বিশেষ সংবাদ

ক্লাউড খাতের বিকাশে একসাথে হুয়াওয়ে ও রেডডট ডিজিটাল

     ক্লাউড সল্যুশনের মাধ্যমে সংশ্লিষ্ট খাতকে এগিয়ে নিয়ে যেতে রবির সম্পূর্ণ মালিকানাধীন আইসিটি সাবসিডিয়ারি প্রতিষ্ঠান রেডডট ডিজিটাল লিমিটেডের সাথে এক সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর করেছে হুয়াওয়ে টেকনোলজিস (বাংলাদেশ) লিমিটেড। এখন থেকে নির্দিষ্ট কিছু খাতে বিশেষভাবে কাজ করবে হুয়াওয়ে ও রেডডট ডিজিটাল।   এবিষয়ে হুয়াওয়ে টেকনোলজিস (বাংলাদেশ) লিমিটেডের গুলশান কার্যালয়ে সম্প্রতি এক চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান অনুষ্ঠিত হয়; যেখানে হুয়াওয়ে টেকনোলজিস (বাংলাদেশ) লিমিটেডের প্রধান নির্বাহী প্যান জুংফেং এবং রেডডট ডিজিটালের প্রধান নির্বাহী হাসিব মুসতাবসির নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে স্বাক্ষর করেন। এ সময় উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন অন্যান্য কর্মকর্তাগণও উপস্থিত ছিলেন।   এই চুক্তির অধীনে, বাংলাদেশের ক্লাউড ইকোসিস্টেমের বিকাশে এবং বিভিন্ন খাতে ব্যবসায়ের সম্ভাবনা উন্মোচনে একসাথে কাজ করবে হুয়াওয়ে ও রেডডট ডিজিটাল। পাশাপাশি, হুয়াওয়ের ক্লাউড পার্টনার হিসেবে কাজ করা ছাড়াও, হুয়াওয়ের ক্লাউড সল্যুশন নিয়ে রেডডট ডিজিটাল নিজেদের জন্যও এই সেবা ব্যবহার করবে।   অনুষ্ঠানে হুয়াওয়ে টেকনোলজিস (বাংলাদেশ) লিমিটেডের প্রধান নির্বাহী প্যান জুংফেং বলেন, “সকলের সহযোগিতায় মাত্র চার বছরের মধ্যেই হুয়াওয়ে ক্লাউড চীনে দ্বিতীয়, থাইল্যান্ডে তৃতীয় এবং এশিয়া প্যাসিফিক অঞ্চলের উন্নয়নশীল বাজারে চতুর্থ অবস্থান অর্জন করেছে। এটাই প্রমাণ করে যে হুয়াওয়ে ক্লাউড এই অঞ্চলে দ্রুত এর সেবার পরিধি বৃদ্ধি করছে । এন্টারপ্রাইজ, ব্যাংকিং, স্বাস্থ্য, শিক্ষাক্ষেত্রসহ বিভিন্ন খাতে ব্যাপ্ত পরিসরে সেবা প্রদানে আমাদের ক্লাউড সল্যুশন ও ইন্টেলিজেন্ট ক্লাউড নেটওয়ার্ক রয়েছে। আর আমি বেশ বিশ্বাসের সাথেই বলতে চাই যে গত ২৩ বছরের ধরে বাংলাদেশের আইসিটি খাতে হুয়াওয়ে যেভাবে কাজ করে আসছে তা অব্যাহত থাকবে এবং প্রতিনিয়ত ডিজিটালাইজেশনের সুবিধা নিশ্চিত করতে নিরলস কাজ করে যাবে এই প্রতিষ্ঠান।”   রেডডট ডিজিটালের প্রধান নির্বাহী হাসিব মুসতাবসির বলেন, “দেশের এন্টারপ্রাইজ খাতের ডিজিটাল রূপান্তরে হুয়াওয়ের সাথে একসাথে করতে পেরে আমরা অত্যন্ত আনন্দিত। । প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা খরচ এবং সময় দারুণভাবে কমিয়ে আনার কারণে বিশ্বব্যাপী ক্লাউড সল্যুশন জনপ্রিয় হচ্ছে ক্লাউড। হুয়াওয়ের সাথে একসাথে দেশের দ্রুত বর্ধনশীল এন্টারপ্রাইজ খাতের পছন্দের ক্লাউড সেবাদাতা প্রতিষ্ঠানে পরিণত হওয়ার ব্যাপারে আমরা আত্মবিশ্বাসী। আমার বিশ্বাস, এই এমওইউ সরকারের স্মার্ট বাংলাদেশ লক্ষ্য অর্জনে সহায়তা করবে।”   উল্লেখ্য, ২২০ -এর বেশি ক্লাউড সার্ভিস, ২১০ -এর বেশি সল্যুশন এবং ৬ হাজারের বেশি পার্টনার অ্যাপ্লিকেশন নিয়ে বিশ্বের ১৭০টি দেশ ও অঞ্চলে বিভিন্ন খাতের প্রতিষ্ঠানকে সেবা প্রদান করছে হুয়াওয়ে ক্লাউড।

Read moreDetails

অতিরিক্ত লোডশেডিং: বিপিডিবির নির্বাহী প্রকৌশলীকে লিগ্যাল নোটিশ

লক্ষ্মীপুর: বিদ্যুতের অতিরিক্ত লোডশেডিংয়ের কারণে লক্ষ্মীপুর বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (বিপিডিবি) নির্বাহী প্রকৌশলীকে লিগ্যাল নোটিশ দিয়েছেন এসএম ইলিয়াস হাওলাদার নামে এক...

Read moreDetails

চট্টগ্রাম এর অভিযানে হাটহাজারী থেকে ২০ হাজার পিস ইয়াবা উদ্ধার ২ জন আটক।

https://youtu.be/kOnqRd8XDY4   প্রেস বিজ্ঞপ্তি র‌্যাব-৭, চট্টগ্রাম এর অভিযানে হাটহাজারী থেকে ২০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধারসহ ২ জন মাদক ব্যবসায়ী...

Read moreDetails

সাড়ে তিন কোটি টাকা মূল্যের ৩.৫৮ কেজি দূর্লভ আফিম পাচারকালে সাতকানিয়া হতে আটক

https://youtu.be/KwvgBIUbduQ     প্রেস বিজ্ঞপ্তি অভিনব পন্থায় প্রায় সাড়ে তিন কোটি টাকা মূল্যের ৩.৫৮ কেজি দূর্লভ আফিম পাচারকালে চট্টগ্রামের সাতকানিয়া...

Read moreDetails

জাদরানের টর্নেডোতে ৭ উইকেটে হারল বাংলাদেশ

জাদরানের টর্নেডোতে বাংলাদেশকে ৭ উইকেটে হারিয়েছে আফগানিস্তান। এই জয়ে সুপার নিশ্চিত হয়ে গেল আফগানদের। ১২৭ রানের লক্ষ্য টপকাতে নেমে দুই...

Read moreDetails

পরশ-তাপসকে মঞ্চে ডেকে নিয়ে কাঁদলেন প্রধানমন্ত্রী

প্রতিবেদক:১৫ আগস্ট উপলক্ষে আয়োজিত শোক সভায় নির্মম সেই হত্যাকাণ্ডের কথা স্মরণ করে মঞ্চে বক্তৃতা করার সময় কেঁদেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।...

Read moreDetails

জামিনে মুক্ত হয়েই সম্রাটের মহড়া

প্রতিবেদক: তিনদিন আগেই জামিনে মুক্ত হয়েছেন যুবলীগের বহিষ্কৃত নেতা ইসমাইল হোসেন চৌধুরী ওরফে সম্রাট। তিন দিন পর প্রথমবারের মতো প্রকাশ্যে...

Read moreDetails

লক্ষ্মীপুরে বিদ্যালয়ে ২ পদে নিয়োগ বাণিজ্যের অভিযোগ

লক্ষ্মীপুর পৌর লাহারকান্দি উচ্চ বিদ্যালয়ের কম্পিউটার অপারেটর ও পরীচ্ছন্নতাকর্মী পদে নিয়োগ বাণিজ্যের অভিযোগ উঠেছে। বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুল গফুর পছন্দের...

Read moreDetails

আফগানদের ১২৮ রানের টার্গেট দিল বাংলাদেশ

টস জিতে যে উদ্দেশ্যে ব্যাটিং নিয়েছিল বাংলাদেশ সেই উদ্দেশ্য সফল হয়নি। মোসাদ্দেকের ব্যাটে ভর করে আফগানিস্তানকে ১২৮ রানের টার্গেট দিয়েছে...

Read moreDetails

পুলিশ সুপার পদমর্যাদার ১১২ কর্মকর্তাকে বদলি

বাংলাদেশ পুলিশের পুলিশ সুপার (এসপি) পদমর্যাদার ১১২ কর্মকর্তাকে বদলি ও পদায়ন করা হয়েছে। সোমবার (২৯ আগস্ট) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের...

Read moreDetails
Page 1653 of 1910 1 … 1,652 1,653 1,654 … 1,910

আমাদের বিভাগ সমূহ

সাম্প্রতিক পোস্ট

Recent Comments

    Welcome Back!

    Login to your account below

    Retrieve your password

    Please enter your username or email address to reset your password.