নাটোর প্রতিনিধি:
নাটোরের বড়াইগ্রাম উপজেলা মিল মালিক ও চাউল ব্যবসায়ী সমিতির নতুন ও নিজস্ব অফিস উদ্বোধন করা হয়েছে। শুক্রবার বেলা আড়াইটার দিকে উপজেলার বনপাড়া পৌরশহরের হাইওয়ে থানা সড়কে অবস্থিত অফিসটি ফিতা কেটে আনুষ্ঠানিকভাবে শুভ উদ্বোধন করেন প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার লায়লা জান্নাতুল ফেরদৌস।
উপজেলা মিল মালিক ও চাউল ব্যবসায়ী সমিতির সভাপতি মাহবুবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত এই উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিধি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা খাদ্য নিয়ন্ত্রক ডালিম কাজী, নাটোর পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর ডেপুটি জেনারেল ম্যানেজার রেজাউল করিম, বনপাড়া সরকারী খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহবুবা পারভীন।
‘সম্পর্কেই সমাধান’ এই শ্লোগানটি সামনে রেখে যাত্রা শুরু হওয়া সংগঠনটির নতুন অফিসের উদ্বোধনী অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সংগঠনের সহ-সভাপতি সঞ্জয় কুমার কুন্ডু ও ইয়াকুব আলী বিশ্বাস, সাধারণ সম্পাদক কিশোর কুমার কুন্ডু, যুগ্ম সাধারণ সম্পাদক লিটন মোল্লা, কোষাধক্ষ্য রিপন কুমার কবিরাজ সহ কার্য্য নির্বাহী পরিষদের অন্যান্য পদধারীরা, উপজেলার মিল মালিক ও চাউল ব্যবসায়ীবৃন্দ, বড়াল প্রেসক্লাবের সভাপতি অমর ডি কস্তা সহ বিভিন্ন মিডিয়ার সাংবাদিকবৃন্দ ও স্থানীয় বিভিন্ন পর্যায়ের সুধীজন।
#
তানোরে বিধিবহির্ভূত নিয়োগ পাওয়া কলেজ শিক্ষক এমপিওভুক্ত হলেন ! নিজস্ব প্রতিবেদকঃ
রাজশাহীর তানোর বিধিবহির্ভূতভাবে নিয়োগ পাওয়ার অভিযোগ থাকার পরেও নীতিমালা লঙ্ঘন করে এক কলেজ শিক্ষক চলতি সেপ্টেম্বর মাসে এমপিওভুক্ত হয়েছেন বলে...








