Sunday, October 11, 2026
  • সম্পর্কিত
  • যোগাযোগ
  • শর্তাবলী
  • গোপনীয়তা নীতি
  • বিজ্ঞাপন দিন
  • Login
দৈনিক দেশের সংবাদ
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • বাংলাদেশ
  • করোনাভাইরাস
  • রাজনীতি
  • বিশ্ব
  • বাণিজ্য
  • বিভাগ সমূহ
    • ঢাকা বিভাগ
    • চট্টগ্রাম বিভাগ
    • সিলেট বিভাগ
    • খুলনা বিভাগ
    • রাজশাহী বিভাগ
    • বরিশাল বিভাগ
    • রংপুর বিভাগ
    • ময়মনসিংহ বিভাগ
  • চাকরি
  • খেলা ধুলা
  • বিনোদন
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
দৈনিক দেশের সংবাদ
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • বাংলাদেশ
  • করোনাভাইরাস
  • রাজনীতি
  • বিশ্ব
  • বাণিজ্য
  • বিভাগ সমূহ
    • ঢাকা বিভাগ
    • চট্টগ্রাম বিভাগ
    • সিলেট বিভাগ
    • খুলনা বিভাগ
    • রাজশাহী বিভাগ
    • বরিশাল বিভাগ
    • রংপুর বিভাগ
    • ময়মনসিংহ বিভাগ
  • চাকরি
  • খেলা ধুলা
  • বিনোদন
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
দৈনিক দেশের সংবাদ
No Result
View All Result
Home বিশেষ সংবাদ

চাহিদার অধিকংশই পূরণ করে আমদানি করা গুঁড়ো দুধ সংকটের মুখে সম্ভাবনাময় দেশের দুগ্ধশিল্প

admin by admin
August 16, 2025
in বিশেষ সংবাদ, রংপুর বিভাগ
Reading Time: 1 min read
0 0
A A
0
0
SHARES
21
VIEWS
Share on FacebookShare on Twitter

রংপুর বিভাগীয় প্রতিনিধি: বিশ্বের অনেক দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছে দুগ্ধশিল্প। বাংলাদেশেও এ খাতটি ব্যাপক সম্ভাবনাময়। তবে এ শিল্পে সফলতা অর্জনে চ্যালেঞ্জও কম নয়। দেশে দুধের উৎপাদন বাড়লেও মাথাপিছু প্রাপ্যতা এখনো অনেক কম। নিশ্চিত হয়নি খামারিদের উৎপাদিত দুধের নায্য মূল্যও। বাজারে নিম্নমানের আমদানিকৃত গুঁড়ো দুধের আধিক্যের কারণে ক্ষতিগ্রস্ত হচ্ছে দেশি উদ্যোক্তারা। পাশাপাশি রয়েছে বিদেশি বৃহৎ কো¤পানিগুলোর আগ্রাসী বিনিয়োগের প্রভাব। খামারিদের দুধে ভ্যালুচেইন সমস্যা ও গো-খাদ্যের চড়া দামের মতো সংকটও ঘিরে আছে দুগ্ধ শিল্পের আষ্টেপৃষ্ঠে। একটি নির্ভরযোগ্য সুত্রে জানা যায়, দেশে দিন দিনই তরল দুধের চেয়ে দুগ্ধজাত পণ্যের চাহিদা বাড়ছে। মানুষের তরল দুধ পানের অভ্যাস সেভাবে তৈরি হচ্ছে না। তারপরও যেটুকু বাড়তি চাহিদা তা মেটাতে দুধের উৎপাদন বাড়ানোর দিকে নজর দেওয়া উচিত। উৎপাদন বাড়াতে হলে এ শিল্পের সংকট মোকাবিলা করাও প্রয়োজন। সরকারি তথ্য মোতাবেক, দেশে গত এক যুগে দুধের উৎপাদন প্রায় তিনগুণ বেড়েছে। তারপরও চাহিদা পূরণ হচ্ছে না। মাথাপিছু দুধ পানও কাক্সিক্ষত মাত্রার চেয়ে কম। আবার দিন দিন বাড়ছে দুধের দাম। মানুষের তরল দুধ পানের অভ্যাস সেভাবে তৈরি হচ্ছে না। প্রাণিস¤পদ অধিদপ্তরের তথ্য অনুয়ারী, ২০১২-১৩ অর্থবছরে দেশে দুধ উৎপাদনের পরিমাণ ছিল প্রায় ৫০ লক্ষ ৭০ হাজার মেট্রিক টন। পরের তিন অর্থবছরে তা বেড়ে ৭২ লক্ষ মেট্রিক টন ছাড়িয়ে যায়। তবে ২০১৬-১৭ অর্থবছরে উৎপাদন এক লাফে ২০ লক্ষ মেট্রিক টন বেড়ে পৌঁছে যায় ৯২ লক্ষ মেট্রিক টনে। ২০২২-২৩ অর্থবছরে দুধের উৎপাদন হয়েছে ১ কোটি ৪০ লক্ষ ৬৮ হাজার টন। তবে রেকর্ড উৎপাদনেও দুধের অভ্যন্তরীণ চাহিদা পূরণ হচ্ছে না। কারণ, দেশে বছরে ১ কোটি ৫৬ লক্ষ ৬৮ হাজার টন দুধের চাহিদা রয়েছে। দেশের মানুষ এখন মাথাপিছু দৈনিক গড়ে ২২২ মিলিলিটার দুধ পান করে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) স্ট্যান্ডার্ড অনুযায়ী, একজন মানুষের দৈনিক গড়ে ২৫০ মিলিলিটার দুধ পান করা উচিত। তবে বাংলাদেশের মানুষ তার চেয়ে কম দুধ পান করে। পুষ্টিবিদ, অর্থনীতিবিদ ও ডেইরি খাত সংশ্লিষ্টরা বলেন, বাংলাদেশের মানুষ এখনো প্রয়োজনের তুলনায় অনেক কম দুধ পান করে। দুধের অপ্রাপ্যতা, আর্থসামাজিক নাজুক অবস্থা, দুধের চড়া দাম এবং নিয়মিত দুধ খাওয়ার অভ্যাস না থাকায় এ হার অনেক কম। দুধের উৎপাদন নিয়ে প্রাণিস¤পদ অধিদপ্তরের তথ্যের সঙ্গে একমত নন তারা। তাদের দাবি, দেশে দুধের উৎপাদন আরও কম। তবে একই সঙ্গে তারা মনে করেন, বৈষম্যহীন বাংলাদেশ গড়ার লক্ষ্য পূরণ করতে হলে ডিম, দুধ ও মাংসের মাথাপিছু প্রাপ্যতা বাড়ানোর কোনো বিকল্প নেই। দুধের উৎপাদন বাড়ার সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে দামও। ঢাকা শহরে বাসাবাড়িতে গরুর দুধ প্রতি লিটার দুধ এলাকাভেদে ১০০ থেকে ১২০ টাকা দরে বিক্রয় হচ্ছে। গ্রামাঞ্চলে তা ৬০ থেকে ৭০ টাকা। এসব তরল দুধের দাম গত পাঁচ বছরে দ্বিগুণের বেশি বেড়েছে। বাজারের তথ্য বিশ্লেষণ করে জানা যায়, দেশে ২০১৮ সালে এক লিটার তরল দুধের দাম ছিল ৫০ থেকে ৫৫ টাকা। ২০২৫ সালে তা বেড়ে দাঁড়ায় ৭০-৮০ টাকা। প্যাকেটজাত প্রতি লিটার গ্রামাঞ্চলে বাজারে বিক্রি ৯০ টাকা থেকে ১০০ টাকা করে। বাংলাদেশ ডেইরি ফার্মার্স অ্যাসোসিয়েশনের (বিডিএফএ) সাধারণ স¤পাদক শাহ ইমরান বলেন, এক লিটার দুধ উৎপাদনে যে ব্যয় হয়, তার ৭০ শতাংশই যায় পশুর খাদ্য কেনায়। এর বাইরে শ্রমমূল্য ও অন্যান্য নিত্যপণ্যের মূল্যবৃদ্ধির বিষয়ও রয়েছে। সরকারের উচিত বিনা মূল্যে ঘাসের বীজ ও চিকিৎসা খরচসহ খামার পর্যায়ে প্রণোদনা দেওয়া। গো-খাদ্যের দাম নিয়ে খামারিগণ বলেন, মাত্র চার বছর আগেও গো-খাদ্যের দাম বর্তমান দামের চেয়ে প্রায় অর্ধেক ছিল। এখন মাসে মাসে গো-খাদ্যের দাম বাড়ায় সরবরাহকারী কো¤পানিগুলো। এমনকি গো-খাদ্যের দাম দফায় দফায় বাড়ায় অনেকে খামার গুটিয়ে নিয়েছেন। খামারি রুবেল হোসেন বলেন, খড় ও ঘাসের পাশাপাশি গরু ছাগলকে ভুসি, চালের খুদ, ধানের কুঁড়া ও বিভিন্ন কো¤পানির তৈরি কৃত্রিম ফিড (দানাদার খাদ্য) খাওয়ানো হয়। বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) ডেইরি বিজ্ঞান বিভাগের অধ্যাপক হারুন অর রশীদ গরুর খাদ্যের মূল্যবৃদ্ধির একটি চিত্র তুলে ধরে বলেন, বছরখানেক আগেও ৩৭ কেজির এক বস্তা ভুসির দাম ছিল ১ হাজার থেকে ১ হাজার ২০০ টাকা। এখন তা বেড়ে দুই হাজার টাকায় উঠেছে। দেশে দুধের উৎপাদন কম হওয়ার পেছনে গাভির কম উৎপাদন ক্ষমতা একটি বড় কারণ। দেশে একটি গাভি গড়ে বছরের ৩০৫ দিনে দৈনিক ৮ থেকে ১০ লিটার দুধ দেয়। অথচ শীতপ্রধান দেশে একটি গাভির দৈনিক দুধ দেওয়ার পরিমাণ ২২ থেকে ৩০ লিটার পর্যন্ত। ভালো মানের একটি গাভি দৈনিক গড়ে ৬২ লিটার পর্যন্ত দুধ দিতে পারে। যুক্তরাষ্ট্রে প্রতিটি গরু দৈনিক গড়ে ৫২ লিটার দুধ দেয়। বাংলাদেশের খামারগুলোতে প্রতিটি গরু দিনে ৮ থেকে ৯ লিটার দুধ দেয়। এর বাইরে যেসব গরু আছে, সেগুলো দৈনিক গড়ে ২-৩ লিটার দুধ দেয়। দেশের গাভিগুলোর দুধ কম দেওয়ার কারণ হিসেবে বলা হচ্ছে, দেশের গাভিগুলো অনেক সময় মানসম্মত খাবার পায় না। এজন্য এগুলোর উৎপাদন ক্ষমতাও কম। দেশীয় ঘাসে প্রোটিনের পরিমাণ অপেক্ষাকৃত কম। উন্নত ঘাসের জন্য বিকল্প চাষাবাদে অনেক খামারি আগ্রহী নন। দেশে দুগ্ধবতী পশুর সংখ্যার অনুপাতে দুধ উৎপাদন অনেক কম বলে মনে করেন শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের (শেকৃবি) দুগ্ধ বিজ্ঞান বিভাগের চেয়ারম্যান ডা. মো. আসাদুজ্জামান। তিনি বলেন, নেদারল্যান্ডসে দুগ্ধবতী পশুর সংখ্যা আমাদের চেয়ে অনেক কম, মাত্র ১৬ লক্ষ। অথচ দুই দেশে দুধ উৎপাদনের পরিমাণ একই। এর কারণ, আমাদের দেশীয় গাভি দিনে ১-২ লিটার দুধ দিলেও উন্নত জাতের গাভি দেয় ২০-৩০ লিটার। দেশে দুধ উৎপাদন বাড়াতে কম দুধ দেওয়া গাভি কমিয়ে বেশি দুধ দেওয়া গাভির সংখ্যা বাড়াতে হবে। দুধের সঠিক বাজারজাতকরণ প্রতিবন্ধকতায় হোঁচট খাচ্ছেন খামারিরা। প্রান্তিক পর্যায়ে দুগ্ধ প্রক্রিয়াজাত বা সংরক্ষণের অপর্যাপ্ত সুবিধা ও পণ্য বহুমুখীকরণের সক্ষমতা না থাকা চ্যালেঞ্জের মুখে ফেলছে খামারিদের। এর সঙ্গে যোগ হয়েছে পরিবহন সমস্যা। এসব কারণে অনেক সময় ন্যায্যমূল্য থেকে বঞ্চিত হচ্ছে প্রান্তিক খামারিরা। ডেইরি ফার্মের মালিক আমিরুল ইসলাম বলেন, সামান্য প্রাকৃতিক দুর্যোগ বা উৎপাদন একটু বেশি হলেই দুধের দাম পাই না। একসময় বেশিরভাগ দুধই মিল্ক ভিটায় বিক্রি করতাম। কিন্তু তাদের চাহিদার চেয়ে আমাদের উৎপাদন বেশি, এ কারণে উৎপাদিত দুধ থেকে যায়। তখন আমাদের বাইরে বিক্রি করতে হয়। তবে প্রাতিষ্ঠানিকভাবে দুধ বিক্রির বিকল্প নেই। এটি খামারিদের জন্য নিরাপদ। গুঁড়ো দুধ আমদানির ক্ষেত্রেও সরকারকে কঠোর নজরদারি করতে হবে। অবাধে গুঁড়ো দুধ আসছে। এর ফলে দেশের খামারিরা ক্ষতিগ্রস্ত হচ্ছে। তরল দুধের বিকল্প ব্যবহার বাড়ছে দুগ্ধজাত পণ্যে। দেশে তরল দুধের পাশাপাশি বাড়ছে দুগ্ধজাত পণ্যের চাহিদা। বাংলাদেশ ডেইরি ফার্মার্স অ্যাসোসিয়েশনের এক জরিপে দেখা যায়, বয়স্কদের মধ্যে দুধ পানের অভ্যাস আছে। তবে অপেক্ষাকৃত কম বয়সীদের মধ্যে দুগ্ধজাত নানা পণ্য যেমন দই, মিষ্টি খাওয়ার প্রবণতা বেশি। মিল্ক ভিটা প্রতিদিন খামারিদের কাছ থেকে দুই লক্ষ ৩০ হাজার লিটার দুধ সংগ্রহ করে। এর মধ্যে ১ লক্ষ ৩০ হাজার লিটার দুধ ব্যবহার হয় গুঁড়ো দুধ তৈরিতে। বাকি এক লক্ষ লিটারের মধ্যে ৬০ থেকে ৭০ হাজার লিটার তরল দুধ করা হয়। বাকিটা দিয়ে তৈরি হয় নানা পণ্য। বিডিএফএ সাধারণ স¤পাদক শাহ ইমরান বলেন দুগ্ধশিল্প খাতে বড় বিনিয়োগ করেছে প্রাণ, ব্র্যাক, আকিজ, ইগলু, ফার্ম ফ্রেশ, আফতাব, আড়ংসহ বেশকিছু কো¤পানি। যদিও চাহিদার বড় অংশই পূরণ হয় আমদানি করা গুঁড়ো দুধ দিয়ে। দেশির চেয়ে বিদেশি গুঁড়ো দুধের বাজার তিনগুণ বড়। যেটি এ শিল্পের বিকাশে বড় প্রতিবন্ধকতা বলে মনে করা হয়। অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, কানাডা, আয়ারল্যান্ড ও ডেনমার্কের মতো দেশগুলোতে গাভিপ্রতি দুধের উৎপাদন অনেক বেশি। দুগ্ধ খাতে সেসব দেশ প্রচুর ভর্তুকি দেয়। এ কারণে তারা কম দামে দুধ বিক্রি করতে পারে। বাংলাদেশে দুগ্ধশিল্পের বিকাশের জন্য গাভির উৎপাদন সক্ষমতা বাড়াতে হবে। এজন্য চাই ভালো জাতের গরু। একই সঙ্গে এ খাতকে সুরক্ষা দিতে সরকারের উদ্যোগও বিশেষভাবে প্রয়োজন। ডেইরি খাতের সহায়তা এবং মানসম্মত দুধ ও দুগ্ধজাত পণ্য তৈরিতে বাংলাদেশ ডেইরি উন্নয়ন বোর্ড গঠনের উদ্যোগ নিয়েছে সরকার। এজন্য বাংলাদেশ ডেইরি উন্নয়ন বোর্ড আইন ২০২৩ এর খসড়া অনুমোদন করা হয়েছে। এই আইন কার্যকর করা হলে খামার ব্যবস্থাপনার উন্নয়ন এবং দুগ্ধ ও দুগ্ধজাত পণ্যের উৎপাদন বাড়বে। তখন খাদ্য নিরাপত্তাও নিশ্চিত করা যাবে।

Post Views: 171

Share this:

  • Share on Facebook (Opens in new window) Facebook
  • Share on X (Opens in new window) X
  • Email a link to a friend (Opens in new window) Email
  • Print (Opens in new window) Print

Like this:

Like Loading…

Related

admin

admin

সম্পর্কিত পোস্ট

জমি না দিয়েই মহাসড়কের অধিগ্রহণের টাকা উত্তোলনের অভিযোগ

জমি না দিয়েই মহাসড়কের অধিগ্রহণের টাকা উত্তোলনের অভিযোগ

by admin
October 11, 2026
0
15

  বায়েজিদ পলাশবাড়ী গাইবান্ধা) :   পলাশবাড়ীতে মুনছুর আলীর বিরুদ্ধে প্রায় সাড়ে ৫ কোটি টাকা নেওয়ার অভিযোগ, ভূমি অধিগ্রহণ শাখার কর্মকর্তাদের ভূমিকা নিয়েও প্রশ্ন   গাইবান্ধার পলাশবাড়ীতে ঢাকা-রংপুর মহাসড়ক সম্প্রসারণ প্রকল্পে জমি অধিগ্রহণ না হলেও প্রায় সাড়ে ৫ কোটি টাকা ক্ষতিপূরণ হিসেবে উত্তোলনের অভিযোগ উঠেছে মুনছুর আলী নামে এক ব্যক্তির বিরুদ্ধে। এ ঘটনায় জেলা প্রশাসকের কার্যালয়ের ভূমি অধিগ্রহণ শাখার সংশ্লিষ্ট কর্মকর্তাদের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছেন ক্ষতিগ্রস্ত জমির অংশীদাররা।   অভিযোগ রয়েছে, পলাশবাড়ী পৌর শহরের নুনিয়াগাড়ী মৌজার সাবেক ৭৯/৮০ নম্বর দাগ এবং বর্তমান ৮৩১ নম্বর দাগের ০.০৯৪৮ একর জমির বিপরীতে ৫ কোটি ৫৬ লাখ ৪৩২ টাকা অধিগ্রহণের অর্থ উত্তোলন করা হয়েছে। তবে অভিযোগকারীদের দাবি, ওই পরিমাণ জমি বাস্তবে মহাসড়কের জন্য অধিগ্রহণ বা হস্তান্তর করা হয়নি।   ভুক্তভোগী রেখা বেগমসহ অন্যান্য অংশীদারদের অভিযোগ, সাসেক প্রকল্প-২ সংশ্লিষ্টদের আপত্তি, অন্যান্য অংশীদারদের আপত্তি এবং এলএমসি কেস নং ২৭০/২০২৩-২০২৪ ও এলএ কেস নং ১১/২০১৯-২০২০-এর বিষয়গুলো নিষ্পত্তি না করেই মুনছুর আলীর নামে অধিগ্রহণের অর্থের চেক হস্তান্তর করা হয়েছে। তাদের দাবি, বিষয়টি যথাযথভাবে সরেজমিন যাচাই না করে কাগজপত্রের ভিত্তিতে অর্থ ছাড় করা হয়েছে। দলিলের হিসাবেও উঠছে প্রশ্ন   অভিযোগকারীদের দেওয়া কাগজপত্রের তথ্য অনুযায়ী, নুনিয়াগাড়ী মৌজার এসএ খতিয়ান-১৬, আরএস খতিয়ান-২৫ এবং জেএল নম্বর-৬৯-এর সাবেক ৭৯/৮০ নম্বর দাগে মুনছুর আলীর বাবা মৃত মোফাজ্জল হোসেন ১৯৫৩ সালের ২১ জানুয়ারি ৪২৫ নম্বর দলিলের মাধ্যমে মোট ১২৭ শতাংশ জমির মালিকানা লাভ করেন।   পরবর্তীতে ১৯৬৯ সালের ১৯ নভেম্বর ০১/৬৯ নম্বর কেসের মাধ্যমে সড়ক বিভাগের কাছে ৩২ শতাংশ জমি অধিগ্রহণ করা হয় বলে নথিতে উল্লেখ রয়েছে এতে মোফাজ্জল হোসেনের নামে অবশিষ্ট থাকার কথা ৯৫ শতাংশ জমি।   এরপর ২০০২ সালে বিভিন্ন দলিলের মাধ্যমে ওই জমির একটি অংশ পরিবারের সদস্যদের মধ্যে হস্তান্তর করা হয় ২১৬৯ নম্বর দলিলে ছেলে আল মামুনকে ৩৯ শতাংশ, ২১৭০ নম্বর দলিলে স্ত্রী হালিমা বেগমকে ৩ শতাংশ এবং ২১৯৪ নম্বর দলিলে দুই মেয়ে রোকেয়া বেগম ও শাহিনা পারভীনকে পৃথকভাবে ৫ শতাংশ করে মোট ১০ শতাংশ জমি দেওয়া হয়।...

রিয়াদ বিমানবন্দরে হামলা, আহত ৪ বাংলাদেশি আইসিইউতে

রিয়াদ বিমানবন্দরে হামলা, আহত ৪ বাংলাদেশি আইসিইউতে

by admin
October 11, 2026
0
7

সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে হুতিদের হামলায় দুইজন বাংলাদেশি নিহতদের পাশাপাশি চারজন গুরুতর আহত হয়েছেন। তারা সৌদি...

বীরগঞ্জে উত্তরবঙ্গের পরিচিত কবিয়াল ক্ষিতীশ সরকারের বাড়িতে দুর্ধর্ষ চুরি, মোটরসাইকেল-স্বর্ণালংকারসহ মালামাল লুট

বীরগঞ্জে উত্তরবঙ্গের পরিচিত কবিয়াল ক্ষিতীশ সরকারের বাড়িতে দুর্ধর্ষ চুরি, মোটরসাইকেল-স্বর্ণালংকারসহ মালামাল লুট

by admin
October 11, 2026
0
6

  গোকুল চন্দ্র রায়, বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের বীরগঞ্জে উত্তরবঙ্গের পরিচিত কবিয়াল ও লোকসংগীতশিল্পী ক্ষিতীশ সরকারের বাড়িতে দুর্ধর্ষ চুরির ঘটনা...

মধুপুরে ঝড়ের তাণ্ডব: ৫৩ হেক্টরে কলা-পেঁপের ব্যাপক ক্ষতি

মধুপুরে ঝড়ের তাণ্ডব: ৫৩ হেক্টরে কলা-পেঁপের ব্যাপক ক্ষতি

by admin
October 9, 2026
0
14

মধুপুরে ঝড়ের তাণ্ডব: ৫৩ হেক্টরে কলা-পেঁপের ব্যাপক ক্ষতি গৌরাঙ্গ বিশ্বাস বিশেষ প্রতিনিধ টাঙ্গাইলের মধুপুরে মুহূর্তের ঝড়ে কলা ও পেঁপে বাগানের...

মদনে পূবালী ব্যাংকের উদ্যোগে গোবিন্দশ্রী শাখা বৃক্ষ রোপন কর্মসূচী

মদনে পূবালী ব্যাংকের উদ্যোগে গোবিন্দশ্রী শাখা বৃক্ষ রোপন কর্মসূচী

by admin
October 7, 2026
0
13

  মোঃ আলম খান, নেত্রকোনা প্রতিনিধিঃ নেত্রকোনার মদন উপজেলার গোবিন্দশ্রী ইউনিয়ন পরিষদ চত্বরে বিভিন্ন প্রজাতির গাছ লাগানোর আয়োজন করেন,গোবিন্দশ্রী পূবালী...

রংপুর বিভাগে ২৪ ঘন্টায় ৬৪ ডেঙ্গু রোগী শনাক্ত, মৃত্যু ১

রংপুর বিভাগে ২৪ ঘন্টায় ৬৪ ডেঙ্গু রোগী শনাক্ত, মৃত্যু ১

by admin
October 7, 2026
0
13

রংপুর ব্যুরো: দিনাজপুরে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে হারুন (৪৮) নামে এক রিকশাচালকের মৃত্যুহয়েছে। এ নিয়ে চলতি মৌসুমে রংপুর বিভাগে ডেঙ্গুতে...

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আমাদের বিভাগ সমূহ

সাম্প্রতিক পোস্ট

  • বড়াইগ্রামে আওয়ামীলীগপন্থী সারের ডিলারের নিয়োগ বাতিলের দাবিতে মানববন্ধন October 11, 2026
  • জমি না দিয়েই মহাসড়কের অধিগ্রহণের টাকা উত্তোলনের অভিযোগ October 11, 2026
  • সন্দ্বীপ চ্যানেলে অভিযান,  আড়াই লাখ টাকার জাল জব্দ October 11, 2026
  • অবিলম্বে গার্মেন্টস শ্রমিকদের মজুরি বোর্ড পুণঃগঠন কর : ন্যূনতম মজুরি ৩০,০০০ টাকা ঘোষণা কর October 11, 2026
  • তথ্যপ্রযুক্তি নির্ভর শিক্ষা ব্যবস্থার বিকল্প নেই : নুরুল আমিন এমপি October 11, 2026
  • রিয়াদ বিমানবন্দরে হামলা, আহত ৪ বাংলাদেশি আইসিইউতে October 11, 2026
  • বীরগঞ্জে উত্তরবঙ্গের পরিচিত কবিয়াল ক্ষিতীশ সরকারের বাড়িতে দুর্ধর্ষ চুরি, মোটরসাইকেল-স্বর্ণালংকারসহ মালামাল লুট October 11, 2026
  • নড়াইল সদর থানা পুলিশের অভিযানে প্রাইভেটকার ও ৫০ বোতল এস্কাফসহ গ্রেপ্তার October 11, 2026
  • অর্ধ শত কোটি টাকার অবৈধ সম্পদ, নিজ জেলায় কর্মরত ।১২ বছর চাঁদপুর জেলা পরিষদের সার্ভেয়ার নাছির উদ্দিনের রমরমা ঘুষ বাণিজ্য October 9, 2026
  • বুড়িচংয়ে শিক্ষার মানোন্নয়নে সেমিনার ও পুরস্কার বিতরণ October 9, 2026
  • জাতীয় পর্যায়ে “”শ্রেষ্ঠ গুণী শিক্ষক” সম্মাননা পেলেন রামু ক্যান্টনমেন্ট ইংলিশ স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ October 9, 2026
  • ধর্মপাশা থেকে নিখোঁজ অবসরপ্রাপ্ত সেনাসদস্যের মরদেহ মিলল মোহনগঞ্জে October 9, 2026
  • নরসিংদী জেলা পুলিশের বিশেষ অভিযান: সদর থানা এলাকায় ২২ জন গ্রেপ্তার, দেশীয় অস্ত্র ও মাদক উদ্ধার October 9, 2026
  • রাজশাহীতে সাংবাদিকদের উপর হামলা-মামলা ও অপপ্রচারের বিরুদ্ধে মানববন্ধন October 9, 2026
  • গাজীপুরে পুলিশের সাফল্যের চতুর্থবার শ্রেষ্ঠ ওসি শাহীনুর, শ্রেষ্ঠ সার্কেল October 9, 2026
  • গোপালগঞ্জে ৩০ বোতল মাদকসহ একজন আটক। October 9, 2026
  • সিরাজগঞ্জে ১৫৩ শিক্ষা প্রতিষ্ঠানের ৮৫২ শিক্ষার্থী পেল বৃত্তি ও সম্মাননা October 9, 2026
  • আইএমএফের নিউজ কাভারেজ করতে থাইল্যান্ড যাচ্ছেন সাংবাদিক সায়ীদ আবদুল মালিক October 9, 2026
  • চৌদ্দগ্রামে ফ্রেন্ডস্ গ্রুপের উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা October 9, 2026
  • মধুপুরে ঝড়ের তাণ্ডব: ৫৩ হেক্টরে কলা-পেঁপের ব্যাপক ক্ষতি October 9, 2026
  • সাভারে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী জামিল গ্রেপ্তার, আগের পাঁচ মামলাও বিচারাধীন October 9, 2026
  • বুড়িচং সরকারি হাসপাতালে সেপ্টেম্বরে ৪২ টি নরমাল ডেলিভারি October 8, 2026
  • বাদাম বিক্রি করে উদ্যোক্তা হয়েছে সাকিব October 8, 2026
  • নওগাঁ-৩ আসনের এমপি ফজলে হুদা বাবুলের উদ্যোগে মহাদেবপুর জাহাঙ্গীরপুর সরকারি কলেজে ৯ বিষয়ে অনার্স চালুর অনুমতি। October 8, 2026
  • বাসকের কেন্দ্রীয় কমিটির সিনিয়র ভাইস-চেয়ারম্যান চট্টগ্রামের আবদুল মন্নান জানু October 8, 2026
  • বুড়িচংযে মোবাইল কোর্টে ৩ প্রতিষ্ঠানকে ১৪ হাজার টাকা জরিমানা October 8, 2026
  • বুড়িচং উপজেলা ভাইস চেয়ারম্যান পদে আলোচনায় বিএনপির নেতা আবু নাছের মুন্সী October 7, 2026
  • সিলেট নগরীতে ‘লিগ্যাল এজ সলিউশন’র বিরুদ্ধে ইউকে ভিসার নামে সাড়ে ২৭ লাখ টাকা আত্মসাতের অভিযোগ October 7, 2026
  • মদনে পূবালী ব্যাংকের উদ্যোগে গোবিন্দশ্রী শাখা বৃক্ষ রোপন কর্মসূচী October 7, 2026
  • কালীগঞ্জে আসন্ন দূর্গা পূজা উপলক্ষে সরকারের অনুদানের চেক বিতরণ October 7, 2026

Recent Comments

    দৈনিক দেশের সংবাদ

    02 ফেব্রুয়ারি 2012, আমি নির্ভীক, আমি ভয় পাই না, আমি দেশের কথা বলব, স্বাধীনতার কথা বলব, জনগণের কথা বলব। এর সাহসী সাংবাদিকতা, সমৃদ্ধ বিষয়বস্তু এবং অনন্য বিন্যাস এবং নকশা সহ উপস্থাপনার কারণে, দেশের সংবাদ দ্রুত মানুষের হৃদয় জয় করে, এমনকি সবচেয়ে পরিশীলিত এবং দূরদর্শী পাঠকদের আনুগত্য বাড়িয়ে তোলে।

    আমাদের অনুসরণ করো

    প্রশাসক

      [wps_visitor_counter]

      [wps_visitor_counter]

      বিষয়শ্রেণী দ্বারা ব্রাউজ করুন

      • /প্রবাসী খবর
      • অপরাধ
      • আইন/আদালত
      • আলোচিত নিউজ/ছবি
      • ইতিহাসের পাতায়
      • ইসলাম ধর্ম
      • কবিতা/ছড়া/সাহিত্য
      • করোনাভাইরাস
      • খুলনা বিভাগ
      • খেলা ধুলা
      • চট্টগ্রাম বিভাগ
      • চাকরি
      • জাতীয়
      • জেনেনিন আপনার রাশিফল
      • ঢাকা বিভাগ
      • তথ্যপ্রযুএি
      • নামাজের সূচি
      • নারী কর্মীরা প্রযুক্তিতে ন্যায্যতা
      • ন্তর্জাতিক
      • প্রশাসন
      • বরিশাল বিভাগ
      • বাণিজ্য
      • বাংলাদেশ
      • বাংলাদেশের সকল ক্যাম্পাস
      • বিনোদন
      • বিভাগ সমূহ
      • বিশেষ সংবাদ
      • বিশ্ব
      • ভারত/কলিকাতা
      • মতামত
      • ময়মনসিংহ বিভাগ
      • রংপুর বিভাগ
      • রাজধানী ঢাকা
      • রাজনীতি
      • রাজশাহী বিভাগ
      • রুপচচাৃ/বিউটি পার্লার
      • লাইফস্টাইল
      • শিক্ষা
      • স।রাদেশ
      • সর্বশেষ
      • সাংবাদিক/মিডিয়া
      • সিলেট বিভাগ
      • স্বাস্থ্য
      • হিন্দু সহ অন্যান্য
      • হোম
      বড়াইগ্রামে আওয়ামীলীগপন্থী সারের ডিলারের নিয়োগ বাতিলের দাবিতে মানববন্ধন

      বড়াইগ্রামে আওয়ামীলীগপন্থী সারের ডিলারের নিয়োগ বাতিলের দাবিতে মানববন্ধন

      October 11, 2026
      জমি না দিয়েই মহাসড়কের অধিগ্রহণের টাকা উত্তোলনের অভিযোগ

      জমি না দিয়েই মহাসড়কের অধিগ্রহণের টাকা উত্তোলনের অভিযোগ

      October 11, 2026
      সন্দ্বীপ চ্যানেলে অভিযান,  আড়াই লাখ টাকার জাল জব্দ

      সন্দ্বীপ চ্যানেলে অভিযান,  আড়াই লাখ টাকার জাল জব্দ

      October 11, 2026
      • সম্পর্কিত
      • যোগাযোগ
      • শর্তাবলী
      • গোপনীয়তা নীতি
      • বিজ্ঞাপন দিন

      © ২০১২ জহির হাওলাদার পরিচালিত দেশের সংবাদ >> কপিরাইট : বাণিজ্যিক উদ্দেশ্যে দেশের সংবাদ নিউজের সামগ্রীগুলির কোনও অননুমোদিত ব্যবহার বা পুনরুত্পাদন কঠোরভাবে নিষিদ্ধ এবং আইনী পদক্ষেপের জন্য দায়বদ্ধ কপিরাইট লঙ্ঘনকে গঠন করে। - Website Designer & SEO Specialist By Mr. Nirob

      Welcome Back!

      Login to your account below

      Forgotten Password?

      Retrieve your password

      Please enter your username or email address to reset your password.

      Log In
      No Result
      View All Result
      • হোম
      • সর্বশেষ
      • বিশেষ সংবাদ
      • বাংলাদেশ
      • করোনাভাইরাস
      • রাজনীতি
      • বিশ্ব
      • বাণিজ্য
      • বিভাগ সমূহ
        • ঢাকা বিভাগ
        • চট্টগ্রাম বিভাগ
        • সিলেট বিভাগ
        • খুলনা বিভাগ
        • রাজশাহী বিভাগ
        • বরিশাল বিভাগ
        • রংপুর বিভাগ
        • ময়মনসিংহ বিভাগ
      • চাকরি
      • খেলা ধুলা
      • বিনোদন
      • মতামত
      • লাইফস্টাইল

      © ২০১২ জহির হাওলাদার পরিচালিত দেশের সংবাদ >> কপিরাইট : বাণিজ্যিক উদ্দেশ্যে দেশের সংবাদ নিউজের সামগ্রীগুলির কোনও অননুমোদিত ব্যবহার বা পুনরুত্পাদন কঠোরভাবে নিষিদ্ধ এবং আইনী পদক্ষেপের জন্য দায়বদ্ধ কপিরাইট লঙ্ঘনকে গঠন করে। - Website Designer & SEO Specialist By Mr. Nirob

      %d