রংপুর বিভাগীয় প্রতিনিধি: সনাতন ধর্মাবলম্বীদের সব চেয়ে বড় উৎসব শারদীয় দুর্গাপূজায় রংপুর বিভাগের প্রতিটি মন্দির পাহারা দিবে জামায়াত-শিবির নেতাকর্মীগণ এমন ঘোষণা দিয়েছেন বাংলাদেশ জামায়াত ইসলামীর রংপুর-দিনাজপুর অঞ্চলের সহকারী পরিচালক মাওলানা মমতাজ উদ্দিন। গত ৫ অক্টোবর শনিবার সন্ধ্যায় রংপুর কেন্দ্রীয় মডেল মসজিদের কনফারেন্স রুমে রংপুর বিভাগের আট জেলার উপজেলা ও থানা আমির শিক্ষা শিবিরে সভাপতির বক্তব্যে এ ঘোষণা দেন তিনি। জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য অধ্যাপক মাহবুবুর রহমান বেলালের পরিচালনায় শিক্ষা শিবিরে বক্তব্য রাখেন রংপুর মহানগর আমির উপাধ্যক্ষ মাওলানা এটিএম আযম খান, রংপুর জেলা আমির অধ্যাপক গোলাম রব্বানী, কুড়িগ্রাম জেলা আমির মাওলানা আব্দুল মতিন ফারুকী, গাইবান্ধা জেলা আমির আব্দুল করিম সরকার, নীলফামারী জেলা আমির আব্দুর রশিদ, লালমনিরহাট জেলা আমির আতাউর রহমান, দিনাজপুর জেলা দক্ষিণ আমির আনোয়ারুল ইসলাম, দিনাজপুর জেলা উত্তর আমির অধ্যক্ষ আনিসুর রহমান, ঠাকুরগাঁও জেলা আমির মাওলানা আব্দুল হাকিম ও পঞ্চগড় জেলা আমির অধ্যাপক ইকবাল হোসাইন। মাওলানা মমতাজ উদ্দিন বলেন, ছাত্র জনতার অভ্যুত্থানের পরে সময়ে আওয়ামী লীগ এবং তার দোসরা দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করার অপচেষ্টা চালাচ্ছে। বিশেষ করে সনাতন ধর্মাবলম্বীদের ভুল বুঝিয়ে আতঙ্কিত করে ফায়দা হাসিলের চেষ্টা চালাচ্ছে। তিনি আরও বলেন, আসন্ন দুর্গাপূজা হবে অতীতের সকল দুর্গাপূজার থেকে বেশি উৎসবমুখর আনন্দপূর্ণ ও জৌলসময়। প্রত্যেকটি মন্দির রাত দিন ২৪ ঘন্টা পাহারা দিবে জামায়াত শিবির নেতাকর্মীরা। কোনো দুর্বৃত্তরা কোনো ধরনের দুর্বৃত্তপনা করতে চাইলে তা রুখে দেয়া হবে। তিনি সনাতন ধর্মাবলম্বীদের উৎসবমুখর পরিবেশে তাদের পূজা উদযাপনের আহ্বান জানান। এ শিক্ষা শিবিরে রংপুর বিভাগের মহানগরী জেলা, উপজেলা ও থানা পর্যায়ের নায়েবে আমির এবং সেক্রেটারিরা অংশগ্রহণ করেন।
পলাশবাড়ী উপজেলায় গৃহবধূর গলাকাটা লাশ উদ্ধার এলাকায় চাঞ্চল্য
পলাশবাড়ী উপজেলায় গৃহবধূর গলাকাটা লাশ উদ্ধার এলাকায় চাঞ্চল্য মোঃ আশরাফুল ইসলাম আকন্দ স্টাফ রিপোর্টার গাইবান্ধার পলাশবাড়ী উপজেলায় সাবেক ইউপি...








