তানোর(রাজশাহী)প্রতিনিধিঃ
রাজশাহীর তানোরে তানিয়া নামের এক মাদক কারবারি মাদক (চোলাই মদ) ফেলে পালিয়েছেন। এ ঘটনায় তানোর থানায় নিয়মিত মামলা হয়েছে।
জানা গেছে, উপজেলার রাইতন বর্ষ গ্রামের তানিয়া ঘোষ দীর্ঘদিন যাবত প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে চোলায় মদ (মাদক) বিক্রি করে আসছে।কিন্ত্ত চোরের দশদিন গৃহস্থের একদিন। গত বুধবার (১১ মার্চ) বিকেলে তানোর থানার অফিসার ইনচার্জ (ওসি)এসএম মাসুদ পারভেজের দিকনির্দেশনায় উপ-পরিদর্শক (এসআই) মাসুদ সঙ্গীয় ফোর্স নিয়ে মাদকবিরোধী অভিযান চালিয়ে মাদক কারবারি তানিয়া ঘোষের বসতঘর থেকে ২ লিটার বোতলের পাঁচ বোতল (মোট ১০ লিটার) চোলাই মদ পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করেন। পুলিশের উপস্থিতি টের পেয়ে মাদক কারবারি তানিয়া ঘোষ মাদক ফেলে পালিয়ে যায়।
এবিষয়ে তানোর থানার (সেকেন্ড অফিসার) এসআই মাসুদ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে আমরা তানিয়া ঘোষের বাড়িতে উপস্থিত হওয়ার আগেই মাদক ফেলে পালিয়ে যাই মাদক কারবারী তানিয়া।তবে এবিষয়ে থানায় মাদকদ্রব্য আইনে মামলা হয়েছে এবং আসামি আটকের সর্বোচ্চ চেষ্টা চলছে।#








