মিরসরাই প্রতিনিধি
মিরসরাইয়ে পুকুরে ডুবে ফাহিম আহম্মেদ রাফি (৫) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। রবিবার (১৩ অক্টোবর) দুপুরে উপজেলার হিঙ্গুলী ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের নাহেরপুর এলাকায় এই ঘটনা ঘটে। রাফি ওই এলাকার রাসেলের পুত্র।
নিহত রাফির চাচাতো ভাই আরিফ হোসেন বলেন, রবিবার দুপুরে রাফি পুকুরের ঘাটে খেলা করছিল। হঠাৎ অসাবধানতাবশত পুকুরে পড়ে যায়। অনেক খোঁজাখুজি করে তাকে কোথাও খুঁজে না পেয়ে পরবর্তীতে পুকুরে রাফির পায়ের জুতা ভাসতে দেখে তার নিথর দেহ উদ্ধার করে বারইয়ারহাট জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বারইয়ারহাট জেনারেল হাসপাতালের চিকিৎসকরা মিরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্থানান্তর করেন। স্বাস্থ্য কমপ্লেক্সের দায়িত্বরত চিকিৎসক রাফিকে মৃত ঘোষণা করেন। ৩ ভাই-বোনের মধ্যে ফাহিম আহম্মেদ রাফি সবার ছোট।
মিরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের চিকিৎসক ফাহিম জালাল বলেন, হাসপাতালে আনার আগের ওই শিশুর মৃত্যু হয়েছে।







