Sunday, September 20, 2026
  • সম্পর্কিত
  • যোগাযোগ
  • শর্তাবলী
  • গোপনীয়তা নীতি
  • বিজ্ঞাপন দিন
  • Login
দৈনিক দেশের সংবাদ
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • বাংলাদেশ
  • করোনাভাইরাস
  • রাজনীতি
  • বিশ্ব
  • বাণিজ্য
  • বিভাগ সমূহ
    • ঢাকা বিভাগ
    • চট্টগ্রাম বিভাগ
    • সিলেট বিভাগ
    • খুলনা বিভাগ
    • রাজশাহী বিভাগ
    • বরিশাল বিভাগ
    • রংপুর বিভাগ
    • ময়মনসিংহ বিভাগ
  • চাকরি
  • খেলা ধুলা
  • বিনোদন
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
দৈনিক দেশের সংবাদ
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • বাংলাদেশ
  • করোনাভাইরাস
  • রাজনীতি
  • বিশ্ব
  • বাণিজ্য
  • বিভাগ সমূহ
    • ঢাকা বিভাগ
    • চট্টগ্রাম বিভাগ
    • সিলেট বিভাগ
    • খুলনা বিভাগ
    • রাজশাহী বিভাগ
    • বরিশাল বিভাগ
    • রংপুর বিভাগ
    • ময়মনসিংহ বিভাগ
  • চাকরি
  • খেলা ধুলা
  • বিনোদন
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
দৈনিক দেশের সংবাদ
No Result
View All Result
Home মতামত

নির্বাচনী জরিপ এবং আমাদের সোবহান ভাই!

admin by admin
January 18, 2026
in মতামত
Reading Time: 1 min read
0 0
A A
0
0
SHARES
2
VIEWS
Share on FacebookShare on Twitter

 

তখন সদ্য প্রাইমারি থেকে ফারেগ হয়ে হাইস্কুলে দাখিল হয়েছি। বাবা যে
প্রাথমিকের সহকারী শিক্ষক ছিলেন সেই স্কুলের সভাপতি ছিলেন আমাদের
ছোটোদের প্রিয় সোবহান ভাই। যেই সেই সভাপতি না। তুমুল উত্তেজনাপূর্ণ
নির্বাচনে নির্বাচিত সভাপতি। যদি ভুল না করে থাকি তবে সোবাহান ভাই
সভাপতির আসন অলঙ্কৃত করতে ভোট পেয়েছিলেন ৬১টি! নিকটতম
প্রতিদ্বন্দ্বী কত ভোট পেয়েছিল তা আজ আর স্মরণে নাই। প্রায় দেড় যুগ
আগের কথা। সন, তারিখ আর সংখ্যা মনে রাখার মতো পোক্ত মাথা আমার
কোনোকালেই ছিল না।

একবার সোবাহান ভাই স্বাক্ষরের ঘরে সোবাহানের জায়গায় 'হোগাহান'
লিখেছিলেন শুনে সেই শৈশবে এসব নিয়ে আমরা যারা দুষ্ট ছিলাম তারা কম
হাস্যরস করিনি। মানুষের ভুল তো হতেই পারে। আমি একবার আরবি পরীক্ষার
জায়গায় 'অরবী' লিখে ৬০ পেয়েছিলাম বলে আজও ভাবীরা এটা নিয়ে কৌতুক করে!

সোবাহান ভাইয়ের সভাপতি নির্বাচিত হওয়ার পরে প্রাথমিক বিদ্যালয়ে সাব-
ক্লাস্টার ট্রেনিং পড়েছিল সেই স্কুলেই! তৎকালে উপজেলা থেকে TO, ATO
আসতেন। ইউনিয়নের হেড মাস্টারগণ অংশগ্রহণ করতেন। ট্রেনিংয়ে কী হতো তা
জানি না তবে দুপুর ওয়াক্তে ব্যাপক খানাপিনা হতো! সেই সভায় হোস্ট স্কুলের
সভাপতির পরিচয় পেয়ে গেস্ট ATO বললেন, যে প্রতিদ্বন্দ্বিতার মধ্য দিয়ে
সোবহান সাহেব সভাপতি নির্বাচিত হয়েছেন, তাতে সভাপতি সাহেব মেম্বরি
নির্বাচন করলেও নির্ঘাত মেম্বর হয়ে যাবেন। তৎকালীন এটিও মহোদয়ের
বোধকরি অন্য উদ্দেশ্য ছিল! সোবাহান ভাই পেশায় জেলে ছিলেন। ট্রেনিং শেষে
ফেরার পথে এটিও মহোদয় যদি নদীর কিছু তাজা মাছ নিয়ে যেতে পারেন! কথা
দিয়েই যদি কাজ হয় তবে টাকা দেয় কে!

একে তো নাচুনি বুড়ি, তার ওপরে ঢোলের বাড়ি! এবার সভাপতি সাহেবের মাথায়
ঢুকেছে মেম্বর হওয়ার চিন্তা। আল্লাহ'রও কী লীলাখেলা! সন্নিকটেই ইউনিয়ন
পরিষদ ইলেকশন। সোবাহান ভাই নির্বাচনে দাঁড়িয়ে গেলেন। সারাদিন নির্বাচনের
কাজকর্ম শেষে প্রতিদিন সন্ধ্যায় আমাদের বাড়িতে আসতেন। আমি যে টেবিলে
পড়তাম তার পাশের খাটে শুয়ে নির্বাচনী হালহকিকত বলতেন এবং ভোটের হিসাব
নিকাশ কষতেন।

সাথে সাথে তৎকালীন সুপারির সিজনে আমি যে নিয়মিত সুপারি চুরি করে বিক্রি
করতাম সেসব শুনে আমাকে খুব উৎসাহ যোগাতেন। চুরি করে ক্যাশ ক্যাপিটাল
কত হলো, দানাদার কয়টা খেয়েছি- এইসব গুরুত্বপূর্ণ বিষয়ে অনেক কথা হতো।
বাড়িতে একখানা মোটাতাজা ডাইরেক্টরি পঞ্জিকা ছিল। সেটাতে তারিখ অনুযায়ী
রাশিফলের ঘরে সোবাহান ভাইয়ের আর আমার রাশিফল রোজ মিলিয়ে দেখতাম!
যোগ-বিয়োগ মনোযোগ দিয়ে মেলাতাম। বানিয়ে বানিয়ে সভাপতি সোবাহান ভাইয়ের
মেম্বর নির্বাচিত হওয়ার আশাব্যঞ্জক খবর দিতাম! সোবাহান ভাইকে জিতিয়ে
দেওয়ার জন্য যত কথা বলা লাগতো তা বলতাম তাতে তা পঞ্জিকার পৃষ্ঠায় অন্য
রাশিফলে থাকলেও চুরি করে নিতাম!

রোজ সন্ধ্যায় সোবাহান ভাই আমাকে তার নির্বাচনি প্রচার-প্রচারণার আপডেট
দিত। মাঝে মাঝে বাড়ি থেকে আমার জন্য বাতাসা-মুড়ি নিয়ে আসতো! আমাদের
সম্পর্কের কারনে বিড়িটা সে আমাকে দিতে পারতো না! তৎকালীন নির্বাচনে এই
তিন আইটেমের বাইরে প্রার্থীর বাড়িতে খেজুরের গুড়ের র চা এবং ভোটের আগে
আগে একবেলা লাউ আর ফার্মের মুরগি দিয়ে ভাতের আয়োজনের রেওয়াজ ছিল!
তবে সোবাহান ভাই বিড়ি না দিলে হবে কী- অন্য প্রার্থীদের থেকে আলম এবং
গোপাল বিড়ি নিয়ে ঠিকাই ধানখেতে যেতাম। টানতাম কি-না সে রহস্য অজানা
থাকুক তবে আমার সঙ্গী সাথী তখন খুব একটা কম ছিল না! ভোটারের বয়স হয়নি

বলে সিজার কিংবা নেভী সিগারেট কেউ দেয়নি! এখন মনে হয়, এইটা তারা
বৈষম্যমূলক আচরণই করেছে।

গুরুত্বপূর্ণ কথাটি বোধহয় বলাই হয়নি! সোবহান ভাইয়ের নির্বাচনী কার্যক্রমে
সন্ধ্যা থেকে রাত দশটা এগারোটা পর্যন্ত আমি তার নির্বাচনী এডভাইজার
ছিলাম। তখন বয়সে খুদে হলেও সোবাহান ভাইয়ের কাছে আমার আলাদা কদর ছিল।
সে যে মেম্বর হয়ে যাচ্ছে সেই আশা বোধহয় পড়াশোনা বাদ দিয়ে আমি একাই
টিকিয়ে রেখেছিলাম। এক সন্ধ্যায় চিৎ হয়ে শুয়ে শুয়ে সোবাহান ভাই আমাকে তার
ভোটের হিসাব দিচ্ছিল। বিভিন্ন পাড়া, বংশ ও ঘর ধরে ধরে ঘন্টা তিনেক বসে
তিনি যে হিসাব দাঁড় করালেন তাতে ৪৫০ ভোট নিম্নে, উচ্চে সেটা ৫৫০ তেও ঠেকে
যেতে পারে। পাঠকের জ্ঞাতার্থে জানিয়ে রাখি- তখন আমাদেরর গ্রামে মেম্বর
হতে ৩৮০-৪০০ ভোট হলে কেল্লাফতে! কেননা পার্থীর সংখ্যা অধিক এবং সবাই
খোটা খোট!

অবশেষে এলো নির্বাচনের দিন! সারা দিনের উত্তেজনা শেষে ভোট গণনার পরে
দেখা গেলো সোবাহান ভাই ১৮টি ভোট পেয়েছেন। অর্ধ রাতের পরে সোবাহান ভাই
হেলতে দুলতে দুলতে তার খুদে ভক্তের খাটে এসে ঠাস করে শুয়ে পড়লেন! তার
সাথে প্রতিজ্ঞা করেও যারা ভোট দেয়নি তাদের জাতিগোষ্ঠী উদ্ধার করলেন।
শেষমেশ আলতো স্বরে বললেন, ছোটো ভাই, সভাপতি হতেও তো ৬১ টা ভোট
পেয়েছিলাম কিন্তু এখানে তো মাত্র ১৮ ভোট! আমার সভাপতিত্ব কী থাকবে?
সোবাহান ভাইয়ের ছোটভাইও দুই ভাইয়ের সেই কালোরাত্রে তার সভাপতি থাকা না
থাকা বিষয়ক ফয়সালা দিতে পারে নাই।

আসল গল্প শেষ।

সোবাহান ভাই এখনো নিয়মিত মেম্বরি নির্বাচন করেন। একবারও ভোটের সংখ্যা
আঠারোত্তীর্ণ করতে পারেননি। হায়াত পেলে রেকর্ড ভাঙতে পারবেন- এই আশা
সোবাহান ভাইয়ের চেয়ে আমি বেশি পুষি।

ফুটনোটঃ যারা নির্বাচনে জয়ী হতে জরিপের ওপর ভর করে আশায় বুক বেঁধেছেন,
তাদের স্বপ্ন দুঃস্বপ্ন হয়ে না যাক। ভোটারগণ ধর্ম গ্রন্থের ওপর হাত রেখে
শপথ করেও ভোট দেয় না। এই ক্ষেত্রে নারী পুরুষ কেউ কাউকে ছাড়িয়ে যায় না!
যারা আমার মতো ভোটার তাদের কাছে যতজনে ভোট চাইবে তাদের প্রত্যেককেই
ভোট দিয়ে দেবে। এমনকি প্রত্যেকের জয়ের ব্যাপারে গ্যারান্টি দিয়ে কিছু
খরচাপাতি রেখে দেবে! ভোটররা মানুষ না বজ্জাত! আচ্ছা, যারা মিষ্টি মিষ্টি
প্রলোভণ দিয়ে ভোট চায় তারা কী?

রাজু আহমেদ, প্রাবন্ধিক।
raju69alive@gmail.com

Post Views: 132

Share this:

  • Share on Facebook (Opens in new window) Facebook
  • Share on X (Opens in new window) X
  • Email a link to a friend (Opens in new window) Email
  • Print (Opens in new window) Print

Like this:

Like Loading…

Related

admin

admin

সম্পর্কিত পোস্ট

রাজনীতিতে আওয়ামী লীগ কোনো ইনডোর গেম নয়, এই দল বৈশাখী ঝড়ে ভেসে আসা দল নয় – আবদুস সবুর

রাজনীতিতে আওয়ামী লীগ কোনো ইনডোর গেম নয়, এই দল বৈশাখী ঝড়ে ভেসে আসা দল নয় – আবদুস সবুর

by admin
September 19, 2026
0
67

রাজনীতিতে আওয়ামী লীগ কোনো ইনডোর গেম নয়, এই দল বৈশাখী ঝড়ে ভেসে আসা দল নয় – আবদুস সবুর শফিক বাবু,হাকিকুল...

জাতীয় বিশ্ববিদ্যালয়কে শিক্ষার মান উন্নয়নে আরও দায়িত্ব নিতে হবে

জাতীয় বিশ্ববিদ্যালয়কে শিক্ষার মান উন্নয়নে আরও দায়িত্ব নিতে হবে

by admin
September 19, 2026
0
71

জাতীয় বিশ্ববিদ্যালয়কে শিক্ষার মান উন্নয়নে আরও দায়িত্ব নিতে হবে স্বাধীনতার পর বাংলাদেশের উচ্চশিক্ষার সুযোগ সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে ১৯৯২...

জিন্নাহকে ঘিরে নতুন আবেগ: ইতিহাসের কোন পাঠ সামনে আসছে? মোঃআজিজুল হুদা চৌধুরী সুমন 

জিন্নাহকে ঘিরে নতুন আবেগ: ইতিহাসের কোন পাঠ সামনে আসছে? মোঃআজিজুল হুদা চৌধুরী সুমন 

by admin
September 17, 2026
0
22

বাংলাদেশে কোনো এক ঐতিহাসিক ব্যক্তিত্বকে নিয়ে নতুন করে আবেগ, প্রশংসা কিংবা রাজনৈতিক প্রচার দেখা দিলে প্রশ্ন তোলা অস্বাভাবিক নয়। বরং...

কোন সাংবাদিক এর বিরুদ্ধে আইনত ব্যবস্থা নেওয়ার ইখতিয়ার প্রেস ক্লাবের নেই

কোন সাংবাদিক এর বিরুদ্ধে আইনত ব্যবস্থা নেওয়ার ইখতিয়ার প্রেস ক্লাবের নেই

by admin
September 16, 2026
0
30

কোনো সাংবাদিকের বিরুদ্ধে সরাসরি আইনি ব্যবস্থা নেওয়া বা ফৌজদারি মামলা করার কোনো আইনি এখতিয়ার প্রেস ক্লাবের নেই। প্রেস ক্লাব হলো...

রাজনীতি আমার কাছে কী – মোঃআজিজুল হুদা চৌধুরী সুমন 

রাজনীতি আমার কাছে কী – মোঃআজিজুল হুদা চৌধুরী সুমন 

by admin
September 16, 2026
0
24

রাজনীতি শব্দটা শুনলেই আমাদের চোখের সামনে কিছু পরিচিত মুখ ভেসে ওঠে। মিছিল, স্লোগান, পোস্টার, নির্বাচনের প্রচারণা, ক্ষমতার চেয়ার, সংসদ, বক্তৃতা—সব...

হাইড্রোজেন পারক্সাইড, দারিদ্র্য এবং সবুজ জ্বালানি: টাইম-সিরিজ প্রমাণ ও সরকারের উত্তরণের পথ

হাইড্রোজেন পারক্সাইড, দারিদ্র্য এবং সবুজ জ্বালানি: টাইম-সিরিজ প্রমাণ ও সরকারের উত্তরণের পথ

by admin
September 16, 2026
0
14

প্রফেসর ড. মুহম্মদ মাহবুব আলী, পোস্ট ডক ম্যাক্রো ও আর্থিক অর্থনীতিবিদ, আইটি বিশেষজ্ঞ, উদ্যোক্তা বিশেষজ্ঞ বাংলাদেশ একটি উল্লেখযোগ্য নিম্ন-মধ্যম আয়ের...

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আমাদের বিভাগ সমূহ

সাম্প্রতিক পোস্ট

  • জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান September 20, 2026
  • রিয়াদে হুথিদের ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা September 20, 2026
  • ইয়েমেনে ২৪ ঘণ্টায় সৌদির ২৬ বিমান অভিযান, দাবি হুথিদের September 20, 2026
  • অপ্রতিমের হত্যার বিচার দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ September 20, 2026
  • অপ্রতিম হত্যার রহস্য অনেকটাই উন্মোচিত, দাবি পুলিশের September 20, 2026
  • অপ্রতিমের প্রথম জানাজা সম্পন্ন September 20, 2026
  • বিরোধীদলের লং মার্চ গণতন্ত্রের জন্য হুমকি: পানিসম্পদ মন্ত্রী September 19, 2026
  • কোন গ্রেডে বেতন কত শতাংশ বাড়ল September 19, 2026
  • দাবি না মানলে ৮ দফা এক দফায় পরিণত হতে পারে: জামায়াত আমির September 19, 2026
  • পাবনায় ১০ বছরের শিশু ধর্ষণ-হত্যা: প্রধান অভিযুক্তের বাড়িতে বিক্ষুব্ধ জনতার তাণ্ডব September 19, 2026
  • রাজনীতিতে আওয়ামী লীগ কোনো ইনডোর গেম নয়, এই দল বৈশাখী ঝড়ে ভেসে আসা দল নয় – আবদুস সবুর September 19, 2026
  • বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ বন্ধের ঘটনায় আসিফ নজরুলের বিচারের দাবি-এম এ আলীম সরকার-এর September 19, 2026
  • মুক্তিযুদ্ধের সংগঠক হাজী আঃ রব প্রয়াণে জেএসএফ-বাংলাদেশ এবং বাংলাদেশ হিউম্যান রাইটস এর শোক প্রকাশ September 19, 2026
  • সন্দ্বীপের পণ্ডিতের হাটে শ্রমিক দলের নেতাকে গুলি September 19, 2026
  • নলডাঙ্গা থানার নবাগত ওসির শুভেচ্ছা বার্তা September 19, 2026
  • ১৪ দিন ধরে নিখোঁজ বনপাড়ার ব্যবসায়ী মাহাবুল আলম! September 19, 2026
  • নবীনগরে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান September 19, 2026
  • পলাশবাড়ী উপজেলায় গৃহবধূর গলাকাটা লাশ উদ্ধার এলাকায় চাঞ্চল্য September 19, 2026
  • গাইবান্ধায় সদর উপজেলায় জনগণের উদ্যোগে ঝিনিয়ার বিলে স্বেচ্ছাশ্রমে খাল খনন September 19, 2026
  • সীরাতুন্নবী (সা.) উপলক্ষে বিশ্বনাথে শ্রমিক কল্যাণ ফেডারেশনের আলোচনা সভা অনুষ্ঠিত September 19, 2026
  • নলডাঙ্গায় ভ্রাম্যমান আদালতে দুই জনকে কারাদণ্ড প্রদান September 19, 2026
  • নলডাঙ্গায় যুবদলের উদ্যোগে মশক নিধন অভিযান September 19, 2026
  • নরসিংদীতে নামাজরত অবস্থায় বৃদ্ধ মহিলাকে কুপিয়ে হত্যা গ্রেফতার ৩ September 19, 2026
  • জাতীয় বিশ্ববিদ্যালয়কে শিক্ষার মান উন্নয়নে আরও দায়িত্ব নিতে হবে September 19, 2026
  • গাইবান্ধা সদর উপজেলায় ৫নং বল্লমঝাড় ইউনিয়নের আয়োজনে ‘আন্তঃগ্রাম ফুটবল টুর্নামেন্ট-২০২৬’ এর শুভ উদ্বোধন September 18, 2026
  • নবীনগর পশ্চিমাঞ্চল প্রেসক্লাবের আনুষ্ঠানিক যাত্রা শুরু September 18, 2026
  • গুইমারা রামসু বাজারে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে সেনাবাহিনী September 17, 2026
  • রামগড় বিজিবির অভিযানে কয়লারমুখ সীমান্তে ভারতীয় গরু জব্দ September 17, 2026
  • মশা মারতে অনিয়মের অভিযোগ, ডিএসসিসিতে দুদকের অভিযান September 17, 2026
  • র‍্যাব আর র‍্যাব নয়, এখন এসআরবি September 17, 2026

Recent Comments

    দৈনিক দেশের সংবাদ

    02 ফেব্রুয়ারি 2012, আমি নির্ভীক, আমি ভয় পাই না, আমি দেশের কথা বলব, স্বাধীনতার কথা বলব, জনগণের কথা বলব। এর সাহসী সাংবাদিকতা, সমৃদ্ধ বিষয়বস্তু এবং অনন্য বিন্যাস এবং নকশা সহ উপস্থাপনার কারণে, দেশের সংবাদ দ্রুত মানুষের হৃদয় জয় করে, এমনকি সবচেয়ে পরিশীলিত এবং দূরদর্শী পাঠকদের আনুগত্য বাড়িয়ে তোলে।

    আমাদের অনুসরণ করো

    প্রশাসক

      [wps_visitor_counter]

      [wps_visitor_counter]

      বিষয়শ্রেণী দ্বারা ব্রাউজ করুন

      • /প্রবাসী খবর
      • অপরাধ
      • আইন/আদালত
      • আলোচিত নিউজ/ছবি
      • ইতিহাসের পাতায়
      • ইসলাম ধর্ম
      • কবিতা/ছড়া/সাহিত্য
      • করোনাভাইরাস
      • খুলনা বিভাগ
      • খেলা ধুলা
      • চট্টগ্রাম বিভাগ
      • চাকরি
      • জাতীয়
      • জেনেনিন আপনার রাশিফল
      • ঢাকা বিভাগ
      • তথ্যপ্রযুএি
      • নামাজের সূচি
      • নারী কর্মীরা প্রযুক্তিতে ন্যায্যতা
      • ন্তর্জাতিক
      • প্রশাসন
      • বরিশাল বিভাগ
      • বাণিজ্য
      • বাংলাদেশ
      • বাংলাদেশের সকল ক্যাম্পাস
      • বিনোদন
      • বিভাগ সমূহ
      • বিশেষ সংবাদ
      • বিশ্ব
      • ভারত/কলিকাতা
      • মতামত
      • ময়মনসিংহ বিভাগ
      • রংপুর বিভাগ
      • রাজধানী ঢাকা
      • রাজনীতি
      • রাজশাহী বিভাগ
      • রুপচচাৃ/বিউটি পার্লার
      • লাইফস্টাইল
      • শিক্ষা
      • স।রাদেশ
      • সর্বশেষ
      • সাংবাদিক/মিডিয়া
      • সিলেট বিভাগ
      • স্বাস্থ্য
      • হিন্দু সহ অন্যান্য
      • হোম
      জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

      জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

      September 20, 2026
      রিয়াদে হুথিদের ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা

      রিয়াদে হুথিদের ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা

      September 20, 2026
      ইয়েমেনে ২৪ ঘণ্টায় সৌদির ২৬ বিমান অভিযান, দাবি হুথিদের

      ইয়েমেনে ২৪ ঘণ্টায় সৌদির ২৬ বিমান অভিযান, দাবি হুথিদের

      September 20, 2026
      • সম্পর্কিত
      • যোগাযোগ
      • শর্তাবলী
      • গোপনীয়তা নীতি
      • বিজ্ঞাপন দিন

      © ২০১২ জহির হাওলাদার পরিচালিত দেশের সংবাদ >> কপিরাইট : বাণিজ্যিক উদ্দেশ্যে দেশের সংবাদ নিউজের সামগ্রীগুলির কোনও অননুমোদিত ব্যবহার বা পুনরুত্পাদন কঠোরভাবে নিষিদ্ধ এবং আইনী পদক্ষেপের জন্য দায়বদ্ধ কপিরাইট লঙ্ঘনকে গঠন করে। - Website Designer & SEO Specialist By Mr. Nirob

      Welcome Back!

      Login to your account below

      Forgotten Password?

      Retrieve your password

      Please enter your username or email address to reset your password.

      Log In
      No Result
      View All Result
      • হোম
      • সর্বশেষ
      • বিশেষ সংবাদ
      • বাংলাদেশ
      • করোনাভাইরাস
      • রাজনীতি
      • বিশ্ব
      • বাণিজ্য
      • বিভাগ সমূহ
        • ঢাকা বিভাগ
        • চট্টগ্রাম বিভাগ
        • সিলেট বিভাগ
        • খুলনা বিভাগ
        • রাজশাহী বিভাগ
        • বরিশাল বিভাগ
        • রংপুর বিভাগ
        • ময়মনসিংহ বিভাগ
      • চাকরি
      • খেলা ধুলা
      • বিনোদন
      • মতামত
      • লাইফস্টাইল

      © ২০১২ জহির হাওলাদার পরিচালিত দেশের সংবাদ >> কপিরাইট : বাণিজ্যিক উদ্দেশ্যে দেশের সংবাদ নিউজের সামগ্রীগুলির কোনও অননুমোদিত ব্যবহার বা পুনরুত্পাদন কঠোরভাবে নিষিদ্ধ এবং আইনী পদক্ষেপের জন্য দায়বদ্ধ কপিরাইট লঙ্ঘনকে গঠন করে। - Website Designer & SEO Specialist By Mr. Nirob

      %d