশের September 20, 2026
  • অপ্রতিমের প্রথম জানাজা সম্পন্ন September 20, 2026
  • বিরোধীদলের লং মার্চ গণতন্ত্রের জন্য হুমকি: পানিসম্পদ মন্ত্রী September 19, 2026
  • কোন গ্রেডে বেতন কত শতাংশ বাড়ল September 19, 2026
  • দাবি না মানলে ৮ দফা এক দফায় পরিণত হতে পারে: জামায়াত আমির September 19, 2026
  • পাবনায় ১০ বছরের শিশু ধর্ষণ-হত্যা: প্রধান অভিযুক্তের বাড়িতে বিক্ষুব্ধ জনতার তাণ্ডব September 19, 2026
  • রাজনীতিতে আওয়ামী লীগ কোনো ইনডোর গেম নয়, এই দল বৈশাখী ঝড়ে ভেসে আসা দল নয় – আবদুস সবুর September 19, 2026
  • বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ বন্ধের ঘটনায় আসিফ নজরুলের বিচারের দাবি-এম এ আলীম সরকার-এর September 19, 2026
  • মুক্তিযুদ্ধের সংগঠক হাজী আঃ রব প্রয়াণে জেএসএফ-বাংলাদেশ এবং বাংলাদেশ হিউম্যান রাইটস এর শোক প্রকাশ September 19, 2026
  • সন্দ্বীপের পণ্ডিতের হাটে শ্রমিক দলের নেতাকে গুলি September 19, 2026
  • নলডাঙ্গা থানার নবাগত ওসির শুভেচ্ছা বার্তা September 19, 2026
  • ১৪ দিন ধরে নিখোঁজ বনপাড়ার ব্যবসায়ী মাহাবুল আলম! September 19, 2026
  • নবীনগরে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান September 19, 2026
  • পলাশবাড়ী উপজেলায় গৃহবধূর গলাকাটা লাশ উদ্ধার এলাকায় চাঞ্চল্য September 19, 2026
  • গাইবান্ধায় সদর উপজেলায় জনগণের উদ্যোগে ঝিনিয়ার বিলে স্বেচ্ছাশ্রমে খাল খনন September 19, 2026
  • সীরাতুন্নবী (সা.) উপলক্ষে বিশ্বনাথে শ্রমিক কল্যাণ ফেডারেশনের আলোচনা সভা অনুষ্ঠিত September 19, 2026
  • নলডাঙ্গায় ভ্রাম্যমান আদালতে দুই জনকে কারাদণ্ড প্রদান September 19, 2026
  • নলডাঙ্গায় যুবদলের উদ্যোগে মশক নিধন অভিযান September 19, 2026
  • নরসিংদীতে নামাজরত অবস্থায় বৃদ্ধ মহিলাকে কুপিয়ে হত্যা গ্রেফতার ৩ September 19, 2026
  • জাতীয় বিশ্ববিদ্যালয়কে শিক্ষার মান উন্নয়নে আরও দায়িত্ব নিতে হবে September 19, 2026
  • গাইবান্ধা সদর উপজেলায় ৫নং বল্লমঝাড় ইউনিয়নের আয়োজনে ‘আন্তঃগ্রাম ফুটবল টুর্নামেন্ট-২০২৬’ এর শুভ উদ্বোধন September 18, 2026
  • নবীনগর পশ্চিমাঞ্চল প্রেসক্লাবের আনুষ্ঠানিক যাত্রা শুরু September 18, 2026
  • গুইমারা রামসু বাজারে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে সেনাবাহিনী September 17, 2026
  • রামগড় বিজিবির অভিযানে কয়লারমুখ সীমান্তে ভারতীয় গরু জব্দ September 17, 2026
  • মশা মারতে অনিয়মের অভিযোগ, ডিএসসিসিতে দুদকের অভিযান September 17, 2026

Recent Comments

    দৈনিক দেশের সংবাদ

    02 ফেব্রুয়ারি 2012, আমি নির্ভীক, আমি ভয় পাই না, আমি দেশের কথা বলব, স্বাধীনতার কথা বলব, জনগণের কথা বলব। এর সাহসী সাংবাদিকতা, সমৃদ্ধ বিষয়বস্তু এবং অনন্য বিন্যাস এবং নকশা সহ উপস্থাপনার কারণে, দেশের সংবাদ দ্রুত মানুষের হৃদয় জয় করে, এমনকি সবচেয়ে পরিশীলিত এবং দূরদর্শী পাঠকদের আনুগত্য বাড়িয়ে তোলে।

    আমাদের অনুসরণ করো

    প্রশাসক

      [wps_visitor_counter]

      [wps_visitor_counter]

      বিষয়শ্রেণী দ্বারা ব্রাউজ করুন

      • /প্রবাসী খবর
      • অপরাধ
      • আইন/আদালত
      • আলোচিত নিউজ/ছবি
      • ইতিহাসের পাতায়
      • ইসলাম ধর্ম
      • কবিতা/ছড়া/সাহিত্য
      • করোনাভাইরাস
      • খুলনা বিভাগ
      • খেলা ধুলা
      • চট্টগ্রাম বিভাগ
      • চাকরি
      • জাতীয়
      • জেনেনিন আপনার রাশিফল
      • ঢাকা বিভাগ
      • তথ্যপ্রযুএি
      • নামাজের সূচি
      • নারী কর্মীরা প্রযুক্তিতে ন্যায্যতা
      • ন্তর্জাতিক
      • প্রশাসন
      • বরিশাল বিভাগ
      • বাণিজ্য
      • বাংলাদেশ
      • বাংলাদেশের সকল ক্যাম্পাস
      • বিনোদন
      • বিভাগ সমূহ
      • বিশেষ সংবাদ
      • বিশ্ব
      • ভারত/কলিকাতা
      • মতামত
      • ময়মনসিংহ বিভাগ
      • রংপুর বিভাগ
      • রাজধানী ঢাকা
      • রাজনীতি
      • রাজশাহী বিভাগ
      • রুপচচাৃ/বিউটি পার্লার
      • লাইফস্টাইল
      • শিক্ষা
      • স।রাদেশ
      • সর্বশেষ
      • সাংবাদিক/মিডিয়া
      • সিলেট বিভাগ
      • স্বাস্থ্য
      • হিন্দু সহ অন্যান্য
      • হোম
      সাতক্ষীরার সেই এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার

      সাতক্ষীরার সেই এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার

      September 20, 2026
      জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

      জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

      September 20, 2026
      রিয়াদে হুথিদের ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা

      রিয়াদে হুথিদের ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা

      September 20, 2026
      • সম্পর্কিত
      • যোগাযোগ
      • শর্তাবলী
      • গোপনীয়তা নীতি
      • বিজ্ঞাপন দিন

      © ২০১২ জহির হাওলাদার পরিচালিত দেশের সংবাদ >> কপিরাইট : বাণিজ্যিক উদ্দেশ্যে দেশের সংবাদ নিউজের সামগ্রীগুলির কোনও অননুমোদিত ব্যবহার বা পুনরুত্পাদন কঠোরভাবে নিষিদ্ধ এবং আইনী পদক্ষেপের জন্য দায়বদ্ধ কপিরাইট লঙ্ঘনকে গঠন করে। - Website Designer & SEO Specialist By Mr. Nirob

      Welcome Back!

      Login to your account below

      Forgotten Password?

      Retrieve your password

      Please enter your username or email address to reset your password.

      Log In
      No Result
      View All Result
      • হোম
      • সর্বশেষ
      • বিশেষ সংবাদ
      • বাংলাদেশ
      • করোনাভাইরাস
      • রাজনীতি
      • বিশ্ব
      • বাণিজ্য
      • বিভাগ সমূহ
        • ঢাকা বিভাগ
        • চট্টগ্রাম বিভাগ
        • সিলেট বিভাগ
        • খুলনা বিভাগ
        • রাজশাহী বিভাগ
        • বরিশাল বিভাগ
        • রংপুর বিভাগ
        • ময়মনসিংহ বিভাগ
      • চাকরি
      • খেলা ধুলা
      • বিনোদন
      • মতামত
      • লাইফস্টাইল

      © ২০১২ জহির হাওলাদার পরিচালিত দেশের সংবাদ >> কপিরাইট : বাণিজ্যিক উদ্দেশ্যে দেশের সংবাদ নিউজের সামগ্রীগুলির কোনও অননুমোদিত ব্যবহার বা পুনরুত্পাদন কঠোরভাবে নিষিদ্ধ এবং আইনী পদক্ষেপের জন্য দায়বদ্ধ কপিরাইট লঙ্ঘনকে গঠন করে। - Website Designer & SEO Specialist By Mr. Nirob

      %d