মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি
চট্টগ্রামের মিরসরাইয়ে ট্রেনে কাটা পড়ে এক নারীর মৃত্যু হয়েছে। ওই নারীর নাম খতিজা বেগম (৫৫)। শনিবার (১৮ অক্টোবর) দুপুর ১২ টার দিকে উপজেলার ৩ নম্বর জোরারগঞ্জ ইউনিয়নের দক্ষিন সোনাপাহাড়ে ঢাকা—চট্টগ্রাম রেললাইনের ডাউন লাইনে এই দুর্ঘটনা ঘটে। নিহত খতিজা উপজেলার ৮ নম্বর দুর্গাপুর ইউনিয়নের রায়পুর গ্রামের মোহাম্মদ হানিফের স্ত্রী।
স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার দুপুর ১২টার দিকে নিহত খতিজা স্থানীয় একটি মাজার থেকে ফেরার পথে রেললাইনের উপর দিয়ে হাঁটছিলেন। পথিমধ্যে আন্তঃনগর সোনার বাংলা এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে তার দেহের বিভিন্ন অংশ বিছিন্ন হয়ে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে সীতাকুন্ড রেলওয়ে পুলিশ।
সীতাকুণ্ড রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ (উপ—পরিদর্শক) আশরাফ সিদ্দিকী বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থল থেকে এক নারীর মৃতদেহ উদ্ধার করেছি। আইনানুগ প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে স্থানান্তর করা হয়েছে।’
কক্সবাজারে রিসোর্টে আগুনে নিহত বেড়ে দাঁড়াল ১০ জনে
কক্সবাজারের ইনানীতে টুপটুপ রিসোর্টে অগ্নিকাণ্ডে নিহত বেড়ে ১০ জনে দাঁড়িয়েছে। শনিবার (১৭ অক্টোবর) দুপুর দেড়টার দিকে এ কথা জানিয়েছেন ফায়ার...








