Sunday, October 11, 2026
  • সম্পর্কিত
  • যোগাযোগ
  • শর্তাবলী
  • গোপনীয়তা নীতি
  • বিজ্ঞাপন দিন
  • Login
দৈনিক দেশের সংবাদ
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • বাংলাদেশ
  • করোনাভাইরাস
  • রাজনীতি
  • বিশ্ব
  • বাণিজ্য
  • বিভাগ সমূহ
    • ঢাকা বিভাগ
    • চট্টগ্রাম বিভাগ
    • সিলেট বিভাগ
    • খুলনা বিভাগ
    • রাজশাহী বিভাগ
    • বরিশাল বিভাগ
    • রংপুর বিভাগ
    • ময়মনসিংহ বিভাগ
  • চাকরি
  • খেলা ধুলা
  • বিনোদন
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
দৈনিক দেশের সংবাদ
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • বাংলাদেশ
  • করোনাভাইরাস
  • রাজনীতি
  • বিশ্ব
  • বাণিজ্য
  • বিভাগ সমূহ
    • ঢাকা বিভাগ
    • চট্টগ্রাম বিভাগ
    • সিলেট বিভাগ
    • খুলনা বিভাগ
    • রাজশাহী বিভাগ
    • বরিশাল বিভাগ
    • রংপুর বিভাগ
    • ময়মনসিংহ বিভাগ
  • চাকরি
  • খেলা ধুলা
  • বিনোদন
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
দৈনিক দেশের সংবাদ
No Result
View All Result
Home বাংলাদেশ

প্রকৃতির প্রতিশোধ: বৃষ্টির দান বাংলাদেশকে আমরা যেভাবে ‘বস্তি’ বানাচ্ছি

admin by admin
July 18, 2026
in বাংলাদেশ, বিশেষ সংবাদ, রাজধানী ঢাকা
Reading Time: 1 min read
1 0
A A
0
প্রকৃতির প্রতিশোধ: বৃষ্টির দান বাংলাদেশকে আমরা যেভাবে ‘বস্তি’ বানাচ্ছি
0
SHARES
24
VIEWS
Share on FacebookShare on Twitter

 

সাজিদ বিন বশির, স্টাফ রিপোর্টার (ঢাকা)
সপ্তদশ শতকে যখন ওলন্দাজ পর্যটকরা এ দেশে এসেছিলেন, তারা ঢাকাকে তুলনা করেছিলেন ভেনিসের সাথে। কারণ, চারপাশের নদী আর ভেতরের জালের মতো ছড়িয়ে থাকা খালই ছিল এ শহরের প্রাণ। কিন্তু আজ ২০২৬ সালের আধুনিক ঢাকায় দাঁড়িয়ে সামান্য বৃষ্টিতেই যখন বুক সমান পানিতে আমাদের হাবুডুবু খেতে হয়, তখন প্রশ্ন জাগে— ভুলটা আসলে কোথায় ছিল?
ভুলটা ছিল আমাদের ভাবনায়। আমরা ভুলে গেছি, ভৌগোলিক ও বৈজ্ঞানিকভাবে বাংলাদেশ আসলে “বৃষ্টির দান”।
বাংলাদেশ কোনো সাধারণ ভূখণ্ড নয়। টেকটনিক প্লেটের খেলায় আর হিমালয়ের বুক চিরে নেমে আসা কোটি কোটি টন পলির চাদরে ঢাকা এক জাদুকরী বদ্বীপ। বৈজ্ঞানিক পরিভাষায় যাকে আমরা বলি ‘বেঙ্গল বেসিন’।
সহজ কথায়, বাংলাদেশ আসলে চরের মাঝে নদী নয়, বরং একটি বিশাল নদীর বুকে জেগে ওঠা অসংখ্য চরের সমষ্টি। আজ আমরা যাকে শত শত ভিন্ন নদী নামে ডাকি, অতীতে তারা সবাই ছিল এক ও অভিন্ন এক জলধারা। সুন্দরবনে গেলে আজও এই আদিম রূপটি চাক্ষুষ করা যায়। বৃষ্টি আর হিমালয় না থাকলে এই পলি আসতো না, আর পলি না আসলে আজকের বাংলাদেশের জন্মই হতো না।
প্রকৃতির এই সহজ সত্যটাকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে আমরা যখন উন্নয়নের নামে নদী-নালা, খাল-বিল দখল করতে শুরু করলাম, তখন থেকেই মূলত আমাদের আত্মহননের যাত্রা শুরু হলো।
ঐতিহাসিক সত্য: অতীতে একটানা ১৫ দিন অবিরাম বৃষ্টি হলেও ঢাকায় জলাবদ্ধতা হতো না। কারণ পানি নেমে যাওয়ার জন্য চারপাশের খাল ও নদীগুলো ছিল উন্মুক্ত।
আজকের ঢাকা এবং তার আশেপাশের মানচিত্রের দিকে তাকালে গা শিউরে ওঠে। একসময়ের প্রাকৃতির জলাধারগুলোকে আমরা কীভাবে কংক্রিটের জঙ্গল বানিয়েছি, তার কিছু নমুনা দেখে নেওয়া যাক:
উত্তরা থার্ড ফেজ ও পূর্বাচল: উত্তরা, আশুলিয়া, আমিনবাজার কিংবা গাজীপুরের কাশিমপুর ছিল মূলত হাওরের মতো নিম্নাঞ্চল। বর্ষায় এগুলো অথৈ পানিতে ভেসে থাকতো। উত্তরা থার্ড ফেজ কিংবা পূর্বাচলের মতো নিচু জমি ভরাট করা প্রকৃতির বিরুদ্ধে এক প্রকার অপরাধ।
বসুন্ধরা, আফতাবনগর ও আমুলিয়া: বনশ্রীর পরের আমুলিয়া বা আফতাবনগর ছিল ঢাকার পূর্বদিকের পানি নিষ্কাশনের মূল পথ। আজ সেখানে একের পর এক আবাসন প্রকল্প। পানি জমলে তা সরার আর কোনো রাস্তাই অবশিষ্ট নেই।
রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) যেন আজ ‘রাজধানী অধঃপতন কর্তৃপক্ষ’-এ পরিণত হয়েছে। পরিবেশের তোয়াক্কা না করে, স্থানীয়দের ভূমিহীন করে শুধু প্লট বাণিজ্যের খাতিরে ঢাকার ফুসফুস ও জলাশয়গুলোকে ধ্বংস করা হয়েছে।
সরকার এখন আব্দুল্লাহপুর-আশুলিয়া রুটে সড়ক তুলে দিয়ে এলিভেটেড এক্সপ্রেসওয়ে করছে যাতে নিচে পানি প্রবাহিত হতে পারে। কিন্তু একদিকে যখন এই শুভবুদ্ধির উদয় হচ্ছে, অন্যদিকে তখন আমিনবাজারে মধুমতী মডেল টাউন বা নিম্নাঞ্চলে মেগা প্রজেক্টের কাজ ঠিকই চলছে। এই দ্বিচারিতা ঢাকাকে বাঁচাতে পারবে না।
ড্রেনেজ ব্যবস্থার সীমাবদ্ধতা ও সাভারের বাস্তবতা
অনেকে প্রশ্ন তোলেন, এত ড্রেন ও বক্স কালভার্ট করার পরও কেন পানি জমে? উত্তরটা খুব সহজ— অঙ্কের হিসাব।
একটি বিশাল নিম্নাঞ্চল বা হাওর কোটি কোটি গ্যালন পানি ধারণ করতে পারে। কিন্তু কংক্রিটের তৈরি কয়েক ফিটের ড্রেন কখনোই সেই বিপুল জলরাশি বয়ে নিয়ে যাওয়ার ক্ষমতা রাখে না। ড্রেন কখনো নদীর বিকল্প হতে পারে না।
সাভারের কথাই ধরা যাক। যে সাভারে মানুষ একসময় বর্ষাকালে নৌকা বা ভেলা নিয়ে ঘুরে বেড়াতো, সেখানে আজ কলকারখানা আর অপরিকল্পিত আবাসন। অথচ মাত্র ৪০০ মিটার দূরেই বংশী নদী আর ১০০ মিটার দূরেই কর্ণতলী নদী। নদী এত কাছে থাকার পরও সাভারের রাস্তাগুলোতে এখন সারা বছর নোংরা পানি জমে থাকে, যেখানে মশা-মাছি সাঁতার কাটে।
বাংলাদেশের যোগাযোগ ব্যবস্থা প্রাকৃতিকভাবেই সেরা ছিল, কারণ এ দেশের প্রতিটি গ্রামই কোনো না কোনো নদীর সাথে যুক্ত ছিল। কিন্তু আমরা সেই নৌপথকে আধুনিকায়ন না করে তথাকথিত ‘উন্নয়ন’ দেখানোর জন্য শুরু করলাম যত্রতত্র ব্রিজ ও কালভার্ট নির্মাণ।
নদীকে শাসন না করে, নদীকে মেরেই তৈরি হলো এই ব্রিজগুলো। এর পেছনে যেমন ছিল আমলা ও নেতাদের পকেট ভরার রাজনীতি, তেমনি ছিল জনগণের সস্তা ভোটের হিসাব। ফলাফল? নদীগুলো একে একে মরে গেল। আর খালের ওপর গড়ে উঠল বহুতল ভবন, যা আদতে এক একটি আধুনিক বস্তি ছাড়া আর কিছুই নয়।
পৃথিবীর অন্যতম উর্বর আর চিরসবুজ এই বদ্বীপকে আমরা মাত্র ৩০-৪০ বছরের লোভের আগুনে পুড়িয়ে এক কংক্রিটের ভাগাড়ে রূপান্তর করেছি। আজ হাহাকার শুধু ঢাকা আর চট্টগ্রাম নিয়ে। কিন্তু যেভাবে প্রতিটি উপজেলা স্তরেও খাল ও নদী ভরাট চলছে, খুব দ্রুতই এই হাহাকার সারা দেশে ছড়িয়ে পড়বে।
আগে বন্যার পানি আসতো এবং দ্রুত নেমে যেতো। কিন্তু সামনের দিনগুলোতে অতিবৃষ্টির ফলে যে জলাবদ্ধতা হবে, তা নামতে ৭ থেকে ৮ মাস সময় লেগে যাবে। প্রকৃতিকে তার পথ না দিলে, প্রকৃতি ঠিকই তার পথ করে নেবে— আর সেই পথটি হবে আমাদের বিনাশের পথ। প্রকৃতির দান এই দেশকে যদি আমরা রক্ষা করতে না পারি, তবে ইতিহাসের পাতায় আমরা কেবলই এক ‘আত্মঘাতী জাতি’ হিসেবে চিরস্মরণীয় হয়ে থাকব।
Post Views: 122

Share this:

  • Share on Facebook (Opens in new window) Facebook
  • Share on X (Opens in new window) X
  • Email a link to a friend (Opens in new window) Email
  • Print (Opens in new window) Print

Like this:

Like Loading…

Related

admin

admin

সম্পর্কিত পোস্ট

রিয়াদ বিমানবন্দরে হামলা, আহত ৪ বাংলাদেশি আইসিইউতে

রিয়াদ বিমানবন্দরে হামলা, আহত ৪ বাংলাদেশি আইসিইউতে

by admin
October 11, 2026
0
6

সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে হুতিদের হামলায় দুইজন বাংলাদেশি নিহতদের পাশাপাশি চারজন গুরুতর আহত হয়েছেন। তারা সৌদি...

নড়াইল সদর থানা পুলিশের অভিযানে প্রাইভেটকার ও ৫০ বোতল এস্কাফসহ গ্রেপ্তার

নড়াইল সদর থানা পুলিশের অভিযানে প্রাইভেটকার ও ৫০ বোতল এস্কাফসহ গ্রেপ্তার

by admin
October 11, 2026
0
28

নড়াইল সদর থানা পুলিশের অভিযানে প্রাইভেটকার ও ৫০ বোতল এস্কাফসহ গ্রেপ্তার উজ্জ্বল রায়, জেলা প্রতিনিধি নড়াইল থেকে: নড়াইল সদর থানা...

অর্ধ শত কোটি টাকার অবৈধ সম্পদ, নিজ জেলায় কর্মরত ।১২ বছর চাঁদপুর জেলা পরিষদের সার্ভেয়ার নাছির উদ্দিনের রমরমা ঘুষ বাণিজ্য

অর্ধ শত কোটি টাকার অবৈধ সম্পদ, নিজ জেলায় কর্মরত ।১২ বছর চাঁদপুর জেলা পরিষদের সার্ভেয়ার নাছির উদ্দিনের রমরমা ঘুষ বাণিজ্য

by admin
October 11, 2026
0
20

বিশেষ প্রতিনিধি চাঁদপুর জেলা পরিষদের সার্ভেয়ার নাছির উদ্দিনের রমরমা ঘুষ বাণিজ্য চাঁদপুর জেলা পরিষদের সার্ভেয়ার মোঃ নাছির উদ্দীনের বিরুদ্ধে রমরমা...

বুড়িচংয়ে শিক্ষার মানোন্নয়নে সেমিনার ও পুরস্কার বিতরণ

বুড়িচংয়ে শিক্ষার মানোন্নয়নে সেমিনার ও পুরস্কার বিতরণ

by admin
October 9, 2026
0
3

বুড়িচংয়ে শিক্ষার মানোন্নয়নে সেমিনার ও পুরস্কার বিতরণ মোঃ আবদুল্লাহ বুড়িচং (কুমিল্লা) কুমিল্লার বুড়িচং উপজেলার শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর একাডেমিক ফলাফল বিশ্লেষণ ও শিক্ষার...

জাতীয় পর্যায়ে “”শ্রেষ্ঠ গুণী শিক্ষক” সম্মাননা পেলেন রামু ক্যান্টনমেন্ট ইংলিশ স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ

জাতীয় পর্যায়ে “”শ্রেষ্ঠ গুণী শিক্ষক” সম্মাননা পেলেন রামু ক্যান্টনমেন্ট ইংলিশ স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ

by admin
October 9, 2026
0
17

জাতীয় পর্যায়ে ""শ্রেষ্ঠ গুণী শিক্ষক" সম্মাননা পেলেন রামু ক্যান্টনমেন্ট ইংলিশ স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ নিজস্ব প্রতিনিধি কক্সবাজার থেকে (কামরুন তানিয়া)...

ধর্মপাশা থেকে নিখোঁজ অবসরপ্রাপ্ত সেনাসদস্যের মরদেহ মিলল মোহনগঞ্জে

ধর্মপাশা থেকে নিখোঁজ অবসরপ্রাপ্ত সেনাসদস্যের মরদেহ মিলল মোহনগঞ্জে

by admin
October 9, 2026
0
57

ধর্মপাশা থেকে নিখোঁজ অবসরপ্রাপ্ত সেনাসদস্যের মরদেহ মিলল মোহনগঞ্জে অলি হাসান সৃজন ,স্টাফ রিপোর্টার সুনামগঞ্জের ধর্মপাশা থেকে নিখোঁজ হওয়া অবসরপ্রাপ্ত সেনাসদস্য...

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আমাদের বিভাগ সমূহ

সাম্প্রতিক পোস্ট

  • রিয়াদ বিমানবন্দরে হামলা, আহত ৪ বাংলাদেশি আইসিইউতে October 11, 2026
  • বীরগঞ্জে উত্তরবঙ্গের পরিচিত কবিয়াল ক্ষিতীশ সরকারের বাড়িতে দুর্ধর্ষ চুরি, মোটরসাইকেল-স্বর্ণালংকারসহ মালামাল লুট October 11, 2026
  • নড়াইল সদর থানা পুলিশের অভিযানে প্রাইভেটকার ও ৫০ বোতল এস্কাফসহ গ্রেপ্তার October 11, 2026
  • অর্ধ শত কোটি টাকার অবৈধ সম্পদ, নিজ জেলায় কর্মরত ।১২ বছর চাঁদপুর জেলা পরিষদের সার্ভেয়ার নাছির উদ্দিনের রমরমা ঘুষ বাণিজ্য October 9, 2026
  • বুড়িচংয়ে শিক্ষার মানোন্নয়নে সেমিনার ও পুরস্কার বিতরণ October 9, 2026
  • জাতীয় পর্যায়ে “”শ্রেষ্ঠ গুণী শিক্ষক” সম্মাননা পেলেন রামু ক্যান্টনমেন্ট ইংলিশ স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ October 9, 2026
  • ধর্মপাশা থেকে নিখোঁজ অবসরপ্রাপ্ত সেনাসদস্যের মরদেহ মিলল মোহনগঞ্জে October 9, 2026
  • নরসিংদী জেলা পুলিশের বিশেষ অভিযান: সদর থানা এলাকায় ২২ জন গ্রেপ্তার, দেশীয় অস্ত্র ও মাদক উদ্ধার October 9, 2026
  • রাজশাহীতে সাংবাদিকদের উপর হামলা-মামলা ও অপপ্রচারের বিরুদ্ধে মানববন্ধন October 9, 2026
  • গাজীপুরে পুলিশের সাফল্যের চতুর্থবার শ্রেষ্ঠ ওসি শাহীনুর, শ্রেষ্ঠ সার্কেল October 9, 2026
  • গোপালগঞ্জে ৩০ বোতল মাদকসহ একজন আটক। October 9, 2026
  • সিরাজগঞ্জে ১৫৩ শিক্ষা প্রতিষ্ঠানের ৮৫২ শিক্ষার্থী পেল বৃত্তি ও সম্মাননা October 9, 2026
  • আইএমএফের নিউজ কাভারেজ করতে থাইল্যান্ড যাচ্ছেন সাংবাদিক সায়ীদ আবদুল মালিক October 9, 2026
  • চৌদ্দগ্রামে ফ্রেন্ডস্ গ্রুপের উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা October 9, 2026
  • মধুপুরে ঝড়ের তাণ্ডব: ৫৩ হেক্টরে কলা-পেঁপের ব্যাপক ক্ষতি October 9, 2026
  • সাভারে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী জামিল গ্রেপ্তার, আগের পাঁচ মামলাও বিচারাধীন October 9, 2026
  • বুড়িচং সরকারি হাসপাতালে সেপ্টেম্বরে ৪২ টি নরমাল ডেলিভারি October 8, 2026
  • বাদাম বিক্রি করে উদ্যোক্তা হয়েছে সাকিব October 8, 2026
  • নওগাঁ-৩ আসনের এমপি ফজলে হুদা বাবুলের উদ্যোগে মহাদেবপুর জাহাঙ্গীরপুর সরকারি কলেজে ৯ বিষয়ে অনার্স চালুর অনুমতি। October 8, 2026
  • বাসকের কেন্দ্রীয় কমিটির সিনিয়র ভাইস-চেয়ারম্যান চট্টগ্রামের আবদুল মন্নান জানু October 8, 2026
  • বুড়িচংযে মোবাইল কোর্টে ৩ প্রতিষ্ঠানকে ১৪ হাজার টাকা জরিমানা October 8, 2026
  • বুড়িচং উপজেলা ভাইস চেয়ারম্যান পদে আলোচনায় বিএনপির নেতা আবু নাছের মুন্সী October 7, 2026
  • সিলেট নগরীতে ‘লিগ্যাল এজ সলিউশন’র বিরুদ্ধে ইউকে ভিসার নামে সাড়ে ২৭ লাখ টাকা আত্মসাতের অভিযোগ October 7, 2026
  • মদনে পূবালী ব্যাংকের উদ্যোগে গোবিন্দশ্রী শাখা বৃক্ষ রোপন কর্মসূচী October 7, 2026
  • কালীগঞ্জে আসন্ন দূর্গা পূজা উপলক্ষে সরকারের অনুদানের চেক বিতরণ October 7, 2026
  • রামগড় বিজিবির ব্যবস্থাপনায় জব্দকৃত তিন কোটি টাকার মাদকদ্রব্য ধ্বংস October 7, 2026
  • বিরামপুরে স্কুলের রাস্তা দখল করে প্রাচীর নির্মাণ October 7, 2026
  • লালপুরে মেয়ে সেজে প্রতারণা, বাপ-বেটা আটক October 7, 2026
  • কচুয়ায় গোপালপুর ইউনিয়ন বিএনপির যৌথ বর্ধিত সভা অনুষ্ঠিত October 7, 2026
  • চৌদ্দগ্রামে মৌজা ও প্লটভিত্তিক ডিজিটাল ভূমি জোনিং প্রকল্পের অবহিতকরণ কর্মশালা October 7, 2026

Recent Comments

    দৈনিক দেশের সংবাদ

    02 ফেব্রুয়ারি 2012, আমি নির্ভীক, আমি ভয় পাই না, আমি দেশের কথা বলব, স্বাধীনতার কথা বলব, জনগণের কথা বলব। এর সাহসী সাংবাদিকতা, সমৃদ্ধ বিষয়বস্তু এবং অনন্য বিন্যাস এবং নকশা সহ উপস্থাপনার কারণে, দেশের সংবাদ দ্রুত মানুষের হৃদয় জয় করে, এমনকি সবচেয়ে পরিশীলিত এবং দূরদর্শী পাঠকদের আনুগত্য বাড়িয়ে তোলে।

    আমাদের অনুসরণ করো

    প্রশাসক

      [wps_visitor_counter]

      [wps_visitor_counter]

      বিষয়শ্রেণী দ্বারা ব্রাউজ করুন

      • /প্রবাসী খবর
      • অপরাধ
      • আইন/আদালত
      • আলোচিত নিউজ/ছবি
      • ইতিহাসের পাতায়
      • ইসলাম ধর্ম
      • কবিতা/ছড়া/সাহিত্য
      • করোনাভাইরাস
      • খুলনা বিভাগ
      • খেলা ধুলা
      • চট্টগ্রাম বিভাগ
      • চাকরি
      • জাতীয়
      • জেনেনিন আপনার রাশিফল
      • ঢাকা বিভাগ
      • তথ্যপ্রযুএি
      • নামাজের সূচি
      • নারী কর্মীরা প্রযুক্তিতে ন্যায্যতা
      • ন্তর্জাতিক
      • প্রশাসন
      • বরিশাল বিভাগ
      • বাণিজ্য
      • বাংলাদেশ
      • বাংলাদেশের সকল ক্যাম্পাস
      • বিনোদন
      • বিভাগ সমূহ
      • বিশেষ সংবাদ
      • বিশ্ব
      • ভারত/কলিকাতা
      • মতামত
      • ময়মনসিংহ বিভাগ
      • রংপুর বিভাগ
      • রাজধানী ঢাকা
      • রাজনীতি
      • রাজশাহী বিভাগ
      • রুপচচাৃ/বিউটি পার্লার
      • লাইফস্টাইল
      • শিক্ষা
      • স।রাদেশ
      • সর্বশেষ
      • সাংবাদিক/মিডিয়া
      • সিলেট বিভাগ
      • স্বাস্থ্য
      • হিন্দু সহ অন্যান্য
      • হোম
      রিয়াদ বিমানবন্দরে হামলা, আহত ৪ বাংলাদেশি আইসিইউতে

      রিয়াদ বিমানবন্দরে হামলা, আহত ৪ বাংলাদেশি আইসিইউতে

      October 11, 2026
      বীরগঞ্জে উত্তরবঙ্গের পরিচিত কবিয়াল ক্ষিতীশ সরকারের বাড়িতে দুর্ধর্ষ চুরি, মোটরসাইকেল-স্বর্ণালংকারসহ মালামাল লুট

      বীরগঞ্জে উত্তরবঙ্গের পরিচিত কবিয়াল ক্ষিতীশ সরকারের বাড়িতে দুর্ধর্ষ চুরি, মোটরসাইকেল-স্বর্ণালংকারসহ মালামাল লুট

      October 11, 2026
      নড়াইল সদর থানা পুলিশের অভিযানে প্রাইভেটকার ও ৫০ বোতল এস্কাফসহ গ্রেপ্তার

      নড়াইল সদর থানা পুলিশের অভিযানে প্রাইভেটকার ও ৫০ বোতল এস্কাফসহ গ্রেপ্তার

      October 11, 2026
      • সম্পর্কিত
      • যোগাযোগ
      • শর্তাবলী
      • গোপনীয়তা নীতি
      • বিজ্ঞাপন দিন

      © ২০১২ জহির হাওলাদার পরিচালিত দেশের সংবাদ >> কপিরাইট : বাণিজ্যিক উদ্দেশ্যে দেশের সংবাদ নিউজের সামগ্রীগুলির কোনও অননুমোদিত ব্যবহার বা পুনরুত্পাদন কঠোরভাবে নিষিদ্ধ এবং আইনী পদক্ষেপের জন্য দায়বদ্ধ কপিরাইট লঙ্ঘনকে গঠন করে। - Website Designer & SEO Specialist By Mr. Nirob

      Welcome Back!

      Login to your account below

      Forgotten Password?

      Retrieve your password

      Please enter your username or email address to reset your password.

      Log In
      No Result
      View All Result
      • হোম
      • সর্বশেষ
      • বিশেষ সংবাদ
      • বাংলাদেশ
      • করোনাভাইরাস
      • রাজনীতি
      • বিশ্ব
      • বাণিজ্য
      • বিভাগ সমূহ
        • ঢাকা বিভাগ
        • চট্টগ্রাম বিভাগ
        • সিলেট বিভাগ
        • খুলনা বিভাগ
        • রাজশাহী বিভাগ
        • বরিশাল বিভাগ
        • রংপুর বিভাগ
        • ময়মনসিংহ বিভাগ
      • চাকরি
      • খেলা ধুলা
      • বিনোদন
      • মতামত
      • লাইফস্টাইল

      © ২০১২ জহির হাওলাদার পরিচালিত দেশের সংবাদ >> কপিরাইট : বাণিজ্যিক উদ্দেশ্যে দেশের সংবাদ নিউজের সামগ্রীগুলির কোনও অননুমোদিত ব্যবহার বা পুনরুত্পাদন কঠোরভাবে নিষিদ্ধ এবং আইনী পদক্ষেপের জন্য দায়বদ্ধ কপিরাইট লঙ্ঘনকে গঠন করে। - Website Designer & SEO Specialist By Mr. Nirob

      %d