রংপুর বিভাগীয় প্রতিনিধি: ‘যৌবনের জয় গানে ১৮ বছরে বাংলার চোখ’ এই শ্লোগানে স্বেচ্ছাসেবী সামাজিক সাংস্কৃতিক ও ক্রীড়া সংগঠন ‘বাংলার চোখ’ এর ১৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে কেক কাটা, আলোচনা সভা ও মধ্যাহ্ন ভোজের আয়োজন করা হয়। আরএএমসি শপিং কমপ্লেক্সের ষষ্ঠ তলায় রয়্যালটি লাউঞ্জে সংগঠনের চেয়ারম্যান আলহাজ্ব মো. তানবীর হোসেন আশরাফী এর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন সংগঠনের উপদেষ্টা প্রফেসর শাহ আলম, অধ্যক্ষ মোশাররফ হোসেন, প্রফেসর এসএম আব্দুল মতিন লস্কর, ড.মো. বাবুল হোসাইন, আশরাফুল আলম আল আমিন, মিজানুর রহমান মিজু ও মেরিনা লাভলী। আজীবন সদস্য মো. তৌহিদ হোসেন, ইঞ্জিনিয়ার মো. হাসানুজ্জামান সুমন, মো. রোজাফ করিম, মো. মিজানুর রহমান মিজান, মোহাম্মদ আলী প্রমুখ। অনুষ্ঠানে বাংলার চোখ এর উপদেষ্টা এবং মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের পরিচালক (অব.) প্রফেসর এসএম আব্দুল মতিন লস্করকে সম্মাননা স্মারক প্রদান করা হয়। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বাংলার চোখ এর সাধারণ স¤পাদক মাহমুদুন নবী বাবুল।
পলাশবাড়ী উপজেলায় গৃহবধূর গলাকাটা লাশ উদ্ধার এলাকায় চাঞ্চল্য
পলাশবাড়ী উপজেলায় গৃহবধূর গলাকাটা লাশ উদ্ধার এলাকায় চাঞ্চল্য মোঃ আশরাফুল ইসলাম আকন্দ স্টাফ রিপোর্টার গাইবান্ধার পলাশবাড়ী উপজেলায় সাবেক ইউপি...








