Saturday, October 10, 2026
  • সম্পর্কিত
  • যোগাযোগ
  • শর্তাবলী
  • গোপনীয়তা নীতি
  • বিজ্ঞাপন দিন
  • Login
দৈনিক দেশের সংবাদ
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • বাংলাদেশ
  • করোনাভাইরাস
  • রাজনীতি
  • বিশ্ব
  • বাণিজ্য
  • বিভাগ সমূহ
    • ঢাকা বিভাগ
    • চট্টগ্রাম বিভাগ
    • সিলেট বিভাগ
    • খুলনা বিভাগ
    • রাজশাহী বিভাগ
    • বরিশাল বিভাগ
    • রংপুর বিভাগ
    • ময়মনসিংহ বিভাগ
  • চাকরি
  • খেলা ধুলা
  • বিনোদন
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
দৈনিক দেশের সংবাদ
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • বাংলাদেশ
  • করোনাভাইরাস
  • রাজনীতি
  • বিশ্ব
  • বাণিজ্য
  • বিভাগ সমূহ
    • ঢাকা বিভাগ
    • চট্টগ্রাম বিভাগ
    • সিলেট বিভাগ
    • খুলনা বিভাগ
    • রাজশাহী বিভাগ
    • বরিশাল বিভাগ
    • রংপুর বিভাগ
    • ময়মনসিংহ বিভাগ
  • চাকরি
  • খেলা ধুলা
  • বিনোদন
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
দৈনিক দেশের সংবাদ
No Result
View All Result
Home বাংলাদেশ

জয়পুরহাটের রবিদাস পরিবার উচ্ছেদের প্রতিবাদ ও ভূমি পুনরুদ্ধারের দাবীতে বিডিইআরএম এর মানববন্ধন, সমাবেশ এবং স্মারকলিপি প্রদান

admin by admin
September 19, 2025
in বাংলাদেশ, বিশেষ সংবাদ, রংপুর বিভাগ
Reading Time: 1 min read
0 0
A A
0
0
SHARES
23
VIEWS
Share on FacebookShare on Twitter
সংবাদ বিজ্ঞপ্তি

জয়পুরহাট সদর উপজেলার পুরানাপৈল মৌজার দলিত সম্প্রদায়ের সুকিয়া রবিদাস ও শিব রানী দাসের পরিবারকে নিজ ভূমি থেকে জোরপূর্বক অবৈধ উচ্ছেদের প্রতিবাদ, ভূমি বেদখলকারী তায়েজ উদ্দীনকে অনতিবিলম্বে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান, ভূক্তভোগী পরিবারের বেদখলকৃত জমি উদ্ধারপূর্বক পর্যাপ্ত ক্ষতিপূরণ এবং সার্বিক নিরাপত্তা নিশ্চিতের দাবীতে মানববন্ধন, সমাবেশ ও বিভিন্ন দপ্তরে স্মারকলিপি প্রদান করেছে বাংলাদেশ দলিত ও বঞ্চিত জনগোষ্ঠী অধিকার আন্দোলন (বিডিইআরএম)। অদ্য (১৮ সেপ্টেম্বর ২০২৫) বৃহস্পতিবার সকাল ১০.৩০ টায় জয়পুরহাট শহরের পাচুর মোড়ে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। কর্মসূচিতে সভাপতিত্ব করেন বিডিইআরএম- জয়পুরহাট জেলা শাখার আহবায়ক ও কেন্দ্রীয় কমিটির আইন বিষয়ক সম্পাদক এডভোকেট বাবুল রবিদাস।

মানববন্ধন ও সমাবেশে বক্তব্য রাখেন ‘বাংলাদেশ দলিত ও বঞ্চিত জনগোষ্ঠী অধিকার আন্দোলন (বিডিইআরএম)’-কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক শিপন কুমার রবিদাস, বাংলাদেশের সাম্যবাদী আন্দোলন- জয়পুরহাট জেলা শাখার সমন্বয়ক ওবায়দুল্লাহ্ মুসা, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)- জয়পুরহাট জেলা শাখার সভাপতি দেওয়ান মো: বদিউজ্জামান, জাতীয় আদিবাসী পরিষদ- কেন্দ্রীয় কমিটির কোষাধ্যক্ষ সুধীর তির্কি, বাংলাদেশ আদিবাসী সংঘ- কেন্দ্রীয় কমিটির আইন উপদেষ্টা এ.এইচ আল মুরাদ (দোয়েল), বাংলাদেশ রবিদাস ফোরাম (বিআরএফ)- জয়পুরহাট জেলা শাখার সভাপতি মনিলাল রবিদাস, সাধারণ সম্পাদক অরুন রবিদাস শিল্পা, ভূক্তভোগী পরিবারের সদস্য শিব রানী দাস, সাবিত্রী রানী, ঘটনাস্থলের স্বাক্ষী আশরাফ হোসেন, দলিত মানবাধিকার সুরক্ষাকর্মী রূপালী রবিদাস প্রমুখ। কর্মসূচি শেষে জয়পুরহাট জেলা প্রশাসক, পুলিশ সুপার ও অফিসার ইনচার্জ (ওসি) বরাবর স্মারকলিপি প্রদান করেন কেন্দ্রীয় নেতৃবৃন্দ ও ভূক্তভোগী পরিবারের সদস্যগণ।

বক্তাগণ জানান, সম্প্রতি জয়পুরহাট সদর উপজেলার পুরানাপৈল মৌজায় সুকিয়া রবিদাস ও শিব রানী দাসের পরিবারকে নিজ ভূমি থেকে জোরপূর্বক অবৈধ উচ্ছেদ ও ভূমি বেদখল করার ঘটনা ঘটেছে। আমরা গভীর উদ্বেগের সাথে জানাচ্ছি যে, সমাজের অত্যন্ত পিছিয়েপড়া রবিদাস জনগোষ্ঠীর ভূমি বেদখল ও অবৈধ উচ্ছেদের এহেন ঘটনা সমাজ ও রাষ্ট্রীয় জীবনে নেতিবাচক প্রভাব ফেলছে, ফেলবে। আমরা মনে করি, এই উচ্ছেদ কার্যক্রম একটি মানবাধিকার লঙ্ঘনের সামিল। যা বাংলাদেশের সংবিধান, আন্তর্জাতিক মানবাধিকার চুক্তি এবং সামাজিক ন্যায়বিচারের মৌলিক নীতির পরিপন্থী। এ ঘটনার বিচার নিশ্চিতের পাশাপাশি ভূক্তভোগীদের সার্বিক নিরাপত্তা বিধানের দায়িত্ব রাষ্ট্রের।

ঘটনার তথ্যানুসন্ধান করতে বিডিইআরএম ও নাগরিক উদ্যোগ এর এক প্রতিনিধিদল ইতিমধ্যেই সরেজমিন ঘটনাস্থল পরিদর্শন এবং ভূক্তভোগীদের সাক্ষাৎকার গ্রহণ করে। ভূক্তভোগী সূত্রে জানা গেছে, জয়পুরহাট থানাধীন পুরানাপৈল মৌজার নালিশি তফসিল বর্ণিত সম্পত্তি জনৈক ভিক্ষু মাঝির ভাতিজি শ্রীমতি বালিমন মার্ডির স্বত্ব দখলীয় সম্পত্তি ছিল। বালিমন মার্ডি আদিবাসী (সাঁওতাল) জনজাতির বিধায় গত ৩০/১০/১৯৯৫ ইং তারিখে অতিরিক্ত জেলা প্রশাসকের কার্যালয় হতে ৩৫/এ/৯৫ নং কেস মূলে অনুমতি প্রাপ্ত হয়। বালিমন মার্ডি সাংসারিক জরুরী অর্থের প্রয়োজনে গত ০২/১১/১৯৯৫ ইং তারিখে লিখিত (০৫/১১/১৯৯৫ ইং তারিখে রেজিস্ট্রিকৃত) ৮৭২৫ কবলা দলিল মূলে স্থানীয় মৃত: মালুরাম রবিদাসের দুই কন্যা শ্রীমতি সুকিয়া রানী রবিদাস (৭০) ও শিব রানী দাস (৪৫) এর নিকট ০৬ (ছয়) শতক সম্পত্তি বিক্রি করে দখল হস্তান্তর করেন। এরপর থেকে তারা নালিশি সম্পত্তির উপর বসতবাড়ি নির্মান করে বসবাস করতে থাকেন। ২১/১০/২০১২ ইং তারিখে প্রতিবেশি দছিমদ্দিনের পুত্র মোঃ তায়েজ উদ্দীন সুকিয়া ও শিব রানীকে ত্রাণের কথা বলে প্রথমে জয়পুরহাট সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে এবং পরে খঞ্জনপুর সাব রেজিস্ট্রি অফিসে নিয়ে যায়। দলিল লেখক, মোহরার ও স্বাক্ষীগণ এবং সনাক্তকারীর সাথে যোগসাজশে ত্রাণের সাহায্যের নাম করে তাদের নিকট থেকে সাদা স্ট্যাম্প ও ডেমিতে টিপ সই নিয়ে রাখে। একইসাথে তায়েজ উদ্দীন ভূক্তভোগীদের অজ্ঞাতে ও গোপনে ২১/১০/২০১২ ইং তারিখে ৭০৬৪ নং বিক্রি কবলা দলিল সৃষ্টি করে রাখেন। ভূক্তভোগী পরিবার নিরক্ষর ও সহজ-সরল দলিত সম্প্রদায়ের হওয়ায় খুব সহজেই তাদের বোকা বানিয়ে ফেলে অভিযুক্ত তায়েজ উদ্দীন।

ভূক্তভোগী পরিবারের সদস্যগণ সমাজের প্রান্তিক/দলিত (চর্মকার) সম্প্রদায়ের হওয়ায় ১৪৮/২০১৯ মামলায় কাগজপত্র সঠিকভাবে উপস্থাপন করতে না পারায় বিজ্ঞ ক্ষেতলাল সহকারী জজ আদালত ০৩ (তিন) শতক সম্পত্তির রায় তায়েজ উদ্দীনের পক্ষে প্রদান করেন। ফলে ভিটার সম্পত্তিতে ভূক্তভোগী পরিবারের আপত্তি অকার্যকর হলেও বাড়ি নির্মিত জায়গার অবশিষ্ট ০৩ (তিন) শতক জায়গার উপর আইনানুগভাবেই মালিকানা বহাল রয়েছে। অভিযুক্ত তায়েজ উদ্দীন ০৩ (তিন) শতক সম্পত্তির রায় ও ডিক্রিপ্রাপ্ত হয়ে বিজ্ঞ কোর্ট থেকে দখল নেওয়ার জন্য আবেদন করলে আদালতের কর্মচারীরা ০৩ শতকের স্থলে ভিটা দখল দিয়ে তার সাথে অবৈধভাবে বসতবাড়ির অবশিষ্ট ০৩ শতক, মোট ০৬ (ছয়) শতক জায়গার দখল দেন। বিজ্ঞ আদালতের এহেন আদেশ অমান্য করা একেবারেই অনৈতিক। উচ্ছেদের সময় বাধা দিলে ভূক্তভোগী পরিবারের সদস্য সুমনকে হাতুড়ি দিয়ে আঘাত করে অভিযুক্তরা।

মানবন্ধন ও সমাবেশ থেকে নিম্নোক্ত দাবিনামা উত্থাপন করা হয়:

১. অনতিবিলম্বে সুষ্ঠু তদন্ত সাপেক্ষে ভূক্তভোগীদের বেহাত হওয়া জমি উদ্ধার করে তাদের নিকট হস্তান্তর করতে হবে।
২. ভূক্তভোগী রবিদাস পরিবার উচ্ছেদের ঘটনায় জড়িতদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।
৩. মানবিক দৃষ্টিকোণ ক্ষতিগ্রস্থ পরিবারগুলোকে পর্যাপ্ত ক্ষতিপূরণ প্রদানের পাশাপাশি বসতবাড়ি পুনরায় নির্মাণে রাষ্ট্রীয়ভাবে দায়িত্ব নিয়ে সম্পন্ন করে দিতে হবে।
৪. ভূক্তভোগীদের সার্বিক নিরাপত্তা বিধান করতে হবে। যাতে এমন ঘটনার পুনরাবৃত্তি না ঘটে।

Post Views: 389

Share this:

  • Share on Facebook (Opens in new window) Facebook
  • Share on X (Opens in new window) X
  • Email a link to a friend (Opens in new window) Email
  • Print (Opens in new window) Print

Like this:

Like Loading…

Related

admin

admin

সম্পর্কিত পোস্ট

অর্ধ শত কোটি টাকার অবৈধ সম্পদ, নিজ জেলায় কর্মরত ১২ বছর চাঁদপুর জেলা পরিষদের সার্ভেয়ার নাছির উদ্দিনের রমরমা ঘুষ বাণিজ্য

অর্ধ শত কোটি টাকার অবৈধ সম্পদ, নিজ জেলায় কর্মরত ১২ বছর চাঁদপুর জেলা পরিষদের সার্ভেয়ার নাছির উদ্দিনের রমরমা ঘুষ বাণিজ্য

by admin
October 9, 2026
0
12

  অর্ধ শত কোটি টাকার অবৈধ সম্পদ, নিজ জেলায় কর্মরত ১২ বছর চাঁদপুর জেলা পরিষদের সার্ভেয়ার নাছির উদ্দিনের রমরমা ঘুষ...

বুড়িচংয়ে শিক্ষার মানোন্নয়নে সেমিনার ও পুরস্কার বিতরণ

বুড়িচংয়ে শিক্ষার মানোন্নয়নে সেমিনার ও পুরস্কার বিতরণ

by admin
October 9, 2026
0
3

বুড়িচংয়ে শিক্ষার মানোন্নয়নে সেমিনার ও পুরস্কার বিতরণ মোঃ আবদুল্লাহ বুড়িচং (কুমিল্লা) কুমিল্লার বুড়িচং উপজেলার শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর একাডেমিক ফলাফল বিশ্লেষণ ও শিক্ষার...

জাতীয় পর্যায়ে “”শ্রেষ্ঠ গুণী শিক্ষক” সম্মাননা পেলেন রামু ক্যান্টনমেন্ট ইংলিশ স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ

জাতীয় পর্যায়ে “”শ্রেষ্ঠ গুণী শিক্ষক” সম্মাননা পেলেন রামু ক্যান্টনমেন্ট ইংলিশ স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ

by admin
October 9, 2026
0
13

জাতীয় পর্যায়ে ""শ্রেষ্ঠ গুণী শিক্ষক" সম্মাননা পেলেন রামু ক্যান্টনমেন্ট ইংলিশ স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ নিজস্ব প্রতিনিধি কক্সবাজার থেকে (কামরুন তানিয়া)...

ধর্মপাশা থেকে নিখোঁজ অবসরপ্রাপ্ত সেনাসদস্যের মরদেহ মিলল মোহনগঞ্জে

ধর্মপাশা থেকে নিখোঁজ অবসরপ্রাপ্ত সেনাসদস্যের মরদেহ মিলল মোহনগঞ্জে

by admin
October 9, 2026
0
33

ধর্মপাশা থেকে নিখোঁজ অবসরপ্রাপ্ত সেনাসদস্যের মরদেহ মিলল মোহনগঞ্জে অলি হাসান সৃজন ,স্টাফ রিপোর্টার সুনামগঞ্জের ধর্মপাশা থেকে নিখোঁজ হওয়া অবসরপ্রাপ্ত সেনাসদস্য...

সিরাজগঞ্জে ১৫৩ শিক্ষা প্রতিষ্ঠানের ৮৫২ শিক্ষার্থী পেল বৃত্তি ও সম্মাননা

সিরাজগঞ্জে ১৫৩ শিক্ষা প্রতিষ্ঠানের ৮৫২ শিক্ষার্থী পেল বৃত্তি ও সম্মাননা

by admin
October 9, 2026
0
15

সিরাজগঞ্জে ১৫৩ শিক্ষা প্রতিষ্ঠানের ৮৫২ শিক্ষার্থী পেল বৃত্তি ও সম্মাননা মোঃ শহিদুল ইসলাম, সিরাজগঞ্জঃ খাজা মোজাম্মেল হক ফাউন্ডেশন, সিরাজগঞ্জের উদ্যোগে...

আইএমএফের নিউজ কাভারেজ করতে থাইল্যান্ড যাচ্ছেন সাংবাদিক সায়ীদ আবদুল মালিক

আইএমএফের নিউজ কাভারেজ করতে থাইল্যান্ড যাচ্ছেন সাংবাদিক সায়ীদ আবদুল মালিক

by admin
October 9, 2026
0
9

আইএমএফের নিউজ কাভারেজ করতে থাইল্যান্ড যাচ্ছেন সাংবাদিক সায়ীদ আবদুল মালিক জহিরুল ইসলাম সুমন চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি আন্তর্জাতিক মুদ্রা তহবিল(আইএমএফ) ও...

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আমাদের বিভাগ সমূহ

সাম্প্রতিক পোস্ট

  • অর্ধ শত কোটি টাকার অবৈধ সম্পদ, নিজ জেলায় কর্মরত ১২ বছর চাঁদপুর জেলা পরিষদের সার্ভেয়ার নাছির উদ্দিনের রমরমা ঘুষ বাণিজ্য October 9, 2026
  • বুড়িচংয়ে শিক্ষার মানোন্নয়নে সেমিনার ও পুরস্কার বিতরণ October 9, 2026
  • জাতীয় পর্যায়ে “”শ্রেষ্ঠ গুণী শিক্ষক” সম্মাননা পেলেন রামু ক্যান্টনমেন্ট ইংলিশ স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ October 9, 2026
  • ধর্মপাশা থেকে নিখোঁজ অবসরপ্রাপ্ত সেনাসদস্যের মরদেহ মিলল মোহনগঞ্জে October 9, 2026
  • নরসিংদী জেলা পুলিশের বিশেষ অভিযান: সদর থানা এলাকায় ২২ জন গ্রেপ্তার, দেশীয় অস্ত্র ও মাদক উদ্ধার October 9, 2026
  • রাজশাহীতে সাংবাদিকদের উপর হামলা-মামলা ও অপপ্রচারের বিরুদ্ধে মানববন্ধন October 9, 2026
  • গাজীপুরে পুলিশের সাফল্যের চতুর্থবার শ্রেষ্ঠ ওসি শাহীনুর, শ্রেষ্ঠ সার্কেল October 9, 2026
  • গোপালগঞ্জে ৩০ বোতল মাদকসহ একজন আটক। October 9, 2026
  • সিরাজগঞ্জে ১৫৩ শিক্ষা প্রতিষ্ঠানের ৮৫২ শিক্ষার্থী পেল বৃত্তি ও সম্মাননা October 9, 2026
  • আইএমএফের নিউজ কাভারেজ করতে থাইল্যান্ড যাচ্ছেন সাংবাদিক সায়ীদ আবদুল মালিক October 9, 2026
  • চৌদ্দগ্রামে ফ্রেন্ডস্ গ্রুপের উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা October 9, 2026
  • মধুপুরে ঝড়ের তাণ্ডব: ৫৩ হেক্টরে কলা-পেঁপের ব্যাপক ক্ষতি October 9, 2026
  • সাভারে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী জামিল গ্রেপ্তার, আগের পাঁচ মামলাও বিচারাধীন October 9, 2026
  • বুড়িচং সরকারি হাসপাতালে সেপ্টেম্বরে ৪২ টি নরমাল ডেলিভারি October 8, 2026
  • বাদাম বিক্রি করে উদ্যোক্তা হয়েছে সাকিব October 8, 2026
  • নওগাঁ-৩ আসনের এমপি ফজলে হুদা বাবুলের উদ্যোগে মহাদেবপুর জাহাঙ্গীরপুর সরকারি কলেজে ৯ বিষয়ে অনার্স চালুর অনুমতি। October 8, 2026
  • বাসকের কেন্দ্রীয় কমিটির সিনিয়র ভাইস-চেয়ারম্যান চট্টগ্রামের আবদুল মন্নান জানু October 8, 2026
  • বুড়িচংযে মোবাইল কোর্টে ৩ প্রতিষ্ঠানকে ১৪ হাজার টাকা জরিমানা October 8, 2026
  • বুড়িচং উপজেলা ভাইস চেয়ারম্যান পদে আলোচনায় বিএনপির নেতা আবু নাছের মুন্সী October 7, 2026
  • সিলেট নগরীতে ‘লিগ্যাল এজ সলিউশন’র বিরুদ্ধে ইউকে ভিসার নামে সাড়ে ২৭ লাখ টাকা আত্মসাতের অভিযোগ October 7, 2026
  • মদনে পূবালী ব্যাংকের উদ্যোগে গোবিন্দশ্রী শাখা বৃক্ষ রোপন কর্মসূচী October 7, 2026
  • কালীগঞ্জে আসন্ন দূর্গা পূজা উপলক্ষে সরকারের অনুদানের চেক বিতরণ October 7, 2026
  • রামগড় বিজিবির ব্যবস্থাপনায় জব্দকৃত তিন কোটি টাকার মাদকদ্রব্য ধ্বংস October 7, 2026
  • বিরামপুরে স্কুলের রাস্তা দখল করে প্রাচীর নির্মাণ October 7, 2026
  • লালপুরে মেয়ে সেজে প্রতারণা, বাপ-বেটা আটক October 7, 2026
  • কচুয়ায় গোপালপুর ইউনিয়ন বিএনপির যৌথ বর্ধিত সভা অনুষ্ঠিত October 7, 2026
  • চৌদ্দগ্রামে মৌজা ও প্লটভিত্তিক ডিজিটাল ভূমি জোনিং প্রকল্পের অবহিতকরণ কর্মশালা October 7, 2026
  • ভুল চিকিৎসার সংবাদ করায় প্রসব বেদনা উঠলে সাংবাদিকদের কাছে যেতে বললেন নারী চিকিৎসক October 7, 2026
  • রাজশাহীতে ভৃয়া সাংবাদিকদের বিরুদ্ধে মানববন্ধন October 7, 2026
  • প্রাইভেটকার থেকে ৪০ কেজি গাঁজা উদ্ধার, পালিয়েছে মাদক কারবারিরা October 7, 2026

Recent Comments

    দৈনিক দেশের সংবাদ

    02 ফেব্রুয়ারি 2012, আমি নির্ভীক, আমি ভয় পাই না, আমি দেশের কথা বলব, স্বাধীনতার কথা বলব, জনগণের কথা বলব। এর সাহসী সাংবাদিকতা, সমৃদ্ধ বিষয়বস্তু এবং অনন্য বিন্যাস এবং নকশা সহ উপস্থাপনার কারণে, দেশের সংবাদ দ্রুত মানুষের হৃদয় জয় করে, এমনকি সবচেয়ে পরিশীলিত এবং দূরদর্শী পাঠকদের আনুগত্য বাড়িয়ে তোলে।

    আমাদের অনুসরণ করো

    প্রশাসক

      [wps_visitor_counter]

      [wps_visitor_counter]

      বিষয়শ্রেণী দ্বারা ব্রাউজ করুন

      • /প্রবাসী খবর
      • অপরাধ
      • আইন/আদালত
      • আলোচিত নিউজ/ছবি
      • ইতিহাসের পাতায়
      • ইসলাম ধর্ম
      • কবিতা/ছড়া/সাহিত্য
      • করোনাভাইরাস
      • খুলনা বিভাগ
      • খেলা ধুলা
      • চট্টগ্রাম বিভাগ
      • চাকরি
      • জাতীয়
      • জেনেনিন আপনার রাশিফল
      • ঢাকা বিভাগ
      • তথ্যপ্রযুএি
      • নামাজের সূচি
      • নারী কর্মীরা প্রযুক্তিতে ন্যায্যতা
      • ন্তর্জাতিক
      • প্রশাসন
      • বরিশাল বিভাগ
      • বাণিজ্য
      • বাংলাদেশ
      • বাংলাদেশের সকল ক্যাম্পাস
      • বিনোদন
      • বিভাগ সমূহ
      • বিশেষ সংবাদ
      • বিশ্ব
      • ভারত/কলিকাতা
      • মতামত
      • ময়মনসিংহ বিভাগ
      • রংপুর বিভাগ
      • রাজধানী ঢাকা
      • রাজনীতি
      • রাজশাহী বিভাগ
      • রুপচচাৃ/বিউটি পার্লার
      • লাইফস্টাইল
      • শিক্ষা
      • স।রাদেশ
      • সর্বশেষ
      • সাংবাদিক/মিডিয়া
      • সিলেট বিভাগ
      • স্বাস্থ্য
      • হিন্দু সহ অন্যান্য
      • হোম
      অর্ধ শত কোটি টাকার অবৈধ সম্পদ, নিজ জেলায় কর্মরত ১২ বছর চাঁদপুর জেলা পরিষদের সার্ভেয়ার নাছির উদ্দিনের রমরমা ঘুষ বাণিজ্য

      অর্ধ শত কোটি টাকার অবৈধ সম্পদ, নিজ জেলায় কর্মরত ১২ বছর চাঁদপুর জেলা পরিষদের সার্ভেয়ার নাছির উদ্দিনের রমরমা ঘুষ বাণিজ্য

      October 9, 2026
      বুড়িচংয়ে শিক্ষার মানোন্নয়নে সেমিনার ও পুরস্কার বিতরণ

      বুড়িচংয়ে শিক্ষার মানোন্নয়নে সেমিনার ও পুরস্কার বিতরণ

      October 9, 2026
      জাতীয় পর্যায়ে “”শ্রেষ্ঠ গুণী শিক্ষক” সম্মাননা পেলেন রামু ক্যান্টনমেন্ট ইংলিশ স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ

      জাতীয় পর্যায়ে “”শ্রেষ্ঠ গুণী শিক্ষক” সম্মাননা পেলেন রামু ক্যান্টনমেন্ট ইংলিশ স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ

      October 9, 2026
      • সম্পর্কিত
      • যোগাযোগ
      • শর্তাবলী
      • গোপনীয়তা নীতি
      • বিজ্ঞাপন দিন

      © ২০১২ জহির হাওলাদার পরিচালিত দেশের সংবাদ >> কপিরাইট : বাণিজ্যিক উদ্দেশ্যে দেশের সংবাদ নিউজের সামগ্রীগুলির কোনও অননুমোদিত ব্যবহার বা পুনরুত্পাদন কঠোরভাবে নিষিদ্ধ এবং আইনী পদক্ষেপের জন্য দায়বদ্ধ কপিরাইট লঙ্ঘনকে গঠন করে। - Website Designer & SEO Specialist By Mr. Nirob

      Welcome Back!

      Login to your account below

      Forgotten Password?

      Retrieve your password

      Please enter your username or email address to reset your password.

      Log In
      No Result
      View All Result
      • হোম
      • সর্বশেষ
      • বিশেষ সংবাদ
      • বাংলাদেশ
      • করোনাভাইরাস
      • রাজনীতি
      • বিশ্ব
      • বাণিজ্য
      • বিভাগ সমূহ
        • ঢাকা বিভাগ
        • চট্টগ্রাম বিভাগ
        • সিলেট বিভাগ
        • খুলনা বিভাগ
        • রাজশাহী বিভাগ
        • বরিশাল বিভাগ
        • রংপুর বিভাগ
        • ময়মনসিংহ বিভাগ
      • চাকরি
      • খেলা ধুলা
      • বিনোদন
      • মতামত
      • লাইফস্টাইল

      © ২০১২ জহির হাওলাদার পরিচালিত দেশের সংবাদ >> কপিরাইট : বাণিজ্যিক উদ্দেশ্যে দেশের সংবাদ নিউজের সামগ্রীগুলির কোনও অননুমোদিত ব্যবহার বা পুনরুত্পাদন কঠোরভাবে নিষিদ্ধ এবং আইনী পদক্ষেপের জন্য দায়বদ্ধ কপিরাইট লঙ্ঘনকে গঠন করে। - Website Designer & SEO Specialist By Mr. Nirob

      %d