হরিপুরে বিজিবির সচেতনতামুলক সভা জসীমউদ্দীন ইতি ঠাকুরগাঁও প্রতিনিধি: সীমান্ত হত্যা, নারী ও শিশু পাচার,মাদকদ্রব্য ও চোরচালান বন্ধে ঠাকুরগাঁওয়ের হরিপুর সীমান্তে জনসচেতনতামূলক সভা ও ৩ শতাধিক বিনামূল্যে সীমান্তের লোকজন চিকিৎসা সেবা প্রদান করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি। মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) বিকালে হরিপুর উপজেলার ডাবরী সীমান্তের গেরুয়াডাঙ্গী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এসব অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য দেন ঠাকুরগাঁও সেক্টর সদর দপ্তরের সেক্টর কমান্ডার কর্ণেল তৌহিদুর রহমান, ঠাকুরগাঁও ৫০ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল তানজীর আহাম্মদ, গেদুড়া ইউপি চেয়ারম্যান তরিকুল ইসলাম, গেরুয়াডাঙ্গী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুনিরুজ্জামান, স্থানীয় মসজিদের ইমাম নাজমুল হক প্রমুখ এতে বক্তব্য। এসময় ডাবরী, কাঠালডাঙ্গী সহ আশপাশের বিওপির বিজিবির সদস্য এবং স্থানীয়য় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। ঠাকুরগাঁও সেক্টর সদর দপ্তরের সেক্টর কমান্ডার কর্ণেল তৌহিদুর রহমান তার বক্তব্যে বলেন, সীমান্তে অপরাধের সাথে জড়িত ব্যক্তিদের সামাজিক ভাবে বয়কট করতে হবে। অপরাধ নির্মূলে সীমান্ত চোরাচালানে জড়িত লোকজনের তথ্য এবং ধরিয়ে দিতে স্থানীয়দের সহায়তা চান তিনি। সম্প্রীতির সীমান্তে ঘটে যাওয়া ঘটনাগুলো তুলে এই কর্মকর্তা আরো বলেন, একটি মহল সীমান্তে গুজব ছড়াচ্ছে, নিজস্ব চরিতার্থ হাসিলের জন্য। সব গুজবের কান্না দিয়ে প্রতিটি বিষয়ে যাচাই-বাছাই করে সচেতন হওয়ার আহ্বান জানান তিনি। সীমান্তে বিজিবির এমন উদ্যোগকে ধন্যবাদ জানিয়েছে স্থানীয় জনপ্রতিনিধি ও সচেতন মহল। একই সাথে এমন ধারাবাহিকতা অব্যাহত রাখার অনুরোধ করেছেন স্থানীয় বাসিন্দারা।
Read moreDetailsস্টাফ রিপোর্টার ॥ “খেলাধুলায় ভরপুর- জেলা মোদের দিনাজপুর” এই শ্লোগানকে সামনে রেখে বিশিষ্ট ক্রীড়া সংগঠক ও দিনাজপুর পৌরসভার ৭নং ওয়ার্ড...
Read moreDetailsমোঃ নুর ইসলাম, দিনাজপুর ॥ ১৬ সেপ্টেম্বর ২০২৪ সোমবার বিকেল সাড়ে ৪টায় কাহারোল উপজেলা কেন্দ্রীয় হরিবাসর মন্দিরে কাহারোল উপজেলা...
Read moreDetailsদুই ছেলের মারধরে বাবার মৃত্যু জসীমউদ্দীন ইতি ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে মারধরের শিকার হয়ে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। তাঁকে তারই দুই ছেলে মারধর করেছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনার পর থেকে অভিযুক্ত সহোদর আত্মগোপনে রয়েছেন। নিহতের নাম—নাজিম উদ্দীন (৫২)। তিনি উপজেলার পাড়িয়া ইউনিয়নের পিয়াজুপাড়া গ্রামের টেপু মোহাম্মদের ছেলে। গতকাল সোমবার রাতে বালিয়াডাঙ্গী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এর আগে সকাল ১০টায় নিজ বাড়িতে মারধরে শিকার হন তিনি। এ ঘটনায় অভিযুক্তরা হলেন—নাজিম উদ্দীনের দুই ছেলে আলাল হোসেন (২৭) ও সাইফুল ইসলাম (২০)। ঘটনার প্রসঙ্গে নাজিম উদ্দীনের চাচি মাসুমা খাতুন জানান, সকালে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সকালে নাজিম উদ্দীনের দুই ছেলে আলাল হোসেন ও সাইফুল ইসলাম তাকে মাঠ থেকে ধরে এনে মারধর করে। স্থানীয়রা এগিয়ে আসার চেষ্টা করলেও দুই ছেলের ভয়ভীতি ও গালিগালাজের কারণে তাকে বাঁচাতে পারেনি। নিহতের চাচাতো বোন সাবেক ইউপি সদস্য মুক্তা আক্তার বলেন, মারধরের পর বাড়িতে বারান্দায় দিনভর শুইয়ে রাখা হয় নাজিম উদ্দীনকে। রাত ৮ টায় স্থানীয়দের চাপের মুখে বালিয়াডাঙ্গী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্মরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক জানান, নাজিম উদ্দীনকে মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়। মৃত ঘোষণার পরই আবার তাকে নিয়ে চলে যায় স্বজনেরা। পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, দিনমজুর নাজিম উদ্দীনের ৫ ছেলে। মেজো দুই ছেলে ঢাকায় পোশাক কারখানায় চাকরি করে, ছোট ছেলেটি স্থানীয় বাজারে এক দোকানের কর্মচারী। বড় ছেলে আলাল ও সেজো ছেলে তাঁর বাবাকে সবার অনুপস্থিতে মারধর করে। এ বিষয়ে নিহতের ছোট ছেলে দুলাল হোসেন বলেন, ‘বাবা মারা গেছেন শুনে বাড়িতে এসেছি। কী হয়েছে দিনভর কিছুই জানি না। মাকেও ঘটনার পর থেকে খুঁজে পাচ্ছি না।’ পাড়িয়া ইউনিয়নের সাবেক ইউপি চেয়ারম্যান জিল্লুর রহমান জানান, দুই ছেলের মারধরেই নাজিমের মৃত্যু হয়েছে। রাতে শোনার পর পুলিশকে খবর দেওয়া হয়েছে। বালিয়াডাঙ্গী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ কবির জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। মরদেহ উদ্ধার করে ঠাকুরগাঁও হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
Read moreDetailsজসীমউদ্দীন ইতি ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁয়ে বৈষম্য বিরোধী ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে ফ্যাসিবাদের একমাস পূর্তি উপলক্ষে ছাত্র শ্রমিক-জনতা শান্তি সমাবেশ ও দ্রোহের সঙ্গীত সন্ধ্যা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৬ সেপ্টেম্বর) সন্ধ্যায় বাংলাদেশ জামায়াত ইসলামী ঠাকুরগাঁও জেলার নেকমরদ অঞ্চলের আয়োজনে জেলার নেকমরদ আলিমুদ্দিন সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে এ আয়োজন করা হয়। উক্ত আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় মজলিশ শূরার অন্যতম সদস্য জেলা জামায়াতের আমির মাওলানা আব্দুল হাকিম৷ প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, জেলা জামায়াতের নায়েবে আমির অধ্যাপক বেলাল উদ্দিন আহমেদ। এছাড়া আরো বক্তব্য রাখেন, রাণীশংকৈল জামায়াতে ইসলামের আমির মাওলানা রফিকুল ইসলাম, নায়েবে আমির মাওলানা মিজানুর রহমান মাষ্টার। এসময় বক্তারা বলেন, এই আওয়ামী লীগ আমাদের আমাদের দলকে বাতিল করতে চেয়েছিল আজকে তারাই বাতিল হয়ে গিয়েছে। শুধু কি বাতিল হয়েছে তারা আজ দেশ ছাড়া। কিন্তু আমরা আছি, আমরা ছিলাম, আমরা থাকবো। শেখ হাসিনা শুধু দেশকে ধংস্ব করে নাই তার নিজের দল আওয়ামী লীগকেও ধংস্ব করেছে। বক্তারা আরো বলেন, ছাত্র জনতা এই স্বাধীনতা নিয়ে এসেছে যে লক্ষ্যে সেই লক্ষ্যে আমাদের কাজ করতে হবে। হাসিনা দেশকে ধংস্ব করেছে আমরা দেশ সংস্কার করবো। প্রথমেই নির্বাচন ব্যবস্থা সংস্কার করা হবে। দেশের যে অর্থ পাচার হয়েছে তা ফিরিয়ে আনা হবে। আর হাসিনাকে দেশে ফিরিয়ে আনে তার সকল কর্মের বিচার করা হবে।শান্তি সমাবেশ শেষে শিল্পীদের আয়োজনে দ্রোহের সংগীত পরিবেশন করা হয়৷
Read moreDetailsজসীমউদ্দীন ইতি ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁও ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের শিশু ওয়ার্ডে নার্সের ভুলে তিনদিন বয়সী এক শিশুর মৃত্যুর অভিযোগ উঠেছে। সোমবার (১৬ সেপ্টেম্বর) সন্ধ্যায় নাভির ইনজেকশন হাতের শিরায় পুশ করার কারণে শিশুটির মৃত্যু হয় বলে অভিযোগ করেন স্বজনরা৷ শিশুটির বাবা সাব্বির হোসেন ঠাকুরগাঁও পৌরশহরের ফকিরপাড়া গ্রামের বাসিন্দা। শিশুটির বাবা সাব্বির হোসেন বলেন, ১৫ তারিখে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী বাচ্চাকে হাসপাতালে ভর্তি করি ৷ সোমবার বাচ্চাটা বেশি অসুস্থ হয়ে পড়ে। নার্সদের ডেকে আনলে চিকিৎসক সানিকোর্ড (Sanicord)নামে একটি ওষুধ নিয়ে আসতে বলেন। ওষুধটি আনলে একজন নার্স সেই ওষুধ সিরিঞ্জে করে বাচ্চার হাতের ক্যানলাতে পুশ করেন৷ এতে কিছুক্ষণের মধ্যেই আমার সন্তানটি মারা যায়। আমরা এর বিচার চাই৷ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. রকিবুল আলম চয়ন বলেন, খবর পেয়ে শিশু ওয়ার্ডে যাই৷ তিনদিন বয়সী শিশুর মৃত্যুর ঘটনা ঘটেছে। আমরা বিভাগীয় তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবো৷
Read moreDetailsনিষিদ্ধ পিরানহা মাছ জব্দ জসীমউদ্দীন ইতি ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ে নিষিদ্ধ ৫ মণ (দেড় হাজার পিস) পিরানহা মাছ জব্দ করেছে পুলিশ। রোববার (২৫ মে) রাতে ঠাকুরগাঁও সদর উপজেলার গড়েয়া হাট থেকে এসব মাছ উদ্ধার করা হয় বলে জানান সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) তানভিরুল ইসলাম। পুলিশ জানায়, বাংলাদেশে পিরানহা মাছ নিষিদ্ধ করেছে সরকার। তারপরও ঠাকুরগাঁওয়ের গড়েয়া হাটে গোপনে কিছু ব্যবসায়ী এসব মাছ বিক্রি করে আসছে। এমন সংবাদে রোববার রাতে ওই হাটে অভিযান চালিয়ে আড়তদার রুমনের গোডাউন থেকে দেড় হাজার পিরানহা মাছ জব্দ করে পুলিশ। পরে সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুনের নির্দেশে পিরানহা মাছগুলো মাটিতে গর্ত করে পুঁতে ফেলা হয়। এ বিষয়ে ঠাকুরগাঁও সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) তানভিরুল ইসলাম বলেন, ক্ষতিকর পিরানহা মাছ ব্যবসার সাথে যারা জড়িত রয়েছে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
Read moreDetailsরংপুর ব্যুরো: প্রেম করে বছর দেড়েক আগে বিয়ে করেন রবিনুর ও মমতা দ¤পতি। বিয়ের পর কয়েক মাস পার না হতেই...
Read moreDetailsঠাকুরগাঁও: বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা মুহাম্মদ মামুনুল হক বলেছেন, শেখ হাসিনা ৫ আগস্ট দুপুরে গণভবনে ১২ পদের রান্না করে বুফে...
Read moreDetailsরুকুনুজ্জামান, পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধিঃ পার্বতীপুর বড়পুকুরিয়া কয়লাভিত্তিক তাপবিদ্যুৎ কেন্দ্রের ২৭৫ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন তৃতীয় ইউনিটটি ৬ দিন বন্ধ থাকার পর চালু...
Read moreDetails[wps_visitor_counter]
[wps_visitor_counter]
© ২০১২ জহির হাওলাদার পরিচালিত দেশের সংবাদ >> কপিরাইট : বাণিজ্যিক উদ্দেশ্যে দেশের সংবাদ নিউজের সামগ্রীগুলির কোনও অননুমোদিত ব্যবহার বা পুনরুত্পাদন কঠোরভাবে নিষিদ্ধ এবং আইনী পদক্ষেপের জন্য দায়বদ্ধ কপিরাইট লঙ্ঘনকে গঠন করে। - Website Designer & SEO Specialist By Mr. Nirob
© ২০১২ জহির হাওলাদার পরিচালিত দেশের সংবাদ >> কপিরাইট : বাণিজ্যিক উদ্দেশ্যে দেশের সংবাদ নিউজের সামগ্রীগুলির কোনও অননুমোদিত ব্যবহার বা পুনরুত্পাদন কঠোরভাবে নিষিদ্ধ এবং আইনী পদক্ষেপের জন্য দায়বদ্ধ কপিরাইট লঙ্ঘনকে গঠন করে। - Website Designer & SEO Specialist By Mr. Nirob