Saturday, October 24, 2026
  • সম্পর্কিত
  • যোগাযোগ
  • শর্তাবলী
  • গোপনীয়তা নীতি
  • বিজ্ঞাপন দিন
  • Login
দৈনিক দেশের সংবাদ
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • বাংলাদেশ
  • করোনাভাইরাস
  • রাজনীতি
  • বিশ্ব
  • বাণিজ্য
  • বিভাগ সমূহ
    • ঢাকা বিভাগ
    • চট্টগ্রাম বিভাগ
    • সিলেট বিভাগ
    • খুলনা বিভাগ
    • রাজশাহী বিভাগ
    • বরিশাল বিভাগ
    • রংপুর বিভাগ
    • ময়মনসিংহ বিভাগ
  • চাকরি
  • খেলা ধুলা
  • বিনোদন
  • মতামত
  • লাইফস্টাইল
  • /প্রবাসী খবর
  • অপরাধ
  • আইন/আদালত
  • ইসলাম ধর্ম
  • কবিতা/ছড়া/সাহিত্য
  • জাতীয়
  • তথ্যপ্রযুএি
  • নামাজের সূচি
  • নারী কর্মীরা প্রযুক্তিতে ন্যায্যতা
  • আন্তর্জাতিক
  • প্রশাসন
  • বাংলাদেশের সকল ক্যাম্পাস
  • ভারত/কলিকাতা
  • রাজধানী ঢাকা
  • শিক্ষা
  • সাংবাদিক/মিডিয়া
  • আলোচিত নিউজ/ছবি
  • ইতিহাসের পাতায়
  • জেনেনিন আপনার রাশিফল
  • রুপচচাৃ/বিউটি পার্লার
  • স্বাস্থ্য
  • হিন্দু সহ অন্যান্য
  • স।রাদেশ
No Result
View All Result
দৈনিক দেশের সংবাদ
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • বাংলাদেশ
  • করোনাভাইরাস
  • রাজনীতি
  • বিশ্ব
  • বাণিজ্য
  • বিভাগ সমূহ
    • ঢাকা বিভাগ
    • চট্টগ্রাম বিভাগ
    • সিলেট বিভাগ
    • খুলনা বিভাগ
    • রাজশাহী বিভাগ
    • বরিশাল বিভাগ
    • রংপুর বিভাগ
    • ময়মনসিংহ বিভাগ
  • চাকরি
  • খেলা ধুলা
  • বিনোদন
  • মতামত
  • লাইফস্টাইল
  • /প্রবাসী খবর
  • অপরাধ
  • আইন/আদালত
  • ইসলাম ধর্ম
  • কবিতা/ছড়া/সাহিত্য
  • জাতীয়
  • তথ্যপ্রযুএি
  • নামাজের সূচি
  • নারী কর্মীরা প্রযুক্তিতে ন্যায্যতা
  • আন্তর্জাতিক
  • প্রশাসন
  • বাংলাদেশের সকল ক্যাম্পাস
  • ভারত/কলিকাতা
  • রাজধানী ঢাকা
  • শিক্ষা
  • সাংবাদিক/মিডিয়া
  • আলোচিত নিউজ/ছবি
  • ইতিহাসের পাতায়
  • জেনেনিন আপনার রাশিফল
  • রুপচচাৃ/বিউটি পার্লার
  • স্বাস্থ্য
  • হিন্দু সহ অন্যান্য
  • স।রাদেশ
No Result
View All Result
দৈনিক দেশের সংবাদ
No Result
View All Result
Home বিশেষ সংবাদ

ইসলামের শ্রমনীতিই শ্রেষ্ঠ শ্রমনীতি

admin by admin
May 1, 2024
in বিশেষ সংবাদ, মতামত
Reading Time: 1 min read
1 0
A A
0
0
SHARES
3
VIEWS
Share on FacebookShare on Twitter

 

।।এক।।
শহরের সুউচ্চ ভবন, আমাদের মসৃণ পথচলার আয়োজনের পরতে পরতে মিশে আছে
শ্রমিকের অবদান, রক্ত-ঘাম। সকালের শহরে ভদ্রভাবে হেঁটে চলার পরিবেশ
বিরাজ করতো না যদি শহরের এক কোণে ঘিঞ্জি পরিবেশে অনেকটা অবহেলায়
বসবাসরত শ্রমিকেরা সূর্য উদয়ের পূর্বে স্তূপীকৃত ময়লা-আবর্জনার জঞ্জাট
সরিয়ে না দিত। যে খাদ্য খেয়ে মানুষ জীবন ধারণ করছে সেই খাদ্যের এক কণাও
উৎপাদিত হতো না যদি শ্রমিকের দল সূর্যের তীব্র তাপ এবং বর্ষার অবিরাম
ধারা সহ্য করার জন্য তাদের শরীরকে উন্মুক্ত করে না দিতেন। আজকের
পৃথিবীতে যারা ধনের বাহাদুরি করে তাদের একটি পয়সাও অর্জন সম্ভব ছিল না
শ্রমিকদের শ্রম ছাড়া। যারা তাদের সুন্দর-সুশৃঙ্খল জীবনের বাহাদুরি দেখায়
তাদের এক সেকেন্ডও স্বাভাবিকভাবে সামনে গড়াতো না যদি শ্রমিকেরা তাদের
রক্ত, ঘামের বিনিময় অন্যের জীবনকে সাজিয়ে দেয়ার দায়িত্ব না নিত।

পৃথিবীর যে উন্নতি, সভ্যতার যে উৎকর্ষতার আলোকচ্ছটা আমরা দেখাচ্ছি তার
অবদান শ্রমিকের। শ্রমিকরাই হাড়ভাঙ্গা, হৃদয়ভাঙ্গা প্ররিশ্রমে সজ্জিত করে
দিয়েছে আমাদের সভ্যতা। শ্রমিক যদি শ্রম না দিত তবে কালের চাকা থেমে যেত,
সভ্যতা থমকে দাঁড়াত এবং পৃথিবী তার বাসযোগ্যতা হারিয়ে ফেলত। তাইতো
শ্রমিকের শ্রমকে মানব সভ্যতা গঠনের জনক বলা হয়। কোনভাবে বেঁচে থাকার
তাগিদে যাদের অধীনে শ্রমিকরা যুগের পর যুগ কাজ করে যাচ্ছে, সেই প্রভুরা
শ্রমিকের শ্রমকে পুঁজি করে বিলাসী জীবনযাপন করলেও শ্রমিকরা বেঁচে আছে
হাড়ক্লিষ্ট দেহে এবং জরাজীর্ণ পরিবেশে। পরিবার-পরিজন নিয়ে দু’বেলায়
আধাপেটা খাওয়ার নিশ্চয়তা তারা আজও সম্পূর্ণভাবে পায়নি। মানব সৃষ্ট
শ্রমনীতি শ্রমিকদের শোষণ করেছে মাত্র কিন্তু কল্যাণ আনতে পারেনি মোটে।
সেই দাস প্রথার যুগের মতো না হলেও আজও বিশ্বের নানা দেশের শ্রমিকরা

ভাগ্য বিড়ম্বনার শিকার। অন্যায়, অবিচার আর শোষণের যাঁতাকলে বারবার পিষ্ঠ
হয়েছে শ্রমিকের ভাগ্য। তবে তার বিনিময়ে ভাগ্যের উন্নতি হয়েছে কতটুকু তা
আজকের পৃথিবীর শ্রমিকদের বাস্তব অবস্থান দেখলে সহজে অনুমান করা যায়।

কিছু প্রতিষ্ঠান এবং ব্যক্তি শ্রমিকদের কল্যাণ নিশ্চিত করলেও বেশিরভাগ
প্রতিষ্ঠান শ্রমিকদের শুঁষে ফুলে-ফেঁপে বেড়েছে চারদিকে। মালিকপক্ষ
অর্থবিত্তের সাম্রাজ্য গড়ে তুললেও শ্রমিকদের হাড় জিরজিরে অভুক্ত, অপুষ্ট
ও মলিন চেহারা বদলায়নি মোটেও। শ্রমিকরা তাদের সর্বশক্তি বিনিয়োগ করে
কাজ করলেও বেশিরভাগ সময়েই তারা মালিকপক্ষের সন্তুষ্টি অর্জন করতে
পারেনি। যে কারণে মালিকদের দ্বারা শ্রমিকদের ওপর নেমে এসেছে অবর্ণনীয়
অত্যাচার-অবিচার, জুলুম-নির্যাতন। মালিকপক্ষের দৃষ্টি লুকিয়ে কালেভদ্রে
শ্রমিকরাও সকল অন্যায়-অনাচারের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেছে এবং
তাদের দাবি আদায়ে কিছুটা সাফল্যও পেয়েছে। তবে শুধু মানবাধিকারের একাংশ
ফিরে পেতে শ্রমিকদের বুকের রক্ত গড়িয়েছে পিচঢালা রাস্তায়। উৎসর্গ করতে
হয়েছে অগণন জীবন।

সভ্যতার ঊষালগ্নে আমরা বর্তমান সময়ের শ্রমিকদের প্রতি অমানবিক আচরণ
দেখে আঁৎকে উঠি। কিন্তু মাত্র দেড় শতাব্দীকাল পূর্বে বর্তমানের তথাকথিত
আধুনিক বিশ্বের রাষ্ট্র ও মালিকপক্ষ শ্রমিকদের সাথে যে আচরণ করত তা
বর্বরতম আচরণের যুগকেও হার মানাত। প্রতিবছরের পহেলা মে সারা বিশ্বের
শ্রমিকদের অধিকার নিশ্চিতকরণ ও তাদের পেশার প্রতি সম্মান-শ্রদ্ধা জানিয়ে
পালিত হয় ‘মহান মে দিবস’ তথা আন্তর্জাতিক শ্রম দিবস। মূলত শ্রমিকদের
অধিকার প্রতিষ্ঠার জন্যই এ দিনের অবতারণা। আজকের শ্রমিকরা যতটুকু
অধিকার পাচ্ছে তার অবতারণা ঘটেছিল ১৮৮৬ সালের ১ মে তারিখে আমেরিকার
শিকাগো নগরীর ‘হে’ মার্কেট থেকে। সেই মার্কেটের শ্রমিকরাই জীবন দিয়ে
কাজের ৮ ঘণ্টা সময়সীমা নির্ধারণ করেছিল। এর পূর্বে শ্রমিকদের দীর্ঘদিনের
পুঞ্জিভূত ক্ষোভ থেকে তাদের মধ্যে নানা অসন্তোষ বিরাজ করছিল। সেজন্য

শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠার দাবিতে নগরীতে এক শ্রমিক সমাবেশের
আয়োজন করা হয়েছিল। পুলিশ সে সমাবেশে গুলি চালালে বিপুলসংখ্যক শ্রমিক
হতাহত হয়।

শ্রমিকদের ওপর গুলি বর্ষণের খবর শুনে ক্ষোভে ফেটে পরে আমেরিকা,
ইউরোপসহ বিভিন্ন দেশের শ্রমিকেরা। শ্রমিকদের জীবন উৎসর্গে অবশেষে
১৮৮৯ সালের ১৪ জুলাই প্যারিসে অনুষ্ঠিত আন্তর্জাতিক শ্রমিক সম্মেলনে
প্রতিবছর ১ মে তারিখকে আন্তর্জাতিক শ্রমিক সংহতি ও কর্মজীবী মানুষের
অধিকার প্রতিষ্ঠার দিবস হিসেবে পালনের সিদ্ধান্ত হয়। সেই ধারাবাহিকতায়
বর্তমান বিশ্বের ট্রেড ইউনিয়নগুলো মুক্তবাজার অর্থনীতির পাশাপাশি মুক্ত
শ্রমবাজার, মুক্ত বাণিজ্য ও বিনিয়োগ প্রবাহের সাথে সাথে শ্রমিকদের অবাধ
চলাচলের ন্যায় নতুন নতুন দাবি উত্থাপণ করছে। আমাদের দেশে পহেলা মে
তারিখে বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও ট্রেড ইউনিয়ন র‌্যালি, আলোচনাসভা,
সঙ্গীতানুষ্ঠানসহ বিভিন্ন কর্মসূচি গ্রহণ করে। তবে একদিনের এ আয়োজন
আমাদের দেশের শ্রমিকদের ভাগ্য কতটুকু বদলিয়েছে তা আজও প্রশ্নবিদ্ধ।
কেননা বেসরকারি প্রতিষ্ঠানগুলোতে এই একবিংশ শতাব্দীতে ৮ ঘণ্টা শ্রমের
নীতি মানা হয় না। কোথাও কোথাও সাপ্তাহিক ছুটিরও ব্যবস্থা নেই। কিছু
প্রতিষ্ঠান ট্রেড ইউনিয়ন গঠনের ঘোষণা কাগজ-কলমে দিয়ে রাখলেও তা গঠনের
প্রতিকূলে নানাবিধ প্রকাশ্য-অপ্রকাশ্য আচরণ দেখিয়ে যাচ্ছে। নিয়ম লঙ্ঘন
করে শ্রমিকদের ছাঁটাই করা হচ্ছে। প্রত্যেক কর্মজীবীর চাকরি হারানোর শঙ্কা
তো সর্বদাই বিরাজ করছে। শুধু কাজে টিকে থাকার জন্য শ্রমিকরা মালিকের
ইচ্ছার কল-কাঠিতে পরিণত হয়েছে। কেননা আমাদের লক্ষ বেকারের দেশে
একবার কাজ হারালে পুনরায় কাজ পাওয়া দুঃসাধ্যের বটে।

।।দুই।।

প্রায় দেড় হাজার বছর পূর্বে মহান আল্লাহ তা’য়ালা মানবতার মুক্তির দিশারী
হযরত মুহাম্মদ (স.)-এর দ্বারা যে শ্রমনীতি প্রণয়ন করিয়েছিলেন সেই
শ্রমনীতি যদি বাস্তবায়ন থাকত তাহলে মালিক-শ্রমিকের মধ্যে কোনো দ্বন্দ্ব
থাকত না। কিংবা শ্রমনীতি বাস্তবায়নের জন্য কাউকে প্রাণ দিতে হতো না।
দুর্ভাগ্য আমাদের, আমরা সত্যের শিক্ষা থেকে বিচ্যুত হয়ে এমন সব মানব
রচিত বিধানের পিছনে ছুটছি যার পুরোটাই ভুলে ভরা এবং শক্তিশালী কর্তৃক
শক্তিহীনকে নির্যাতন করার কৌশলে প্রবর্তিত। মহানবী (সা.) ঘোষণা
করেছিলেন, ‘তোমরা শ্রমিকের মজুরি পরিশোধ করবে তাদের শরীরের ঘাম শুকিয়ে
যাওয়ার পূর্বে’-আমরা শ্রমিকের কল্যাণে এ কথাগুলো না মেনে সমাজতন্ত্র,
পুঁজিবাদ তথা মার্কস, লেলিনের মতবাদে এমনভাবে আকৃষ্ট হয়েছি। যার কারণে
আমাদের সত্য দেখা এবং উপলব্ধি করার অর্গান বিকল হয়ে পড়েছে। ইসলাম শুধু
শ্রমিকের স্বার্থে কথা বলেনি বরং শ্রমিক এবং মালিক উভয়ের মধ্যে বন্ধুত্বের
তথা সাম্যের সম্পর্ক স্থাপনের নির্দেশ দিয়েছে। ইসলাম একদিকে যেমন
মালিককে নির্দেশ দিয়েছে, তোমরা শ্রমিকদের পাওনা ঠিকমত পরিশোধ করবে,
তেমনি শ্রমিককেও নির্দেশ দিয়েছে, তোমরা মালিকের কাজে ফাঁকি দেবে না।

শ্রমিক মালিকের দ্বন্দ্ব নিরসনে ইসলাম যে নীতির প্রবর্তন করেছে তার চেয়ে
উত্তম কোনো নীতি আকাশের নিচে আর মাটির উপরে অতীতে সৃষ্টি হয়নি এবং
ভবিষ্যতে সৃষ্টি হওয়ার বিন্দুমাত্র সম্ভাবনা নেই। কোরআন-হাদিস ও ইসলামের
ইতিহাস পাঠ করলে বোঝা যায়, নবী-রাসূলগণ শ্রমিকদের কত উচ্চ মর্যাদা
দিয়েছেন। ইসলামের প্রায় সকল নবী মাঠে ছাগল চড়িয়ে নিজে শ্রমিক হয়ে শ্রমের
মর্যাদা প্রতিষ্ঠা করেছেন। ইসলামে শ্রমের মর্যাদা অত্যাধিক। শ্রম দ্বারা
অর্জিত খাদ্যকে ইসলাম সর্বোৎকৃষ্ট খাদ্য হিসেবে আখ্যা দিয়েছে এবং
জীবিকা অন্বেষণকে উত্তম ইবাদাত হিসেবে ঘোষণা দিয়েছে। এ প্রসঙ্গে আল্লাহ
তা’য়ালা বলেন, ‘তিনি তোমাদের জন্য ভূমি সুগম করে দিয়েছেন। কাজেই তোমরা এর
দিক-দিগন্তে বিচরণ কর এবং তার দেয়া রিজিক থেকে আহার কর।’ (সুরা-মূলক,
আয়াত-১৫)। সর্বশ্রেষ্ঠ মহামানব মুহাম্মদ (স.) বলেছেন, ‘ফরজ ইবাদতের পর

হালাল রুজি অর্জন করা একটি ফরজ ইবাদত’ (বায়হাকী)। নবী-রাসূলগণ শুধু কথায়
নয় বরং নিজে কাজ করে বাস্তবেই শ্রমের মর্যাদা নির্ধারণ করেছেন। কোনো
কাজকে ক্ষুদ্র কিংবা অপমানের ভাবা উচিত নয়। শ্রমজীবী যে আল্লাহর বন্ধু
তার প্রমাণ মেলে নবী-রাসূলদের পেশা দেখে। হযরত আদম (আ.) কৃষক ছিলেন।
হযরত নুহ (আ.) কাঠমিস্ত্রি ছিলেন। হযরত দাউদ (আ.) কর্মকার ছিলেন। হযরত
ইদ্রিস (আ.) দর্জি ছিলেন। হযরত ইব্রাহীম (আ.) রাজমিস্ত্রি ছিলেন। হযরত
ইসমাঈল (আ.) রাজমিস্ত্রির যোগাড়ি ছিলেন। হযরত মূসা (আ.) ও হযরত
মুহাম্মদ (স.) ছাগলের রাখাল ছিলেন। এছাড়া সাহাবীদের জীবনের প্রতিটি অধ্যায়ে
কর্মের প্রতি অনুরাগের বর্ণনা মেলে।

।।তিন।।
মে দিবসের চেতনা যদি শুধু পহেলা মে তারিখের মধ্যে সীমাবদ্ধ হয়ে যায় তবে
কোনদিন এদেশের শ্রমিকদের ভাগ্য বদলাবে না। যে শ্রমিকদের রক্ত-ঘামকে
পুঁজি করে একটি রাষ্ট্রের অর্থনৈতিক মেরুদন্ড গঠিত হয় এবং শিল্প
প্রতিষ্ঠান প্রতিষ্ঠা পায়, সে শ্রমিকদের অবহেলা করার অধিকার রাষ্ট্র কিংবা
ব্যক্তির থাকা উচিত নয়। শ্রমিক ও মালিকের সম্পর্ক নিরুপনে আমাদেরকে
ইসলামমুখী হতে হবে। কেবল ইসলাম পারে শ্রমিক-মালিকের দ্বন্দ্ব দূর করে
একটি বৈষম্যহীন, শোষণহীন সমাজ প্রতিষ্ঠা করতে। আল হাদিসের শিক্ষানুযায়ী,
শ্রমিকের ওপর ওই পরিমাণ কাজের দায়িত্ব চাপানো উচিত যা সুচারুরূপে সম্পন্ন
করার শক্তি শ্রমিকের থাকে। শ্রমিকের রক্তচুষে, মেহনত চুরি করে নির্মাণকৃত
সম্পদের পাহাড় টিকবে না। শ্রমিকের সাথে অমানবিক আচরণ করে যদি কিছু
অর্জন করা হয় তবে তা শ্রমিকের বুকফাঁটা নিঃশ্বাসে নিশ্চিতভাবে ধ্বংস হবে।

রাজু আহমেদ। কলাম লেখক।
raju69alive@gmail.com

Views: 309

Share this:

  • Share on Facebook (Opens in new window) Facebook
  • Share on X (Opens in new window) X
  • Email a link to a friend (Opens in new window) Email
  • Print (Opens in new window) Print

Like this:

Like Loading…

Related

admin

admin

সম্পর্কিত পোস্ট

মাদ্রাসা শিক্ষা : অনাচার ও আত্মশুদ্ধির দায়

মাদ্রাসা শিক্ষা : অনাচার ও আত্মশুদ্ধির দায়

by admin
October 24, 2026
0
18

    সমস্যাটি এখন ভিন্ন দিকে গড়াচ্ছে। স্যোশাল মিডিয়ায় গোটা মাদ্রাসা শিক্ষা ব্যবস্থাকেই দোষারোপ করা আরম্ভ হয়েছে। এতে যেমন রাজনৈতিক...

সমাজ ও সংসার পরিবর্তনে অবিনাশী কলম এবং লেখকের দায়বদ্ধতা

মৌসুমি রাজনীতির আগ্রাসন ও হাতছাড়া হওয়া গণ-অভ্যুত্থান: বাংলাদেশ ও সাধারণ মানুষের ভাগ্য কোন পথে?

by admin
October 24, 2026
0
12

  অর্থের জোর, চটকদার প্রতিশ্রুতি আর চতুর প্রচারণার ভিড়ে আধুনিক নির্বাচনী রাজনীতিতে বারবার মার খাচ্ছেন নীতি ও আদর্শের প্রতীক প্রকৃত...

ইসলামে ৪ ধরনের উপহার দেয়া-নেয়া নিষিদ্ধ

ইসলামে ৪ ধরনের উপহার দেয়া-নেয়া নিষিদ্ধ

by admin
October 24, 2026
0
148

ইসলামে উপহার আদান-প্রদান (হাদিয়া) অত্যন্ত প্রশংসনীয় ও সুন্নাহসম্মত একটি কাজ। তবে শরিয়তের দৃষ্টিতে কিছু নির্দিষ্ট ক্ষেত্রে উপহার আদান-প্রদান সম্পূর্ণ নিষিদ্ধ...

কক্সবাজারের হোটেলে আবারও আগুন, রক্ষা পেলেন ৩ শতাধিক পর্যটক

কক্সবাজারের হোটেলে আবারও আগুন, রক্ষা পেলেন ৩ শতাধিক পর্যটক

by admin
October 24, 2026
0
12

কক্সবাজার শহরের সুগন্ধা পয়েন্টের ‘দ্য সি প্রিসেন্স’ নামের একটি আবাসিক হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন লাগার সময় হোটেলটিতে তিন শতাধিক...

কোমরের কাছে এমন টোল খাওয়া গর্ত কি আপনার আছে?

কোমরের কাছে এমন টোল খাওয়া গর্ত কি আপনার আছে?

by admin
October 24, 2026
0
25

গালে টোল পরা মানুষ সবারই পছন্দ। কিউট লাগে দেখতে। মজার বিষয় হলো বৈজ্ঞানিকভাবে গালে টোলকে মুখের মাংশপেশীর বংশগত ত্রুটি বলা...

প্রকৃত সম্পদ অর্থে নয়, মানবিকতায়: ভালো মানুষই সমাজের আসল সম্পদ

প্রকৃত সম্পদ অর্থে নয়, মানবিকতায়: ভালো মানুষই সমাজের আসল সম্পদ

by admin
October 24, 2026
0
11

  হাকিকুল ইসলাম খোকন,এমডি নাসির, উপশিরোনাম: ধনসম্পদ মানুষকে বিত্তশালী করতে পারে, কিন্তু দয়া, সততা ও পরোপকারই মানুষকে প্রকৃত অর্থে মহান...

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আমাদের বিভাগ সমূহ

সাম্প্রতিক পোস্ট

  • জেলা আওয়ামী লীগ থেকে পদত্যাগ করলেন সাবেক উপজেলা চেয়ারম্যান জানে আলম মিনা October 24, 2026
  • মাদ্রাসা শিক্ষা : অনাচার ও আত্মশুদ্ধির দায় October 24, 2026
  • মৌসুমি রাজনীতির আগ্রাসন ও হাতছাড়া হওয়া গণ-অভ্যুত্থান: বাংলাদেশ ও সাধারণ মানুষের ভাগ্য কোন পথে? October 24, 2026
  • কিছুদিন আগেও বলেছিলাম, পার্বত্য এলাকায় বড় সামরিক অভিযান প্রয়োজন। October 24, 2026
  • খাগড়াছড়ি-চট্টগ্রাম সড়ক ও নৌপথ অবরোধ চলছে, দুর্ভোগে যাত্রীরা October 24, 2026
  • আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় বাংলাদেশের ইহতিশামূলের বিশ্বজয় October 24, 2026
  • ইসলামে ৪ ধরনের উপহার দেয়া-নেয়া নিষিদ্ধ October 24, 2026
  • বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ প্রথম টেস্ট বিনামূল্যে দেখা যাবে October 24, 2026
  • বন্ধ বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট সাইবার হামলার আশঙ্কা: October 24, 2026
  • আজ সোনার ভরি কত October 24, 2026
  • জাতিসংঘ বিশ্ববিদ্যালয়ে ইন্টার্নশিপের সুযোগ, আবেদনের খুঁটিনাটি জেনে নিন October 24, 2026
  • আগের নিয়মেই রাত ৮টা পর্যন্ত খোলা থাকবে মার্কেট-শপিংমল October 24, 2026
  • ভারত,পাকিস্তান, শ্রীলংকার তুলনায় বাংলাদেশের ঋণের হার কম October 24, 2026
  • কক্সবাজারের হোটেলে আবারও আগুন, রক্ষা পেলেন ৩ শতাধিক পর্যটক October 24, 2026
  • ১৩ বছরের ছাত্রীকে ধর্ষণে শিক্ষক স্বামী পলাতক ও স্ত্রী গ্রেপ্তার October 24, 2026
  • অতিরিক্ত ডিআইজির বাড়িতে রাতভর কী হতো, চাঞ্চল্যকর তথ্য October 24, 2026
  • এনসিপির পুনর্গঠিত কেন্দ্রীয় কমিটিতে স্থান পেলেন যারা October 24, 2026
  • এনসিপির নতুন কমিটিকে জামায়াতের প্রক্সি পার্টির অভিযোগ রাশেদ খাঁনের October 24, 2026
  • স্বরাষ্ট্রমন্ত্রী ও জ্বালানিমন্ত্রীর পদত্যাগ দাবি করে গণবিক্ষোভের ডাক October 24, 2026
  • কোমরের কাছে এমন টোল খাওয়া গর্ত কি আপনার আছে? October 24, 2026
  • ট্রাম্পের আমেরিকা ছেড়ে ইউরোপে পাড়ি, নতুন জীবনে গিয়ে বাস্তবতার মুখোমুখি অনেক মার্কিন নাগরিক October 24, 2026
  • জর্জ ওয়াশিংটন ব্রিজে সড়কে বিরোধে গুলি, দুই সন্তানের বাবাকে হত্যার অভিযোগে সাবেক এনওয়াইপিডি গোয়েন্দা গ্রেপ্তার October 24, 2026
  • প্রকৃত সম্পদ অর্থে নয়, মানবিকতায়: ভালো মানুষই সমাজের আসল সম্পদ October 24, 2026
  • যুক্তরাষ্ট্র সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ -এর সেমিনার রবিবার,১ নভেম্বরের October 24, 2026
  • ব্রুকলিনের বাংলাদেশি পাড়া থেকে নিউইয়র্ক সিটি হল—শাহানা হানিফের রাজনৈতিক উত্থানের গল্প October 24, 2026
  • ইলহান ওমরের বিয়ে নিয়ে পুরোনো বিতর্ক ফের আলোচনায়: বিয়ের সনদ থেকে ‘ডার্টি ড্যান্ডি’ পরিচয় ঘিরে নতুন প্রশ্ন October 24, 2026
  • বিলাসবহুল হোটেলে প্রায় ৫০ হাজার ডলার ব্যয়ের অভিযোগ, সমালোচনায় এওসি-র প্রচারাভিযান October 24, 2026
  • মব সন্ত্রাসী কওমি মাদ্রাসার অনিয়ম ও যৌন নির্যাতন: অবিলম্বে কওমি শিক্ষাব্যবস্থা বন্ধের দাবি। October 24, 2026
  • হবিগঞ্জের বানিয়াচংয়ে পুলিশের কাছ আসামী ছিনিয়ে নিতে হামলার অভিযোগ। October 24, 2026
  • প্রধানমন্ত্রীকে নিয়ে উসকানিমূলক মন্তব্য October 24, 2026

Recent Comments

    দৈনিক দেশের সংবাদ

    02 ফেব্রুয়ারি 2012, আমি নির্ভীক, আমি ভয় পাই না, আমি দেশের কথা বলব, স্বাধীনতার কথা বলব, জনগণের কথা বলব। এর সাহসী সাংবাদিকতা, সমৃদ্ধ বিষয়বস্তু এবং অনন্য বিন্যাস এবং নকশা সহ উপস্থাপনার কারণে, দেশের সংবাদ দ্রুত মানুষের হৃদয় জয় করে, এমনকি সবচেয়ে পরিশীলিত এবং দূরদর্শী পাঠকদের আনুগত্য বাড়িয়ে তোলে।

    আমাদের অনুসরণ করো

    প্রশাসক

      [wps_visitor_counter]

      [wps_visitor_counter]

      বিষয়শ্রেণী দ্বারা ব্রাউজ করুন

      • /প্রবাসী খবর
      • অপরাধ
      • আইন/আদালত
      • আলোচিত নিউজ/ছবি
      • ইতিহাসের পাতায়
      • ইসলাম ধর্ম
      • কবিতা/ছড়া/সাহিত্য
      • করোনাভাইরাস
      • খুলনা বিভাগ
      • খেলা ধুলা
      • চট্টগ্রাম বিভাগ
      • চাকরি
      • জাতীয়
      • জেনেনিন আপনার রাশিফল
      • ঢাকা বিভাগ
      • তথ্যপ্রযুএি
      • নামাজের সূচি
      • নারী কর্মীরা প্রযুক্তিতে ন্যায্যতা
      • ন্তর্জাতিক
      • প্রশাসন
      • বরিশাল বিভাগ
      • বাণিজ্য
      • বাংলাদেশ
      • বাংলাদেশের সকল ক্যাম্পাস
      • বিনোদন
      • বিভাগ সমূহ
      • বিশেষ সংবাদ
      • বিশ্ব
      • ভারত/কলিকাতা
      • মতামত
      • ময়মনসিংহ বিভাগ
      • রংপুর বিভাগ
      • রাজধানী ঢাকা
      • রাজনীতি
      • রাজশাহী বিভাগ
      • রুপচচাৃ/বিউটি পার্লার
      • লাইফস্টাইল
      • শিক্ষা
      • স।রাদেশ
      • সর্বশেষ
      • সাংবাদিক/মিডিয়া
      • সিলেট বিভাগ
      • স্বাস্থ্য
      • হিন্দু সহ অন্যান্য
      • হোম
      জেলা আওয়ামী লীগ থেকে পদত্যাগ করলেন সাবেক উপজেলা চেয়ারম্যান জানে আলম মিনা

      জেলা আওয়ামী লীগ থেকে পদত্যাগ করলেন সাবেক উপজেলা চেয়ারম্যান জানে আলম মিনা

      October 24, 2026
      মাদ্রাসা শিক্ষা : অনাচার ও আত্মশুদ্ধির দায়

      মাদ্রাসা শিক্ষা : অনাচার ও আত্মশুদ্ধির দায়

      October 24, 2026
      সমাজ ও সংসার পরিবর্তনে অবিনাশী কলম এবং লেখকের দায়বদ্ধতা

      মৌসুমি রাজনীতির আগ্রাসন ও হাতছাড়া হওয়া গণ-অভ্যুত্থান: বাংলাদেশ ও সাধারণ মানুষের ভাগ্য কোন পথে?

      October 24, 2026
      • সম্পর্কিত
      • যোগাযোগ
      • শর্তাবলী
      • গোপনীয়তা নীতি
      • বিজ্ঞাপন দিন

      © ২০১২ জহির হাওলাদার পরিচালিত দেশের সংবাদ >> কপিরাইট : বাণিজ্যিক উদ্দেশ্যে দেশের সংবাদ নিউজের সামগ্রীগুলির কোনও অননুমোদিত ব্যবহার বা পুনরুত্পাদন কঠোরভাবে নিষিদ্ধ এবং আইনী পদক্ষেপের জন্য দায়বদ্ধ কপিরাইট লঙ্ঘনকে গঠন করে। - Website Designer & SEO Specialist By Mr. Nirob

      Welcome Back!

      Login to your account below

      Forgotten Password?

      Retrieve your password

      Please enter your username or email address to reset your password.

      Log In
      No Result
      View All Result
      • হোম
      • সর্বশেষ
      • বিশেষ সংবাদ
      • বাংলাদেশ
      • করোনাভাইরাস
      • রাজনীতি
      • বিশ্ব
      • বাণিজ্য
      • বিভাগ সমূহ
        • ঢাকা বিভাগ
        • চট্টগ্রাম বিভাগ
        • সিলেট বিভাগ
        • খুলনা বিভাগ
        • রাজশাহী বিভাগ
        • বরিশাল বিভাগ
        • রংপুর বিভাগ
        • ময়মনসিংহ বিভাগ
      • চাকরি
      • খেলা ধুলা
      • বিনোদন
      • মতামত
      • লাইফস্টাইল
      • /প্রবাসী খবর
      • অপরাধ
      • আইন/আদালত
      • ইসলাম ধর্ম
      • কবিতা/ছড়া/সাহিত্য
      • জাতীয়
      • তথ্যপ্রযুএি
      • নামাজের সূচি
      • নারী কর্মীরা প্রযুক্তিতে ন্যায্যতা
      • আন্তর্জাতিক
      • প্রশাসন
      • বাংলাদেশের সকল ক্যাম্পাস
      • ভারত/কলিকাতা
      • রাজধানী ঢাকা
      • শিক্ষা
      • সাংবাদিক/মিডিয়া
      • আলোচিত নিউজ/ছবি
      • ইতিহাসের পাতায়
      • জেনেনিন আপনার রাশিফল
      • রুপচচাৃ/বিউটি পার্লার
      • স্বাস্থ্য
      • হিন্দু সহ অন্যান্য
      • স।রাদেশ

      © ২০১২ জহির হাওলাদার পরিচালিত দেশের সংবাদ >> কপিরাইট : বাণিজ্যিক উদ্দেশ্যে দেশের সংবাদ নিউজের সামগ্রীগুলির কোনও অননুমোদিত ব্যবহার বা পুনরুত্পাদন কঠোরভাবে নিষিদ্ধ এবং আইনী পদক্ষেপের জন্য দায়বদ্ধ কপিরাইট লঙ্ঘনকে গঠন করে। - Website Designer & SEO Specialist By Mr. Nirob

      %d