নিষিদ্ধ পিরানহা মাছ জব্দ জসীমউদ্দীন ইতি ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ে নিষিদ্ধ ৫ মণ (দেড় হাজার পিস) পিরানহা মাছ জব্দ করেছে পুলিশ। রোববার (২৫ মে) রাতে ঠাকুরগাঁও সদর উপজেলার গড়েয়া হাট থেকে এসব মাছ উদ্ধার করা হয় বলে জানান সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) তানভিরুল ইসলাম। পুলিশ জানায়, বাংলাদেশে পিরানহা মাছ নিষিদ্ধ করেছে সরকার। তারপরও ঠাকুরগাঁওয়ের গড়েয়া হাটে গোপনে কিছু ব্যবসায়ী এসব মাছ বিক্রি করে আসছে। এমন সংবাদে রোববার রাতে ওই হাটে অভিযান চালিয়ে আড়তদার রুমনের গোডাউন থেকে দেড় হাজার পিরানহা মাছ জব্দ করে পুলিশ। পরে সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুনের নির্দেশে পিরানহা মাছগুলো মাটিতে গর্ত করে পুঁতে ফেলা হয়। এ বিষয়ে ঠাকুরগাঁও সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) তানভিরুল ইসলাম বলেন, ক্ষতিকর পিরানহা মাছ ব্যবসার সাথে যারা জড়িত রয়েছে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
Read moreDetailsরংপুর ব্যুরো: প্রেম করে বছর দেড়েক আগে বিয়ে করেন রবিনুর ও মমতা দ¤পতি। বিয়ের পর কয়েক মাস পার না হতেই...
Read moreDetailsঠাকুরগাঁও: বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা মুহাম্মদ মামুনুল হক বলেছেন, শেখ হাসিনা ৫ আগস্ট দুপুরে গণভবনে ১২ পদের রান্না করে বুফে...
Read moreDetailsরুকুনুজ্জামান, পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধিঃ পার্বতীপুর বড়পুকুরিয়া কয়লাভিত্তিক তাপবিদ্যুৎ কেন্দ্রের ২৭৫ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন তৃতীয় ইউনিটটি ৬ দিন বন্ধ থাকার পর চালু...
Read moreDetailsবায়েজীদ গাইবান্ধা প্রতিনিধিঃ পিস ফ্যাসিলিটের গ্রুপ( পিএফজি) পলাশবাড়ী আয়োজনে শান্তি- সম্প্রীতি পলাশবাড়ী গড়ে তোলার লক্ষ্যে আমাদের করণীয় শীর্ষক মতবিনিময় সভা...
Read moreDetailsবায়েজীদ গাইবান্ধা : বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির ক্রীড়া সম্পাদক শওকত আলী দিদার এর মৃত্যু এবং সভাপতি এসএম জিলানী...
Read moreDetailsগোপাল চন্দ্র রায়, ডোমার (নীলফামারী) প্রতিনিধিঃ নীলফামারীর ডোমারে পরকিয়া প্রেম করতে গিয়ে মাথা ফাটিয়ে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন...
Read moreDetailsজসীমউদ্দীন ইতি ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে নেশাগ্রস্ত বন্ধুর হাতে খুন হলো রাসেল নামে এক যুবক। রাসেল সদর উপজেলার কাকডোব গ্রামের আনিছুর রহমানের ছেলে। আজ শনিবার সকালে পীরগঞ্জ উপজেলার থুমনিয়া শালবনের পাশের একটি ধানক্ষেত থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় রাসেলের বন্ধু শহীদ হোসেনকে আটক করেছে পুলিশ। আটক শহীদের বরাত দিয়ে থানা পুলিশ জানায়, গতকাল শুক্রবার সন্ধ্যার পর থুমনিয়া শাল বাগানে তারা দুজন নেশা করতে আসে। নেশা করা অবস্থায় তুচ্ছ বিষয় নিয়ে দুজনের মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে শহীদ তার বন্ধু রাসেলকে ধারাল অস্ত্র দিয়ে আঘাত করলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ ঘটনার পর ঘাতক শহীদ পুলিশকে ফোন করে দায় স্বীকার করে আত্মসমর্পন করে। পুলিশ রাতেই শহীদকে সঙ্গে নিয়ে মরদেহের সন্ধানে শালবনে যায়। অনেক খোজাখুঁজির পরও মরদেহ না পেয়ে ফিরে আসে পুলিশ। শনিবার সকালে এক কৃষক শালবনের পাশের ধানক্ষেত পরিচর্যার জন্য গিয়ে লাশের সন্ধান পায়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ধান ক্ষেত থেকে রাসেলের মরদেহ উদ্ধার করে। পীরগঞ্জ থানার ওসি খায়রুল আনাম জানান, এক যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় আটক শহীদকে চিকিৎসার জন্য ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
Read moreDetailsএম,ডি রেজওয়ান আলী বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি -দিনাজপুর বিরামপুরে ইমাম মাশায়েক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। জমঈয়তে আহলে হাদীসের আয়োজনে আজ শনিবার চৌদ্দ...
Read moreDetailsজসীমউদ্দীন ইতি ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলার তোররা বালিকা উচ্চ বিদ্যালয়ে ২১ জন শিক্ষক-কর্মচারীর মধ্যে ১৭ জনই প্রধান শিক্ষকসহ তার আত্মীয়-স্বজন বলে জানা গেছে। এ নিয়ে প্রধান শিক্ষক লুৎফর রহমানের বিরুদ্ধে নিয়োগ দুর্নীতির মাধ্যমে বিদ্যালয়টিতে 'পরিবারতন্ত্র' তৈরি করার অভিযোগ উঠেছে। স্থানীয়রা জানান, ওই বিদ্যালয়টিতে কর্মরত ৪ জন শিক্ষক-কর্মচারী বাইরের। বাকিরা সকলেই প্রধান শিক্ষক লুৎফর রহমানের নিকটাত্মীয়। দীর্ঘ ৩০ বছর ধরে এই স্কুলে থাকা প্রধান শিক্ষক লুৎফর রহমান ক্ষমতার অপব্যবহার করে এমন নিয়োগ দিয়েছেন বলে অভিযোগ আছে। সম্প্রতি, নিয়োগবিধির ব্যত্যয় ঘটিয়ে দুই আত্মীয়কে চতুর্থ শ্রেণির পদে চাকরি দেন লুৎফর রহমান, যা বাতিলের দাবি জানিয়ে ঠাকুরগাঁও আদালতে মামলা করেছিলেন বিদ্যালয়টির সাবেক সভাপতি বেলাল উদ্দীন। জানা গেছে, ঠাকুরগাঁও জেলার হরিপুর সদর ইউনিয়নের তোররা বাজারে অবস্থিত তোররা বালিকা উচ্চ বিদ্যালয়টি ১৯৯৪ সালে প্রতিষ্ঠিত হয়। ২০০০ সালে এটি এমপিওভুক্ত হয়। নিজের আধিপত্য বিস্তারের জন্য কোনো নিয়মনীতির তোয়াক্কা না করে প্রধান শিক্ষক নিজের ভাই, স্ত্রী, মামাশ্বশুর, ভাইয়ের ফুফুশাশুড়ি ও ভাগ্নেসহ আত্মীয়দের বিভিন্ন পদে নিয়োগ দেন। বর্তমানে এ বিদ্যালয়ে শিক্ষক-কর্মচারি মিলিয়ে মোট ২১ জন কর্মরত আছেন। এরমধ্যে ১৭ জনই প্রধান শিক্ষকের পরিবার ও নিকট আত্মীয় স্বজন। এরা হলেন- সহকারী প্রধান শিক্ষক মহসিন আলী লুৎফর রহমানের চাচাতো ভাই, সহকারী শিক্ষক মোছা. পারভীন আকতার প্রধান শিক্ষকের স্ত্রী, সহকারী মৌলভী আবেদ আলী লুৎফর রহমানের চাচাতো চাচা, সহকারী শিক্ষক মসলিম উদ্দিনও চাচাতো ভাই, সহকারী শিক্ষক মোছা.সাবিনা খাতুন চাচাতো বোন, সহকারী শিক্ষক জয়নাল আবেদিন আপন চাচাতো ভগ্নিপতি, কম্পিউটার শিক্ষক জসিমউদদীন চাচাতো ভাই, সহকারী শিক্ষক (শরীরচর্চা) আমিনুল ইসলাম মামাশ্বশুর, সহকারী শিক্ষক জসিম উদ্দিন চাচাতো বোনের চাচা শ্বশুর, সহকারী শিক্ষক মোছা. হোসনেয়ারা বেগম লুৎফর রহমানের চাচাতো ভাইয়ের ফুফু শাশুড়ি, সহকারী শিক্ষক আলাউদ্দিন ভাগ্নে, অফিস সহকারী ইউসুফ লুৎফর রহমানের চাচাতো ভাই, পিয়ন আব্দুস সালাম লুৎফর রহমানের ভাগ্নে, চতুর্থ শ্রেণির এমএলএস মসিউর রহমান প্রধান শিক্ষকের বোনের ছেলে, অফিস সহায়ক কাঞ্চন লুৎফর রহমানের ছোট ভাই এবং পরিচ্ছন্নতাকর্মী আকতারুলও নিকটাত্মীয়। এ বিষয়ে ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক লুৎফর রহমান এ প্রতিবেদককে বলেন, আমি যা করেছি নিয়ম মেনে করেছি। একই পরিবারের প্রার্থী নিয়োগের বিষয়ে জানতে চাইলে তিনি কোন সদুত্তর না দিয়ে বিষয়টি এড়িয়ে যান। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার রায়হানুল ইসলাম মিয়ার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি এ বিষয়ে কিছু জানেন না বলে এ প্রতিবেদককে জানান, তবে বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার আশ্বাস দেন তিনি। 'তোররা বালিকা উচ্চ বিদ্যালয়ের সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. আরিফুজ্জামান এ প্রতিবেদককে জানান, তারা নীতিমালা ও নিয়মনীতি মেনে নিয়োগ দিয়েছেন কিনা তা আমরা খতিয়ে দেখবো। তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করা হবে।
Read moreDetails[wps_visitor_counter]
[wps_visitor_counter]
© ২০১২ জহির হাওলাদার পরিচালিত দেশের সংবাদ >> কপিরাইট : বাণিজ্যিক উদ্দেশ্যে দেশের সংবাদ নিউজের সামগ্রীগুলির কোনও অননুমোদিত ব্যবহার বা পুনরুত্পাদন কঠোরভাবে নিষিদ্ধ এবং আইনী পদক্ষেপের জন্য দায়বদ্ধ কপিরাইট লঙ্ঘনকে গঠন করে। - Website Designer & SEO Specialist By Mr. Nirob
© ২০১২ জহির হাওলাদার পরিচালিত দেশের সংবাদ >> কপিরাইট : বাণিজ্যিক উদ্দেশ্যে দেশের সংবাদ নিউজের সামগ্রীগুলির কোনও অননুমোদিত ব্যবহার বা পুনরুত্পাদন কঠোরভাবে নিষিদ্ধ এবং আইনী পদক্ষেপের জন্য দায়বদ্ধ কপিরাইট লঙ্ঘনকে গঠন করে। - Website Designer & SEO Specialist By Mr. Nirob