বাংলাদেশ

ইরানের আকাশসীমা এড়াচ্ছে ঢাকা থেকে ইউরোপগামী এয়ারলাইন্সগুলো

ইরান ও ইসরায়েলের চলমান সংঘাতকে কেন্দ্র করে ইরান ও ইরাকের আকাশসীমা ব্যবহার ব্যবহার বন্ধ করেছে ঢাকা থেকে ছেড়ে যাওয়া অধিকাংশ...

Read moreDetails

আরও বাংলাদেশি জনশক্তি মালয়েশিয়ায় নিতে সহযোগিতা চেয়েছেন রাষ্ট্রপতি

বাংলাদেশ থেকে যাতে আরও দক্ষ ও আধা দক্ষ জনশক্তি মালয়েশিয়ায় যেতে পারে সে ব্যাপারে দেশটির প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সহযোগিতা চেয়েছেন...

Read moreDetails

৭টি পদে সরকারি চাকরির নতুন নিয়োগ বিজ্ঞপ্তি, নেবে ১০১ জন

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়, স্বাস্থ্য সেবা বিভাগের অধীনস্থ সিভিল সার্জনের কার্যালয়, গাইবান্ধা ও তার নিয়ন্ত্রণাধীন প্রতিষ্ঠানসমূহের রাজস্ব খাতের গ্রেড...

Read moreDetails

নির্বাচন কমিশনে নিয়োগ বিজ্ঞপ্তি, নেবে ৩৬৯ জন

বাংলাদেশ নির্বাচন কমিশন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটির সচিবালয় ও এর আওতাধীন মাঠ পর্যায়ের কার্যালয়ের রাজস্ব খাতভুক্ত ১৫টি পদে বিভিন্ন...

Read moreDetails

পুলিশ নিয়োগ ২০২৫ সার্কুলার, আবেদন করুন দ্রুত

বাংলাদেশ পুলিশ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বাহিনীটিতে ক্যাডেট সাব-ইন্সপেক্টর (নিরস্ত্র) পদে জনবল নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। আগামী...

Read moreDetails

এক টাকার মাস্টার লুৎফর রহমানের কাছে টাকার চেয়ে শিক্ষার আলো ছড়ানোই বড়

রংপুর বিভাগীয় প্রতিনিধি: শিক্ষাই জাতির মেরুদন্ড। শিক্ষা ছাড়া কোন জাতি উচ্চ শিখরে পৌঁছিতে পারেনা। পিতা-মাতা সন্তান জন্ম দিলেও প্রকৃত পক্ষে...

Read moreDetails

দ্রুত প্রজ্ঞাপনের দাবিতে সংবাদ সম্মেলন… 

প্রেস বিজ্ঞপ্তি.... ★ চাকরিতে আবেদনের বয়সসীমা ন্যুনতম ৩৫ সহ আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী শর্ত সাপেক্ষ্যে উন্মুক্ত করে দ্রুত প্রজ্ঞাপনের দাবিতে সংবাদ...

Read moreDetails

ডিবিএইচ ফাইন্যান্সের বরিশাল শাখার উদ্বোধন

  দেশের গৃহঋণ প্রদানকারী স্পেশালিষ্ট আর্থিক প্রতিষ্ঠান ডিবিএইচ ফাইন্যান্স পিএলসি সম্প্রতি বরিশাল শহরে তাদের নতুন শাখার উদ্বোধন করেছে। ডিবিএইচের ১৬...

Read moreDetails

ঠাকুরগাঁওয়ে অবৈধ সম্পর্কে নবজাতক শিশুকে ৮শত টাকায় বিক্রি করলেন প্রতিবন্ধী মা

ঠাকুরগাঁওয়ে অবৈধ সম্পর্কে নবজাতক শিশুকে ৮শত টাকায় বিক্রি করলেন প্রতিবন্ধী মা জসীমউদ্দীন ইতি ঠাকুরগাঁও প্রতিনিধি ঠাকুরগাঁওয়ে অভাবের তাড়নায় ৮শত টাকার বিনিময়ে নবজাতক শিশুকে বিক্রি করলেন প্রতিবন্ধী গর্ভধারিণী মা। অন্যদিকে নিজেই জানেনা শিশুটির বাবা কে? এমনই চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে ঠাকুরগাঁও সদর উপজেলার সালন্দর ইউনিয়নের বাতেন মোড় গুচ্ছ গ্রামে। ঠাকুরগাঁওয়ের স্থানীয় দৈনিক বাংলা আলো পত্রিকায় এমনি এক প্রতিবেদন প্রকাশ করা হলে বিষয়টি সাধারণ মানুষের চোখে পড়ে,...

Read moreDetails

১৫ বছর পর নিজ গ্রামে বাবার জানায়ায় রবিউল

পিলখানা হত্যাকাণ্ড ১৫ বছর পর নিজ গ্রামে বাবার জানায়ায় রবিউল জসীমউদ্দীন ইতি ঠাকুরগাঁও প্রতিনিধি পিলখানা হত্যাকাণ্ডের প্রায় ১৫ বছর ৮ মাস পর বাবার শেষ ইচ্ছা পূরণে প্যারোলে মুক্তি পেয়ে ঢাকার কাশিমপুর কারাগার থেকে বাসায় এসে বাবার জানাজায় অংশ নিলেন রবিউল আলম। প্যারোলে মুক্তি পাওয়া ওই আসামি ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার ভানোর ইউনিয়নের ভানোর নেংটিহারা গ্রামের আ. রহমানের ছেলে। বৃহস্পতিবার (৩ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৭টায় বাবার জানাজায় অংশ নেওয়ার পর আবার পুলিশের প্রিজনভ্যানে চলে গেছেন ঢাকার উদ্দেশে। এর আগে গত বুধবার সকালে বার্ধক্যজনিত কারণে মারা যান রবিউল ইসলামের বাবা আব্দুর রহমান। এরপরে আইনজীবীর মাধ্যমে প্যারোলে মুক্তির জন্য আদালতে আবেদন করেন রবিউলের ভাই শাহাজাহান আলী। সে আবেদন আদালত মঞ্জুরের পর কাশিমপুর কারা কর্তৃপক্ষ পুলিশ সদস্যদের সঙ্গে প্রিজনভ্যানে করে ঢাকা থেকে গ্রামের বাড়িতে নিয়ে যান রবিউলকে। সরেজমিনে দেখা গেছে, বিকেল সাড়ে ৫টার পর নেংটিহারা গ্রামে প্রিজন ভ্যানে পৌঁছান রবিউল। দীর্ঘদিন পর রবিউরের গ্রামে ফেরার খবরে বাড়িতে ভিড় জমান তার বাবার জানাজায় অংশ নেওয়া মানুষসহ আশপাশের গ্রামের লোকজন। বাড়িতে ফিরে মা, ভাইবোন ও আত্মীয়স্বজনদের সঙ্গে দেখা করতে বাড়ির ছাদে ওঠেন রবিউল। হাত নাড়িয়ে সবার কাছে বাবার জন্য দোয়া চান তিনি। পরে সন্ধ্যা ৭টায় ভানোর এনএইচ উচ্চ বিদ্যালয় মাঠে বাবার জানাজার পূর্ব মুহূর্তে রবিউল সবার উদ্দেশ্যে বলেন, আমার শেষ ইচ্ছে ছিল বাবাকে এক পলক দেখবো, বাবার মৃত্যু হলে জানাজায় অংশ নিয়ে নিজ হাতে দাফন করবো। সেই ইচ্ছে পূরণ করেছেন আদালত। সবাই বাবা এবং আমার জন্য দোয়া করবেন। রবিউলের চাচা খলিলুর রহমান জানান, পিলখানা হত্যাকাণ্ডের মাত্র ৭ সপ্তাহ আগে বিডিআর সদর দপ্তরে চাকরিতে যোগ দেন রবিউল ইসলাম। এরপরেই ঘটে পিলখানা হত্যাকাণ্ডের ঘটনা। সেই ঘটনায় রবিউলের যাবজ্জীবন কারাদণ্ড হয়। পরে সাজাভোগ করে মুক্তির কথা থাকলেও পুনরায় তাকে বিস্ফোরক আইনের আরেকটি মামলায় গ্রেপ্তার দেখিয়ে কারাগারে বন্দি রাখা হয়েছে। প্যারোলে মুক্তি দিয়ে বাবার জানাজায় অংশ নেওয়ার সুযোগ দেওয়ার কারণে আদালতকে ধন্যবাদ জানিয়েছেন রবিউলের মা সালেহা বেগম ও তার ভাই সাহাজাহান আলী। বালিয়াডাঙ্গী থানার ওসি জাকারিয়া মন্ডল জানান, হাজতি আসামি বাবার জানাজায় অংশ নিতে প্যারোলে মুক্তিতে এসেছিল। রবিউলের বাড়িতে পৌঁছানোর এবং বাড়ি থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে যাওয়া পর্যন্ত আমাদের বালিয়াডাঙ্গী থানার একজন এসআই ও কয়েকজন কনস্টেবল সঙ্গে থেকে সহায়তা করেছে।

Read moreDetails
Page 822 of 1864 1 … 821 822 823 … 1,864

আমাদের বিভাগ সমূহ

সাম্প্রতিক পোস্ট

Recent Comments

    Welcome Back!

    Login to your account below

    Retrieve your password

    Please enter your username or email address to reset your password.