Monday, October 12, 2026
  • সম্পর্কিত
  • যোগাযোগ
  • শর্তাবলী
  • গোপনীয়তা নীতি
  • বিজ্ঞাপন দিন
  • Login
দৈনিক দেশের সংবাদ
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • বাংলাদেশ
  • করোনাভাইরাস
  • রাজনীতি
  • বিশ্ব
  • বাণিজ্য
  • বিভাগ সমূহ
    • ঢাকা বিভাগ
    • চট্টগ্রাম বিভাগ
    • সিলেট বিভাগ
    • খুলনা বিভাগ
    • রাজশাহী বিভাগ
    • বরিশাল বিভাগ
    • রংপুর বিভাগ
    • ময়মনসিংহ বিভাগ
  • চাকরি
  • খেলা ধুলা
  • বিনোদন
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
দৈনিক দেশের সংবাদ
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • বাংলাদেশ
  • করোনাভাইরাস
  • রাজনীতি
  • বিশ্ব
  • বাণিজ্য
  • বিভাগ সমূহ
    • ঢাকা বিভাগ
    • চট্টগ্রাম বিভাগ
    • সিলেট বিভাগ
    • খুলনা বিভাগ
    • রাজশাহী বিভাগ
    • বরিশাল বিভাগ
    • রংপুর বিভাগ
    • ময়মনসিংহ বিভাগ
  • চাকরি
  • খেলা ধুলা
  • বিনোদন
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
দৈনিক দেশের সংবাদ
No Result
View All Result
Home জাতীয়

তাপমাত্রাজনিত জরুরি অবস্থা জারি হতে পারে

admin by admin
April 16, 2023
in জাতীয়, বাংলাদেশ, বিশেষ সংবাদ
Reading Time: 1 min read
1 0
A A
0
তাপমাত্রাজনিত জরুরি অবস্থা জারি হতে পারে
0
SHARES
11
VIEWS
Share on FacebookShare on Twitter

প্রচণ্ড গরমে পুড়ছে দেশ। চৈত্রের তীব্র তাপপ্রবাহ বৈশাখের শুরুতে এসে অতি তীব্র হয়েছে। ফলে শহর-গ্রাম কোথাও স্বস্তিতে নেই মানুষ। বিশেষ করে শিশু, বৃদ্ধ ও নারীদের কষ্ট এ পরিস্থিতিতে চরমে উঠেছে।

রমজানের এই সময়ে রোজাদারদের অবস্থা আরও কষ্টকর। সারা দিন পানি পান না করায় অনেকেই অসুস্থ হয়ে পড়ছেন।

সাধারণের ধারণা, এ বছরের তাপপ্রবাহ মানুষের বেঁচে থাকার সর্বোচ্চ সীমায় রয়েছে। আবহাওয়া অধিদপ্তরের তথ্যও মিলে যাচ্ছে সাধারণ মানুষের এ ধারণার সঙ্গে। গতকাল শনিবার ঢাকায় গত ৯ বছরের তাপমাত্রার রেকর্ড ভেঙেছে।

২০১৪ সালের এপ্রিলে রাজধানীতে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৪০ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। আর শনিবার তাপমাত্রা ঠেকেছিল ৪০ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াসে, যা ‘অতি তীব্র’ তাপমাত্রা হিসেবে উল্লেখ করেছেন আবহাওয়াবিদরা।

এ অবস্থায় যেকোনো সময় অতি তীব্র তাপপ্রবাহের সংকট মোকাবিলায় ‘তাপমাত্রাজনিত জরুরি অবস্থা’ জারি করা হতে পারে বলে গতকাল শনিবার জানিয়েছেন পরিবেশমন্ত্রী মো. শাহাব উদ্দীন।

তিনি বলেন, ‘তীব্র গরমে জনজীবনে দুর্বিষহ হয়ে উঠছে। আমরা চিন্তাভাবনা করছি, জরুরি অবস্থা ঘোষণা করা যায় কি না। গত দুদিন শুক্র ও শনিবার অফিস-আদালতে ছুটি ছিল। তাই আগামীকাল ও পরশু (রবি ও সোমবার) দুদিন অবস্থা পর্যবেক্ষণ করা হবে। তাপমাত্রা যদি এরপরও বাড়তে থাকে, তবে পদক্ষেপ নেওয়া হবে।’

আবহাওয়া অধিদপ্তরের তথ্যমতে, গতকাল রাজধানী ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৪০ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। আর দেশের সবচেয়ে বেশি তাপমাত্রা ছিল খুলনা বিভাগের চুয়াডাঙ্গায়- সর্বোচ্চ ৪২ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। গতকাল শনিবার পর্যন্ত টানা ১৪ দিন চুয়াডাঙ্গায় দেশের সর্বোচ্চ তাপমাত্রা বিরাজ করছে।

গতকাল চট্টগ্রাম বিভাগে বান্দরবান জেলায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ৩৯ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। আবহাওয়া অফিস জানায়, ৩৬ থেকে ৩৭ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রাকে মৃদু, ৩৮-৩৯ দশমিক ৯ ডিগ্রিকে মাঝারি, ৪০ থেকে ৪১ দশমিক ৯ ডিগ্রিকে তীব্র এবং ৪২ ডিগ্রি সেলসিয়াসের বেশি তাপমাত্রাকে ‘অতি তীব্র’ হিসেবে চিহ্নিত করা হয়।

আগামী ৭-৮ দিনেও বৃষ্টির সম্ভাবনা নেই

ঢাকা বিভাগের মধ্যে গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল ফরিদপুর জেলায় ৪১ দশমিক ৩ ডিগ্রি। সিলেট বিভাগের শ্রীমঙ্গলে ছিল সর্বোচ্চ ৩৭ দশমিক ৫ ও সর্বনিম্ন ২২ দশমিক ৪ ডিগ্রি। রাজশাহী বিভাগে পাবনার ঈশ্বরদীতে সর্বোচ্চ ৪১ দশমিক ২ ডিগ্রি ও সর্বনিম্ন নওগাঁর বদলগাছীতে ২২ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ছিল।

রংপুর বিভাগের সৈয়দপুরে ৩৬ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস, বরিশালের খেপুপাড়ায় ৩৮ দশমিক ৯ ডিগ্রি এবং ময়মনসিংহ বিভাগে ৩৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ছিল। ‘ইউরোপিয়ান সেন্টার ফর মিডিয়াম-রেঞ্জ ওয়েদার ফোরকাস্ট (ইপিএমডব্লিউএফ) আজ থেকে আগামী ১০ দিনের পূর্বাভাস দিতে গিয়ে বলছে, ‘আগামী সাত থেকে আট দিন বাংলাদেশে বৃষ্টির সম্ভাবনা নেই।’

আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. হাফিজুর রহমান বলেন, ‘খুলনা বিভাগসহ, ঢাকা, ফরিদপুর, মানিকগঞ্জ, রাজশাহী পাবনা ও পটুয়াখালীতে টানা তীব্র তাপদাহ ও দেশের অন্যান্য জেলায় মৃদু ও মাঝারি তাপপ্রবাহ বইছে। প্রথমে কয়েকটি জেলায় ‘মৃদু’ তাপপ্রবাহ ছিল। পরে কয়েকটি জেলায় ‘মৃদু’র পাশাপাশি ‘তীব্র’ তাপপ্রবাহ শুরু হয়েছে।

ওড়িশায় বিশেষ গাইডলাইন জারি

এদিকে তীব্র তাপপ্রবাহ মোকাবিলায় ও নাগরিকদের স্বস্তি দিতে ভারতের ওড়িশা সরকার বিশেষ গাইডলাইন জারি করেছে। স্কুল-কলেজসহ সকল শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করেছে। পাশাপাশি শহর ও নগরের গুরুত্বপূর্ণ এলাকা, মার্কেট, বাসস্টপে পর্যাপ্ত নিরাপদ খাবার পানির ব্যবস্থাসহ হাসপাতালগুলোতে হিট স্ট্রোকে আক্রান্তদের জন্য বিশেষ শয্যার ব্যবস্থা করা হয়েছে। এ ছাড়া ওষুধের দোকানগুলোতে গরমে আক্রান্তদের জন্য স্যালাইনসহ প্রয়োজনীয় ওষুধ মজুদ রাখারও নির্দেশনা দেওয়া হয়েছে।‍

তাপমাত্রাজনিত জরুরি অবস্থা কেন প্রয়োজন

গত এক সপ্তাহ ধরে তীব্র তাপপ্রবাহের পর অতি তীব্র তাপপ্রবাহ শুরু হয়েছে বাংলাদেশে। এ অবস্থায় সরকারকে তাৎক্ষণিক পদক্ষেপ নিতে পরামর্শ দিয়েছেন পরিবেশ ও জলবায়ুবিদ এবং চিকিসৎকরা। কী পদক্ষেপ নেওয়া যায় তা নিয়ে ভাবছে পরিবেশ, বন ও জলবায়ু বিষয়ক মন্ত্রণালয়ও।

‘তাপমাত্রাজনিত জরুরি অবস্থা’ কেন প্রয়োজন তা জানাতে গিয়ে বেসরকারি স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ের পরিবেশবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান ও জলবায়ু বিশেষজ্ঞ ড. আহম্মদ কামরুজ্জমান মজুমদার বলেন, ‘বছরের পর বছর দূষণ করলে, অপরিকল্পিতভাবে গাছপালা কাটা ও জলাশয় ভরাট অব্যাহত রাখলে তাপমাত্রার এমন বিরূপ আচরণ আগামীতে আরও বাড়বে। তাই এবারের তাপপ্রবাহের সংকট আমলে নিয়ে ভবিষ্যতের উন্নয়ন পরিকল্পনা করতে হবে। তবে এ মুহূর্তে জনগণকে স্বস্তি দিতে তাৎক্ষণিক পদক্ষেপ নেওয়া প্রয়োজন। যে কারণে ‘‘তাপমাত্রাজনিত জরুরি অবস্থা’’র ঘোষণা দিতে পারে সরকার। কারণ জরুরি অবস্থা ঘোষণা না করলে সরাসরি সরকারি পদক্ষেপ নেওয়া সম্ভব না। এর ফলে বেসরকারি সেবা প্রতিষ্ঠানগুলোর এগিয়ে আসার পথও তৈরি হবে।’

এ পরিস্থিতিতে যা করণীয় 

এ প্রসঙ্গে জলবায়ু বিশেষজ্ঞ ড. আহম্মদ কামরুজ্জমান মজুমদার বলেন, ‘উত্তপ্ত এই আবহাওয়ায় দিনের বেলা রাস্তায় পানি দেওয়া ঠিক হবে না। কারণ এতে সড়ক ফেটে ক্ষতি হবে। তবে ভোরে সূর্য ওঠার আগে সড়কগুলোয় বেশি করে পানি ছিটালে তাপমাত্রার নেতিবাচক প্রভাব কাটানো সম্ভব।

বিভিন্ন খাতে কর্মরত শ্রমিকদের জন্য নিরাপদ পানির পাশাপাশি স্যালাইনের ব্যবস্থা করতে হবে। যেকোনো পরিস্থিতির জন্য হাসপাতালগুলোতে আলাদা ব্যবস্থাপনা থাকতে হবে। এ ছাড়া দিনের কর্মঘণ্টা কমিয়ে আনতে হবে। এক্ষেত্রে সকাল ৯টার বদলে ৮টা থেকে অফিস-আদালতের কাজ শুরু হয়ে দুপুর নাগাদ চলতে পারে।’

বায়ুদূষণের কারণেও তাপমাত্রা বেশি অনুভূত হচ্ছে, জানিয়ে ড. আহমদ কামরুজ্জমান মজুমদার বলেন, ‘ধূলিকণা এবং দূষিত গ্যাসের তাপ শোষণ করার ক্ষমতা থাকায় বর্তমানে অত্যধিক দূষিত ধূলিকণা এবং গ্যাসীয় পদার্থগুলো সূর্যের তাপমাত্রাকে শোষণ করে তাপপ্রবাহ সৃষ্টিতে ভূমিকা রাখছে। পাশাপাশি সালফার ডাইঅক্সাইড, নাইট্রোজেন অক্সসাইড, কার্বন মনোক্সাসাইড, কার্বন ডাইঅক্সসাইডও তাপমাত্রা বাড়িয়ে থাকে। সুতরাং তাপমাত্রার বৃদ্ধি কমাতে বায়ুদূষণও কমানো জরুরি।’

বুয়েটের জলবায়ুবিদ ড. একেএম সাইফুল ইসলাম বলেন, ‘তাপদাহ সহজে যাবে না। এ অবস্থায় মানুষকে রক্ষায় অভিযোজন করতে হবে। এজন্য শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে নিরাপদ পানির ব্যবস্থা করতে হবে। প্রয়োজনে অস্থায়ী বিশ্রামাগার করা যেতে পারে। যারা বস্তিতে বা রাস্তায় থাকেন, তাদের শহরের কমিউনিটি সেন্টারগুলোতে অস্থায়ীভাবে রাখার ব্যবস্থা করা যেতে পারে। সাধারণ মানুষকেও সচেতন থাকতে হবে। এ মুহূর্তে অস্বাস্থ্যকর খাবার গ্রহণ থেকেও বিরত থাকতে হবে।’

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ইমেরিটাস অধ্যাপক ডা. এবিএম আব্দুল্লাহ বলেন, ‘তীব্র গরমে কেউ অজ্ঞান হয়ে যেতে পারেন। হিট স্ট্রোক হতে পারে। এক্ষেত্রে প্রাথমিকভাবে আক্রান্ত ব্যক্তিকে ছায়াযুক্ত স্থানে নিতে হবে। নিরাপদ পানি, ডাব বা লেবুর শরবত পান করাতে হবে। এগুলো না পেলে স্যালাইন খাওয়াতে হবে। দ্রুত হাসপাতালে নিতে হবে রোগীকে। সবাইকে সতর্ক থাকতে হবে।’

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পাবলিক হেলথ বিভাগের সহযোগী অধ্যাপক ড. শাখাওয়াত হোসেন বলেন, ‘বর্তমানের এই তাপদাহের সরাসরি প্রভাব হচ্ছে বৃদ্ধ লোকদের বেশি হিট স্ট্রোক হতে পারে। অনেকে মারাও যেতে পারেন। হিট স্ট্রোক ঠেকাতে প্রচুর পানি পান করতে হবে। সূর্যের সরাসরি আলো থেকে যতটা সম্ভব ছায়াতে থাকতে হবে। টানা পরিশ্রম না করে বিশ্রাম নিয়ে কাজ করতে হবে। প্রয়োজনে মুখে, মাথায় পানি ঝাপটা দিতে হবে। শিশুদের ঘরের বাইরে কম বের হওয়া উচিত। রোজাদারদের ইফতারের পর নিয়মিত বিরতিতে পানি পান করতে হবে।’

চুয়াডাঙ্গায় দুর্বিষহ জনজীবন

চুয়াডাঙ্গা প্রতিবেদক জানাচ্ছেন, চুয়াডাঙ্গায় টানা দুই সপ্তাহের তাপপ্রবাহে জনজীবন দুর্বিষহ হয়ে উঠেছে। গতকাল শনিবার থেকে শুরু হয়েছে অতি দাবদাহ। গতকাল বেলা ৩টায় এ জেলায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৪২ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসের আর্দ্রতা ছিল ১৬ শতাংশ। এ অবস্থায় জেলা প্রশাসনের পক্ষ থেকে এলাকায় বিভিন্ন নির্দেশনা দিয়ে মাইকিং করা হচ্ছে।

চুয়াডাঙ্গা প্রথম শ্রেণির আবহাওয়া পর্যবেক্ষণাগারের ইনচার্জ জামিনুর রহমান বলেন, ‘প্রতিদিনই দেশের সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায় রেকর্ড হচ্ছে। টানা দুই সপ্তাহ জেলায় সর্বোচ্চ তাপমাত্রা বিরাজ করছে। গতকাল শনিবার সকাল ৯টায় ছিল ৩০ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। দুপুর ১২টায় তাপমাত্রা বেড়ে ৪০ দশমিক ৪ ডিগি হয়। বেলা ৩টায় তা ৪২ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছে। শুরু হয় অতি দাবদাহ।’

চলমান তাপপ্রবাহে সবচেয়ে কষ্টে পড়েছেন খেটে খাওয়া দিনমজুর, রিকশা-ভ্যান চালক ও কৃষকরা। এদিকে তীব্র খরায় ঝরে যাচ্ছে আম-লিচুর গুটি। বোরো ধান ও সবজিক্ষেতে প্রতিদিন সেচ দিতে হচ্ছে। বাড়তি দামে প্রতিদিন ডিজেল কিনতে গিয়ে কৃষকদের নাভিশ্বাস উঠছে। সূত্র:  প্রতিদিনের বাংলাদেশ

Post Views: 267

Share this:

  • Share on Facebook (Opens in new window) Facebook
  • Share on X (Opens in new window) X
  • Email a link to a friend (Opens in new window) Email
  • Print (Opens in new window) Print

Like this:

Like Loading…

Related

admin

admin

সম্পর্কিত পোস্ট

চার বছর পর হারানো মাকে ফিরে পেল সন্তানরা, মানবিকতায় উজ্জ্বল ওসি নাজমুস সাকিব

চার বছর পর হারানো মাকে ফিরে পেল সন্তানরা, মানবিকতায় উজ্জ্বল ওসি নাজমুস সাকিব

by admin
October 12, 2026
0
11

  মাসুদুর রহমান, জামালপুর প্রতিনিধি : চার বছর ধরে নিখোঁজ ছিলেন মা। কত খোঁজাখুঁজি, কত অপেক্ষা, কত প্রার্থনা—তবুও মায়ের কোনো...

সিডনিতে ‘বিশাল গরু পার্টি’ থিমে অনুষ্ঠিত হলো আইইউটিয়ানদের পুনর্মিলনী

সিডনিতে ‘বিশাল গরু পার্টি’ থিমে অনুষ্ঠিত হলো আইইউটিয়ানদের পুনর্মিলনী

by admin
October 12, 2026
0
8

প্রেস রিলিজ | PRESS RELEASE   সিডনি, ৩ অক্টোবর ২০২৬: অস্ট্রেলিয়াভিত্তিক আইইউটি অ্যালামনাই সংগঠন IUTian Sydneysiders-এর উদ্যোগে সিডনির রোজলি কমিউনিটি...

গোপালগঞ্জের কাশিয়ানীতে নিশান শেখ নামের এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার।

গোপালগঞ্জের কাশিয়ানীতে নিশান শেখ নামের এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার।

by admin
October 12, 2026
0
6

  কাশিয়ানী (গোপালগঞ্জ) প্রতিনিধি: গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলায় মোহাম্মদ নিশান শেখ (২৫) নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার...

কালীগঞ্জে সড়ক দূর্ঘটনায় নিহত-২

কালীগঞ্জে সড়ক দূর্ঘটনায় নিহত-২

by admin
October 12, 2026
0
8

সঞ্জয় কান্ত শীল কালিগঞ্জ প্রতিনিধ গাজীপুর গাজীপুরের কালীগঞ্জে পৃথক সড়ক দূর্ঘটনায় দুইজন নিহত হয়েছেন। নিহতদের পারিবারিক সূত্রে জানা যায়, সোমবার...

কাশিয়ানীতে ফ্যামিলি কার্ড কর্মসূচির তথ্য সংগ্রহ শুরু, ডিসেম্বরের মধ্যে ৪ কোটি ৮৫ লাখ পরিবারের তথ্য সংগ্রহের লক্ষ্যমাত্রা

কাশিয়ানীতে ফ্যামিলি কার্ড কর্মসূচির তথ্য সংগ্রহ শুরু, ডিসেম্বরের মধ্যে ৪ কোটি ৮৫ লাখ পরিবারের তথ্য সংগ্রহের লক্ষ্যমাত্রা

by admin
October 12, 2026
0
19

    মো: সোহান শেখ কাশিয়ানী (গোপালগঞ্জ) প্রতিনিধিঃ স্বাবলম্বী পরিবার গঠন, নারীর আর্থিক ক্ষমতায়ন ও সামাজিক সুরক্ষা জোরদারের লক্ষ্যে দেশব্যাপী...

রংপুরে নতুন গ্রামীণফোন সেন্টার চালু।

রংপুরে নতুন গ্রামীণফোন সেন্টার চালু।

by admin
October 12, 2026
0
8

  মোঃ মাইনুল হক (বিশেষ প্রতিনিধি) গ্রাহকদের জন্য নতুন প্রোডাক্ট ও ডিজিটাল-ফার্স্ট সেবা নিশ্চিত করতে রংপুরে একটি নতুন গ্রামীণফোন সেন্টার...

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আমাদের বিভাগ সমূহ

সাম্প্রতিক পোস্ট

  • চার বছর পর হারানো মাকে ফিরে পেল সন্তানরা, মানবিকতায় উজ্জ্বল ওসি নাজমুস সাকিব October 12, 2026
  • সিডনিতে ‘বিশাল গরু পার্টি’ থিমে অনুষ্ঠিত হলো আইইউটিয়ানদের পুনর্মিলনী October 12, 2026
  • গোপালগঞ্জের কাশিয়ানীতে নিশান শেখ নামের এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার। October 12, 2026
  • সাপাহারে জাতীয় কন্যাশিশু দিবস উদযাপন October 12, 2026
  • কালীগঞ্জে সড়ক দূর্ঘটনায় নিহত-২ October 12, 2026
  • কাশিয়ানীতে ফ্যামিলি কার্ড কর্মসূচির তথ্য সংগ্রহ শুরু, ডিসেম্বরের মধ্যে ৪ কোটি ৮৫ লাখ পরিবারের তথ্য সংগ্রহের লক্ষ্যমাত্রা October 12, 2026
  • রংপুরে নতুন গ্রামীণফোন সেন্টার চালু। October 12, 2026
  • মেঘনায় মুক্তিযোদ্ধাকে লাঞ্ছিত করার অভিযোগ, প্রতিবাদে বিএনপি নেতার সংবাদ সম্মেলন October 12, 2026
  • জলবায়ু নীতিনির্ধারণে যুবদের অংশগ্রহণের আহ্বান আরসিওয়াই এপ্যাকের সাইড ইভেন্টে উত্তরের বাস্তবতা October 12, 2026
  • বুড়িচংয়ে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ বিষয়ে অবহিতকরণ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত October 12, 2026
  • বুড়িচংয়ে জাতীয় কন্যাশিশু দিবসে র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ October 12, 2026
  • দুর্গাপূজায় শুভেচ্ছা জানালেন চেয়ারম্যান প্রার্থী মোঃ খোকন ভূঁইয়া October 12, 2026
  • নরসিংদীর শিবপুরে ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টার এর লাইসেন্স না থাকায় ৫০হাজার টাকা অর্থদন্ড October 12, 2026
  • সারা বাংলাদেশব্যাপী কার্যক্রমের অংশ হিসেবে উখিয়ায় ফ্যামিলি কার্ড তথ্যসংগ্রহ বিষয়ক অবহিতকরণ প্রেস কনফারেন্স সম্পন্ন October 12, 2026
  • প্রেসক্লাব যশোরের প্রতিষ্ঠাতা সভাপতি এড. তৌহিদুর রহমানের মৃত্যুতে স্মরণ সভা ও দোয়া মাহফিল October 12, 2026
  • তথ্যপ্রযুক্তি নির্ভর শিক্ষা ব্যবস্থার বিকল্প নেই : নুরুল আমিন এমপি October 12, 2026
  • মিরসরাই প্রেস ক্লাবের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা, সভাপতি আবু সাঈদ ভূঁইয়া, সম্পাদক এম মাঈন উদ্দিন October 12, 2026
  • চৌদ্দগ্রামের করপাটি বালিকা উচ্চ বিদ্যালয়ে সততার চর্চায় ‘সততা স্টোর’ উদ্বোধন October 12, 2026
  • সাভারে জমি নিয়ে দীর্ঘদিনের বিরোধ, সমাধান কোথায়? জিপার ইন্ডাস্ট্রিজের এমডি কিশোর বাবুর ভূমিকা নিয়ে প্রশ্ন October 12, 2026
  • যশোর রেলগেটে মাদক সম্রাজ্ঞী লাইলীর নেতৃত্বে শত জনের রমরমা মাদক সিন্ডিকেট October 12, 2026
  • সিনিয়র সাংবাদিক ও কলামিস্ট সাঈদ তারেক-সাথে চা-চক্রের আড্ডা October 12, 2026
  • সিনিয়র সাংবাদিক সুমি খানকে নিয়ে সাপ্তাহিক জাগো প্রহরীতে আড্ডা October 12, 2026
  • সরিষাবাড়িতে জাতীয় কণ্যা শিশু দিবসে র ্যালি ও আলচনা সভা October 12, 2026
  • এয়ারপোর্ট ম্যাজিস্ট্রেট নওশাদ সহ মোট চারজন এয়ার্পোরর্ট ম্যাজিস্ট্রেট এয়ারপোর্টকে নতুন ভাবে সাজানোর চেষ্টা October 12, 2026
  • ইয়েমেন যাওয়ার পথে নৌকাডুবে শিশুসহ ১৩৯ অভিবাসী নিহত October 12, 2026
  • ওমরাহ করতে গিয়ে প্রাণ হারালেন নাসরুল্লাহ October 12, 2026
  • সচিবালয় যাচ্ছে শেরেবাংলা নগরে October 12, 2026
  • আরো ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ করা হবে: স্বাস্থ্যমন্ত্রী October 12, 2026
  • হাতকড়া পেছনে দিয়ে আমাকে ছয়তলা সিঁড়ি দিয়ে ওঠানো হয়েছে: আদালতে পলক October 12, 2026
  • দলীয় এমপিদের কঠোর নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী October 12, 2026

Recent Comments

    দৈনিক দেশের সংবাদ

    02 ফেব্রুয়ারি 2012, আমি নির্ভীক, আমি ভয় পাই না, আমি দেশের কথা বলব, স্বাধীনতার কথা বলব, জনগণের কথা বলব। এর সাহসী সাংবাদিকতা, সমৃদ্ধ বিষয়বস্তু এবং অনন্য বিন্যাস এবং নকশা সহ উপস্থাপনার কারণে, দেশের সংবাদ দ্রুত মানুষের হৃদয় জয় করে, এমনকি সবচেয়ে পরিশীলিত এবং দূরদর্শী পাঠকদের আনুগত্য বাড়িয়ে তোলে।

    আমাদের অনুসরণ করো

    প্রশাসক

      [wps_visitor_counter]

      [wps_visitor_counter]

      বিষয়শ্রেণী দ্বারা ব্রাউজ করুন

      • /প্রবাসী খবর
      • অপরাধ
      • আইন/আদালত
      • আলোচিত নিউজ/ছবি
      • ইতিহাসের পাতায়
      • ইসলাম ধর্ম
      • কবিতা/ছড়া/সাহিত্য
      • করোনাভাইরাস
      • খুলনা বিভাগ
      • খেলা ধুলা
      • চট্টগ্রাম বিভাগ
      • চাকরি
      • জাতীয়
      • জেনেনিন আপনার রাশিফল
      • ঢাকা বিভাগ
      • তথ্যপ্রযুএি
      • নামাজের সূচি
      • নারী কর্মীরা প্রযুক্তিতে ন্যায্যতা
      • ন্তর্জাতিক
      • প্রশাসন
      • বরিশাল বিভাগ
      • বাণিজ্য
      • বাংলাদেশ
      • বাংলাদেশের সকল ক্যাম্পাস
      • বিনোদন
      • বিভাগ সমূহ
      • বিশেষ সংবাদ
      • বিশ্ব
      • ভারত/কলিকাতা
      • মতামত
      • ময়মনসিংহ বিভাগ
      • রংপুর বিভাগ
      • রাজধানী ঢাকা
      • রাজনীতি
      • রাজশাহী বিভাগ
      • রুপচচাৃ/বিউটি পার্লার
      • লাইফস্টাইল
      • শিক্ষা
      • স।রাদেশ
      • সর্বশেষ
      • সাংবাদিক/মিডিয়া
      • সিলেট বিভাগ
      • স্বাস্থ্য
      • হিন্দু সহ অন্যান্য
      • হোম
      চার বছর পর হারানো মাকে ফিরে পেল সন্তানরা, মানবিকতায় উজ্জ্বল ওসি নাজমুস সাকিব

      চার বছর পর হারানো মাকে ফিরে পেল সন্তানরা, মানবিকতায় উজ্জ্বল ওসি নাজমুস সাকিব

      October 12, 2026
      সিডনিতে ‘বিশাল গরু পার্টি’ থিমে অনুষ্ঠিত হলো আইইউটিয়ানদের পুনর্মিলনী

      সিডনিতে ‘বিশাল গরু পার্টি’ থিমে অনুষ্ঠিত হলো আইইউটিয়ানদের পুনর্মিলনী

      October 12, 2026
      গোপালগঞ্জের কাশিয়ানীতে নিশান শেখ নামের এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার।

      গোপালগঞ্জের কাশিয়ানীতে নিশান শেখ নামের এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার।

      October 12, 2026
      • সম্পর্কিত
      • যোগাযোগ
      • শর্তাবলী
      • গোপনীয়তা নীতি
      • বিজ্ঞাপন দিন

      © ২০১২ জহির হাওলাদার পরিচালিত দেশের সংবাদ >> কপিরাইট : বাণিজ্যিক উদ্দেশ্যে দেশের সংবাদ নিউজের সামগ্রীগুলির কোনও অননুমোদিত ব্যবহার বা পুনরুত্পাদন কঠোরভাবে নিষিদ্ধ এবং আইনী পদক্ষেপের জন্য দায়বদ্ধ কপিরাইট লঙ্ঘনকে গঠন করে। - Website Designer & SEO Specialist By Mr. Nirob

      Welcome Back!

      Login to your account below

      Forgotten Password?

      Retrieve your password

      Please enter your username or email address to reset your password.

      Log In
      No Result
      View All Result
      • হোম
      • সর্বশেষ
      • বিশেষ সংবাদ
      • বাংলাদেশ
      • করোনাভাইরাস
      • রাজনীতি
      • বিশ্ব
      • বাণিজ্য
      • বিভাগ সমূহ
        • ঢাকা বিভাগ
        • চট্টগ্রাম বিভাগ
        • সিলেট বিভাগ
        • খুলনা বিভাগ
        • রাজশাহী বিভাগ
        • বরিশাল বিভাগ
        • রংপুর বিভাগ
        • ময়মনসিংহ বিভাগ
      • চাকরি
      • খেলা ধুলা
      • বিনোদন
      • মতামত
      • লাইফস্টাইল

      © ২০১২ জহির হাওলাদার পরিচালিত দেশের সংবাদ >> কপিরাইট : বাণিজ্যিক উদ্দেশ্যে দেশের সংবাদ নিউজের সামগ্রীগুলির কোনও অননুমোদিত ব্যবহার বা পুনরুত্পাদন কঠোরভাবে নিষিদ্ধ এবং আইনী পদক্ষেপের জন্য দায়বদ্ধ কপিরাইট লঙ্ঘনকে গঠন করে। - Website Designer & SEO Specialist By Mr. Nirob

      %d