Sunday, September 20, 2026
  • সম্পর্কিত
  • যোগাযোগ
  • শর্তাবলী
  • গোপনীয়তা নীতি
  • বিজ্ঞাপন দিন
  • Login
দৈনিক দেশের সংবাদ
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • বাংলাদেশ
  • করোনাভাইরাস
  • রাজনীতি
  • বিশ্ব
  • বাণিজ্য
  • বিভাগ সমূহ
    • ঢাকা বিভাগ
    • চট্টগ্রাম বিভাগ
    • সিলেট বিভাগ
    • খুলনা বিভাগ
    • রাজশাহী বিভাগ
    • বরিশাল বিভাগ
    • রংপুর বিভাগ
    • ময়মনসিংহ বিভাগ
  • চাকরি
  • খেলা ধুলা
  • বিনোদন
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
দৈনিক দেশের সংবাদ
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • বাংলাদেশ
  • করোনাভাইরাস
  • রাজনীতি
  • বিশ্ব
  • বাণিজ্য
  • বিভাগ সমূহ
    • ঢাকা বিভাগ
    • চট্টগ্রাম বিভাগ
    • সিলেট বিভাগ
    • খুলনা বিভাগ
    • রাজশাহী বিভাগ
    • বরিশাল বিভাগ
    • রংপুর বিভাগ
    • ময়মনসিংহ বিভাগ
  • চাকরি
  • খেলা ধুলা
  • বিনোদন
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
দৈনিক দেশের সংবাদ
No Result
View All Result
Home মতামত

খোদ সিস্টেম যেখানে শত্রু

admin by admin
December 22, 2025
in মতামত
Reading Time: 1 min read
0 0
A A
0
0
SHARES
3
VIEWS
Share on FacebookShare on Twitter

 

প্রশ্নটা তুলতেই হবে- লি-কুয়ান সিঙ্গাপুরকে বদলাতে পারলেন কিন্তু ড.
মোহাম্মদ ইউনূস বাংলাদেশকে কাঙ্ক্ষিত গন্তব্যে পৌঁছাতে পারলেন না কেন?
'২৪ এর ৫ই আগস্টের পরে ড. ইউনূস যে জনপ্রিয়তা নিয়ে সরকারের দায়িত্বভার
গ্রহন করেছিলেন তা এখন তলানিতে। যত দিন গড়াবে ভাটির টান আরও তীব্র
হবে। প্রশ্নোত্তরে ফিরে আসি। অস্ট্রেলিয়ার চেয়েও বড়লোক হয়ে যাওয়া দেশ
সিঙ্গাপুর লক্ষ্যে পৌঁছাতে পেরেছিল কেননা সেখানে ঠিক ৬০ বছর পূর্বের
মানুষগুলো ধীবর বা জেলে ছিল। রাত-দিন মাছ শিকার করতো, বিক্রি করতো, খেতো
এবং ঘুমাতো। বাকি দায়িত্ব লি-কুয়ানের। অবশ্য আরও একটা বড় কাজ তারা
করেছিল- লি-কুয়ানের প্রতি আস্থা রেখেছিল। লি-কুয়ানকে বিশ্বাস করেছিল।
যেদিন মালয়েশিয়া বোঝা মনে করে সিঙ্গাপুরকে আলাদা করে দেয় সেদিন
সিঙ্গাপুরের ফাউন্ডিং ফাদার সংবাদ সম্মেলনে মিনিট কয়েক কেঁদেছিল। সেবকের
সেদিনের চোখের পানিকে সিঙ্গাপুরের প্রত্যেকটি নাগরিক নিজের ব্যথা হিসেবে
অনুভব করেছিল।

ড. ইউনূসের বাংলাদেশের মানুষ? সংখ্যায় যদি ১৮ কোটি হয় তবে সেখানে ১৬
কোটি বুদ্ধিজীবী। ভাবছেন বাকি দুইকোটি বোকা? নাহ তারাও চতুর। পৃথিবীর মধ্যে
আর কোনো দেশে এতো ওয়াজ-মাহফিল হয় না, এতোবেশি মসজিদ-মন্দির কিংবা
মাদ্রাসা নাই অথচ বাংলাদেশ? পথে পাঁচশো টাকা পড়ে থাকলে পাঁচশো মানুষ
মালিকানা দাবি করবে। সুযোগ পেলে পাঁচ সেকেন্ডে সাগর হজম করে ফেলতে পারে।
অনিয়ম দুর্নীতিতে বিগত কয়েক বছর এখানে পুকুরচুরি নয় বরং সাগরচুরি হয়েছে।
লি-কুয়ান যে জনগণকে নিয়ে স্বপ্ন বাস্তবায়ন করতে পেরেছিলেন, বাংলাদেশের
জনগণ সেই ক্যাটেগরির নয়। স্বার্থে আঘাত লাগলে ড. ইউনূসকে পানি দিয়ে এক
ঢোকে গিলে ফেলতেও তারা দ্বিতীয়বার ভাববে না। ড. ইউনূস তো মানুষ, মেশিন
দিয়েও এই জাতিকে সোজা রাখা আসলে সম্ভব কি-না সেটা গবেষণার বিষয়। পচন
মস্তিষ্কের কেন্দ্র পর্যন্ত পৌঁছে গেছে।

 তবে কী বাংলাদেশকে নিয়ে কোনো আশা নাই? আমি ব্যক্তিগতভাবে
নৈরাশ্যবাদী নই। তবে বাংলাদেশকে বদলাতে অন্তত বেসিকজ্ঞান করে
দুইটি পরিবর্তন আনতেই হবে। প্রথমতঃ জিরো টলারেন্স টু এ্যানি
কাইন্ডস অব করাপশন। দ্বিতীয়তঃ জিরো টলারেন্স পলিসি এগেইনস্ট
নেপোটিসম। হ্যাঁ- এই দুইটা দিয়েই সিঙ্গাপুর প্রায় আকাশ ছুঁয়েছে। হ্যাঁ- এই
দুইটাই বাংলাদেশকে পাতালে পাঠিয়েছে। দুর্নীতি এবং স্বজনপ্রীতি বন্ধ
করতে পারলে বাংলাদেশ নিশ্চিতভাবেই সিঙ্গাপুরকেও ছাড়িয়ে যাবে।
বাংলাদের সে-সকল প্রাকৃতিক রিসোর্স আছে তা সিঙ্গাপুরের ছিল না।
সিঙ্গাপুরের যা ছিল তা হচ্ছে সততা ও যোগ্যকে দায়িত্ব দেওয়ার
মানসিকতা।

আপনি জানেন কি-না, সিঙ্গাপুর একটি ধর্মনিরপেক্ষ রাষ্ট্র। নিরপেক্ষতা মানে
সেখানে বসবাসকারী মানুষদের মধ্যে ধর্ম নাই বললেই চলে। অথচ অফিসে এক
পয়সা ঘুষ নাই, কর্মক্ষেত্রে একমিনিট ফাঁকি নাই কিংবা ব্যবসায় সিঙ্গাপুরী এক
ডলার বাড়তি মুনাফা নাই। কেউ কাউকে জিম্মি করতে জানে না। পৃথিবীর শ্রেষ্ঠ
চিকিৎসা হয় সিঙ্গাপুরে। ইমারাতগুলোর উচ্চতা দেখতে হলে ঘাড় বাঁকা করতে
হয়। আলোর ঝলকানিতে চোখে রঙ লাগে। কোথাও একটুকরো ময়লা আবর্জনা
পড়ে নাই। সর্বত্রই ঝকঝকে তকতকে। প্রাকৃতিক সম্পদের কিছুই নাই তবুও
বিশ্ব টুরিজমের অন্যতম আকর্ষন সিঙ্গাপুর। এসব এমনি এমনি হয়নি। কেউ
কোনোদিন কোনো আন্দোলনের নামে রাস্তা আটকে মানুষকে ভোগান্তিতে
ফেলেছে- তারা সেটা কল্পনাতেও ভাবতে পারে না। সিন্ডিকেট করে সবকিছু দুর্লভ
করে রাখার কুচিন্তা হয়তো সিঙ্গাপুরের শয়তানেও করে না; সেখানের মানুষ তো
দূরের কথা

বাংলাদেশ থেকে দুর্নীতির শেকড় উপড়ে ফেলুন, স্বজনপ্রীতি বন্ধ করুন- ড.
ইউনূসকে লাগবে না, জহিরুদ্দি-করিমুদ্দি দায়িত্ব নিলেও এই দেশটা রাতারাতি

ধনী দেশে পরিণত হবে। এই দেশ থেকে এক বছরে যে পরিমান অর্থ পাচার হয় তা
দিয়ে আফ্রিকার পঞ্চাশটি দেশ তাদের বাৎসরিক বাজেট সামলাতে পারে। কাকে
বিশ্বাস করবেন এখানে? যে অর্থের বিনিময়ে দুর্নীতি করে না সেও সুপারিশের
দুর্নীতি করে। ম্যোরাল ভ্যালুজ চরমভাবে ডিগ্রিডেড। ওসমান হাদি খুন হতেই তার
বোনকে সেই আসনের এমপি প্রার্থী ভাবতে শুরু করেছে অনেকেই! হাদির
প্রশ্নাতীত সততা, সন্দেহাতীত দেশপ্রেম কি বোনেরও যোগ্যতা? মসজিদের
ইমাম, মন্দিরের পুরোহিত, শিক্ষক কিংবা অন্যান্য চাকুরিজীবী- যিনিই সততার
পরীক্ষায় বসেছে সেই অকৃতার্য হয়েছেন। যেন নৈতিকতা বলতে কিছুই নাই কেবল
সুযোগের অভাব! রাজনীতিবিদদের কথা আলাদা করে বলতেও ইচ্ছা করে না।
মেম্বর নির্বাচনে এদেশে যে টাকা খরচ করার রেওয়াজ চালু হয়েছে সিঙ্গাপুরের
মেয়র নির্বাচনেও সে অর্থ লাগে না।

দেখে যেন মনে হয়, শেষ বয়সে ড. ইউনূস দুর্নাম কুড়াতেই এসেছেন। এখানে আসলে
পরিবর্তন এতোটা সহজ নয়। যে জাতির শিক্ষা পদ্ধতি, সার্টিফিকেট অর্জনের
রীতিতেই গলদ সেখানে নৈতিকতা আশা করা বোকামি। কৃষকের উৎপাদন,
শ্রমিকের শ্রম এবং সংসদের মন্ত্রীর ভাষণ- সবকিছুতেই ভেজাল। সোনার দেশের
বাস্তবায়ন আসলে স্বপ্ন। হাদির দেখা ভুল স্বপ্নের খেসরাতে প্রাণ দিতে হলো।
সিঙ্গাপুরের বাস্তবতা আমাদের জন্য প্রযোজ্য না। যত শাসক বাংলাদেশ পেয়েছে
তাদের মধ্যে যোগ্যতায় ড. ইউনূস সবার থেকে উপরে। কিন্তু কাজ ও চিন্তা
বাস্তবায়নের স্বাধীনতা একচ্ছত্রভাবে তাঁর আছে? হাদির জনাজায় মনে হয়েছে,
অনেক কথা বলতে চেয়েও তিনি বলতে পারেননি তিনি কোনো ইচ্ছা পোষণ করলে
তার মন্ত্রীসভাতেই সেটার বিরোধিতা করার লোক আছে। যদি সিদ্ধান্ত পাশ হয়ে
বাস্তবায়নযোগ্যও হয় তবে সেটা যারা মাঠ পর্যায়ে বাস্তবায়ন করবে তারা
বিভিন্ন কেবলায় বিভক্ত। জনগণও নির্বাচনের সময় ভোট বিক্রি করে দিয়ে
নেতাদের কাছে বহুকিছু পাওয়ার প্রত্যাশায় থাকে! সার্কাজম চলমান।

বাংলাদেশ কি এমনই চলবে- স্বাধীনতা পরবর্তী চুয়ান্ন বছরের মতো? না। এ গতি
একসময় থামবে। যখন সবকিছু বিকল হয়ে যায় তখন পুনরায় চালু করতে হলে বড়
ধরণের ধাক্কা লাগে। আবার একদিন বিপ্লব হবে। সেটা কোনো সরকারের বিরুদ্ধে
আর নাও হতে পারে। সেটা হবে সিস্টেমের বিরুদ্ধে। বাংলাদেশপন্থার বিরুদ্ধে যা
কিছু প্রতিবন্ধকতা সৃষ্টি করে তা চিরতরে উচ্ছেদ করতে কৃত্রিম কিংবা
প্রাকৃতিক- কোন এক শক্তি হামলে পড়বে। এইভাবে ভাগাভাগি করে খাওয়ার
বন্দোবস্ত বেশিদিন চলে না, চলতে পারে না, চলতে দেওয়া যায় না।

জুলাই বিক্রি করে চোখের সামনে কতজন শতকোটি টাকার মালিক হয়ে গেল।
চাঁদাবাজি থামেনি একমুহূর্তের জন্যেও। সবাই বাংলাদেশকে উন্নত-সম্মৃদ্ধ করার
স্বপ্ন নিয়ে দেশ গড়তে আসে অথচ নিজেদের নেতাদের ছাড়া আরও কারোরই
ভাগ্য বদলায় না। নির্দিষ্ট মেয়াদ শেষে কর্মীরাও সুবিধামতো দলের ব্যানার
বদলায়। লি-কুয়ানের সিঙ্গাপুর থেকে আমাদের অনেক শেখার ছিল। অথচ আমরা
শিখতে চাই টকশো থেকে! বুদ্ধিজীবীদের ভাড়া করা বিদ্যা ও বুদ্ধি দিয়ে দেশ গড়া
যায় না। এদেশের শাসককে অন্ধ ও বধির হয়ে আসতে হবে যদি দেশ গড়তে হয়।

রাজু আহমেদ, প্রাবন্ধিক।
raju69alive@gmail.com

Post Views: 97

Share this:

  • Share on Facebook (Opens in new window) Facebook
  • Share on X (Opens in new window) X
  • Email a link to a friend (Opens in new window) Email
  • Print (Opens in new window) Print

Like this:

Like Loading…

Related

admin

admin

সম্পর্কিত পোস্ট

রাজনীতিতে আওয়ামী লীগ কোনো ইনডোর গেম নয়, এই দল বৈশাখী ঝড়ে ভেসে আসা দল নয় – আবদুস সবুর

রাজনীতিতে আওয়ামী লীগ কোনো ইনডোর গেম নয়, এই দল বৈশাখী ঝড়ে ভেসে আসা দল নয় – আবদুস সবুর

by admin
September 19, 2026
0
67

রাজনীতিতে আওয়ামী লীগ কোনো ইনডোর গেম নয়, এই দল বৈশাখী ঝড়ে ভেসে আসা দল নয় – আবদুস সবুর শফিক বাবু,হাকিকুল...

জাতীয় বিশ্ববিদ্যালয়কে শিক্ষার মান উন্নয়নে আরও দায়িত্ব নিতে হবে

জাতীয় বিশ্ববিদ্যালয়কে শিক্ষার মান উন্নয়নে আরও দায়িত্ব নিতে হবে

by admin
September 19, 2026
0
71

জাতীয় বিশ্ববিদ্যালয়কে শিক্ষার মান উন্নয়নে আরও দায়িত্ব নিতে হবে স্বাধীনতার পর বাংলাদেশের উচ্চশিক্ষার সুযোগ সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে ১৯৯২...

জিন্নাহকে ঘিরে নতুন আবেগ: ইতিহাসের কোন পাঠ সামনে আসছে? মোঃআজিজুল হুদা চৌধুরী সুমন 

জিন্নাহকে ঘিরে নতুন আবেগ: ইতিহাসের কোন পাঠ সামনে আসছে? মোঃআজিজুল হুদা চৌধুরী সুমন 

by admin
September 17, 2026
0
22

বাংলাদেশে কোনো এক ঐতিহাসিক ব্যক্তিত্বকে নিয়ে নতুন করে আবেগ, প্রশংসা কিংবা রাজনৈতিক প্রচার দেখা দিলে প্রশ্ন তোলা অস্বাভাবিক নয়। বরং...

কোন সাংবাদিক এর বিরুদ্ধে আইনত ব্যবস্থা নেওয়ার ইখতিয়ার প্রেস ক্লাবের নেই

কোন সাংবাদিক এর বিরুদ্ধে আইনত ব্যবস্থা নেওয়ার ইখতিয়ার প্রেস ক্লাবের নেই

by admin
September 16, 2026
0
32

কোনো সাংবাদিকের বিরুদ্ধে সরাসরি আইনি ব্যবস্থা নেওয়া বা ফৌজদারি মামলা করার কোনো আইনি এখতিয়ার প্রেস ক্লাবের নেই। প্রেস ক্লাব হলো...

রাজনীতি আমার কাছে কী – মোঃআজিজুল হুদা চৌধুরী সুমন 

রাজনীতি আমার কাছে কী – মোঃআজিজুল হুদা চৌধুরী সুমন 

by admin
September 16, 2026
0
24

রাজনীতি শব্দটা শুনলেই আমাদের চোখের সামনে কিছু পরিচিত মুখ ভেসে ওঠে। মিছিল, স্লোগান, পোস্টার, নির্বাচনের প্রচারণা, ক্ষমতার চেয়ার, সংসদ, বক্তৃতা—সব...

হাইড্রোজেন পারক্সাইড, দারিদ্র্য এবং সবুজ জ্বালানি: টাইম-সিরিজ প্রমাণ ও সরকারের উত্তরণের পথ

হাইড্রোজেন পারক্সাইড, দারিদ্র্য এবং সবুজ জ্বালানি: টাইম-সিরিজ প্রমাণ ও সরকারের উত্তরণের পথ

by admin
September 16, 2026
0
14

প্রফেসর ড. মুহম্মদ মাহবুব আলী, পোস্ট ডক ম্যাক্রো ও আর্থিক অর্থনীতিবিদ, আইটি বিশেষজ্ঞ, উদ্যোক্তা বিশেষজ্ঞ বাংলাদেশ একটি উল্লেখযোগ্য নিম্ন-মধ্যম আয়ের...

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আমাদের বিভাগ সমূহ

সাম্প্রতিক পোস্ট

  • জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান September 20, 2026
  • রিয়াদে হুথিদের ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা September 20, 2026
  • ইয়েমেনে ২৪ ঘণ্টায় সৌদির ২৬ বিমান অভিযান, দাবি হুথিদের September 20, 2026
  • অপ্রতিমের হত্যার বিচার দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ September 20, 2026
  • অপ্রতিম হত্যার রহস্য অনেকটাই উন্মোচিত, দাবি পুলিশের September 20, 2026
  • অপ্রতিমের প্রথম জানাজা সম্পন্ন September 20, 2026
  • বিরোধীদলের লং মার্চ গণতন্ত্রের জন্য হুমকি: পানিসম্পদ মন্ত্রী September 19, 2026
  • কোন গ্রেডে বেতন কত শতাংশ বাড়ল September 19, 2026
  • দাবি না মানলে ৮ দফা এক দফায় পরিণত হতে পারে: জামায়াত আমির September 19, 2026
  • পাবনায় ১০ বছরের শিশু ধর্ষণ-হত্যা: প্রধান অভিযুক্তের বাড়িতে বিক্ষুব্ধ জনতার তাণ্ডব September 19, 2026
  • রাজনীতিতে আওয়ামী লীগ কোনো ইনডোর গেম নয়, এই দল বৈশাখী ঝড়ে ভেসে আসা দল নয় – আবদুস সবুর September 19, 2026
  • বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ বন্ধের ঘটনায় আসিফ নজরুলের বিচারের দাবি-এম এ আলীম সরকার-এর September 19, 2026
  • মুক্তিযুদ্ধের সংগঠক হাজী আঃ রব প্রয়াণে জেএসএফ-বাংলাদেশ এবং বাংলাদেশ হিউম্যান রাইটস এর শোক প্রকাশ September 19, 2026
  • সন্দ্বীপের পণ্ডিতের হাটে শ্রমিক দলের নেতাকে গুলি September 19, 2026
  • নলডাঙ্গা থানার নবাগত ওসির শুভেচ্ছা বার্তা September 19, 2026
  • ১৪ দিন ধরে নিখোঁজ বনপাড়ার ব্যবসায়ী মাহাবুল আলম! September 19, 2026
  • নবীনগরে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান September 19, 2026
  • পলাশবাড়ী উপজেলায় গৃহবধূর গলাকাটা লাশ উদ্ধার এলাকায় চাঞ্চল্য September 19, 2026
  • গাইবান্ধায় সদর উপজেলায় জনগণের উদ্যোগে ঝিনিয়ার বিলে স্বেচ্ছাশ্রমে খাল খনন September 19, 2026
  • সীরাতুন্নবী (সা.) উপলক্ষে বিশ্বনাথে শ্রমিক কল্যাণ ফেডারেশনের আলোচনা সভা অনুষ্ঠিত September 19, 2026
  • নলডাঙ্গায় ভ্রাম্যমান আদালতে দুই জনকে কারাদণ্ড প্রদান September 19, 2026
  • নলডাঙ্গায় যুবদলের উদ্যোগে মশক নিধন অভিযান September 19, 2026
  • নরসিংদীতে নামাজরত অবস্থায় বৃদ্ধ মহিলাকে কুপিয়ে হত্যা গ্রেফতার ৩ September 19, 2026
  • জাতীয় বিশ্ববিদ্যালয়কে শিক্ষার মান উন্নয়নে আরও দায়িত্ব নিতে হবে September 19, 2026
  • গাইবান্ধা সদর উপজেলায় ৫নং বল্লমঝাড় ইউনিয়নের আয়োজনে ‘আন্তঃগ্রাম ফুটবল টুর্নামেন্ট-২০২৬’ এর শুভ উদ্বোধন September 18, 2026
  • নবীনগর পশ্চিমাঞ্চল প্রেসক্লাবের আনুষ্ঠানিক যাত্রা শুরু September 18, 2026
  • গুইমারা রামসু বাজারে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে সেনাবাহিনী September 17, 2026
  • রামগড় বিজিবির অভিযানে কয়লারমুখ সীমান্তে ভারতীয় গরু জব্দ September 17, 2026
  • মশা মারতে অনিয়মের অভিযোগ, ডিএসসিসিতে দুদকের অভিযান September 17, 2026
  • র‍্যাব আর র‍্যাব নয়, এখন এসআরবি September 17, 2026

Recent Comments

    দৈনিক দেশের সংবাদ

    02 ফেব্রুয়ারি 2012, আমি নির্ভীক, আমি ভয় পাই না, আমি দেশের কথা বলব, স্বাধীনতার কথা বলব, জনগণের কথা বলব। এর সাহসী সাংবাদিকতা, সমৃদ্ধ বিষয়বস্তু এবং অনন্য বিন্যাস এবং নকশা সহ উপস্থাপনার কারণে, দেশের সংবাদ দ্রুত মানুষের হৃদয় জয় করে, এমনকি সবচেয়ে পরিশীলিত এবং দূরদর্শী পাঠকদের আনুগত্য বাড়িয়ে তোলে।

    আমাদের অনুসরণ করো

    প্রশাসক

      [wps_visitor_counter]

      [wps_visitor_counter]

      বিষয়শ্রেণী দ্বারা ব্রাউজ করুন

      • /প্রবাসী খবর
      • অপরাধ
      • আইন/আদালত
      • আলোচিত নিউজ/ছবি
      • ইতিহাসের পাতায়
      • ইসলাম ধর্ম
      • কবিতা/ছড়া/সাহিত্য
      • করোনাভাইরাস
      • খুলনা বিভাগ
      • খেলা ধুলা
      • চট্টগ্রাম বিভাগ
      • চাকরি
      • জাতীয়
      • জেনেনিন আপনার রাশিফল
      • ঢাকা বিভাগ
      • তথ্যপ্রযুএি
      • নামাজের সূচি
      • নারী কর্মীরা প্রযুক্তিতে ন্যায্যতা
      • ন্তর্জাতিক
      • প্রশাসন
      • বরিশাল বিভাগ
      • বাণিজ্য
      • বাংলাদেশ
      • বাংলাদেশের সকল ক্যাম্পাস
      • বিনোদন
      • বিভাগ সমূহ
      • বিশেষ সংবাদ
      • বিশ্ব
      • ভারত/কলিকাতা
      • মতামত
      • ময়মনসিংহ বিভাগ
      • রংপুর বিভাগ
      • রাজধানী ঢাকা
      • রাজনীতি
      • রাজশাহী বিভাগ
      • রুপচচাৃ/বিউটি পার্লার
      • লাইফস্টাইল
      • শিক্ষা
      • স।রাদেশ
      • সর্বশেষ
      • সাংবাদিক/মিডিয়া
      • সিলেট বিভাগ
      • স্বাস্থ্য
      • হিন্দু সহ অন্যান্য
      • হোম
      জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

      জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

      September 20, 2026
      রিয়াদে হুথিদের ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা

      রিয়াদে হুথিদের ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা

      September 20, 2026
      ইয়েমেনে ২৪ ঘণ্টায় সৌদির ২৬ বিমান অভিযান, দাবি হুথিদের

      ইয়েমেনে ২৪ ঘণ্টায় সৌদির ২৬ বিমান অভিযান, দাবি হুথিদের

      September 20, 2026
      • সম্পর্কিত
      • যোগাযোগ
      • শর্তাবলী
      • গোপনীয়তা নীতি
      • বিজ্ঞাপন দিন

      © ২০১২ জহির হাওলাদার পরিচালিত দেশের সংবাদ >> কপিরাইট : বাণিজ্যিক উদ্দেশ্যে দেশের সংবাদ নিউজের সামগ্রীগুলির কোনও অননুমোদিত ব্যবহার বা পুনরুত্পাদন কঠোরভাবে নিষিদ্ধ এবং আইনী পদক্ষেপের জন্য দায়বদ্ধ কপিরাইট লঙ্ঘনকে গঠন করে। - Website Designer & SEO Specialist By Mr. Nirob

      Welcome Back!

      Login to your account below

      Forgotten Password?

      Retrieve your password

      Please enter your username or email address to reset your password.

      Log In
      No Result
      View All Result
      • হোম
      • সর্বশেষ
      • বিশেষ সংবাদ
      • বাংলাদেশ
      • করোনাভাইরাস
      • রাজনীতি
      • বিশ্ব
      • বাণিজ্য
      • বিভাগ সমূহ
        • ঢাকা বিভাগ
        • চট্টগ্রাম বিভাগ
        • সিলেট বিভাগ
        • খুলনা বিভাগ
        • রাজশাহী বিভাগ
        • বরিশাল বিভাগ
        • রংপুর বিভাগ
        • ময়মনসিংহ বিভাগ
      • চাকরি
      • খেলা ধুলা
      • বিনোদন
      • মতামত
      • লাইফস্টাইল

      © ২০১২ জহির হাওলাদার পরিচালিত দেশের সংবাদ >> কপিরাইট : বাণিজ্যিক উদ্দেশ্যে দেশের সংবাদ নিউজের সামগ্রীগুলির কোনও অননুমোদিত ব্যবহার বা পুনরুত্পাদন কঠোরভাবে নিষিদ্ধ এবং আইনী পদক্ষেপের জন্য দায়বদ্ধ কপিরাইট লঙ্ঘনকে গঠন করে। - Website Designer & SEO Specialist By Mr. Nirob

      %d