ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ উপলক্ষে ভোট গ্রহণকারী কর্মকর্তাগণের দক্ষতা বৃদ্ধি ও সুষ্ঠু নির্বাচন আয়োজনের লক্ষ্যে শুক্রবার নওগাঁর আত্রাই উপজেলা পরিষদ অডিটোরিয়ামে অনুষ্ঠিত এক প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে জেলা প্রশাসক এই কথাগুলো বলেন। জেলা নির্বাচন অফিসের আয়োজনে এবং উপজেলা প্রশাসন ও উপজেলা নির্বাচন অফিসের বাস্তবায়নে প্রশিক্ষণ কর্মশালাটি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে আত্রাই উপজেলা নির্বাহী অফিসার শেখ মোঃ আলাউল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম, জেলা নির্বাচন অফিসার মোঃ আব্দুল মোত্তালিব। প্রশিক্ষণে ভোটগ্রহণের নিয়মাবলি, দায়িত্ব পালন, আইনশৃঙ্খলা সমন্বয়, ব্যালট/ইভিএম ব্যবস্থাপনা, ঝুঁকিপূর্ণ কেন্দ্র মোকাবিলা এবং ভোটারদের নির্বিঘ্নে ভোট প্রদান নিশ্চিতকরণ বিষয়ে বিস্তারিত দিক নির্দেশনা প্রদান করা হয়।
অনুষ্ঠানে বিশেষ অতিথি পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম বলেন নির্বাচনের আনুষ্ঠানিক ডামাডোল বাজার আগে থেকেই জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে জেলা পুলিশের পুরো টিম কঠোর পরিশ্রম করে আসছে। নওগাঁর স্বার্থে জেলা পুলিশ যে কোন ধরণের অপরাধমূলক কর্মকান্ডকে কঠোর হাতে দমন করতে বদ্ধ পরিকর। জেলাবাসীর সার্বিক সহযোগিতা নিয়ে জেলা পুলিশ বড় ধরণের কোন সহিংসতা ছাড়াই আসন্ন সংসদ নির্বাচনকে শেষ করতে সর্বদাই প্রস্তুত রয়েছে। যদি কোন ব্যক্তি ঘোলা পানিতে মাছ শিকার করতে চান তাহলে জেলা পুলিশ তাকে কঠোর হাতে দমন করতে বাধ্য হবে। এই অঞ্চলের মানুষ শান্তি প্রিয় তাই এই জেলাতে একটি সুন্দর, উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে আসন্ন নির্বাচনের ভোট গ্রহণ সম্পন্ন হওয়ার আশা প্রকাশ করেন এই কর্মকর্তা।








