এল এইচ আকাশ ॥ আসন্ন ২৯ মে দিনাজপুর সদর উপজেলা পরিষদের নির্বাচন। এ নির্বাচনে প্রতীক বরাদ্দের পর পরেই প্রার্থীরা ছুটেছিলেন ভোটারের দ্বারে দ্বারে। এরই ধারাবাহিকতায় গত ২৬ মে ২০২৪ইং রাতে শহরের ষ্টেশনরোর্ডস্থ বাহাদুরবাজার মামা বিরানীর সামনে এক পথসভায় ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী আহসানুজ্জামান চঞ্চল বলেন, বঙ্গবন্ধুর দেশ, আমাদের বাংলাদেশ এ দেশ আজ প্রধানমন্ত্রীর নেতৃত্বে বিশ্বের রোল মডেল হয়ে দাড়িয়েছে। উপজেলাকে একটি উন্নয়নের রোল মডেল করতে আপনারা চশমা মার্কায় একটি করে ভোট দিবেন। চশমার জয় হলে,শিক্ষার জয় হবে। চশমার জয় হলে মেহনতি খেটেঁ খাওয়া মানুষের জয় হবে। আমার পরিবার আওয়ামীলীগ সুতোয় গাথা, তাই প্রধানমন্ত্রীর উন্নয়নের ছোয়া সদর উপজেলায় লাগাতে আমার চশমা মার্কায় একটি করে ভোট দিবেন। এ সময় উপস্থিত ছিলেন আওয়ামীলীগ উপজেলা ছাত্রলীগসহ গন্যমান্য ব্যক্তিবর্গ। চেয়াম্যান প্রার্থী তিন জন থাকলেও ভাইস চেয়ারম্যান পদে লড়ছেন ২ জন এক জন নারী ও একজন পুরুষ।
পলাশবাড়ী উপজেলায় গৃহবধূর গলাকাটা লাশ উদ্ধার এলাকায় চাঞ্চল্য
পলাশবাড়ী উপজেলায় গৃহবধূর গলাকাটা লাশ উদ্ধার এলাকায় চাঞ্চল্য মোঃ আশরাফুল ইসলাম আকন্দ স্টাফ রিপোর্টার গাইবান্ধার পলাশবাড়ী উপজেলায় সাবেক ইউপি...








