ভেঙ্গে দেয়া হলো বিকল্পধারা বাংলাদেশের জাতীয় নির্বাহী কমিটি
২১ সেপ্টেম্বর ২০২৪ তারিখে বারিধারা ক্লাবে দিনব্যাপী অনুষ্ঠিত বিকল্পধারা বাংলাদেশের জাতীয় নির্বাহী কমিটির বিশেষ সভায় দলের মুখপাত্র ও প্রেসিডিয়াম সদস্য...
২১ সেপ্টেম্বর ২০২৪ তারিখে বারিধারা ক্লাবে দিনব্যাপী অনুষ্ঠিত বিকল্পধারা বাংলাদেশের জাতীয় নির্বাহী কমিটির বিশেষ সভায় দলের মুখপাত্র ও প্রেসিডিয়াম সদস্য...
প্রেস বিজ্ঞপ্তি বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান হামদুল্লাহ আল মেহেদী বলেছেন, সকল ষড়যন্ত্র নস্যাৎ করে প্রয়োজনীয় সময় নিয়ে রাষ্ট্র সংস্কার করতে...
রাজশাহীর তানোরে 'আলিম সরদারের বিরুদ্ধে মানববন্ধন এলাকায় তোলপাড়' শিরোনামে প্রকাশিত সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন আব্দুল আলিম। গণমাধ্যমে পাঠানো...
কুড়িগ্রাম জেলা প্রতিনিধি : কুড়িগ্রামের উলিপুর উপজেলার ১নং থেতরাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদ শূন্য ঘোষনা করা হয়েছে। ওই ইউপি’র ১১...
জসীমউদ্দীন ইতি ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ে আমনখেতে মাজরা পোকার আক্রমণে দুশ্চিন্তায় পড়েছেন কৃষক। কীটনাশক প্রয়োগেও পোকা দমন হচ্ছে না। কৃষকেরা বলছেন, এ বছর তীব্র গরমে জমিতে কীটনাশকের কার্যকারিতা হারাচ্ছে।দিও কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বলছে, তীব্র তাপপ্রবাহে মাজরা পোকার বৈশিষ্ট্যগত পরিবর্তন হয়েছে। পোকার আক্রমণ থেকে ধানগাছ রক্ষায় কৃষকদের প্রয়োজনীয় পরামর্শ দেওয়া হচ্ছে। গত কয়েকদিন সরেজমিনে, সদর উপজেলার সালান্দর, মাদারগঞ্জ, রায়পুর, বিলপাড়া, গৌরীপুর, গড়েয়া, বেগুনবাড়িসহ বিভিন্ন এলাকার ফসলি মাঠ ঘুরে দেখা গেছে, কিছু আগাম জাতের ধান থেকে শিষ বের হয়েছে। এ সময়ে কেউ ধানখেতে কীটনাশক, কেউবা সার ছিটাচ্ছেন। কেউ ব্যস্ত আগাছা পরিষ্কারের কাজে। জেলা সদরের বেগুনবাড়ী এলাকার কৃষক মনসুর আলী স্বপন বলেন, ‘এখনো ধানের গাছ থোড় পর্যায়ে রয়েছে। প্রতিবছর তিনবার বালাইনাশক ছিটালেই আর প্রয়োজন পড়ে না। বেশি হলে কখনো চারবার দিতে হয়েছে। এবার গাছে এখনো শিষ বের হয়নি। এরই মধ্যে তিনবার বালাইনাশক দিতে হয়েছে। আরও অন্তত তিনবার না দিলে এবার ফসল ঘরে তুলতে পারব না। সদরের বিলপাড়া গ্রামের কৃষক নেন্দলা রায় বলেন,মাত্র ধানের থোড় বের হচ্ছে। এই মুহূর্তে পোকার আক্রমণ দেখা দিয়েছে। এর প্রতিকার না করা হলে আমাদের মতো বর্গাচাষিদের বড় ক্ষতি হয়ে যাবে। পাশের গ্রামের কৃষক হাসান আলী বলেন,প্রতিবছর বর্গাচাষ,পরিচর্যা, সার ও কীটনাশকের দাম বাড়ছে। এতে আমাদের উৎপাদন খরচও বেড়েছে। তার ওপর পোকার আক্রমণ দুশ্চিন্তা বাড়িয়ে দিয়েছে। জেলার হরিপুর উপজেলার আমগাঁও এলাকার কৃষক ফজলে আলী বলেন, ‘আবাদের শেষ সময়ে হঠাৎ ধানের শিষ কেটে দিচ্ছে পোকা। তাতে শিষ সাদা হয়ে বের হচ্ছে। নিজের ছয় বিঘা জমিতে ৯ হাজার টাকা খরচ করে চারবার স্প্রে করছি। এতেও পোকা ধমন হচ্ছে না। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, চলতি বছর জেলায় ১ লাখ ৩৭ হাজার ২৮০ হেক্টর জমিতে আমনের চাষ হয়েছে। এ বিষয়ে জানতে চাইলে জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক সিরাজুল ইসলাম বলেন, তীব্র তাপপ্রবাহে মাজরা পোকার বৈশিষ্ট্যগত পরিবর্তন হয়েছে। যদিও এই সময়ে ধানগাছে মাজরা পোকার আবির্ভাব ঘটে। পোকা দমনে কৃষকদের মাঠ পর্যায়ে কৃষি উপসহকারীরা প্রয়োজনীয় পরামর্শ দিচ্ছেন। আবহাওয়া অনুকূল ও রোগবালাই থেকে ফসল রক্ষা করা গেলে এবারও ধানের বাম্পার ফলন হবে।
ঠাকুরগাঁওয়ে ট্রেনে কাটা পরে ঘটনাস্থলে মৃত্যু জসীমউদ্দীন ইতি ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁও সদর উপজেলার শিবগঞ্জে ট্রেনে কাটা পরে লিটন (৩৭) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। সোমবার (২৩ সেপ্টেম্বর) বিষয়টি নিশ্চিত করেছেন সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) এবিএম ফিরোজ ওয়াহিদ।এর আগে, গতকাল রাত ১০টার দিকে শিবগঞ্জ রেলওয়ে স্টেশন এলাকার পূর্ব পারপূগী ডাঙ্গীপাড়া নামক স্থানে এই ঘটনা ঘটে। নিহত লিটন পূর্ব পারপূগী গ্রামের মৃত আব্দুল মালেকের ছেলে। তিনি স্থানীয় একটি মিলে শ্রমিক হিসেবে কাজ করতেন। প্রত্যক্ষদর্শীরা জানান, লিটন রেললাইনে বসেছিলেন। রাত ১০টার দিকে ঠাকুরগাঁও থেকে ঢাকাগামী একটি ট্রেনে কাটা পরে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। লিটন অতিরিক্ত নেশা করত। তিনি নেশাগ্রস্ত অবস্থায় সেখানে বসেছিলেন। ঠাকুরগাঁও সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) এবিএম ফিরোজ ওয়াহিদ বলেন, রেলওয়ে পুলিশকে খবর দেওয়া হয়েছে। বিষয়টি তারা তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করবেন।
নব-নির্বাচিত শ্রীলঙ্কার প্রেসিডেন্ট, জনতা বিমুক্তি পুরামুনার (জেভিপি) প্রধান, বিশিষ্ট বাম নেতা অনুরা কুমারা দিসানায়েকক-কে বাংলাদেশের জনগনের পক্ষ থেকে প্রাণঢালা শুভেচ্ছা...
আগামীকাল ২৪ সেপ্টেম্বর ২০২৪ স্বাধীন বাংলাদেশের স্বপ্নদ্রষ্টা মজলুম জননেতা মওলানা আবদুল হামিদ খান ভাসানীর রাজনৈতিক উত্তরসূরী, এদেশের প্রগতিশীল ও গণতান্ত্রিক...
স্টাফ রিপোর্টার ॥ ২৩ সেপ্টেম্বর সোমবার দিনাজপুর সদর উপজেলা কৃষি হলরুমে বেসরকারি উন্নয়ন সংস্থা পল্লীশ্রী’র বাস্তবায়নে এবং মানুষের জন্য ফাউন্ডেশন-ঢাকার...
প্রেস বিজ্ঞপ্তি মিনিস্টার মাইওয়ান গ্রুপ'র সালমান এফ রহমান, চেয়ারম্যান এম এ রাজ্জাক খান রাজ ও ব্যবস্থাপনা পরিচালক দিলরুবা তনু এদের...
[wps_visitor_counter]
[wps_visitor_counter]
© ২০১২ জহির হাওলাদার পরিচালিত দেশের সংবাদ >> কপিরাইট : বাণিজ্যিক উদ্দেশ্যে দেশের সংবাদ নিউজের সামগ্রীগুলির কোনও অননুমোদিত ব্যবহার বা পুনরুত্পাদন কঠোরভাবে নিষিদ্ধ এবং আইনী পদক্ষেপের জন্য দায়বদ্ধ কপিরাইট লঙ্ঘনকে গঠন করে। - Website Designer & SEO Specialist By Mr. Nirob
© ২০১২ জহির হাওলাদার পরিচালিত দেশের সংবাদ >> কপিরাইট : বাণিজ্যিক উদ্দেশ্যে দেশের সংবাদ নিউজের সামগ্রীগুলির কোনও অননুমোদিত ব্যবহার বা পুনরুত্পাদন কঠোরভাবে নিষিদ্ধ এবং আইনী পদক্ষেপের জন্য দায়বদ্ধ কপিরাইট লঙ্ঘনকে গঠন করে। - Website Designer & SEO Specialist By Mr. Nirob