একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র ও একটি পরাধীন প্রক্সি রাষ্ট্রের প্রভেদ।
সম্পূর্ণ রাষ্ট্রীয় মালিকানাধীন পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র তৈরি করে এলিট পরমাণু ক্লাবের সদস্য এখন বাংলাদেশ। সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের স্বপ্ন ছিল সৌদি আরবে পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র তৈরি করার, সেই স্বপ্ন আপাতত স্বপ্নই থেকে যাচ্ছে। বিশ্বের মাত্র ৩৩ টি দেশে পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র চালু আছে,
এবং রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র থেকে পরীক্ষামূলক বিদ্যুৎ সরবরাহের মধ্য দিয়ে বাংলাদেশ ৩৩তম দেশ হিসেবে পারমাণবিক বিদ্যুৎ উৎপাদনের তালিকায় যুক্ত হয়েছে।
সৌদি আরবকে আঞ্চলিক পারমাণবিক শক্তিতে পরিণত করার স্বপ্ন দেখছেন যুবরাজ মোহাম্মদ বিন সালমান। কিন্তু সৌদি আরবের গুরুত্বপূর্ণ অবকাঠামোয় ইয়েমেনের সশস্ত্র বাহিনীর হামলা ওয়াশিংটনে উদ্বেগ সৃষ্টি করেছে।
মার্কিন যুক্তরাষ্ট্রের আশঙ্কা, রিয়াদ এমনকি যুক্তরাষ্ট্রের সহযোগিতায় নির্মাণের পরিকল্পনাধীন পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রগুলোর নিরাপত্তা নিশ্চিত করতেও সক্ষম হবে না।







