Friday, October 16, 2026
  • সম্পর্কিত
  • যোগাযোগ
  • শর্তাবলী
  • গোপনীয়তা নীতি
  • বিজ্ঞাপন দিন
  • Login
দৈনিক দেশের সংবাদ
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • বাংলাদেশ
  • করোনাভাইরাস
  • রাজনীতি
  • বিশ্ব
  • বাণিজ্য
  • বিভাগ সমূহ
    • ঢাকা বিভাগ
    • চট্টগ্রাম বিভাগ
    • সিলেট বিভাগ
    • খুলনা বিভাগ
    • রাজশাহী বিভাগ
    • বরিশাল বিভাগ
    • রংপুর বিভাগ
    • ময়মনসিংহ বিভাগ
  • চাকরি
  • খেলা ধুলা
  • বিনোদন
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
দৈনিক দেশের সংবাদ
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • বাংলাদেশ
  • করোনাভাইরাস
  • রাজনীতি
  • বিশ্ব
  • বাণিজ্য
  • বিভাগ সমূহ
    • ঢাকা বিভাগ
    • চট্টগ্রাম বিভাগ
    • সিলেট বিভাগ
    • খুলনা বিভাগ
    • রাজশাহী বিভাগ
    • বরিশাল বিভাগ
    • রংপুর বিভাগ
    • ময়মনসিংহ বিভাগ
  • চাকরি
  • খেলা ধুলা
  • বিনোদন
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
দৈনিক দেশের সংবাদ
No Result
View All Result
Home বিশেষ সংবাদ

প্রকাশ্য দিবালোকে যুবকের হাতে পাথরের আঘাতে এক তরুণের মৃত্যু

admin by admin
July 13, 2025
in বিশেষ সংবাদ, মতামত
Reading Time: 1 min read
0 0
A A
0
0
SHARES
3
VIEWS
Share on FacebookShare on Twitter
“মতামত”
(মোহাম্মদ সোহেল)
সোহাগকে পাথর দিয়ে পিটিয়ে নির্মম হত্যাকাণ্ড সমাজের গভীরে পাথুরে হয়ে যাওয়া নৈতিকতার স্তরের কথাই যেন চিৎকার করে বলছে। প্রকাশ্য দিবালোকে যুবকের হাতে পাথরের আঘাতে এক তরুণের মৃত্যু। এটি শুধু একটি হত্যাকাণ্ড নয়; এটি আমাদের সমাজের কঙ্কালসার চিত্র, যেখানে মূল্যবোধের ভিত্তি যেন পাথরের নিচে চাপা পড়ে গেছে। এই ঘটনার নিষ্ঠুরতা শিউরে ওঠার মতো। পাথর দিয়ে মাথা ভাঙা এটি আদিম সহিংসতার প্রতীক। চাঁদাবাজির মতো জঘন্য অপরাধে জড়িত হওয়া, টাকা না পেলে নির্দ্বিধায় হত্যা করার পরিকল্পনা ও তা বাস্তবায়ন এইসব কাজে যে যুবকেরা জড়িত, তারা আমাদেরই সন্তান, প্রতিবেশী। প্রশ্ন জাগে, কীভাবে মানুষের জীবন নেওয়াকে এত তুচ্ছ মনে করে? কোন বিকৃত মূল্যবোধ, কোন অন্ধকার পথে হাঁটছে আমাদের একটি অংশ? মঈন ও তার সহযোগীদের এই নৃশংসতা শুধু তাদের ব্যক্তিগত পতন নয়, এটি আমাদের শিক্ষাব্যবস্থা, পারিবারিক বন্ধন, সামাজিক নিয়ন্ত্রণ এবং যুবসমাজের দিকনির্দেশনার মারাত্মক ব্যর্থতার দিকে অঙ্গুলি নির্দেশ করে। ১২ জুলাই পুরান ঢাকার হৃৎপিণ্ডে, স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালের সামনে, ভাঙারি ব্যবসায়ী সোহাগের নির্মম হত্যাকাণ্ড শুধু একটি জীবন কেড়ে নেয়নি; এটি আমাদের সম্মিলিত বিবেক, আইনের শাসন ও রাজনৈতিক সংস্কৃতির উপর এক করুণ আঘাত হেনেছে। দিনদুপুরে পাথর দিয়ে পিটিয়ে নৃশংসতা হত্যা, এটি  একটি অপরাধই নয়, এটি আমাদের সামাজিক নিরাপত্তাব্যবস্থার ভিত নাড়া দিয়েছে। সোহাগ হত্যাকাণ্ডের প্রথম ও প্রধান বার্তা হলো নাগরিক নিরাপত্তার চরম সংকট। যখন একটি ব্যস্ত হাসপাতালের গেটে, রাজধানীর কেন্দ্রস্থলে, একজন সাধারণ ব্যবসায়ী এত নিষ্ঠুরভাবে খুন হতে পারেন, তখন প্রশ্ন ওঠে সাধারণ মানুষ কোথায় নিরাপদ?।
ঘটনায় জড়িত থাকার সন্দেহে এ পর্যন্ত পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার কৃতদের মধ্যে প্রধান সন্দেহভাজন মাহমুদুল হাসান মহিন (৪১) এবং তারেক রহমান রবিন (২২) কে কোতোয়ালী থানায় দায়ের হওয়া হত্যা মামলা ও অস্ত্র আইনের দুটি পৃথক মামলায় বিভিন্ন মেয়াদে রিমান্ডে নেওয়া হয়েছে। এই গ্রেপ্তারগুলি কি শুধু প্রতিক্রিয়া, নাকি দীর্ঘমেয়াদী অপরাধ দমনের কৌশলের অংশ?
অস্ত্র আইনে পৃথক মামলা দায়েরের খবর স্বস্তিদায়ক, কিন্তু অভিজ্ঞতা বলে, শুধু গ্রেপ্তার ও মামলা দিয়ে এই ধরনের সুপরিকল্পিত হত্যার মূল উৎপাটন সম্ভব নয়। প্রয়োজন গভীর তদন্ত, অপরাধের পেছনের অর্থনৈতিক ও রাজনৈতিক সংযোগ উন্মোচন, এবং দ্রুততম সময়ে রায় নিশ্চিত করা। এই ঘটনায় সবচেয়ে উদ্বেগজনক দিকটি হলো বিএনপি কর্তৃক সংশ্লিষ্ট দুই যুবদল নেতাকে বহিষ্কারের খবর। এই জঘন্য ঘটনার সাথে জড়িতদের বিষয়ে প্রশ্ন তোলে বহিষ্কারই কি যথেষ্ট? রাজনৈতিক দলগুলোর, বিশেষ করে যুব সংগঠনগুলোর, দায়বদ্ধতা কোথায়? দলীয় কর্মীরা যখন এমন অপরাধে জড়িয়ে পড়ে, তখন দলের জন্য শুধু বহিষ্কারের চেয়ে বড় দায়িত্ব হলো এ হত্যাকাণ্ডের তদন্তে পূর্ণ সহযোগিতা করা এবং দোষীদের বিচারের কাঠগড়ায় দাঁড় করাতে সাহায্য করা। দলের ভেতর অপরাধীর প্রবণতা, চাঁদাবাজি বা সন্ত্রাসের সাথে জড়িত ব্যক্তিদের শনাক্ত করে কঠোর পদক্ষেপ নেওয়া। “বহিষ্কার” প্রায়শই দায় এড়ানোর একটি রাজনৈতিক কৌশল। জনগণ প্রত্যাশা করে তার চেয়ে অনেক বেশি। কারণ বিএনপি একটি জবাবদিহিমূলক ও দায়িত্বশীল রাজনৈতিক দল।
সোহাগ দীর্ঘদিন ধরে ভাঙারি ব্যবসার সাথে জড়িত ছিলেন। এই পেশা, যাকে প্রায়ই ‘নিম্নস্তরের’ হিসেবে দেখা হয়, কিন্তু এটি পুনর্ব্যবহারযোগ্য বর্জ্য ব্যবস্থাপনার গুরুত্বপূর্ণ চাকার অংশ। সোহাগের মতো অসংখ্য মানুষ এই খাতে নিরাপত্তাহীনতা ও চাঁদাবাজির শিকার। তাদের জীবনের মূল্য কি সমাজে কম? তাদের রক্ষায় রাষ্ট্র ও আইন প্রয়োগকারী সংস্থার ভূমিকা কি যথেষ্ট? সোহাগ হত্যা শুধু একজন ব্যক্তির মৃত্যু নয়, এটি একটি পুরো প্রান্তিক শ্রেণির  নিরাপত্তাহীনতারও প্রতীক।
সোহাগ হত্যাকাণ্ড আমাদের সামনে কয়েকটি মৌলিক প্রশ্ন উত্থাপন করে, আইনের শাসন কি শুধু কাগজে-কলমে, নাকি রাস্তায়-গলিতেও সমানভাবে বলবৎ? রাজনৈতিক দলগুলো কি তাদের দায়িত্ব পালনে প্রস্তুত, নাকি দুষ্কৃতীদের সাথে সম্পর্ক ছিন্ন করেই দায়িত্ব শেষ মনে করে? নাগরিকের মৌলিক অধিকার ‘নিরাপত্তা’ নিশ্চিত করতে রাষ্ট্রের প্রতিষ্ঠানগুলো কতটা সক্ষম ও আন্তরিক?
সোহাগের রক্ত বৃথা যেতে দেওয়া যায় না। পাঁচজন গ্রেপ্তার এবং দুই রাজনৈতিক কর্মীর বহিষ্কার প্রাথমিক পদক্ষেপ মাত্র। এখন প্রয়োজন, দ্রুত, স্বচ্ছ ও নিরপেক্ষ তদন্ত ও বিচারিক প্রক্রিয়া, যাতে প্রকৃত হোতারা এবং হত্যার কারণ উদঘাটিত হয়। রাজনৈতিক দলগুলোর কাছ থেকে সক্রিয় সহযোগিতা ও অভ্যন্তরীণ শৃঙ্খলা নিশ্চিত করার কঠোর অঙ্গীকার।
ভাঙারি ব্যবসায়ীসহ সকল প্রান্তিক পেশাজীবীর নিরাপত্তা নিশ্চিত করতে কার্যকর পদক্ষেপ। পুরান ঢাকাসহ সারা দেশে চাঁদাবাজি ও সন্ত্রাস দমনে জিরো টলারেন্স নীতি গ্রহণ এবং আইন প্রয়োগকারী সংস্থার সক্ষমতা বৃদ্ধি করা। সোহাগের মৃত্যু আমাদের স্মরণ করিয়ে দেয় একটি সভ্য সমাজ তখনই গড়ে ওঠে যখন তার প্রতিটি নাগরিক নিরাপদে, মর্যাদার সাথে বাঁচার নিশ্চয়তা পায়। আইনের শাসন কেবল ক্ষমতাবানদের জন্য নয়, সবার জন্য সমানভাবে প্রযোজ্য এই প্রত্যয়ই হবে সোহাগের প্রতি প্রকৃত শ্রদ্ধা নিবেদন। নইলে, প্রতিটি সোহাগ হত্যা আমাদের সভ্যতার মৃত্যুপথযাত্রাকেই ত্বরান্বিত করবে। যারা সহিংসতার পথে পা বাড়িয়েছে, তাদের শুধু শাস্তি দিলেই হবে না, তাদের পুনর্বাসনের ব্যবস্থা করতে হবে। স্কুল-কলেজ থেকে শুরু করে পরিবার এবং সামাজিক প্রতিষ্ঠানগুলোকে তরুণ প্রজন্মের মধ্যে মানবিকতা, সহনশীলতা, আইনের প্রতি শ্রদ্ধা এবং অহিংস সমাধানের মূল্যবোধ জাগ্রত করতে জোরালো ভূমিকা নিতে হবে। যে এলাকায় দীর্ঘদিন ধরে চাঁদাবাজি চলছে, সেখানে স্থানীয় থানা/পুলিশের ভূমিকা কি ছিল? তাদের দায়িত্বে অবহেলা বা যোগসাজশের অভিযোগ থাকলে তার তদন্ত করে দৃষ্টান্তমূলক ব্যবস্থা নিতে হবে। জনগণের আস্থা ফিরিয়ে আনতে হবে।
সোহাগের রক্তে রঞ্জিত পাথরগুলো শুধু তার জীবন কেড়ে নেয়নি; তা আমাদের সমাজের বিবেককেও আঘাত করেছে। এই পাথরগুলো যেন আমাদের ঘুম ভাঙানোর অ্যালার্ম। যদি এখনই আমরা জাগ্রত না হই, যদি এখনই কঠোর হস্তে অপরাধ দমন না করি, যদি এখনই তরুণ প্রজন্মকে মানবিক মূল্যবোধে ফিরিয়ে আনার চেষ্টা না করি, তাহলে এই পাথুরে আঘাতে ভেঙে পড়বে সমাজের শেষ অবশিষ্ট নৈতিক কাঠামো।এর সঠিক জবাবদিহিতা এবং পুনরুজ্জীবিত নৈতিকতার সুদৃঢ় প্রসারিত বাস্তবতায় পাথুরে হৃদয় ভেঙে মানবিকতার সূর্যোদয় ঘটাতে হবে।
Views: 156

Share this:

  • Share on Facebook (Opens in new window) Facebook
  • Share on X (Opens in new window) X
  • Email a link to a friend (Opens in new window) Email
  • Print (Opens in new window) Print

Like this:

Like Loading…

Related

admin

admin

সম্পর্কিত পোস্ট

২ হাজারের বেশি ফিলিস্তিনি শিশুকে আটক করেছে ইসরায়েল

২ হাজারের বেশি ফিলিস্তিনি শিশুকে আটক করেছে ইসরায়েল

by admin
October 15, 2026
0
18

অধিকৃত ফিলিস্তিনে ২০২৩ সালের অক্টোবর থেকে এ পর্যন্ত ২ হাজারেরও বেশি ফিলিস্তিনি শিশুকে ইসরায়েলি বাহিনী আটক করেছে। বৃহস্পতিবার (১৫ অক্টোবর)...

উত্তরায় পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ

উত্তরায় পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ

by admin
October 15, 2026
0
12

বকেয়া বেতন পরিশোধ, মজুরি বৃদ্ধি এবং সর্বনিম্ন ৩০ হাজার টাকা মূল বেতন নির্ধারণসহ বিভিন্ন দাবিতে রাজধানীর উত্তরা আজমপুর এলাকায় টানা...

বগুড়ার গাবতলি থেকে এক ভাই আমাদের মঞ্চে তার স্ত্রীর অত্যন্ত অন্যরকম চাঞ্চল্যকর একটি ছবি পাঠিয়েছেন

বগুড়ার গাবতলি থেকে এক ভাই আমাদের মঞ্চে তার স্ত্রীর অত্যন্ত অন্যরকম চাঞ্চল্যকর একটি ছবি পাঠিয়েছেন

by admin
October 15, 2026
0
165

বগুড়ার গাবতলি থেকে এক ভাই আমাদের মঞ্চে তার স্ত্রীর অত্যন্ত অন্যরকম এবং চাঞ্চল্যকর একটি ছবি পাঠিয়েছেন, যেখানে ভাই তাদের বাড়ির...

স্বামীকে হত্যার পর ড্রামে ঢুকিয়ে সিমেন্টের ঢালাই, স্ত্রী ও তার প্রেমিকের মৃত্যুদণ্ড

স্বামীকে হত্যার পর ড্রামে ঢুকিয়ে সিমেন্টের ঢালাই, স্ত্রী ও তার প্রেমিকের মৃত্যুদণ্ড

by admin
October 14, 2026
0
115

ভারতের উত্তর প্রদেশের মিরাটে মার্চেন্ট নেভির কর্মকর্তা সৌরভ রাজপুতকে হত্যার দায়ে তার স্ত্রী মুসকান রাস্তোগি ও স্ত্রীর প্রেমিক সাহিল শুক্লাকে...

গাজীপুরে ড্রাগ ফার্মাসিউটিক্যালসের আগুন নিয়ন্ত্রণে

গাজীপুরে ড্রাগ ফার্মাসিউটিক্যালসের আগুন নিয়ন্ত্রণে

by admin
October 14, 2026
0
27

গাজীপুর: ফায়ার সার্ভিসের ২১ ইউনিট, সেনাবাহিনীর দমকলকর্মী, বিজিবি ও গাজীপুর সিটি করপোরেশনের সহায়তায় গাজীপুরের টঙ্গীতে ড্রাগ ইন্টারন্যাশনাল ফার্মাসিউটিক্যালসের কারখানার আগুন...

ঈমানের আলো ও মুক্তির ঠিকানা

ঈমানের আলো ও মুক্তির ঠিকানা

by admin
October 14, 2026
0
14

ঈমানের আলো ও মুক্তির ঠিকানা ✍️ কলমেঃ এস এম আবদুল বারেক (লেখক/প্রাবন্ধিক) - মঈনউদ্দিন মনি, চট্টগ্রাম প্রতিনিধি আল্লাহ তোমার প্রেমের...

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আমাদের বিভাগ সমূহ

সাম্প্রতিক পোস্ট

  • যুবসমাজের প্রতি হাবিবুর রহমান রনি’র অনুপ্রেরণামূলক বার্তা—যোগ্যতা ও সৃজনশীলতায় পরিচিত হোন! October 16, 2026
  • ক্যান্সার, হৃদরোগ ও ডেঙ্গু রোগীদের জীবন রক্ষাকারী ফল নাগালের বাইরে October 16, 2026
  • সাইকেল-স্কুটি থেকে সজ্জিত প্রাইভেট কারে বিদায়, আবেগে ভাসলেন শিক্ষক আলাউল কবির October 16, 2026
  • মিরসরাইয়ে পূবালী ব্যাংকের ক্যাশলেস ও ইলেকট্রনিক ব্যাংকিং বুথ উদ্বোধন October 16, 2026
  • শ্রমিক লীগ নেতা আজিজুল হক খোকনের জানাযায় সর্বস্তরের প্রবাসীর ঢল October 15, 2026
  • ইরানের নিয়ন্ত্রণাধীন হরমুজের কাছে ডুবল ২ জাহাজ October 15, 2026
  • ২ হাজারের বেশি ফিলিস্তিনি শিশুকে আটক করেছে ইসরায়েল October 15, 2026
  • শিক্ষাপ্রতিষ্ঠানে শনিবারের ছুটি নিয়ে যা জানা গেলো October 15, 2026
  • পুরোপুরিভাবে শীত নামবে কবে জানালেন আবহাওয়াবিদরা October 15, 2026
  • ৪৫তম বিসিএসে নিয়োগ পেলেন ১৭০২ জন, গেজেট প্রকাশ October 15, 2026
  • উত্তরায় পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ October 15, 2026
  • বগুড়ার গাবতলি থেকে এক ভাই আমাদের মঞ্চে তার স্ত্রীর অত্যন্ত অন্যরকম চাঞ্চল্যকর একটি ছবি পাঠিয়েছেন October 15, 2026
  • নিজের সাথে নিজের কথা বলার এই প্রক্রিয়াকে ব্রোকা এরিয়া বলা হয়। October 15, 2026
  • ঢাকার নিকেতন থেকে আমাদের কাছে এক ভাই ও তার সুন্দরী ভাবী তাদের নিজেদের একটি অত্যন্ত রোমাঞ্চকর ও সুন্দর বাস্তব ছবি পাঠিয়েছেন, October 15, 2026
  • রংপুরে ৯৬৪টি পূজামÐপে দুর্গোৎসবের প্রস্তুতি October 15, 2026
  • পবিপ্রবির উপ-উপাচার্যসহ  জেএসপিএস গবেষক দলের জাপানের গিফু বিশ্ববিদ্যালয় পরিদর্শন,সমঝোতা চুক্তির বিষয়ে আলোচনা।  October 15, 2026
  • অনলাইনে তথ্য নেই, খানসামায় সেটেলমেন্ট সেবায় ভোগান্তি October 15, 2026
  • মিরসরাইয়ে টেকসই পর্যটন উন্নয়নে বাস সার্ভিস চালুসহ নানা প্রস্তাব October 15, 2026
  • চীন থেকে শুল্ক ফাঁকি দিয়ে আনা ৪৫ লাখ টাকার প্লাস্টিকের কাঁচামাল জব্দ, গ্রেপ্তার ১ October 15, 2026
  • দিনাজপুরে বিশ্ব মান দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত October 15, 2026
  • ডোমারে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন October 15, 2026
  • সুনামগঞ্জের শান্তিগঞ্জ দুই উপজেলার ৩৫টি দলের অংশগ্রহনে দাওয়াতী উৎসব কাবাডি খেলা October 15, 2026
  •  বুধবার বাদ ফজর গুলশান আজাদ মসজিদে রাশনাফ ওয়াদুদের প্রথম জানাজা October 15, 2026
  • সংবিধান সংস্কারের অঙ্গীকার থেকে পিছু হটেছে সরকার: মামুনুল হক October 15, 2026
  • চার দশকের গান ও বন্ধুত্বের মেলবন্ধন: বনানীর আর্টিস্ট ক্লাবে প্রমিথিউস-এর পুরনো সদস্যদের নস্টালজিক পুনর্মিলনী October 15, 2026
  • বীরগঞ্জের সাহাডুবীতে দুর্গোৎসব ঘিরে উৎসবের আমেজ October 15, 2026
  • শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা জানালেন ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী মাওলানা মোঃ সাইফুল ইসলাম. October 15, 2026
  • যুক্তরাষ্ট্র জাতীয় শ্রমিক লীগের ভারপ্রাপ্ত সভাপতি মনোনিত হলেন মনজুর চৌধুরী October 15, 2026
  • ঠাকুরগাঁও- শুন্য ১ আসন নির্বাচন উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত October 15, 2026
  • মদনে শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা জানিয়েছেন বিএনপি নেতা মোঃ জিয়াউর রহমান জিয়া, October 15, 2026

Recent Comments

    দৈনিক দেশের সংবাদ

    02 ফেব্রুয়ারি 2012, আমি নির্ভীক, আমি ভয় পাই না, আমি দেশের কথা বলব, স্বাধীনতার কথা বলব, জনগণের কথা বলব। এর সাহসী সাংবাদিকতা, সমৃদ্ধ বিষয়বস্তু এবং অনন্য বিন্যাস এবং নকশা সহ উপস্থাপনার কারণে, দেশের সংবাদ দ্রুত মানুষের হৃদয় জয় করে, এমনকি সবচেয়ে পরিশীলিত এবং দূরদর্শী পাঠকদের আনুগত্য বাড়িয়ে তোলে।

    আমাদের অনুসরণ করো

    প্রশাসক

      [wps_visitor_counter]

      [wps_visitor_counter]

      বিষয়শ্রেণী দ্বারা ব্রাউজ করুন

      • /প্রবাসী খবর
      • অপরাধ
      • আইন/আদালত
      • আলোচিত নিউজ/ছবি
      • ইতিহাসের পাতায়
      • ইসলাম ধর্ম
      • কবিতা/ছড়া/সাহিত্য
      • করোনাভাইরাস
      • খুলনা বিভাগ
      • খেলা ধুলা
      • চট্টগ্রাম বিভাগ
      • চাকরি
      • জাতীয়
      • জেনেনিন আপনার রাশিফল
      • ঢাকা বিভাগ
      • তথ্যপ্রযুএি
      • নামাজের সূচি
      • নারী কর্মীরা প্রযুক্তিতে ন্যায্যতা
      • ন্তর্জাতিক
      • প্রশাসন
      • বরিশাল বিভাগ
      • বাণিজ্য
      • বাংলাদেশ
      • বাংলাদেশের সকল ক্যাম্পাস
      • বিনোদন
      • বিভাগ সমূহ
      • বিশেষ সংবাদ
      • বিশ্ব
      • ভারত/কলিকাতা
      • মতামত
      • ময়মনসিংহ বিভাগ
      • রংপুর বিভাগ
      • রাজধানী ঢাকা
      • রাজনীতি
      • রাজশাহী বিভাগ
      • রুপচচাৃ/বিউটি পার্লার
      • লাইফস্টাইল
      • শিক্ষা
      • স।রাদেশ
      • সর্বশেষ
      • সাংবাদিক/মিডিয়া
      • সিলেট বিভাগ
      • স্বাস্থ্য
      • হিন্দু সহ অন্যান্য
      • হোম
      যুবসমাজের প্রতি হাবিবুর রহমান রনি’র অনুপ্রেরণামূলক বার্তা—যোগ্যতা ও সৃজনশীলতায় পরিচিত হোন!

      যুবসমাজের প্রতি হাবিবুর রহমান রনি’র অনুপ্রেরণামূলক বার্তা—যোগ্যতা ও সৃজনশীলতায় পরিচিত হোন!

      October 16, 2026
      ক্যান্সার, হৃদরোগ ও ডেঙ্গু রোগীদের জীবন রক্ষাকারী ফল নাগালের বাইরে

      ক্যান্সার, হৃদরোগ ও ডেঙ্গু রোগীদের জীবন রক্ষাকারী ফল নাগালের বাইরে

      October 16, 2026
      সাইকেল-স্কুটি থেকে সজ্জিত প্রাইভেট কারে বিদায়, আবেগে ভাসলেন শিক্ষক আলাউল কবির

      সাইকেল-স্কুটি থেকে সজ্জিত প্রাইভেট কারে বিদায়, আবেগে ভাসলেন শিক্ষক আলাউল কবির

      October 16, 2026
      • সম্পর্কিত
      • যোগাযোগ
      • শর্তাবলী
      • গোপনীয়তা নীতি
      • বিজ্ঞাপন দিন

      © ২০১২ জহির হাওলাদার পরিচালিত দেশের সংবাদ >> কপিরাইট : বাণিজ্যিক উদ্দেশ্যে দেশের সংবাদ নিউজের সামগ্রীগুলির কোনও অননুমোদিত ব্যবহার বা পুনরুত্পাদন কঠোরভাবে নিষিদ্ধ এবং আইনী পদক্ষেপের জন্য দায়বদ্ধ কপিরাইট লঙ্ঘনকে গঠন করে। - Website Designer & SEO Specialist By Mr. Nirob

      Welcome Back!

      Login to your account below

      Forgotten Password?

      Retrieve your password

      Please enter your username or email address to reset your password.

      Log In
      No Result
      View All Result
      • হোম
      • সর্বশেষ
      • বিশেষ সংবাদ
      • বাংলাদেশ
      • করোনাভাইরাস
      • রাজনীতি
      • বিশ্ব
      • বাণিজ্য
      • বিভাগ সমূহ
        • ঢাকা বিভাগ
        • চট্টগ্রাম বিভাগ
        • সিলেট বিভাগ
        • খুলনা বিভাগ
        • রাজশাহী বিভাগ
        • বরিশাল বিভাগ
        • রংপুর বিভাগ
        • ময়মনসিংহ বিভাগ
      • চাকরি
      • খেলা ধুলা
      • বিনোদন
      • মতামত
      • লাইফস্টাইল

      © ২০১২ জহির হাওলাদার পরিচালিত দেশের সংবাদ >> কপিরাইট : বাণিজ্যিক উদ্দেশ্যে দেশের সংবাদ নিউজের সামগ্রীগুলির কোনও অননুমোদিত ব্যবহার বা পুনরুত্পাদন কঠোরভাবে নিষিদ্ধ এবং আইনী পদক্ষেপের জন্য দায়বদ্ধ কপিরাইট লঙ্ঘনকে গঠন করে। - Website Designer & SEO Specialist By Mr. Nirob

      %d