মিরসরাই প্রতিনিধি
২০২৪ সালের এইচএসসি ও সমমানের পরীক্ষায় মিরসরাইয়ে ৭ টি কলেজ, ৮ টি মাদরাসা ও ১টি ভোকেশনাল কলেজ থেকে ২ হাজার ৮২৫ জন পরীক্ষার্থী অংশ করেছিল। মঙ্গলবার প্রকাশিত ফলাফলে কৃতকার্য হয় ২ হাজার ৪০৪ পরীক্ষার্থী। এইচএসসিতে পাশের হার ৮৩.৪৮%, জিপিএ-৫ পেয়েছে ১৫৮ জন। আলিমে পাশের হার ৯৭.৬৮%, জিপিএ-৫ পেয়েছে ১৭ জন পরীক্ষার্থী। নিজামপুর সরকারি কলেজে এইচএসসি (কারিগরী) শাখায় পাশের হার ৯১.২৩%।
জানা যায়, এইচএসসি ও সমমানের পরীক্ষায় মিরসরাইয়ে জিপিএ-৫ পেয়েছে ১৭৫ জন পরীক্ষার্থী। উপজেলায় শতভাগ পাশ করেছে ৪ টি মাদরাসা। এইচএসসিতে প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে পাশের হার ৯৮.৭০%, জিপিএ-৫ পেয়েছে ৪৫ জন, মুক্তিযোদ্ধা মেজর মোস্তফা কলেজ ৯৭.৬২%, মহাজনহাট ফজলুর রহমান স্কুল এন্ড কলেজ ৯৩.৪৫%, বারইয়ারহাট কলেজ ৯০.৮৪%, নিজামপুর সরকারি কলেজ ৮০.৩৬%, জোরারগঞ্জ মহিলা কলেজ ৭০.৭৩%, মিরসরাই কলেজ ৫২.২২%। আলিমে সুফিয়া নূরিয়া ফাজিল মাদ্রাসা পাশের হার শতভাগ, জিপিএ-৫ পেয়েছে ৩ জন, গনিয়াতুল উলুম হোছাইনিয়া আলিম মাদ্রাসা পাশের হার শতভাগ, জিপিএ-৫ পেয়েছে ১ জন, শান্তিরহাট আলিম মাদ্রাসা পাশের হার শতভাগ, জামেয়া রহমানিয়া ফাজিল মাদ্রাসা পাশের হার শতভাগ, জিপিএ-৫ পেয়েছে ১ জন।
মিরসরাই উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা হুমায়ুন কবির খান বলেন, ২০২৪ সালের এইচএসসি ও সমমানের পরীক্ষায় মিরসরাইয়ে ৭ টি কলেজ, ৮ টি মাদরাসা ও ১ টি ভোকেশনাল কলেজ থেকে ২ হাজার ৮২৫ জন পরীক্ষার্থী অংশ করেছিল। কৃতকার্য হয়েছে ২ হাজার ৪০৪ জন পরীক্ষার্থী। এইচএসসিতে পাশের হার ৮৩.৪৮%, জিপিএ-৫ পেয়েছে ১৫৮ জন। আলিমে পাশের হার ৯৭.৬৮%, জিপিএ-৫ পেয়েছে ১৭ জন পরীক্ষার্থী। নিজামপুর সরকারি কলেজে এইচএসসি (কারিগরী) শাখায় পাশের হার ৯১.২৩%।
নবীনগরে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান
নবীনগরে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান সঞ্জয় শীল, নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর ইচ্ছাময়ী পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে কৃতি শিক্ষার্থীদের...








