৫০ লাখ টাকা আত্মসাৎ করেছেন সাবেক এই প্রধান শিক্ষক। জসীমউদ্দীন ইতি ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের বিভিন্ন ফান্ডের টাকা শূন্য করে ৪০ থেকে ৫০ লাখ টাকা আত্মসাৎ করার অভিযোগ উঠেছে সাবেক ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক বিশ্বনাথ রায়ের বিরুদ্ধে। এ ঘটনায় দুর্নীতি দমন কমিশনে (দুদক) অভিযোগ করেছেন মো. আব্দুর রহমান নামে এক অভিভাবক। দুদকে অভিযোগ হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন, সমন্বিত জেলা কার্যালয় ঠাকুরগাঁওয়ের উপ-পরিচালক তাহসিন মুনাবীল হক। নাম প্রকাশে অনিচ্ছুক ঠাকুরগাঁও সরকারি বালক বিদ্যালয়ের একজন শিক্ষক বলেন, সাবেক এই ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক বিশ্বনাথ রায় ১৯৯৪ সালে সহকারী শিক্ষক পদে যোগদান করেন। ২০২৪ সালের ১৬ ই জানুয়ারি ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক পদে বসে এবং ৫ ই মে পর্যন্ত দায়িত্ব পালন করেন। তাই এ তিন মাসের ব্যবধানে বিদ্যালয়ের ফান্ড থেকে এত টাকা উত্তোলন করাকে নজিরবিহীন ঘটনা বলে মনে করছেন প্রতিষ্ঠানটির অনেক শিক্ষক । বিভিন্ন তথ্য মতে জানা যায়, বিদ্যালয়ের বিভিন্ন ফান্ড হতে ৪০ হতে ৫০ লাখ টাকা আত্মসাৎ করেছেন সাবেক এই প্রধান শিক্ষক। বিদ্যালয়ের সবগুলো ফান্ড এখন প্রায় শূন্য। বিদ্যালয়ের মাস্টার রোলের কর্মচারী ও মসজিদের ইমাম-মোয়াজ্জেনের বেতন দিতে পারছেন না বর্তমান প্রধান শিক্ষক। খোঁজ নিয়ে দেখা যায়, পৌরশহরের বাসস্ট্যান্ড এলাকায় সততা প্রিন্টিং প্রেস,তাতীপাড়ায় বুক সেন্টার ও চৌরাস্তায় অবস্থিত ডেকোরেশনের দোকানে বিদ্যালয়ের নামে কয়েক লাখ টাকা বকেয়া রয়েছে। বিদ্যালয়টির বর্তমান প্রধান শিক্ষক মতাহার উল আলম বলেন, তিনি ফান্ডের টাকা থেকে কাজ করার কথা বলেছেন৷ তবে আমাকে ভাউচার জমা দেননি৷ আমি যখন চার্জ বুঝে পায় তখন বিভিন্ন ফান্ডে প্রায় ৮ লাখ টাকা পেয়েছি। ফান্ডে টাকা কম থাকায় মাষ্টার রোলে কর্মচারীদের বেতন দেয়া সম্ভব হচ্ছেনা৷ আর বিদ্যালয়ের কেনাকাটার অনেক বকেয়া রয়েছে বিভিন্ন দোকানে। আমি চেষ্টা চালিয়ে যাচ্ছি ফান্ডিং বাড়ানোর জন্য৷ প্রাক্তন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক বিশ্বনাথ রায়ের বিরুদ্ধে আনা টাকা আত্মসাতের অভিযোগের প্রেক্ষিতে বিদ্যালয়ের ছাত্রদের আন্দোলনের তোপের মুখে বর্তমান প্রধান শিক্ষক মতাহার উল আলমের আদেশে একজনকে আহ্বায়ক করে নয় সদস্যের একটি ইন্টারনাল অডিট টিম গঠন করা হয়েছে। অডিট টিম আগামী পাঁচ কার্যদিবসের মধ্যে প্রাক্তন প্রধান শিক্ষক দায়িত্বে আসার পর ক্ষমতা নেওয়া থেকে বর্তমান প্রধান শিক্ষকের নিকট ক্ষমতা হস্তান্তরের আগ পর্যন্ত ব্যাংক স্টেটমেন্টের ভিত্তিতে সকল আয় ব্যায়ের হিসাব বের করার নির্দেশ দিয়েছেন। উল্লেখ্য যে, প্রাক্তন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক বিশ্বনাথ রায় বর্তমান পিআরএল ভোগ করছেন। অভিযুক্ত সাবেক ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক বিশ্বনাথ রায়ের কাছে জানতে চাইলে তিনি বলেন, এ অভিযোগটি সত্য না। আমি বিদ্যালয়ের অনেক গুলো কাজ করেছি। বিদ্যালয়ের রাজা স্যার এসব বিষয়ে সবকিছু অবগত রয়েছেন৷ তাকে জিজ্ঞেস করলে জানতে পারবেন৷ দুদকের জেলা কার্যালয়ের উপ-পরিচালক তাহসিন মুনাবীল হক বলেন, আমরা অভিযোগ পেয়েছি। অভিযোগটি হেড অফিসে পাঠানো হয়েছে। দ্রুত সময়ের মধ্যে পদক্ষেপ গ্রহণ করা হবে৷ বিদ্যালয়টির সভাপতি ও জেলা প্রশাসক মাহবুবর রহমান বলেন, আর্থিক লেনদেনের বিষয়ে আমাদের কাছে প্রতিষ্ঠানের কোন ফাইল আসেনা। সে কারনে এ বিষয়ে জানার বা বলার কোন সুযোগ নেই৷ মাধ্যমিক ও উচ্চ শিক্ষা রংপুর অঞ্চলের উপ-পরিচালক শফিকুল ইসলাম বলেন, বিষয়টি নিয়ে আমাদের কেউ জানাননি বা অভিযোগ করেননি। শুনেছি তিনি অবসরে চলে গেছেন।তবে অভিযোগের সতত্যা পেলে আমরা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব৷
Read moreDetailsগোপাল চন্দ্র রায়,ডোমার (নীলফামারী) প্রতিনিধিঃ নীলফামারীর ডোমারে ভেজাল কীটনাশক বিক্রির দায়ে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে দোকান মালিক রাসেল টেডার্সের মালিকের কাছ...
Read moreDetailsস্টাফ রিপোর্টার ॥ ১২ সেপ্টেম্বর বৃহস্পতিবার দিনাজপুর এরিয়া প্রোগ্রাম ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর আয়োজনে চাঁদগঞ্জ আলহাজ্ব সোয়াব উদ্দীন মেমোরিয়াল দ্বিমুখী...
Read moreDetailsঠাকুরগাঁওয়ে দুই সাংবাদিকের বিরুদ্ধে মামলা জসীমউদ্দীন ইতি ঠাকুরগাঁওয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা, মারধর ও বোমা বিস্ফোরণের ঘটনায় রাজনৈতিক নেতাদের পাশাপাশি দুই সাংবাদিকের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। বুধবার (১১ সেপ্টেম্বর) দুপুরে ঠাকুরগাঁও চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট নিত্যানন্দ সরকারের আদালতে মামলাটি দায়ের করা হয়। আদালত অভিযোগটি থানায় এজাহার হিসেবে গ্রহণের নির্দেশ দেন। মামলার বাদী মোঃ মামুন ইসলাম (১৯), সদর উপজেলার দৌলতপুর সিঙ্গিয়া গ্রামের মোঃ তাজেল এর ছেলে। মামলার এজাহারে ৩৭ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরো ১৫০ জনকে আসামি করা হয়েছে। মামলার আসামিদের মধ্যে রয়েছেন সদরের সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান অরুনাংশ দত্ত টিটো, যমুনা টেলিভিশনের ঠাকুরগাঁও প্রতিনিধি পার্থ সারথী দাস, দেশ টেলিভিশন ও আমাদের সময় পত্রিকার প্রতিনিধি শাকিল আহমেদ, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক দেবাশীষ দত্ত সমীর, ঠাকুরগাঁও পৌরসভার প্যানেল মেয়র আবদুল কাইয়ুম চৌধুরী, ছাত্রলীগ নেতা রয়েল বড়ুয়া, জেলা যুবলীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক রাজীব পোদ্দার শশী, মুন্সিপাড়ার ফরহাদ, আতাউর রহমান, পূর্ব গোয়ালপাড়ার সিদ্দিক, যুবলীগ নেতা আমির হোসেন রুবেল, আট-গ্যালারি এলাকার জাকারিয়া প্রমানিক, আশ্রম পাড়ার খোকন চৌধুরী, টেংগাঁ বাবু, পশ্চিম মুন্সিপাড়ার বাবুর্চি রানা, শিল্পকলার তনু, আশ্রম পাড়ার মিরাজ ইসলাম, মুন্সিপাড়ার রায়হান ইসলাম, মামুস রানা, ডিসিবস্তি এলাকার সোহাগ ইসলাম, ভুল্লী কুমার এলাকার সরকার আসাদুজ্জামান, শাসলাপিয়ালা এলাকার তাজউদ্দীন, আশ্রমপাড়ার উৎপল গুহ ঠাকুরতা, মুন্সিপাড়ার মিন্টু, রানা ইসলাম, জমি দাস, সুয়েল, বাপ্পি, কলেজপাড়ার ইকবাল, বাপ্পী, দুওসুও ইউনিয়নের নোমান (অভি), শ্রী শচীন বর্মণ এবং ভুল্লীর শাসলাপিয়ালা এলাকার রফিক মিয়া। মামলার এজাহারে অভিযোগ করা হয়েছে যে, আসামিরা ৪ আগস্ট সকাল ১১টায় ছাত্র-জনতার বিক্ষোভ মিছিলে লাঠি-সোটা, লোহার রড, ককটেল ও হাত বোমা নিক্ষেপ করে। এতে ছাত্রদের ওপর হামলা চালিয়ে একাধিক ছাত্র ও জনতাকে গুরুতর আহত করা হয়। এ বিষয়ে মামলার বাদী মামুন ইসলামের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি মুঠোফোন রিসিভ করেননি। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এবি.এম ফিরোজ ওয়াহিদ বলেন, ছাত্র আন্দোলনের ঘটনায় মামুন ইসলাম নামে একজন আদালতে মামলা করেছেন বলে শুনেছি। তবে এখন পর্যন্ত মামলার কাগজপত্র হাতে পায়নি। কাগজপত্র পাওয়া গেলে ব্যবস্থা নেয়া হবে। মামলার এই পরিস্থিতি ঠাকুরগাঁওয়ের রাজনৈতিক ও সাংবাদিক মহলে আলোচনা সৃষ্টি করেছে। মামলার প্রেক্ষাপটে স্থানীয় জনমনে উদ্বেগ ও কৌতূহল বৃদ্ধি পেয়েছে।
Read moreDetailsবায়েজীদ, গাইবান্ধা : গাইবান্ধার সাঘাটা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি মোশারফ হোসেন সুইটসহ ৫জনকে গ্রেফতার করেছে যৌথবাহিনী।...
Read moreDetailsরংপুর বিভাগীয় প্রতিনিধি: রংপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র-জনতার উপর হামলার ঘটনায় আরও একটি মামলা দায়ের করা হয়েছে। মামলায় আসামি করা...
Read moreDetailsরংপুর বিভাগীয় প্রতিনিধি: বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদ হত্যায় পুলিশের কাজ লজ্জার ছিল বলে মন্তব্য করেছেন রংপুর মেট্রোপলিটন পুলিশের...
Read moreDetailsএম,ডি রেজওয়ান আলী বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি-সারাদেশে বৈষম্য বিরোধী ছাত্র-জনতা আন্দোলনের প্রেক্ষিতে ৫ই আগস্ট দিনাজপুরের বিরামপুরে উপজেলা । বিরামপুর পৌর শহরের...
Read moreDetailsআহবায়ক- মোঃ তৈয়বুল ইসলাম চৌধুরী- যুগ্ম আহবায়ক- মোঃ হাফিজুর রহমান ও এস জে আহবাবুল আলম স্টাফ রিপোর্টার ॥ সরকার স্বীকৃত...
Read moreDetailsঠাকুরগাঁওয়ে বিএসএফের গুলিতে নিহত ১, আহত ২ জসীমউদ্দীন ইতি ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী সীমান্তে বিএসএফের গুলিতে শ্রী জয়ন্ত কুমার সিংহ (১৫) নামে এক বাংলাদেশি কিশোর নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন তার বাবা ও আরও একজন। সোমবার (০৯ সেপ্টেম্বর) ভোরে উপজেলার ধনতলা ইউনিয়নের কান্তি ভিটা সীমান্ত এলাকায় মেইন পিলার ৩৯৩ এর পাশ দিয়ে ভারতে অনুপ্রবেশের সময় এ ঘটনা ঘটে। নিহত জয়ন্ত উপজেলার ফকির ভিঠা গ্রামের শ্রী মহাদেব কুমার সিংহের ছেলে। আহতরা হলেন- জয়ন্তের বাবা শ্রী মহাদেব কুমার সিংহ ও একই ইউনিয়নের নিটালডোবা গ্রামের দরবার আলীর ছেলে বাংঠু মোহাম্মাদ। বালিয়াডাঙ্গী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ কবির এ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বিএসএফের গুলিতে একজন মারা যাওয়ার ঘটনা ঘটেছে। দুজন আহত হয়ে রংপুরে চিকিৎসাধীন। মরদেহ এখনো বিএসএফের কাছে রয়েছে। ঠাকুরগাঁও (৫০ বিজিবি) ব্যাটালিয়ানের অধিনায়ক লে. কর্নেল তানজির আহমদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এমন একটি ঘটনা ঘটেছে। মরদেহ ফিরিয়ে আনার প্রক্রিয়া চলমান রয়েছে।
Read moreDetails[wps_visitor_counter]
[wps_visitor_counter]
© ২০১২ জহির হাওলাদার পরিচালিত দেশের সংবাদ >> কপিরাইট : বাণিজ্যিক উদ্দেশ্যে দেশের সংবাদ নিউজের সামগ্রীগুলির কোনও অননুমোদিত ব্যবহার বা পুনরুত্পাদন কঠোরভাবে নিষিদ্ধ এবং আইনী পদক্ষেপের জন্য দায়বদ্ধ কপিরাইট লঙ্ঘনকে গঠন করে। - Website Designer & SEO Specialist By Mr. Nirob
© ২০১২ জহির হাওলাদার পরিচালিত দেশের সংবাদ >> কপিরাইট : বাণিজ্যিক উদ্দেশ্যে দেশের সংবাদ নিউজের সামগ্রীগুলির কোনও অননুমোদিত ব্যবহার বা পুনরুত্পাদন কঠোরভাবে নিষিদ্ধ এবং আইনী পদক্ষেপের জন্য দায়বদ্ধ কপিরাইট লঙ্ঘনকে গঠন করে। - Website Designer & SEO Specialist By Mr. Nirob