ঠাকুরগাঁও ডিসি অফিসের কর্মচারী তরিকুলের বিরুদ্ধে দূর্নীতিসহ নানা অভিযোগ জসীমউদ্দীন ইতি ঠাকুরগাঁও প্রতিনিধি ঠাকুরগাঁও জেলা প্রশাসক কার্যালয়ের ভূমি হুকুম দখল ও গোপনীয় শাখা’র কর্মচারী তরিকুল ইসলামের বিরুদ্ধে অসদাচরণ, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ উঠেছে। ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর (আদিবাসী) রনজিৎ তিগ্যা সহ স্থানীয়রা তাঁর দুর্নীতি, ক্ষমতার অপব্যবহারে অতিষ্ঠ হয়ে সরকারের বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ করেন। জানা গেছে, ঠাকুরগাঁও জেলা প্রশাসক কার্যালয়ের (ডিসি) অফিস সহায়কের চাকুরী করে অঢেল সম্পদের মালিক এবং কয়েক বছরে কয়েক কোটির টাকার মালিক বনে গেছেন তরিকুল ইসলাম নামে এক কর্মচারী। যেন হাতে ‘আলাদীনের চেরাগ’ পেয়েছেন অবস্থা। দীর্ঘ দিন একই প্রতিষ্ঠানে থাকার সুবাদে একচেটিয়া ক্ষমতার অপব্যবহার এবং নিজ অফিসের সিনিয়র কর্মকর্তা-কর্মচারী ও সেবাগ্রহীতাদের সঙ্গে প্রতিনিয়তই করছেন অসদাচরণ। ঘুষ ছাড়া করেন না কোন কাজ। স্থানীয় আওয়ামী লীগের নেতাদের ছত্রছায়া ও দলীয় নাম ব্যবহার করে অপকর্ম, দুর্নীতি করে গড়ে তুলেছেন অবৈধ সম্পদের পাহাড়। তাঁর দাপটে সবসময় জিম্মি হয়ে থাকেন অফিসের অন্যান্য কর্মচারীরাও। প্রতিবাদ করলেই হুমকি সহ নানান ভয়ভীতি দেখান বলে অভিযোগ করেন অনেকেই। লিখিত অভিযোগের সূত্রে জানা গেছে, গ্রামের সাধারণ মানুষকে ভুল বুঝিয়ে রেকর্ড রুমের জাবেদা নকল অল্প সময়ে দেয়ার কথা বলে হাজার হাজার টাকা হাতিয়ে নেন। অফিসে সবার চোখ ফাঁকি দিয়ে সিএর অজান্তে তাঁর কম্পিউটারে অনলাইনে আবেদন করে এবং রেকর্ড রুমের যোগসাজসে হেল্পডেক্সে নকল সরবরাহ না করেই তার কাছে রেখে দেন। পরবর্তীতে মোটা অংকের অর্থের বিনিময়ে জাবেদা নকল সরবরাহ করেন কর্মচারী তরিকুল ইসলাম। এতে করে বছরে প্রায় সাড়ে ১৭ লাখ টাকা অবৈধভাবে তাঁর পকেটে ঢোকেন। অতিরিক্ত জেলা প্রশাসকের (রাজস্ব) আদালতে আর.এম শাখার মাধ্যমে সাধারণ মানুষ খারিজ বাতিলের আপীল করলে উভয় পক্ষের কাছে অর্থ হাতিয়ে নেন এই কর্মচারী। অভিযোগে আরো বলা হয়েছে, ঢাকায় দুই কোটি টাকা মূল্যে স্ত্রী ও শাশুড়ীর নামে দুইটি ফ্ল্যাট কিনেন। শহরের কলেজপাড়ায় তাঁর বসবাড়ি ৮০ লাখ টাকা ব্যায়ে মেরামত ও জিলা পরিষদের পেছনে উপজাতিদের (আদিবাসী) ১৩ শতাংশ জমি ১ কোটি ৫৬ লাখ টাকায় কিনেন। জেলা প্রশাসকের নাম ভাঙিয়ে আদিবাসীদের জমি কেনা-বেচার জন্য হাতিয়ে নেন লাখ লাখ টাকা। প্রায় অর্ধকোটি টাকায় আকচা ও কলেজ পাড়া এলাকায় তাঁর স্ত্রী-ভাইদের নামে-বেনামে কিনেছেন আবাদী জমি। এমনকি টাকার বিনিময়ে অবৈধভাবে পদোন্নতির পায়তারা করেছেন বলেও অভিযোগ ওঠে কর্মচারী তরিকুলের বিরুদ্ধে। অভিযোগ রয়েছে বর্তমানে কর্মচারী তরিকুল ইসলামের সম্পত্তির পরিমান প্রায় সাড়ে ৫ কোটি টাকা। এছাড়াও সুষ্ঠু তদন্ত করা হলে আরও সম্পদ বের হয়ে আসবে বলে লিখিত অভিযোগে জানানো হয়। হঠাৎ করেই এত সম্পদের মালিক হওয়ায় শহরজুড়ে চলছে আলোচনা ও সমালোচনা। সামান্য বেতনের এক কর্মচারীর কিভাবে এতো কোটি টাকার সম্পদ করলো তাঁর খতিয়ে দেখতে দুদক সহ উর্দ্ধতন কর্মকর্তাদের দৃষ্টি আকর্ষণ করেছেন স্থানীয়রা। তাঁরা জানান, এক কর্মচারী যদি এতো সম্পদের মালিক হয় তাহলে অন্যান্য কর্মচারী ও কর্মকর্তাদের এর চেয়ে দিগুন সম্পদ গড়ে তুলবে এটাই স্বাভাবিক। অভিযোগের বিষয়ে তরিকুল ইসলাম জানান, তাঁর বিরুদ্ধে উত্থাপিত অভিযোগের কোনটারই ভিত্তি নেই। কিছু লোক তাঁর বিরুদ্ধে উল্টা-পাল্টা কুৎসা রটাচ্ছে বলে জানান তিনি। এবিষয়ে জেলা প্রশাসক (ডিসি) ইশরাত ফারজানা বলেন, অভিযোগের বিষয়ে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে। দুর্নীতি বা ক্ষমতার অপব্যবহার করলে কাউকে ছাড় দেয়া হবে না। সে যেই হউক।
Read moreDetailsবায়েজীদ, পলাশবাড়ী (গাইবান্ধা) : গাইবান্ধার পলাশবাড়ীতে জাতীয়তাবাদি ছাত্রদল কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসাবে পলাশবাড়ী সরকারি বিশ্ববিদ্যালয় ও কলেজ শাখার ছাত্রদলের উদ্যোগে...
Read moreDetailsরংপুর বিভাগীয় প্রতিনিধি: তিস্তাসহ অভিন্ন ৫৪টি নদীর পানির ন্যায্য হিস্যা আদায় এবং বন্যা ও নদীভাঙ্গন সমস্যার স্থায়ী সমাধানের দাবিতে মানববন্ধন...
Read moreDetailsরংপুর বিভাগীয় প্রতিনিধি: বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে গুলিতে আহত ব্যবসায়ী শাহ আলম (৫৫) এর খোঁজ রাখেনি কেউ। শাহ আলম রংপুর সিটি...
Read moreDetailsরংপুর বিভাগীয় প্রতিনিধি: রংপুরে ব্রডগেজ লাইন নির্মাণ, টারমিনিটেড ফ্যাসিলিটির আইকনিক স্টেশন নির্মাণ, সরাসরি রাজশাহীসহ দেশের বিভিন্নস্থানে ট্রেন যোগাযোগ এবং ঢাকার...
Read moreDetailsরংপুর বিভাগীয় প্রতিনিধি: সনাতন ধর্মাবলম্বীদের সব চেয়ে বড় উৎসব শারদীয় দুর্গাপূজায় রংপুর বিভাগের প্রতিটি মন্দির পাহারা দিবে জামায়াত-শিবির নেতাকর্মীগণ এমন...
Read moreDetailsকুড়িগ্রাম প্রতিনিধি : কুড়িগ্রামের উলিপুরে আসন্ন দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (৬ অক্টোবর) দুপুরে অডিটরিয়ম হলরুমে উপজেলা প্রশাসনের...
Read moreDetailsজসীমউদ্দীন ইতি ঠাকুরগাঁও প্রতিনিধি মহানবী হযরত মুহাম্মদ (সা.) কে নিয়ে ভারতীয় পুরোহিতের কটূক্তি এবং সেই বক্তব্যকে বিজেপির এক নেতার সমর্থন দেওয়ার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছেন ঠাকুরগাঁওয়ের শিক্ষার্থীরা। রবিবার (৬ অক্টোবর) দুপুরে আর কে স্টেট উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের আয়োজনে পুরাতন বাসস্ট্যান্ড থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে সমবেত হয়। বিক্ষোভ মিছিলে শিক্ষার্থীরা ‘বিশ্ব নবীর অপমান সইবে নারে মুসলমান’, নারায়ে তাকবির আল্লাহু আকবার’, ‘বিজেপির দালালেরা হুঁশিয়ার সাবধান’ পুরোহিতের দুই গালে জুতা মারো তালে তালে- এমন নানা স্লোগান দেন। এসময় তারা বলেন, ভারতে মহানবী হযরত মুহাম্মদ (সা.)-কে নিয়ে একজন হিন্দু পুরোহিত কটূক্তি করেছেন। আবার ক্ষমতাসীন বিজেপির এক নেতা সেই বক্তব্যকে সমর্থন জানিয়েছেন। এই ধরনের মন্তব্য মুসলিম সম্প্রদায়ের ধর্মীয় অনুভূতিতে আঘাত দিয়েছে। মহানবী (সা.)-কে নিয়ে কটূক্তি বা অবমাননাকর বক্তব্য ইসলাম ধর্মের অনুসারীদের জন্য অত্যন্ত স্পর্শকাতর এবং আপত্তিকর। যখন এই ধরনের মন্তব্য ভারত বা অন্য কোনো দেশে প্রচারিত হয়, তখন তা মুসলিম সম্প্রদায়ের মধ্যে গভীর ক্ষোভ ও ক্ষতের সৃষ্টি করেছে।
Read moreDetailsঠাকুরগাঁওয়ে পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু জসীমউদ্দীন ইতি ঠাকুরগাঁও প্রতিনিধি ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে পুকুরের পানিতে ডুবে রাফিয়া (৫) ও সাফা (৩)নামে দুই শিশুর মৃত্যু হয়েছে। রোববার সকাল ১১ টায় পীরগঞ্জ উপজেলার ভোমরাদহ ইউনিয়নের কুশারীগাঁও গ্রামে এই ঘটনা ঘটে। নিহতরা হলেন, কুশারীগাঁও গ্রামের দেলোয়ার হুসাইনের মেয়ে রাফিয়া ও সুমন ইসলামের ছেলে সাফা। রোববার সকাল থেকে নিখোঁজ ছিল ওই দুই শিশু। পরে বাড়ির পাশে পুকুরের তাদের মরদেহ ভাসতে দেখে মরদেহ উদ্ধার করে স্থানীয়রা । তারা দুজনে সম্পর্কে চাচাতো ভাই-বোন। এ ঘটনায় পর থেকে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পুকুরে পানিতে ডুবে দুই শিশু নিহতের ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন পীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ খাইরুল আনাম ডন।
Read moreDetailsগোপাল চন্দ্র রায়, ডোমার (নীলফামারী) প্রতিনিধিঃ নীলফামারীর ডোমারে জাতীয় জন্ম ও মৃত্যু দিবস/২০২৪ উদযাপন উপলক্ষে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত...
Read moreDetails[wps_visitor_counter]
[wps_visitor_counter]
© ২০১২ জহির হাওলাদার পরিচালিত দেশের সংবাদ >> কপিরাইট : বাণিজ্যিক উদ্দেশ্যে দেশের সংবাদ নিউজের সামগ্রীগুলির কোনও অননুমোদিত ব্যবহার বা পুনরুত্পাদন কঠোরভাবে নিষিদ্ধ এবং আইনী পদক্ষেপের জন্য দায়বদ্ধ কপিরাইট লঙ্ঘনকে গঠন করে। - Website Designer & SEO Specialist By Mr. Nirob
© ২০১২ জহির হাওলাদার পরিচালিত দেশের সংবাদ >> কপিরাইট : বাণিজ্যিক উদ্দেশ্যে দেশের সংবাদ নিউজের সামগ্রীগুলির কোনও অননুমোদিত ব্যবহার বা পুনরুত্পাদন কঠোরভাবে নিষিদ্ধ এবং আইনী পদক্ষেপের জন্য দায়বদ্ধ কপিরাইট লঙ্ঘনকে গঠন করে। - Website Designer & SEO Specialist By Mr. Nirob