বগুড়া শহীদ চান্দু স্টেডিয়ামে ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন

বগুড়া শহীদ চান্দু  স্টেডিয়ামে  ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন মিষ্টার আলী মিলন, বগুড়া জেলা প্রতিনিধিঃ বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামে জিয়া ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন করেন ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মোহাম্মাদ আশরাফুল, তামিম ইকবাল এবং জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক আমিনুল হক। টানা ১৮ বছর পর বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামে বল গড়িয়েছে। শহীদ চান্দু স্টেডিয়ামে আগে ব্যাট করে লাল দলের ছুড়ে দেওয়া ১৪০ রানের টার্গেট তাড়া করতে নেমে ১৮ দশমিক ৪ ওভারে ১০৫ রানেই গুটিয়ে যায় সবুজ দল। দলের পক্ষে সর্বোচ্চ ৩২ রান আসে শফিউল ইসলাম সুহাসের ব্যাট থেকে। ১৯ বলে ৪ ছক্কা ও এক চারে তিনি এই রান করেন। লাল দলের রিমন হোসেন ৩টি এবং একরামুজ্জামান ২টি উইকেট শিকার করেন। রোববার দিনের একমাত্র ম্যাচে টস জিতে রাজশাহী সবুজ দল রাজশাহী লাল দলকে ব্যাট করতে পাঠালে লাল দল নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেটে করে ১৩৯ রান। দলের পক্ষে নাঈম আহম্মেদ অপরাজিত ৩৮ রান করেন। সবুজ দলের ফরহাদ রেজা, রনি এবং নাঈম জুনিয়র একটি করে উইকেট লাভ করেন। এর আগে বেলা ১১টায় জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মোহাম্মাদ আশরাফুল, তামিম ইকবাল এবং জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক আমিনুল হক বেলুন ও পায়রা উড়িয়ে টুর্নামেন্টের উদ্বোধন করেন।এ সময় জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল বলেন, এই মাঠে আমাদের অনেক স্মৃতি রয়েছে। এই মাঠেই আমরা জয় পেয়েছিলাম। এখানকার দর্শকরাও অনেক ভালো।এ সময় টুর্নামেন্ট কমিটির আহ্বায়ক রফিকুল ইসলাম বাবু, সদস্য সচিব দেবব্রত পাল, টুর্নামেন্টের উপদেষ্টা মীর শাহে আলম, বিএনপির রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক শাহীন শওকত, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হেলালুজ্জামান তালুকদার লালু, হাবিবুর রহমান হাবিব, বগুড়া জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোশারফ হোসেন এবং শহীদ চান্দুর ভাই এবং চব্বিশের ছাত্র-জনতার আন্দোলনে শহীদ পরিবারের একজন সদস্য উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। বিপুল সংখ্যক দর্শক গ্যালারিতে বসে খেলাটি উপভোগ করেন।আয়োজক কমিটি এবং দর্শকদের পক্ষ থেকে আবারও শহীদ চান্দু স্টেডিয়ামকে আন্তর্জাতিক ভেন্যু করার জোর দাবি জানানো হয়।টুর্নামেন্টে ৮টি জেলার ২০টি দল অংশ নিচ্ছে। কিন্তু ওই বছরের ডিসেম্বরে জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডের পর এখানে আর কোনো আন্তর্জাতিক ম্যাচ হয়নি। দীর্ঘ প্রায় ১৮ বছর পর শহীদ চান্দু স্টেডিয়ামে তারকা খেলোয়াড়দের অংশগ্রহণে ক্রিকেটের সেই বন্ধ্যাত্ব ঘোচাল আজ।

Read moreDetails

নাটোরে সাবেক পৌর মেয়র সহ জেলার ৩৪ আ’লীগ নেতা—কর্মীকে আটক  

অমর ডি কস্তা, নাটোর প্রতিনিধি: নাশকতার আশঙ্কায় ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের লক্ষ্যে নাটোরের বড়াইগ্রাম উপজেলার বড়াইগ্রাম পৌরসভার সাবেক মেয়র আব্দুল...

Read moreDetails

তানোরে শিক্ষক কর্মচারী কল্যান সমিতির ত্রি-বার্ষিক সম্মেলন

  আলিফ হোসেন,তানোরঃ রাজশাহী তানোরে উপজেলা মাধ্যমিক শিক্ষক কর্মচারী কল্যান সমিতির ত্রিবার্ষিক সম্মেলন আয়োজন করা হয়েছে। জানা গেছে, ৯ নভেম্বর...

Read moreDetails

বীর মুক্তিযোদ্ধা  আব্দুর রাজ্জাকের বীরত্বের গল্প

আলিফ হোসেন,তানোর রাজশাহীর তানোরের বীর মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক মাস্টারের বীরত্বের গল্প এখানো বয়োজ্যেষ্ঠদের মুখে মুখে শোনা যায়। মহান মুক্তিযুদ্ধের সংগঠক...

Read moreDetails

নাটোরে মসজিদের বৈদ্যুতিক সুইচ বন্ধ করা নিয়ে দু’পক্ষের সংঘর্ষে আহত ৮, বাড়িঘর ভাংচুর

নাটোর প্রতিনিধি: নাটোরের বড়াইগ্রামে মসজিদের বৈদ্যুতিক সুইচ বন্ধ করা নিয়ে দুই মুসল্লীর মধ্যে কথা কাটাকাটি ও ধাক্কাধাক্কির জের ধরে দুপক্ষের...

Read moreDetails

আত্রাইয়ে বিভিন্ন অভিযোগে আটক ৫,ভিকটিম উদ্ধার

নাজমুল হক নাহিদ, আত্রাই(নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর আত্রাইয়ে বিভিন্ন অভিযোগে ৫ জনকে আটক এবং ১ ভিকটিম উদ্ধার করেছে থানা পুলিশ। বৃহস্পতিবার...

Read moreDetails

তানোরে গলায় ফাঁস দিয়ে গৃহবধূর আত্মহত্যা

তানোর(রাজশাহী)প্রতিনিধিঃ রাজশাহীর তানোরে দাম্পত্য কলহের জের ধরে নিজ শয়ন কক্ষে গলায় ফাঁস দিতে আত্মহত্যা করেছে এক গৃহবধূ। গত ৭ নভেম্বর...

Read moreDetails

বড়াইগ্রামে শিশু স্কুলছাত্রীকে ধর্ষণের দায়ে বৃদ্ধের যাবজ্জীবন কারাদন্ড

অমর ডি কস্তা, নাটোর প্রতিনিধি: নাটোরের বড়াইগ্রামের ১১বছর বয়সী শিশু স্কুলছাত্রীকে ধর্ষণের দায়ে আবুল কাশেম ওরফে বাহাদুর (৬৫) নামে এক...

Read moreDetails

বদলগাছীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

আব্দুল কাদের, বদলগাছী (নওগাঁ) প্রতিনিধি ঃ নওগাঁর বদলগাছীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।...

Read moreDetails

তিক্ত সম্পর্ক ভুলে কারাগারের এক কক্ষে বাগমারার সাবেক দুই এমপি

রাজশাহী: একই দল করলেও মাঠের রাজনীতিতে রাজশাহীর সাবেক দুই এমপি আবুল কালাম আজাদ ও এনামুল হকের মধ্যে ছিল দা-কুমড়া সম্পর্ক। দুজনই...

Read moreDetails
Page 139 of 379 1 … 138 139 140 … 379

আমাদের বিভাগ সমূহ

সাম্প্রতিক পোস্ট

Recent Comments

    Welcome Back!

    Login to your account below

    Retrieve your password

    Please enter your username or email address to reset your password.