মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি
চট্টগ্রামের মিরসরাইয়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ও সড়ক পরিবহন আইন লঙ্ঘনের দায়ে ১৬ হাজার টাকা জরিমানা ও চারজনের বিরুদ্ধে মামলা দায়ের করেছে ভ্রাম্যমাণ আদালত। সোমবার (১৩ অক্টোবর) উপজেলার বড়তাকিয়া বাজারের ৩ টি ব্যবসা প্রতিষ্ঠান ও ঢাকা—চট্টগ্রাম পুরাতন মহাসড়কে এলাকায় এ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আলাউদ্দিন কাদের। অভিযানের সময় বাজারের বিভিন্ন খাদ্য হোটেল ও দোকানে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি ও সংরক্ষণ, মেয়াদোত্তীর্ণ খাদ্যপণ্য বিক্রি, ফুটপাত দখল করে ব্যবসা পরিচালনা এবং রাস্তা দখল করে অবৈধ পার্কিংয়ের অভিযোগে এসব প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আলাউদ্দিন কাদের বলেন, অপরিচ্ছন্ন খাবার প্রস্তুত ও সংরক্ষন, রাস্তা ও ফুটপাত দখল করে ব্যবসা পরিচালনা করায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এসময় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৫৩ ধারায় ৩টি মামলা এবং সড়ক পরিবহন আইন, ২০১৮ এর ৪৯(১) ধারায় ১টি মামলা দায়ের করা হয়েছে। এছাড়া অভিযুক্তদের বিরুদ্ধে ৪ টি মামলা ও ১৬ হাজার টাকা জরিমানা করা হয়।
কক্সবাজারে রিসোর্টে আগুনে নিহত বেড়ে দাঁড়াল ১০ জনে
কক্সবাজারের ইনানীতে টুপটুপ রিসোর্টে অগ্নিকাণ্ডে নিহত বেড়ে ১০ জনে দাঁড়িয়েছে। শনিবার (১৭ অক্টোবর) দুপুর দেড়টার দিকে এ কথা জানিয়েছেন ফায়ার...








