মোঃ নুর ইসলাম, দিনাজপুর ॥ দিনাজপুর জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক বখতিয়ার আহমেদ কচি-এর বিরুদ্ধে বিভিন্ন অপপ্রচার চালানোর প্রতিবাদে সংবাদ...
Read moreDetailsবায়েজীদ পলাশবাড়ী গাইবান্ধা প্রতিনিধি : গাইবান্ধার পলাশবাড়ী উপজেলা ২নং হোসেনপুর ইউনিয়নে করিয়াটা গ্রামে বসতবাড়ি সীমানা নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায়...
Read moreDetailsএল এইচ আকাশ ॥ আসন্ন দুর্গাপূজায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ৯ নং ওয়ার্ড বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ৮ অক্টোবর...
Read moreDetailsঠাকুরগাঁওয়ে বৈষম্য বিরোধী আন্দোলনে হতাহতের ঘটনায় আদালতে আরও একটি মামলা জসিমউদ্দিন ইতি ঠাকুরগাঁও প্রতিনিধি ঠাকুরগাঁওয়ে বৈষম্য বিরোধী আন্দোলনের হতাহতের ঘটনায় আরও একটি নতুন মামলা দায়ের করা হয়। ৩ অক্টোবর সদর উপজেলার ভুল্লী থানার কালেশ্বরগাঁও গ্রামের মো: রিয়াজ উদ্দিনের ছেলে মো: মাহাবুব হোসেন (২৪) বাদী হয়ে ৮৫ জনের নাম উল্লেখ করে ৩-৪শ জনকে অজ্ঞাত করে বিজ্ঞ অতি: চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আমলী (সদর) আদালত, ঠাকুরগাঁওয়ে এ মামলাটি দায়ের করেন। সংশ্লিষ্ট আদালতের বিজ্ঞ বিচারক এস. রমেশ কুমার ডাগা মামলাটি সদর থানাকে এজাহার হিসেবে অন্তভুক্ত করার আদেশ প্রদান করেন।মামলার বিবরণে জানা যায়, বৈষম্য বিরোধী আন্দোলন চলাকালে গত ৪ আগষ্ট দুপুরে পৌর শহরের আর্ট গ্যালারী মোড়ে রাস্তার উপর ছাত্র জনতার উপর হামলা চালায় আসামীগণ। এ সময় আসামীরা ধারালো ছুরি, পিস্তল, শটগান, ককটেল, বোমা-বারুদ, লোহার রড, চাপাতি, ডেগার, রাম-দা, হকি, চাইনিজ কুড়াল, ইট, পাথর, শক্ত বাঁশের লাঠিসহ মারাত্মক অস্ত্রে-সস্ত্র নিয়ে ছাত্র-জনতার উপরে হামলা চালায়। এ সময় আন্দোলনকারী হিসেবে মামলার বাদী মো: মাহাবুব হোসেনও আহত হন। দেশীয় অস্ত্রের অঘাতে মাহাবুব গরুতর আহত হয়ে ঠাকুরগাঁও ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে গত ৪-১৮ আগষ্ট পর্যন্ত চিকিৎসাধীন ছিলেন। এ ঘটনায় পৌর আওয়ামী লীগের সভাপতি মো: আকরাম (৫৫) ও সদর উপজেলার দেবীপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মো: মোয়াজ্জেম হোসেন (৫০) সহ ৮৫ জনের নাম উল্লেখ করে ৩-৪শ জনকে অজ্ঞাতনামা আসামী করা হয়।
Read moreDetailsঠাকুরগাঁওয়ে মন্দিরে আবারো ১৪৪ ধারা জারি জসীমউদ্দীন ইতি ঠাকুরগাঁও প্রতিনিধি ঠাকুরগাঁও প্রতিনিধি : ঠাকুরগাঁও সদর উপজেলার আউলিয়াপুর এলাকায় শ্রীশ্রী রশিক রায় জিউ মন্দিরে আবারো ১৪৪ ধারা জারি করা হয়েছে। সোমবার (৭ অক্টোবর) এ আদেশ দেন সদর উপজেলা নির্বাহী অফিসার মো. বেলায়েত হোসেন। প্রশাসন ও স্থানীয় সূত্রে জানা গেছে, ঠাকুরগাঁও সদর উপজেলার আউলিয়াপুর ইউনিয়নের শ্রীশ্রী রশিক রায় জিউ মন্দিরের জমির দখল নিয়ে হিন্দু ধর্মের সনাতন ও ইসকন অনুসারীদের মধ্যে দীর্ঘদিন ধরেই বিরোধ চলে আসছিল। ২০০৯ সালের ১৮ সেপ্টেম্বর রশিক রায় জিউ মন্দিরে দুর্গাপূজা নিয়ে অনুসারীদের সাথে সনাতন ধর্মাবলম্বীদের বড় ধরনের সংঘর্ষ হয়। ওই সময় ইসকন ভক্তদের হামলায় ফুলবাবু নামে একজন সনাতন ধর্মের অনুসারী নিহত হন। এরপর পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে উপজেলা প্রশাসন মন্দির সিলগালা করে কার্যক্রম পরিচালনার দায়িত্ব নেয়। চলতি বছর শ্রীশ্রী রশিক রায় জিউ মন্দিরের সনাতন ও ইসকন ধর্মাবলম্বীরা মণ্ডপে শারদীয় দুর্গাপূজা প্রস্তুতিতে পূর্বের ন্যায় উত্তেজনা দেখা দেয়। ফলে গত ৭ অক্টোবর সকাল ৬টা থেকে ১৩ অক্টোবর রাত ১২টা পর্যন্ত মন্দির ও আশপাশের এলাকায় ১৪৪ ধারা জারির আদেশ দেয়া হয়। জেলা প্রশাসক ইশরাত ফারজানা, পুলিশ সুপার শেখ জাহিদুল ইসলাম (পিপিএম) ও সেনা কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. বেলায়েত হোসেন বলেন, ওই মন্দিরের জমি নিয়ে স্থানীয় সনাতন ও ইসকন ধর্মাবলম্বীদের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছে। ২০০৯ সালে এখানে হতাহতের ঘটনাও ঘটে। শারদীয় পূজা উদযাপনে আবারো একই ঘটনার পুনরাবৃত্তি এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কায় ১৪৪ ধারা জারি করা হয়েছে।
Read moreDetailsজিন্নাত হোসেন, দিনাজপুর প্রতিনিধি ॥ শারদীয় দুর্গোৎসব উপলক্ষ্যে দিনাজপুর বড়বন্দর রেল বাজার মন্দির কমিটির উদ্যোগে ফ্রি চিকিৎসা ক্যাম্প ও শিশুদের...
Read moreDetailsস্টাফ রিপোর্টার ॥ ৯ অক্টোবর বুধবার দিনাজপুর সদর উপজেলার ৬নং আউলিয়াপুর ইউনিয়নবাসীর উদ্যোগে আউলিয়াপুর ইউনিয়ন পরিষদ সম্মুখ সড়কে দুর্নীতিবাজ সাবেক...
Read moreDetailsজনগণের হয়ে কাজ করতে চাই-ঠাকুরগাঁও জেলা প্রশাসক জসীমউদ্দীন ইতি ঠাকুরগাঁও প্রতিনিধি ঠাকুরগাঁও প্রতিনিধি : কোন রাজনৈতিক দলের এজেন্ডা বাস্তবায়ন নয়, জনগণের হয়ে কাজ করতে চান ঠাকুরগাঁও জেলা প্রশাসক ইশরাত ফারজানা। মঙ্গলবার দুপুরে বালিয়াডাঙ্গী উপজেলা প্রশাসনের আয়োজনে সরকারি কর্মকর্তা ও সুধীজনের সাথে মতবিনিময় সভায় বক্তব্য প্রদানের সময় তিনি এই মন্তব্য করেন। তিনি জানান, যেহেতু জনগণের ভ্যাট ট্যাক্সের টাকায় আমার বেতন হয়, চাকরিজীবনের শেষ দিন পর্যন্ত তাদের হয়ে কাজ করতে চাই। ছাত্রজনতার অভ্যুত্থানের পর যে নতুন বাংলাদেশের জন্ম হয়েছে, এ নতুন বাংলাদেশ হবে জনগণের বাংলাদেশ। মতবিনিময় সভায় স্থানীয় সাংবাদিক ও সুধীজনদের বিভিন্ন প্রশ্নের জবাবে জেলা প্রশাসক আর বলেন, অতীতকে ভুলে গিয়ে নতুন করে ঠাকুরগাঁও জেলাকে ঢেলে সাজানো হবে। জেলাটির যানজট সমস্যা, বাজার সিন্ডিকেট, মুখ থুবড়ে পড়া শিক্ষা ব্যবস্থাকে আগের অবস্থায় ফেরানো, মাদক নির্মুল সহ সব ধরনের সরকারি সেবা নিশ্চিত করতে চায় জেলা প্রশাসন। এজন্য সর্বস্তরের মানুষকে সহযোগিতা করার অনুরোধ জানান তিনি। এ সময় স্কুল-কলেজ চলাকালীন সময়ে কঠিন বাণিজ্য বন্ধ করার জন্য প্রশাসনকে কঠোর হওয়ার তাগিদ দেন জেলা প্রশাসক। উপজেলা নির্বাহী কর্মকর্তা পলাশ কুমার দেবনাথ এর সভাপতিতে এতে বক্তব্য দেন বালিয়াডাঙ্গী থানার ওসি জাকারিয়া মন্ডল, উপজেলা সহকারী কমিশনার মোহাম্মদ আরাফাত হোসেন, বালিয়াডাঙ্গী উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি এডভোকেট সৈয়দ, আলম, উপজেলা জামায়াতের আমির মাওলানা রফিকুল ইসলাম, উপজেলা বিএনপি`র সাধারণ সম্পাদক ডক্টর টিএম মাহবুবুর রহমান, সাংগঠনিক সম্পাদক খোরশেদ আলম, লাহিড়ী বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জিল্লুর রহমান, কালমেঘ রমজান আলী স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ আব্দুল্লাহহিল বাকী, সাংবাদিক হারুন ওর রশিদ প্রমুখ এতে বক্তব্য দেন। এ সময় বালিয়াডাঙ্গী উপজেলা প্রশাসনের সর্বস্তরের কর্মকর্তা-কর্মচারী, স্থানীয় রাজনৈতিক ব্যক্তিবর্গ, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও স্থানীয় গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন। একদিন বিকালে জেলা প্রশাসক ইশরাত ফারজানা চারুল ইউনিয়নের লাহিড়ী বাজারের একটি পূজা মন্ডপে হিন্দু সম্প্রদায়ের লোকজনের সাথে মতবিনিময় করেন।
Read moreDetailsরুকুনুজ্জামান পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি:দিনাজপুরের পার্বতীপুরের বড়পুকুরিয়া কয়লা খনির আবাসিক গেটের সামনে ১৩ গ্রামের ক্ষতিপুরনের দাবীতে বিক্ষোভ সমাবেশ করেন গ্রামবাসীরা। আগামী...
Read moreDetailsঠাকুরগাঁওয়ে শিক্ষককে মারধরের ঘটনায় শিক্ষার্থীদের মানববন্ধন, সড়ক অবরোধ জসীমউদ্দীন ইতি ঠাকুরগাঁও প্রতিনিধি ঠাকুরগাঁও প্রতিনিধি : ঠাকুরগাঁওয়ে একটি বিদ্যালয়ের প্রধান শিক্ষককে মারধরের ঘটনায় ওই বিদ্যালয়ের শিক্ষার্থীরা ক্লাস বর্জন করে মানববন্ধন করে সড়ক অবরোধ করে। মঙ্গলবার (৮ অক্টোবর) ঠাকুরগাঁও সদর উপজেলার মোলানী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফজলুল কাদের সরকারকে মারধরের পর এ ঘটনা ঘটে। আফাজ উদ্দিন ও তার দল মোলানী উচ্চ বিদ্যালয়ে নিয়োগ সংক্রান্ত কিছু বিষয়ে প্রধান শিক্ষক ফজলুল কাদেরকে জিজ্ঞাসাবাদ করে বলে জানা গেছে। তবে এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার সঙ্গে যোগাযোগ করতে বলেন প্রধান শিক্ষক। এতে ক্ষিপ্ত হয়ে প্রধান শিক্ষককে মারধর করে তারা। এ ঘটনায় ক্ষুব্ধ হয়ে বিদ্যালয়ের শিক্ষার্থীরা ক্লাস বর্জন করে রাজপথে বিক্ষোভ শুরু করে। এসময় শিক্ষার্থীরা হামলাকারীদের বিচারের দাবিতে বিভিন্ন প্ল্যাকার্ডে লিখে স্লোগান দিতে থাকে। হামলার শিকার ফজলুল বলেন, আমি স্কুলে প্রবেশ করলে আফাজ ও তার দল হঠাৎ এসে আমার পথ আটকে দেয়। একসময় সে আমাকে মারধর শুরু করে। আমি এর সুষ্ঠু বিচার চাই। এ ব্যাপারে ঠাকুরগাঁও সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা বেলায়েত হোসেন বলেন, ঘটনাটি শুনেছি। একজন শিক্ষকের গায়ে হাত দেওয়া সত্যিই নিন্দনীয়। শিগগিরই ব্যবস্থা নেওয়া হবে। জসীমউদ্দীন ইতি
Read moreDetails[wps_visitor_counter]
[wps_visitor_counter]
© ২০১২ জহির হাওলাদার পরিচালিত দেশের সংবাদ >> কপিরাইট : বাণিজ্যিক উদ্দেশ্যে দেশের সংবাদ নিউজের সামগ্রীগুলির কোনও অননুমোদিত ব্যবহার বা পুনরুত্পাদন কঠোরভাবে নিষিদ্ধ এবং আইনী পদক্ষেপের জন্য দায়বদ্ধ কপিরাইট লঙ্ঘনকে গঠন করে। - Website Designer & SEO Specialist By Mr. Nirob
© ২০১২ জহির হাওলাদার পরিচালিত দেশের সংবাদ >> কপিরাইট : বাণিজ্যিক উদ্দেশ্যে দেশের সংবাদ নিউজের সামগ্রীগুলির কোনও অননুমোদিত ব্যবহার বা পুনরুত্পাদন কঠোরভাবে নিষিদ্ধ এবং আইনী পদক্ষেপের জন্য দায়বদ্ধ কপিরাইট লঙ্ঘনকে গঠন করে। - Website Designer & SEO Specialist By Mr. Nirob