মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি
চট্টগ্রামের মিরসরাই উপজেলা সদরে অবস্থিত মিরসরাই আজিজিয়া মাদ্রাসার আয়োজনে পাগড়ী ও সবক প্রদান অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (৬ ডিসেম্বর) মাদ্রাসা হলরুমে আয়োজিত অনুষ্ঠান মাদ্রাসার পরিচালক হাফেজ মাওলানা আজিজুল হকের সভাপতিত্বে এবং হাফেজ ক্বারী রিয়াজ বিন ফিরোজের সঞ্চালনায় প্রধান আলোচক ছিলেন সুফিয়া নুরিয়া ফাজিল মাদ্রাসার সাবেক অধ্যক্ষ রেজাউল হক নিজামী। অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মিরসরাই থানার সেকেন্ড অফিসার শরীফুল ইসলাম, মিরসরাই উপজেলা সহকারি প্রাথমিক শিক্ষা অফিসার রেজাউল করিম, ছায়েদা কমপ্লেক্সের সত্বাধিকারী মাহমুদুল হক, প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজের প্রভাষক ইউসুফ মিয়া, মিরসরাই কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ রেজাউল করিম, মারুফ মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাজিম উদ্দিন, মিরসরাই প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি নুরুল আলম, সাধারন সম্পাদক এম মাঈন উদ্দিন, আল হেরা প্রাথমিক ও উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জিয়া উদ্দিন। অনুষ্ঠানে হেফজ সম্পন্ন করা ৯ জন ছাত্র ও ১ জন ছাত্রীকে উত্তরীয়, পাগড়ী পরিধান ও ক্রেস্ট দিয়ে সংবর্ধনা প্রদান করা হয়। এসময় ১৩ ছাত্র ও ৩ জন ছাত্রীকে হিফজের সবক প্রদান করা হয়। অনুষ্ঠানে জানাযার নামাজ প্রদর্শনী, দেশাত্নবোধক বাংলা গজল প্রদর্শনী ছাড়াও গজল ও কুরআন তেলাওয়াত ছিল অন্যতম।
চৌদ্দগ্রামে লক্ষণ চন্দ্র সূত্রধরকে বিদায়ী সংবর্ধনা
চৌদ্দগ্রামে লক্ষণ চন্দ্র সূত্রধরকে বিদায়ী সংবর্ধনা জহিরুল ইসলাম সুমন চৌদ্দগ্রাম প্রতিনিধি কুমিল্লা চৌদ্দগ্রাম উপজেলার বাতিসা ইউনিয়নের কালিকসার-দূর্গাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের...








