দুমকি (পটুয়াখালী) প্রতিনিধি: ছাত্রলীগ নেতাকর্মীদের হাতে প্রাণ হারানো বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী আবরার ফাহাদ এর ৫ম শাহাদাত বার্ষিকী উপলক্ষে সরকারি জনতা কলেজ ছাত্রদল কেন্দ্র ঘোষিত কর্মসূচীর আলোকে স্মরণ সভা ও মৌন মিছিল অনুষ্ঠিত হয়েছে ।
সোমবার (৭ অক্টোবর) সকাল ১১ টায় কলেজ হল রুমে শাখা ছাত্রদলের আহবায়ক আরিফ হোসেন আরাফাত (আরিফ মৃধা)’র সভাপতিত্বে স্বরণ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরকারি জনতা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আব্দুল লতিফ।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক শহিদুল ইসলাম, উপজেলা ছাত্রদলের আহবায়ক গোলাম সরোয়ার,সদস্য সচিব সুমন শরীফ প্রমুখ।
Post Views: 358
Related