কেন বাংলাদেশ থেকে আওয়ামী লীগকে মাইনাস করা যাবে না চীনকে দিয়ে সেই উদাহরন দিয়েছিলেন সিঙ্গাপুরের প্রধানমন্ত্রী লি কুয়ান ইউ ২০০০ সালে পিবিএসের চার্লি রোজকে দেয়া একটি সাক্ষাৎকারে। লি কুয়ান ইউ বলেছিলেন:
“আমেরিকান ও চীনের মধ্যে মৌলিক দর্শনে একটি গভীর পার্থক্য আছে, এবং এটি তোমাদের ইতিহাসের প্রতিফলন। তোমরা মে ফ্লাওয়ারে করে এসেছিলে, ধর্মীয় স্বাধীনতার খোঁজে — স্বাধীনতার দাবি এতটাই ছিল যে তোমরা তা স্কুলে শেখাতেও দিতে চাওনি। তোমরা বিশ্বাস করতে যে ব্যক্তি–ই সব কিছুর স্রষ্টা।
তোমরা অসম্ভব সৌভাগ্যবান ও সফল হয়েছো। দুটি বিশ্বযুদ্ধ ইউরোপকে ধ্বংসস্তূপে পরিণত করেছিল, কিন্তু তোমরা সফলতা নিয়ে বেরিয়ে এসেছিলে প্রযুক্তিগত উৎকর্ষতা ও শিল্পশক্তি নিয়ে। চীনের ইতিহাস সম্পূর্ণ ভিন্ন এবং বিস্তারিত; সেটা চার থেকে পাঁচ হাজার বছরের উত্থান-পতনের ইতিহাস, দীর্ঘ সময় ধরে যেখানে মূলতঃ কখনো কোনো সরকার ছিল না — ছিল বিশৃঙ্খলা, অরাজকতা।
তবুও তারা কীভাবে টিকে আছে এই বিশৃঙ্খলা, দুর্যোগ, বন্যা, দুর্ভিক্ষের মধ্যেও? কারণ, সেখানে সরকারনির্ভরতার বাইরে একটি সামাজিক নেটওয়ার্ক ছিল। তা হলো পারিবারিক বন্ধন — নিকট পরিবার, বৃহত্তর পরিবার, বংশ বা গোত্র — যেখানে একে অপরের প্রতি দায়বদ্ধতা ছিল। তুমি তাদের উপেক্ষা করতে পারো না।
এভাবেই তারা টিকে ছিল। আমরা আরও নিরাপদ থাকি যদি আমরা এই পারিবারিক বন্ধন, ঐতিহ্যগত জীবনরক্ষাকারী কাঠামোগুলো ধরে রাখি — যা রাষ্ট্রনির্ভর নয় এবং ব্যক্তিকে পরিবার বা রাষ্ট্রের চেয়ে প্রাধান্য দেয় না, যেটা আমেরিকান পদ্ধতি। তোমরা পেতে পারো বিল গেটসকে, বা ফোর্বস বা যাদের ফরচুন-এ দেখা যায় সবচেয়ে ধনী, মেধাবী ৫০ জনকে।
এটাই তোমাদের অভিজ্ঞতা। এটি চীনের অভিজ্ঞতা নয়। এটি আমাদের অভিজ্ঞতাও নয়।”
লি কুয়ান ইউ যা বলেছিলেন সেটা বাংলাদেশের জন্য একেবারেই সত্য। নানা পশ্চিমা দালালেরা, চামার প্রথম আলো আর গবেট ডেইলি স্টার তাদের পাকি বিহারী আর আমেরিকায় প্রফেসারি করা বিশেষজ্ঞদের মাথায় ঢোকার কথা নয় কারণ তারা বাংলাদেশের সমাজকে একেবারেই চেনে না। ইংল্যান্ড থেকে পলাতকদের মত সমাজবিচ্ছিন্ন এরা বিশ্বাস করে যে ব্যক্তিই সব কিছুর স্রষ্টা।
কালেক্টিভ সমাজের রাজনীতি একেবারে ভিন্ন। তার সাথে ব্যক্তি স্বাতন্ত্রের রাজনীতি মেলাতে গেলে মাটির সংস্কৃতির মৌলিক সামাজিক ফেব্রিক নষ্ট হবে এবং ধর্মীয় কালেক্টিভিজম সেই স্থান দখল করবে। পশ্চিমা স্বাতন্ত্রবাদ আসবে না। যতগুলো দেশে মার্কিন যুক্তরাষ্ট্র রঙিন বিপ্লব করেছে বা রেজিম চেঞ্জ করেছে, সবগুলোতে হয় ধর্মীয় মৌলবাদ নয়ত কট্টর জাতীয়তাবাদ বিস্তারলাভ করে সেই দেশগুলোকে নষ্ট করেছে।
এদেশের বর্তমানের রাজনৈতিক সংস্কারবাদীদের উচিত একটি মে ফ্লাওয়ার ভাড়া করে আমেরিকার পথে বেরিয়ে পড়া। কম দেখুন







