Saturday, October 17, 2026
  • সম্পর্কিত
  • যোগাযোগ
  • শর্তাবলী
  • গোপনীয়তা নীতি
  • বিজ্ঞাপন দিন
  • Login
দৈনিক দেশের সংবাদ
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • বাংলাদেশ
  • করোনাভাইরাস
  • রাজনীতি
  • বিশ্ব
  • বাণিজ্য
  • বিভাগ সমূহ
    • ঢাকা বিভাগ
    • চট্টগ্রাম বিভাগ
    • সিলেট বিভাগ
    • খুলনা বিভাগ
    • রাজশাহী বিভাগ
    • বরিশাল বিভাগ
    • রংপুর বিভাগ
    • ময়মনসিংহ বিভাগ
  • চাকরি
  • খেলা ধুলা
  • বিনোদন
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
দৈনিক দেশের সংবাদ
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • বাংলাদেশ
  • করোনাভাইরাস
  • রাজনীতি
  • বিশ্ব
  • বাণিজ্য
  • বিভাগ সমূহ
    • ঢাকা বিভাগ
    • চট্টগ্রাম বিভাগ
    • সিলেট বিভাগ
    • খুলনা বিভাগ
    • রাজশাহী বিভাগ
    • বরিশাল বিভাগ
    • রংপুর বিভাগ
    • ময়মনসিংহ বিভাগ
  • চাকরি
  • খেলা ধুলা
  • বিনোদন
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
দৈনিক দেশের সংবাদ
No Result
View All Result
Home বিশেষ সংবাদ

মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্তির পথে প্রধান অন্তরায় ইসরায়েলের আগ্রাসী সম্প্রসারণ ও যুদ্ধংদেহী নীতি

admin by admin
June 26, 2026
in বিশেষ সংবাদ, মতামত
Reading Time: 1 min read
1 0
A A
0
0
SHARES
97
VIEWS
Share on FacebookShare on Twitter

 

দীর্ঘ আশি বছরের বেশি সময় ধরে মধ্যপ্রাচ্য অবরুদ্ধ এক অশান্তির আগুনে পুড়ছে। ১৯৪৮ সালে ইসরায়েল নামক রাষ্ট্র প্রতিষ্ঠার পর থেকে রক্তক্ষয়ী সংঘর্ষ, সাধারণ মানুষের আর্তনাদ আর বাস্তুচ্যুত লাখো মানুষের দীর্ঘশ্বাস এই অঞ্চলের নিত্যদিনের চিত্র। বিশ্ব সম্প্রদায় বারবার মধ্যপ্রাচ্যে একটি স্থায়ী শান্তিচুক্তির তাগিদ দিলেও তা অধরাই থেকে যাচ্ছে। আর এই স্থায়ী শান্তি প্রতিষ্ঠার পথে আজ সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে ইসরায়েলের চরম আগ্রাসী, উগ্র ও সম্প্রসারণবাদী নীতি। মূলত ‘বৃহত্তর ইসরায়েল’ প্রতিষ্ঠার অবাস্তব ও বিপজ্জনক রূপকল্প বাস্তবায়ন করতে গিয়ে তারা পুরো মধ্যপ্রাচ্যের সার্বভৌমত্বকে বুড়ো আঙুল দেখাচ্ছে।

একটি স্বাধীন রাষ্ট্রের মৌলিক ভিত্তি হলো অন্য রাষ্ট্রের সীমানা ও সার্বভৌমত্বের প্রতি শ্রদ্ধা প্রদর্শন। কিন্তু ইসরায়েল আন্তর্জাতিক আইনের তোয়াক্কা না করে এমন এক অবাস্তব অধিকার দাবি করে বসছে, যেখানে তারা যখন-তখন মধ্যপ্রাচ্যের যেকোনো সার্বভৌম দেশে হামলা চালাতে পারে। আত্মরক্ষার তথাকথিত ও খোঁড়া অজুহাত দাঁড় করিয়ে তারা লেবানন, সিরিয়া এবং ফিলিস্তিনের ওপর একের পর এক নৃশংস সামরিক অভিযান চালাচ্ছে। শক্তির দাপটে যেকোনো সময়, যেকোনো স্থানে আঘাত হানার এই হীন মানসিকতা কোনো স্থায়ী শান্তিচুক্তির পথ তৈরি করতে পারে না; বরং তা যুদ্ধকে আরও উস্কে দেয়।

ইসরায়েলের এই আগ্রাসনের মূল চালিকাশক্তি হলো আরব দেশগুলোর ভূমি দখল করে নিজেদের সীমানা বাড়ানো। তারা মধ্যপ্রাচ্যের মানচিত্রকে নিজেদের সুবিধামতো পুনর্নির্ধারণ করতে মরিয়া।

সম্প্রতি নানা অজুহাতে—কিংবা কোনো কোনো ক্ষেত্রে সম্পূর্ণ বিনা অজুহাতে—ইসরায়েল ফিলিস্তিনের গাজা ও পশ্চিম তীর, সিরিয়ার গোলান মালভূমি এবং লেবাননের দক্ষিণাঞ্চলীয় সীমান্ত এলাকায় যেভাবে দখলদারিত্ব জোরালো করেছে, তা অত্যন্ত উদ্বেগজনক। আন্তর্জাতিক সম্প্রদায়ের সমস্ত নিন্দা ও যুদ্ধবিরতির আহ্বানকে বৃদ্ধাঙ্গুল দেখিয়ে তারা যেকোনো মূল্যে এই দখলদারিত্ব টিকিয়ে রাখতে চায়। ফিলিস্তিনিদের তাদের নিজস্ব ভূমি থেকে উচ্ছেদ করে সেখানে অবৈধ ইহুদি বসতি স্থাপন প্রমাণ করে যে, ইসরায়েল আসলে দ্বিজাতি তত্ত্ব বা কোনো প্রকার স্থায়ী শান্তিচুক্তিতে বিশ্বাসী নয়। তাদের একমাত্র লক্ষ্য—ভূমি গ্রাস এবং আধিপত্য বিস্তার।

ইসরায়েলের যেসকল নীতি বিশ্বশান্তির জন্য হুমকিঃ
সার্বভৌমত্বের লঙ্ঘন: যেকোনো স্বাধীন দেশের সীমানায় বিনা উসকানিতে হামলা আন্তর্জাতিক আইনের চরম অবমাননা।
মানবিক বিপর্যয়: নির্বিচার হামলায় প্রতিনিয়ত প্রাণ হারাচ্ছেন হাজার হাজার নিষ্পাপ শিশু ও সাধারণ নাগরিক।
আঞ্চলিক অস্থিরতা: ইসরায়েলের এই আগ্রাসী মনোভাবের কারণে পুরো মধ্যপ্রাচ্যজুড়ে একটি স্থায়ী যুদ্ধের পরিবেশ তৈরি হয়ে আছে, যা বিশ্ব অর্থনীতি ও তেলের বাজারেও নেতিবাচক প্রভাব ফেলছে।

জাতিসংঘসহ বিশ্বের পরাশক্তিগুলোর দ্বিমুখী নীতি ও নিষ্ক্রিয়তা ইসরায়েলকে এই ঔদ্ধত্য দেখানোর সাহস জোগাচ্ছে। কিন্তু বিশ্ব নেতৃত্বকে বুঝতে হবে, মধ্যপ্রাচ্যে শান্তি না ফিরলে পৃথিবীর কোথাও টেকসই শান্তি সম্ভব নয়। আর সেই শান্তির প্রথম এবং প্রধান শর্ত হলো—ইসরায়েলকে তার ‘বৃহত্তর ইসরায়েল’ গঠনের অবাস্তব স্বপ্ন ও অবৈধ ভূমি দখলের আগ্রাসন বন্ধ করতে হবে। ফিলিস্তিনসহ প্রতিবেশী দেশগুলোর সার্বভৌমত্বকে স্বীকৃতি না দিয়ে এবং যেকোনো মূল্যে দখলদারিত্ব বজায় রাখার একগুঁয়েমি পরিহার না করলে, মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্তির পথ চিরতরে রুদ্ধই থেকে যাবে।
যুক্তরাষ্ট্র ও ইরান শান্তিচুক্তিতে বাধাঃ
ইসরায়েল যেকোনো মূল্যে যুক্তরাষ্ট্রকে ইরানের সাথে শান্তিচুক্তি করতে বাধা দিতে চায়। কারণ ইসরায়েল মধ্যপ্রচ্যের সংঘাত টিকিয়ে রাখতে মরিয়া। এ সংঘাতে যুক্তরাষ্ট্রকে পাশে নিয়ে আরব দেশ ও ফিলিস্তিনিদের ভূমি দখল করতে চায় ইসরায়েল। একই সাথে প্রতিদ্বন্দ্বী ইরানের সাথে যুক্তরাষ্ট্রের শত্রুতা টিকিয়ে রেখে সুবিধা নিতে চায় ইসরায়েল।
আব্রাহাম অ্যাকর্ডস:
ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হওয়ার পর ২০২০ সালে আরব দেশগুলোর জন্য আব্রাহাম অ্যাকর্ড নামক ইসরায়েলের অনুকূলে একপক্ষপাতদুষ্ট চুক্তির অবতারণা করে। এ চুক্তির মাধ্যমে যুক্তরাষ্ট্র আরব দেশগুলোকে চাপ দেয় ইসরায়েলকে স্বীকৃতি দেওয়ার জন্য অথচ নিপীড়িত ফিলিস্তিনিদের অধিকারের স্বীকৃতি নেই এ চুক্তিতে। সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, সুদানসহ কতিপয় আরব দেশ বাধ্য হয়ে এ চুক্তি সই করে। এ চুক্তির কারণে ফিলিস্তিন সংকট আরও জটিল হয়েছে বলে মনে করা হয়। কারণ ফিলিস্তিনের স্বাধীনতার পথে বাধা হিসেবে বিবেচনা করা হচ্ছে আব্রাহাম অ্যাকর্ডসকে।
ফিলিস্তিন সংকই মধ্যপ্রাচ্য সমস্যার মূল:
মধ্যপ্রাচ্যের সকল রাজনৈতিক সংকটের অন্যতম কারণ ফিলিস্তিন সংকট। দ্বিরাষ্ট্রভিত্তিক সংকট সমাধান করে শান্তি চুক্তির মাধ্যমে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা করা গেলে মধ্যপ্রাচ্য সমস্যার বহুলাংশ সমাধান হবে বলে বিশ্বাস অনেক ভূরাজনৈতিক বিশ্লেষকের।
যেকোনো শান্তি প্রচেষ্টা ভন্ডুল করে দিতে পারে ইসরায়েল : ইসরায়েল এখনো মধ্যপ্রচ্যে শান্তির পক্ষে নয়। কারণ তাদের নকশাকৃত বৃহত্তর ইসরায়েল গঠনের জন্য প্রয়োজনীয় ভূখণ্ড দখল করার আগ পর্যন্ত স্থায়ী শান্তি প্রক্রিয়ার বাধা হয়ে থাকবে ইসরায়েল। প্রকৃতপক্ষে, তাদের বৃহত্তর ইসরায়েল গঠনের স্বপ্ন বাস্তবায়িত হওয়ার সম্ভাবনা নেই বললেই চলে।
মোঃ মহিউদ্দিন,
শিক্ষক ( বিসিএস সাধারণ শিক্ষা)
আমতলী সরকারি কলেজ, বরগুনা।

Views: 206

Share this:

  • Share on Facebook (Opens in new window) Facebook
  • Share on X (Opens in new window) X
  • Email a link to a friend (Opens in new window) Email
  • Print (Opens in new window) Print

Like this:

Like Loading…

Related

admin

admin

সম্পর্কিত পোস্ট

আরব ভূরাজনীতির নতুন সমীকরণ: ইয়েমেন সংঘাত কি সৌদি আরবের গোত্রীয় রাজতন্ত্রের অন্তিম ঘণ্টা?

আরব ভূরাজনীতির নতুন সমীকরণ: ইয়েমেন সংঘাত কি সৌদি আরবের গোত্রীয় রাজতন্ত্রের অন্তিম ঘণ্টা?

by admin
October 16, 2026
0
4

আরব ভূরাজনীতির নতুন সমীকরণ: ইয়েমেন সংঘাত কি সৌদি আরবের গোত্রীয় রাজতন্ত্রের অন্তিম ঘণ্টা? বিশ্ব রাজনীতি ও মধ্যপ্রাচ্যের ভূরাজনীতি বর্তমানে এক...

মালয়েশিয়ার শ্রমবাজার চালুর সম্ভাবনা ঘিরে সতর্ক থাকার আহ্বান রিক্রুটিং উদ্যোক্তা এমডি: সিফাত হোসাইন_

মালয়েশিয়ার শ্রমবাজার চালুর সম্ভাবনা ঘিরে সতর্ক থাকার আহ্বান রিক্রুটিং উদ্যোক্তা এমডি: সিফাত হোসাইন_

by admin
October 16, 2026
0
10

মালয়েশিয়ার শ্রমবাজার চালুর সম্ভাবনা ঘিরে সতর্ক থাকার আহ্বান রিক্রুটিং উদ্যোক্তা এমডি: সিফাত হোসাইন_ দীর্ঘ প্রায় ৪ বছর বন্ধ থাকার পর...

২ হাজারের বেশি ফিলিস্তিনি শিশুকে আটক করেছে ইসরায়েল

২ হাজারের বেশি ফিলিস্তিনি শিশুকে আটক করেছে ইসরায়েল

by admin
October 15, 2026
0
21

অধিকৃত ফিলিস্তিনে ২০২৩ সালের অক্টোবর থেকে এ পর্যন্ত ২ হাজারেরও বেশি ফিলিস্তিনি শিশুকে ইসরায়েলি বাহিনী আটক করেছে। বৃহস্পতিবার (১৫ অক্টোবর)...

উত্তরায় পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ

উত্তরায় পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ

by admin
October 15, 2026
0
13

বকেয়া বেতন পরিশোধ, মজুরি বৃদ্ধি এবং সর্বনিম্ন ৩০ হাজার টাকা মূল বেতন নির্ধারণসহ বিভিন্ন দাবিতে রাজধানীর উত্তরা আজমপুর এলাকায় টানা...

বগুড়ার গাবতলি থেকে এক ভাই আমাদের মঞ্চে তার স্ত্রীর অত্যন্ত অন্যরকম চাঞ্চল্যকর একটি ছবি পাঠিয়েছেন

বগুড়ার গাবতলি থেকে এক ভাই আমাদের মঞ্চে তার স্ত্রীর অত্যন্ত অন্যরকম চাঞ্চল্যকর একটি ছবি পাঠিয়েছেন

by admin
October 15, 2026
0
188

বগুড়ার গাবতলি থেকে এক ভাই আমাদের মঞ্চে তার স্ত্রীর অত্যন্ত অন্যরকম এবং চাঞ্চল্যকর একটি ছবি পাঠিয়েছেন, যেখানে ভাই তাদের বাড়ির...

স্বামীকে হত্যার পর ড্রামে ঢুকিয়ে সিমেন্টের ঢালাই, স্ত্রী ও তার প্রেমিকের মৃত্যুদণ্ড

স্বামীকে হত্যার পর ড্রামে ঢুকিয়ে সিমেন্টের ঢালাই, স্ত্রী ও তার প্রেমিকের মৃত্যুদণ্ড

by admin
October 14, 2026
0
125

ভারতের উত্তর প্রদেশের মিরাটে মার্চেন্ট নেভির কর্মকর্তা সৌরভ রাজপুতকে হত্যার দায়ে তার স্ত্রী মুসকান রাস্তোগি ও স্ত্রীর প্রেমিক সাহিল শুক্লাকে...

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

দৈনিক দেশের সংবাদ

02 ফেব্রুয়ারি 2012, আমি নির্ভীক, আমি ভয় পাই না, আমি দেশের কথা বলব, স্বাধীনতার কথা বলব, জনগণের কথা বলব। এর সাহসী সাংবাদিকতা, সমৃদ্ধ বিষয়বস্তু এবং অনন্য বিন্যাস এবং নকশা সহ উপস্থাপনার কারণে, দেশের সংবাদ দ্রুত মানুষের হৃদয় জয় করে, এমনকি সবচেয়ে পরিশীলিত এবং দূরদর্শী পাঠকদের আনুগত্য বাড়িয়ে তোলে।

আমাদের অনুসরণ করো

প্রশাসক

    [wps_visitor_counter]

    [wps_visitor_counter]

    বিষয়শ্রেণী দ্বারা ব্রাউজ করুন

    • /প্রবাসী খবর
    • অপরাধ
    • আইন/আদালত
    • আলোচিত নিউজ/ছবি
    • ইতিহাসের পাতায়
    • ইসলাম ধর্ম
    • কবিতা/ছড়া/সাহিত্য
    • করোনাভাইরাস
    • খুলনা বিভাগ
    • খেলা ধুলা
    • চট্টগ্রাম বিভাগ
    • চাকরি
    • জাতীয়
    • জেনেনিন আপনার রাশিফল
    • ঢাকা বিভাগ
    • তথ্যপ্রযুএি
    • নামাজের সূচি
    • নারী কর্মীরা প্রযুক্তিতে ন্যায্যতা
    • ন্তর্জাতিক
    • প্রশাসন
    • বরিশাল বিভাগ
    • বাণিজ্য
    • বাংলাদেশ
    • বাংলাদেশের সকল ক্যাম্পাস
    • বিনোদন
    • বিভাগ সমূহ
    • বিশেষ সংবাদ
    • বিশ্ব
    • ভারত/কলিকাতা
    • মতামত
    • ময়মনসিংহ বিভাগ
    • রংপুর বিভাগ
    • রাজধানী ঢাকা
    • রাজনীতি
    • রাজশাহী বিভাগ
    • রুপচচাৃ/বিউটি পার্লার
    • লাইফস্টাইল
    • শিক্ষা
    • স।রাদেশ
    • সর্বশেষ
    • সাংবাদিক/মিডিয়া
    • সিলেট বিভাগ
    • স্বাস্থ্য
    • হিন্দু সহ অন্যান্য
    • হোম
    সুনামগঞ্জে সড়ক র্দূঘটনায় গুরুতর আহত মোটর সাইকেল চালক সুবিনয়ের অপারেশনের জন্য দু”লাখ টাকা আর্থিক সহায়তার আবেদন

    সুনামগঞ্জে সড়ক র্দূঘটনায় গুরুতর আহত মোটর সাইকেল চালক সুবিনয়ের অপারেশনের জন্য দু”লাখ টাকা আর্থিক সহায়তার আবেদন

    October 16, 2026
    নকলায় দুর্যোগ প্রশমন দিবস পালিত হয়েছে

    নকলায় দুর্যোগ প্রশমন দিবস পালিত হয়েছে

    October 16, 2026
    আরব ভূরাজনীতির নতুন সমীকরণ: ইয়েমেন সংঘাত কি সৌদি আরবের গোত্রীয় রাজতন্ত্রের অন্তিম ঘণ্টা?

    আরব ভূরাজনীতির নতুন সমীকরণ: ইয়েমেন সংঘাত কি সৌদি আরবের গোত্রীয় রাজতন্ত্রের অন্তিম ঘণ্টা?

    October 16, 2026
    • সম্পর্কিত
    • যোগাযোগ
    • শর্তাবলী
    • গোপনীয়তা নীতি
    • বিজ্ঞাপন দিন

    © ২০১২ জহির হাওলাদার পরিচালিত দেশের সংবাদ >> কপিরাইট : বাণিজ্যিক উদ্দেশ্যে দেশের সংবাদ নিউজের সামগ্রীগুলির কোনও অননুমোদিত ব্যবহার বা পুনরুত্পাদন কঠোরভাবে নিষিদ্ধ এবং আইনী পদক্ষেপের জন্য দায়বদ্ধ কপিরাইট লঙ্ঘনকে গঠন করে। - Website Designer & SEO Specialist By Mr. Nirob

    Welcome Back!

    Login to your account below

    Forgotten Password?

    Retrieve your password

    Please enter your username or email address to reset your password.

    Log In
    No Result
    View All Result
    • হোম
    • সর্বশেষ
    • বিশেষ সংবাদ
    • বাংলাদেশ
    • করোনাভাইরাস
    • রাজনীতি
    • বিশ্ব
    • বাণিজ্য
    • বিভাগ সমূহ
      • ঢাকা বিভাগ
      • চট্টগ্রাম বিভাগ
      • সিলেট বিভাগ
      • খুলনা বিভাগ
      • রাজশাহী বিভাগ
      • বরিশাল বিভাগ
      • রংপুর বিভাগ
      • ময়মনসিংহ বিভাগ
    • চাকরি
    • খেলা ধুলা
    • বিনোদন
    • মতামত
    • লাইফস্টাইল

    © ২০১২ জহির হাওলাদার পরিচালিত দেশের সংবাদ >> কপিরাইট : বাণিজ্যিক উদ্দেশ্যে দেশের সংবাদ নিউজের সামগ্রীগুলির কোনও অননুমোদিত ব্যবহার বা পুনরুত্পাদন কঠোরভাবে নিষিদ্ধ এবং আইনী পদক্ষেপের জন্য দায়বদ্ধ কপিরাইট লঙ্ঘনকে গঠন করে। - Website Designer & SEO Specialist By Mr. Nirob

    %d