admin

admin

ঠাকুরগাঁওয়ে মন্দিরে আবারো ১৪৪ ধারা জারি

ঠাকুরগাঁওয়ে মন্দিরে আবারো ১৪৪ ধারা জারি জসীমউদ্দীন ইতি ঠাকুরগাঁও প্রতিনিধি ঠাকুরগাঁও প্রতিনিধি : ঠাকুরগাঁও সদর উপজেলার আউলিয়াপুর এলাকায় শ্রীশ্রী রশিক রায় জিউ মন্দিরে আবারো ১৪৪ ধারা জারি করা হয়েছে। সোমবার (৭ অক্টোবর) এ আদেশ দেন সদর উপজেলা নির্বাহী অফিসার মো. বেলায়েত হোসেন। প্রশাসন ও স্থানীয় সূত্রে জানা গেছে, ঠাকুরগাঁও সদর উপজেলার আউলিয়াপুর ইউনিয়নের শ্রীশ্রী রশিক রায় জিউ মন্দিরের জমির দখল নিয়ে হিন্দু ধর্মের সনাতন ও ইসকন অনুসারীদের মধ্যে দীর্ঘদিন ধরেই বিরোধ চলে আসছিল। ২০০৯ সালের ১৮ সেপ্টেম্বর রশিক রায় জিউ মন্দিরে দুর্গাপূজা নিয়ে অনুসারীদের সাথে সনাতন ধর্মাবলম্বীদের বড় ধরনের সংঘর্ষ হয়। ওই সময় ইসকন ভক্তদের হামলায় ফুলবাবু নামে একজন সনাতন ধর্মের অনুসারী নিহত হন। এরপর পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে উপজেলা প্রশাসন মন্দির সিলগালা করে কার্যক্রম পরিচালনার দায়িত্ব নেয়। চলতি বছর শ্রীশ্রী রশিক রায় জিউ মন্দিরের সনাতন ও ইসকন ধর্মাবলম্বীরা মণ্ডপে শারদীয় দুর্গাপূজা প্রস্তুতিতে পূর্বের ন্যায় উত্তেজনা দেখা দেয়। ফলে গত ৭ অক্টোবর সকাল ৬টা থেকে ১৩ অক্টোবর রাত ১২টা পর্যন্ত মন্দির ও আশপাশের এলাকায় ১৪৪ ধারা জারির আদেশ দেয়া হয়। জেলা প্রশাসক ইশরাত ফারজানা, পুলিশ সুপার শেখ জাহিদুল ইসলাম (পিপিএম) ও সেনা কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. বেলায়েত হোসেন বলেন, ওই মন্দিরের জমি নিয়ে স্থানীয় সনাতন ও ইসকন ধর্মাবলম্বীদের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছে। ২০০৯ সালে এখানে হতাহতের ঘটনাও ঘটে। শারদীয় পূজা উদযাপনে আবারো একই ঘটনার পুনরাবৃত্তি এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কায় ১৪৪ ধারা জারি করা হয়েছে।

দিনাজপুরে শারদীয় দূর্গোৎসব উপলক্ষ্যে ফ্রি চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত

জিন্নাত হোসেন, দিনাজপুর প্রতিনিধি ॥ শারদীয় দুর্গোৎসব উপলক্ষ্যে দিনাজপুর বড়বন্দর রেল বাজার মন্দির কমিটির উদ্যোগে ফ্রি চিকিৎসা ক্যাম্প ও শিশুদের...

দিনাজপুর ৬নং আউলিয়াপুর ইউনিয়নবাসীর উদ্যোগে সাবেক ইউপি চেয়ারম্যান মোস্তফা কামালের গ্রেফতারের দাবীতে মানববন্ধন পালিত

স্টাফ রিপোর্টার ॥ ৯ অক্টোবর বুধবার দিনাজপুর সদর উপজেলার ৬নং আউলিয়াপুর ইউনিয়নবাসীর উদ্যোগে আউলিয়াপুর ইউনিয়ন পরিষদ সম্মুখ সড়কে দুর্নীতিবাজ সাবেক...

ভূঞাপুরে দুর্গাপূজা সফল করতে আইন শৃঙ্খলা বাহিনীর সতর্ক অবস্থান 

মোহাম্মদ সোহেল (টাঙ্গাইল) সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। এ দুর্গাপূজা উপলক্ষে ভূঞাপুর  উপজেলার পৌর এলাকার বিভিন্ন পুজা...

হারুনসহ ৩ অতিরিক্ত আইজিপিকে বাধ্যতামূলক অবসর

র‍্যাবের সদ্য সাবেক মহাপরিচালক পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত আইজিপি ব্যারিস্টার মো. হারুন অর রশিদসহ তিন অতিরিক্ত আইজিপিকে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে...

পাহাড়ের নিরাপত্তা নিয়ে শঙ্কা নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা

পাহাড়ে নিরাপত্তা নিয়ে কোনো শঙ্কা নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেছেন, নিরাপত্তার...

পুলিশের ৬ ডিআইজিকে বদলি

উপ-পুলিশ মহাপরিদর্শক (ডিআইজি) পদমর্যাদার ছয় কর্মকর্তাকে বদলি করা হয়েছে। মঙ্গলবার (৮ অক্টোবর) রাষ্ট্রপতির আদেশক্রমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখার...

হারুন যুক্তরাষ্ট্রে ও মনিরুল ভারতে হাবিব ও বিপ্লব কোথায়

ছাত্র-জনতার অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর পুলিশের আত্মগোপন করা চার শীর্ষ কর্মকর্তার অবস্থান নিয়ে সারাদেশে ‘টক অব দ্য টাউন’...

‘আমি যা করেছি উপরের নির্দেশে, কোনো অন্যায় করিনি’ সাবেক ডিবি প্রধান হারুন

৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে ঢাকার অতিরিক্ত কমিশনার (সাবেক ডিবি প্রধান) মোহাম্মদ হারুন অর রশীদের অবস্থান নিয়ে...

আসছে সুখবর, বাড়ছে সরকারি চাকরিতে প্রবেশের বয়স

সরকারি চাকরিতে প্রবেশ ও অবসরের বয়সসীমা বাড়ছে। সরকারি চাকরিতে প্রবেশের যৌক্তিক বয়সসীমা নির্ধারণ সংক্রান্ত কমিটি প্রধান উপদেষ্টার কাছে বয়সসীমা বাড়ানোর...

Page 2065 of 4631 1 … 2,064 2,065 2,066 … 4,631

আমাদের বিভাগ সমূহ

সাম্প্রতিক পোস্ট

Recent Comments

    Welcome Back!

    Login to your account below

    Retrieve your password

    Please enter your username or email address to reset your password.