কয়েকদিন আগেই জ্ঞানীয় বিকাশের প্রাক-কার্যকরী পর্যায়ে থাকা শিশুদের এবং অনেক পরিণত বয়সের কিন্তু মানসিকভাবে অপরিণত মনস্কদের কথা লিখেছিলাম যে ব্যক্তিরা একই সাথে একাধিক দৃষ্টিকোণ বা তথ্য বিবেচনা করতে হিমশিম খায়। এই যে আজই এল তার একটি প্রামাণ্য উদাহরণ। শেখ হাসিনার সরকারে আমলে হিন্দুদের উপর অত্যাচার হয়েছে তাই আওয়ামী লীগ সাম্প্রদায়ীক ও হিন্দুবিরোধী।
পরিণত এমনকি বিখ্যাত মানুষদের এই যে অপরিণত জ্ঞানীয় বিকাশ, যার ফলে তারা জটিল বাস্তবতা বুঝতে অক্ষম, এটিই সুক্ষ্ম মানসিক বিকৃতি এবং সেটাই শয়তানের বাসস্থান। সেটি ধর্ষনকারী মাদ্রাসার মোল্লাদের যেমন আছে, তেমরই আছে পাতি বাম ও ধর্মবিরোধীদের।
সেই লোখাটা:
আপনি কি কখনো ভেবে দেখেছেন কেন একটি ছোট শিশু মাত্র কয়েক মিনিটের মধ্যেই প্রচণ্ড স্নেহপ্রবণ অবস্থা থেকে চিৎকার করে বলতে শুরু করে যে সে আপনাকে ঘৃণা করে? এর পেছনে একটি বিকাশগত কারণ রয়েছে।
মনোবিজ্ঞানী জঁ পিয়াজে-র মতে, প্রায় ৩ থেকে ৭ বছর বয়সী শিশুরা জ্ঞানীয় বিকাশের প্রাক-কার্যকরী পর্যায়ে থাকে। এই বয়সে, তারা প্রায়শই একই সাথে একাধিক দৃষ্টিকোণ বা তথ্য বিবেচনা করতে হিমশিম খায় এবং এর পরিবর্তে তাদের কাছে যা সবচেয়ে বেশি চোখে পড়ে, সেদিকেই মনোযোগ দেয়।
এটি তাদের আবেগ অনুভব করার পদ্ধতিকেও প্রভাবিত করতে পারে। যখন একটি ছোট শিশু রেগে যায়, তখন সেই অনুভূতিটি তার মনোযোগ পুরোপুরি দখল করে নিতে পারে, যার ফলে সেই মুহূর্তে তার পক্ষে স্নেহ মনে রাখা বা প্রকাশ করা কঠিন হয়ে পড়ে। শান্ত হয়ে গেলে, সেই স্নেহপূর্ণ অনুভূতিগুলো আবার দৃশ্যমান হতে পারে।
এ কারণেই আবেগপ্রবণ অবস্থায় থাকা একটি শিশুর সাথে যুক্তি দিয়ে বোঝানো প্রায়শই কাজ করে না। তাদের প্রথমে শান্ত হতে সাহায্য করা প্রয়োজন, যাতে তারা কী ঘটছে তা বুঝতে পারে এবং তাদের অনুভূতিগুলো আরও কার্যকরভাবে প্রকাশ করতে পারে।
৩ থেকে ৭ বছর বয়সী সব শিশুরাই জ্ঞানীয় বিকাশের প্রাক-কার্যকরী পর্যায়ে থাকে। এই বয়সে, তারা প্রায়শই একই সাথে একাধিক দৃষ্টিকোণ বা তথ্য বিবেচনা করতে হিমশিম খায়। তবে বেশ কিছু আরো বেশি বয়সের শিশু এবং এমনকি পরিণত বয়সের ব্যক্তিরাও একই সাথে একাধিক দৃষ্টিকোণ বা তথ্য বিবেচনা করতে হিমশিম খায়।
শিশুর জ্ঞানীয় বিকাশের প্রাক-কার্যকরী পর্যায়ে তাদের একই পরিমাণ তরল লম্বা পাত্রে রাখলে তারা বেশি মনে করে কারণ তারা আগে দেখা পরিমাপের তথ্য, যেটা এখন বিমূর্ত, সেটার থেকে চোখের দেখা একমাত্রিক তথ্যকে বেশি গুরুত্ব দেয়।
পরিণত বয়সের যে ব্যক্তিরা একই সাথে একাধিক দৃষ্টিকোণ বা তথ্য বিবেচনা করতে হিমশিম খায় তারাই ধর্মীয় ও রাজনৈতিক বিষয়গুলোতে ভুল পথে চলে যায়। তারা চোখের সামনে যেটা দেখে সেটা দিয়ে বিচার করতে অভ্যস্ত হয়ে যায়। সংক্ষিপ্ত পোশাক পরা নারী দেখলে তারা মনে করে সেই নারী ‘মন্দ’। ধর্ম-নিরপেক্ষতা দেখে তাদের মনে হয় সে নাস্তিক। প্রতিবেশী দেশের সাথে সুসম্পর্ককে তারা মনে করে দেশ বিক্রি করে দেয়া।
জ্ঞানীয় বিকাশের প্রাক-কার্যকরী পর্যায়ে থাকা ৩ থেকে ৭ বছর বয়সী শিশুরা আবেগপ্রবণ অবস্থায় থাকলে যেমন তাদের সাথে যুক্তি দিয়ে বোঝানো প্রায়শই কাজ করে না, ঠিক তেমনই পরিণত বয়সের একই অক্ষমতায় ভোগা ব্যক্তিদেরও যুক্তি দিয়ে কোন কিছু বোঝানো য়ায় না। কম দেখুন
একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র ও একটি পরাধীন প্রক্সি রাষ্ট্রের প্রভেদ।
একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র ও একটি পরাধীন প্রক্সি রাষ্ট্রের প্রভেদ। সম্পূর্ণ রাষ্ট্রীয় মালিকানাধীন পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র তৈরি করে এলিট পরমাণু ক্লাবের...







