আব্দুল কাদের, বদলগাছী (নওগাঁ) প্রতিনিধি ঃ নওগাঁর বদলগাছীতে তারণ্য ফাউন্ডেশনের আয়োজনে স্বাস্থ্য সচেতনতা কর্মসূচী অনুষ্ঠিত হয়। শনিবার সকাল ১০টায় বদলগাছী মিনি স্টেডিয়াম মাঠে আয়োজিত অনুষ্ঠানে তারণ্য ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা পরিচালক রিফাত রানা এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন নওগাঁ-৩ (বদলগাছী-মহাদেবপুর) আসনের বিএনপি মনোনিত ধানের শীষের প্রার্থী ফজলে হুদা বাবুল। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার ইসরাত জাহান ছনি। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সাংবাদিক সানজাদ রয়েল সাগর, তারণ্য ফাউন্ডেশনের সহকারী পরিচালক মোঃ আল রাকিব উল হাসান, ম্যানেজার মোঃ নাজিয়াতসহ অন্যান্য সদস্যবৃন্দ। উপজেলার প্রায় ২৫টি প্রতিষ্ঠানের এক তৃতীয়াংশ শিক্ষার্থী অংশ গ্রহন করে। দিনব্যাপি কর্মসূচীর মধ্যে রক্তের গ্রুপ নির্ণয়, ডায়েবেটিক্স পরীক্ষা, রক্ত চাপ নির্ণয়, হৃদরোগ প্রতিরোধ মূলক ব্যবস্থা গ্রহন শিখানো হয়। বিকালে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
নলডাঙ্গা থানার নবাগত ওসির শুভেচ্ছা বার্তা
নলডাঙ্গা থানার নবাগত ওসির শুভেচ্ছা বার্তা মোঃ রবিউল ইসলাম নলডাঙ্গা(নাটোর) সংবাদদাতা নাটোরের নলডাঙ্গা থানার নবাগত ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মনোয়ার জাহান...








