পাকিস্তানের করাচি থেকে কন্টেইনার বহনকারী জাহাজ সরাসরি বাংলাদেশের চট্টগ্রাম বন্দরে আসার পর সংবাদমাধ্যম ও সামাজিক মাধ্যমে চলছে তুমুল আলোচনা ।...
Read moreDetailsছাত্র-জনতার আন্দোলনে মাথায় গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মো. কাজল মিয়াকে উন্নত চিকিৎসার জন্য থাইল্যান্ডে পাঠানো হয়েছে। রোববার...
Read moreDetailsঅমর ডি কস্তা, নাটোর প্রতিনিধি: বিএনপি’র কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক উপমন্ত্রী এ্যাড. রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, ‘পৃথিবীর...
Read moreDetailsপ্রেস বিজ্ঞপ্তি “নিরাপদ সড়ক নিশ্চিত করতে সড়ক নিরাপত্তা আইন প্রণয়ন করতে হবে” শ্লোগানকে সামনে রেখে ১৭ নভেম্বর ২০২৪ইং উদযপান করেছে...
Read moreDetailsজীবন আচার্য্য(যশোর প্রতিনিধি) : যশোরে সরদার ট্রাভেলস’র বাসের হেলপার বাপ্পি খুনের ঘটনার ২৪ ঘন্টার মধ্যে রহস্য উদঘাটন করেছেন যশোর জেলা...
Read moreDetailsপ্রেস বিজ্ঞপ্তি মজলুম জননেতা মাওলানা ভাসানীর মৃত্যু বার্ষিকী উপলক্ষ্যে এক আলোচনা সভার আয়োজন করা হয় । উক্ত আলোচনা সভায় উপস্থিত...
Read moreDetailsঢাকা, ১৭ নভেম্বর, ২০২৪: তরুণদের জনপ্রিয় স্মার্টফোন ব্র্যান্ড রিয়েলমি এবং ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ফটোগ্রাফিক সোসাইটি (ডিআইইউপিএস)-এর যৌথ উদ্যোগে আয়োজিত ‘ন্যাশনাল মোবাইল ফটোগ্রাফি কন্টেস্ট ২০২৪’-এর সমাপনী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। গত ১৪ নভেম্বর, ২০২৪ তারিখে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (ডিআইইউ) নলেজ গ্যালারিতে এক জমকালো আয়োজনের মধ্য দিয়ে প্রতিযোগিতার বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। এই প্রতিযোগিতা ফটোগ্রাফির অসাধারণ প্রতিভা তুলে ধরার মাধ্যমে মোবাইল ফটোগ্রাফিতে স্থাপন করেছে নতুন মানদণ্ড। গ্র্যান্ড ফিনালেতে ৫০টি সেরা ছবির প্রদর্শনী হয়। গ্র্যান্ড উইনার হিসেবে নির্বাচিত হয়ে মুহাম্মদ আমির তার অসাধারণ ছবির জন্য একটি রিয়েলমি ১২ স্মার্টফোন পুরস্কার পান। প্রথম রানার-আপ হয়েছেন শামস নাঈম এবং দ্বিতীয় রানার-আপ হয়েছেন কিশোরেশ ভট্টাচার্য। অনন্য কাজের জন্য বিশেষ স্বীকৃতি পান সুস্মিত দাস এবং তাজউদ্দিন আহমেদ আজম। ‘ন্যাশনাল মোবাইল ফটোগ্রাফি কন্টেস্ট ২০২৪’-এর বিচারক হিসেবে দায়িত্ব পালন করেন স্ট্রিট ফটোগ্রাফির জন্য পরিচিত খ্যাতিমান ফটোগ্রাফার জয় কে রায় চৌধুরী, এবং লাইফস্টাইল ও ডকুমেন্টারির কাজে বিশেষভাবে পারদর্শী তাহনান ফেরদৌস। কিউরেটর হিসেবে সেরা ছবি নির্বাচনে নিজেদের অভিজ্ঞতা দিয়ে সহায়তা করেছেন স্ট্রিট ও ট্রাভেল ফটোগ্রাফিতে দক্ষ রাকিব হাসান সুমন এবং এহসানুল সিদ্দিকী অরণ্য। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রিয়েলমি বাংলাদেশ-এর ব্র্যান্ডিং ডিরেক্টর ড্যারেন ঝ্যাং, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির এফবিই-এর অ্যাক্টিং রেজিস্ট্রার ও ডিন প্রফেসর ড. মোহাম্মদ মাসুম ইকবাল এবং উক্ত প্রতিষ্ঠানসমূহের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা। গত ১৯ অক্টোবর, ২০২৪ তারিখে প্রতিযোগিতাটি শুরু হয়, যেখানে দেশব্যাপী ফটোগ্রাফি প্রেমীদের কাছ থেকে তাদের সেরা কাজগুলো পাঠানোর আমন্ত্রণ জানানো হয়। এই প্রতিযোগিতার জনপ্রিয়তাকে প্রমাণ করে গত ১ নভেম্বর পর্যন্ত ৩,০০০-এর বেশি অংশগ্রহণকারী ১৪,০০০-এরও বেশি ছবি জমা দেন। বাছাই প্রক্রিয়ার পর, গত ৭ নভেম্বর ৫০টি সেরা ছবির সংক্ষিপ্ত তালিকা প্রকাশ করা হয়। প্রতিযোগিতায় অংশ নেওয়া সকল প্রতিযোগী ও বিজয়ীদের সৃজনশীলতার জন্য অভিনন্দন জানিয়েছে রিয়েলমি ও ডিআইইউপিএস। এই প্রতিযোগিতা প্রমাণ করেছে যে, মোবাইল ফটোগ্রাফি তরুণ আলোকচিত্রীদের দৃষ্টিভঙ্গি প্রকাশের এবং বিশ্বের সৌন্দর্য ধারণ করার একটি শক্তিশালী মাধ্যম। এমন উদ্যোগের মাধ্যমে, রিয়েলমি ও ডিআইইউপিএস নতুন প্রতিভাকে অনুপ্রাণিত করার পাশাপাশি সাহস জুগিয়ে চলেছে। যাতে তারা অনুধাবন করতে পারে যে, প্রতিটি ছবিই একটি বিশেষ এবং অর্থপূর্ণ গল্প বলতে পারে।
Read moreDetailsসরকার বিগত ১০০ দিনে ৮৬ হাজার ২৭৭ জনের কর্মসংস্থান সৃষ্টি করেছে। রোববার (১৭ নভেম্বর) যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং শ্রম...
Read moreDetailsআলিফ হোসেন,তানোরঃ রাজশাহীর তানোরে আলু বীজের কৃত্রিম সংকট দিশেহারা কৃষক। কৃষকেরা জানান, ৮০ টাকা কেজি দরের উচ্চ ফলনশীল জাতের আলু বীজ...
Read moreDetailsঠাকুরগাঁওয়ে কৃষক ও ক্রেতার মেলবন্ধনের বাজার জসীমউদ্দীন ইতি ঠাকুরগাঁও প্রতিনিধি দেশে চলমান দ্রব্যমূল্যের উর্ধ্বগতির কারনে জনমনে স্বস্তি ফেরাতে ব্যাতিক্রমি উদ্যোগ নিয়েছে ঠাকুরগাঁও জেলা প্রশাসন। নবাগত জেলা প্রশাসক ইশরাত ফারজানা’র উদ্যোগে কৃষক ও ক্রেতাদের মেল বন্ধনের উদ্দেশ্যে চালু করেছে মানবতার সওদাপাতি কৃষকের বাজার। যেখানে কৃষক তার উৎপাদিত পন্য সরাসরি বিক্রি করতে পারছে। এতে একদিকে যেমন খুশি হচ্ছেন সাধারণ ক্রেতারা অপরদিকে লাভবান হচ্ছেন কৃষকরা। মধ্যস্বত্যাভোগী না থাকায় ন্যায্য দাম পাচ্ছে কৃষকরা । ঠাকুরগাঁও জেলা প্রশাসন ও বৈষম্য বিরোধী ছাত্র সমন্বয়কদের যৌথ উদ্যোগে শুক্রবার সকাল ৮ টায় ঠাকুরগাঁও সাধারণ পাঠাগার মাঠ চত্ত্বরে বসে মানবতার সওদাপাতি কৃষকের বাজার নামে অস্থায়ী এ বাজার। সপ্তাহের শুক্র ও শনিবার সকাল ৮ টা থেকে শুরু হওয়া এ বাজার চলবে মধ্য দুপুর পর্যন্ত। সরেজমিনে গিয়ে দেখা যায়, এ বাজারে নিজেদের ক্ষেতের উৎপাদিত লাউ, শিম, মূলা, বটবটি, আলু, কাচামরিচ সহ অন্যান্য কাচা সবজির পসড়া নিয়ে বসেছেন কৃষকরা। তাতে ক্রেতাদেরও উপচে পড়া ভিড় লক্ষ্য করা যায়। বাজারের চেয়ে প্রতিটি পন্যে ৫ থেকে ১০ টাকা কমে পেয়ে খুশি ক্রেতারা। বাজারে পলিথিন মুক্ত কেনাকাটা করতে ও ক্রেতা বিক্রেতাদের উদ্বুদ্ধ করতে এ বাজারের আরেকটি বিশেষ ব্যবস্থা রয়েছে, যেখানে বিনামূল্যে সরবরাহ করা হচ্ছে পরিবেশবান্ধব ভুট্টার আঁশে তৈরী বিশেষ ব্যাগ ও পাটের ব্যাগ। এছাড়াও শুধুমাত্র কাঁচা সবজিই নয়, এ বাজারে পাওয়া যায় মাছ গোশতসহ নিত্য প্রয়োজনীয় প্রায় সব পন্যই। বাজার করতে আসা ক্রেতা রফিকুল ইসলাম জানান, আমাদের এখানে আশেপাশে প্রায় ৩ টি বাজার রয়েছে। আমি সব গুলোতেই যাই এবং সব গুলোরই মূল্য তালিকা আমার জানা। এখানে আমি কিছু সবজি ও প্রয়োজনীয় আরো দু একটি জিনিস কিনেছি। এ বাজারে আমি প্রতিটি জিনিস স্থানীয় অন্য বাজার গুলোর তুলনায় অনেক কমেই কিনেছি। কোনটাতে তো কেজি প্রতি ৩০ থেকে ৪০ টাকা পর্যন্ত কম পেয়েছি। জহির হোসেন নামের আরেক ক্রেতা জানান, আমি ব্রয়লার মুরগির মাংস কিনেছি এবং স্থানীয় বাজারের চেয়ে কেজিতে ২০ টাকা কম পেয়েছি। সপ্তাহে সাত দিন না হলেও অন্তত এ বাজারটিকে যেনো অস্থায়ী ভাবে না রেখে এটিকে স্থায়ীভাবে রাখার জন্য জেলা প্রশাসনকে অনুরোধ করছি। বাজারে সবজি বিক্রি করতে আসা কৃষক হারিস উদ্দিন জানান, আমি আধা মণ বটবটি নিয়ে আসছিলাম। এক ঘন্টার মধ্যেই সব বিক্রি হয়েছে। বাজারের চেয়েও কেজিতে ২০ টাকা কমে বিক্রি করেছি তবুও পাইকারদের চেয়ে বেশি মূল্য পেয়েছি। এর পরের দিন আমি আরো বেশি সবজি নিয়ে আসবো। জেলা প্রশাসক ইসরাত ফারজানা জানান, কৃষকের বাজার মূলত হলিডে মার্কেটের মত। ছুটির দিনে সুলভ মূল্যে ক্রেতাদের ক্রয় করা এবং কৃষক সরাসরি নিজেই বিক্রেতা হয়ে ন্যায্য মূল্য পাওয়ার উদ্দেশ্যেই এই বাজারটি চালু করা। ভোক্তারা চাইলে আরো বড় পরিসরে এ বাজারকে আমরা করার কথা ভাবতে পারি। সাধ্যের মধ্যে কেনাকাটা করতে পেরে এ বাজারকে চলমান রাখতে ক্রেতাদের রয়েছে যেমন আগ্রহ, তেমনি ছোট্ট এ আয়োজন বড় সিন্ডিকেটেদের ওপর কোন প্রভাব ফেলবেনা বলে মনে করছেন সুশিল সমাজের প্রতিনিধিরা। এর জন্যে চাই নিয়মিত বাজার মনিটরিং।
Read moreDetails[wps_visitor_counter]
[wps_visitor_counter]
© ২০১২ জহির হাওলাদার পরিচালিত দেশের সংবাদ >> কপিরাইট : বাণিজ্যিক উদ্দেশ্যে দেশের সংবাদ নিউজের সামগ্রীগুলির কোনও অননুমোদিত ব্যবহার বা পুনরুত্পাদন কঠোরভাবে নিষিদ্ধ এবং আইনী পদক্ষেপের জন্য দায়বদ্ধ কপিরাইট লঙ্ঘনকে গঠন করে। - Website Designer & SEO Specialist By Mr. Nirob
© ২০১২ জহির হাওলাদার পরিচালিত দেশের সংবাদ >> কপিরাইট : বাণিজ্যিক উদ্দেশ্যে দেশের সংবাদ নিউজের সামগ্রীগুলির কোনও অননুমোদিত ব্যবহার বা পুনরুত্পাদন কঠোরভাবে নিষিদ্ধ এবং আইনী পদক্ষেপের জন্য দায়বদ্ধ কপিরাইট লঙ্ঘনকে গঠন করে। - Website Designer & SEO Specialist By Mr. Nirob