মিরসরাই প্রতিনিধি
আসন্ন শারদীয় দুর্গাপূজাসহ মিরসরাইয়ের সংখ্যালঘু সম্প্রদায়ের ধর্মীয় প্রতিষ্ঠানের যথাযথ নিরাপত্তা নিশ্চিতকল্পে জিপিএস লোকেশনসহ তালিকা প্রণয়ন করেছে বেসরকারী উন্নয়ন সংস্থা অপকা। বৃহস্পতিবার (৩ অক্টোবর) সকালে জিপিএস লোকেশন সংবলিত বই উপজেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তাদের হাতে অর্গানাইজেশন ফর দ্যা পুওর কমিউনিটি এ্যাডভান্সমেন্ট (অপকা) এর পক্ষ থেকে তুলে দেওয়া হয়। এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহফুজা জেরিন, নির্বাচন কর্মকর্তা জাকির হোসেন, সহকারি জনস্বাস্থ্য প্রকৌশলী কেএম সাঈদ মাহমুদ, অপকা কর্মকর্তা রিফাত আহম্মদ, অপকার উপজেলা প্রোগ্রাম কর্মকর্তা প্রতাপ বণিক উপস্থিত ছিলেন।
তিনি আরও বলেন, জিপিএস লোকেশন সংবলিত বইটি বৃহস্পতিবার উপজেলা নির্বাহী অফিসার মাহফুজা জেরিন, সহকারী পুলিশ সুপার (মিরসরাই সার্কেল) এর কার্যালয়, সেনাবাহিনীর মিরসরাই ক্যাম্প, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) প্রশান্ত চক্রবর্তী, মিরসরাই থানার অফিসার ইনচার্জ আবদুল কাদের ও জোরারগঞ্জ থানার অফিসার ইনচার্জ এটিএম শিফাতুল মাজদারের হাতে হস্তান্তর করা হয়েছে।
উপজেলা নির্বাহী অফিসার মাহফুজা জেরিন বলেন, জিপিএস লোকেশনের সহায়তায় যেকোন স্থানে দ্রুত পৌঁছানো যায়। অপকা কর্তৃক উপজেলার হিন্দু সম্প্রদায়ের মন্দির, বৌদ্ধ মন্দির, গীর্জার জিপিএস লোকেশনসহ তালিকা তৈরী করায় দুর্গাপূজাসহ অনাকাঙ্খিত যেকোন ঘটনা এড়াতে আইনশৃঙ্খলা বাহিনী দ্রুত পদক্ষেপ নিতে পারবে।







