স্টাফ রিপোর্টার ॥ ২৮ সেপ্টেম্বর শনিবার দিনাজপুর শিক্ষাবোর্ড সংলগ্ন আদিবাসী পাড়ায় দিনাজপুর এপি, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর আয়োজনে শিশুশ্রম নিরসনে শিশু শ্রমিক পরিবারের আয়বৃদ্ধিতে বকনা বাছুর বিতরণ করা হয়েছে।
দিনাজপুর এপি ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের টেকনিক্যাল স্পেশালিস্ট (লাভলী হুড প্রকল্প) এর কাজল কুমার দে’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে দিনাজপুর সদর উপজেলার প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ গোলাম কিবরিয়া ঝূঁকিপূর্ণ শিশুশ্রমে যে সমস্ত শিশুরা নিয়োজিত রয়েছে তাদের পিতা-মাতা বা অভিভাবকদের মাঝে বিনামূল্যে বকনা বাছুর বিতরণ করতে গিয়ে বলেন, শিশুশ্রম নিরসনে শিশু শ্রমিক পরিবারের আয়বৃদ্ধিতে শিশুরা পড়াশুনা করতে পারে এবং স্কুলমুখী হবে। পরিবারের স্বচ্ছলতা আনতে ওয়ার্ল্ড ভিশনের গাভী পালনের মাধ্যমে তাদের আয়বৃদ্ধিতে সহযোগিতা করে আসছে। ঝুঁকিপূর্ণ কাজ থেকে শিশুদের ফিরিয়ে এনে মেধাযুক্ত সুনাগরিক হিসেবে গড়ে তুলতে এই প্রকল্প যথেষ্ট অবদান রাখবে। প্রোগ্রাম অফিসার রিচার্ড তাপস দাস এর সঞ্চালনায় শিশু শ্রম নিরসনে তাদের অভিভাবকদের হাতে বকনা বাছুর তুলে দেন প্রধান অতিথি উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ গোলাম কিবরিয়া। সার্বিক তত্ত্বাবধায়নে ছিলেন প্রোগ্রাম অফিসার দিনো দাস।
রংপুরে চলন্ত বাস থেকে দুই যাত্রীকে ফেলে দিয়ে হত্যা
রংপুর ব্যুরো: বাসের ভাড়া নিয়ে কথা কাটাকাটির জেরে রংপুরের তারাগঞ্জে চলন্ত বাস থেকে ধাক্কা দিয়ে তিন যাত্রীকে ফেলে দিলে ঘটনাস্থলেই...








